content
stringlengths
0
129k
নিতান্ত সাদামাটা একটা রিকশা
আরও সাদামাটা তার চালক
কিন্তু বাহনের পিছনে কালো রঙের একটা সরু পাতে সাদা অক্ষরে লেখা, 'যুক্তি দিয়ে বিচার করো - সক্রেটিস
' এর জন্যও বুকের পাটা লাগে বই কী! এটা লেখার বুদ্ধি কার মাথা থেকে বেরিয়েছে? প্রশ্ন শুনে ঘাবড়ে গিয়ে চালক শুধু বলেছিলেন, 'ওটা কি কোনও খারাপ কথা, দাদা? মালিকের কাছ থেকে ভাড়া নিয়ে চালাই তো
হয়তো তিনিই লিখিয়েছেন
আমি তো লেখাপড়াই জানি না
বছর কয়েক আগে বহরমপুর বাসস্ট্যান্ডের কাছে এক রিকশা চালকের সঙ্গে আলাপ হয়েছিল
আক্ষেপ করে বলছিলেন, 'মানুষ অপরকে হেয় করে বড় আনন্দ পায়, জানেন
হাঁটুর বয়সী ছেলেমেয়েরাও তুই-তোকারি করে
খারাপ লাগে
তবে পেটের জন্য সে অপমানও সহ্য করতে হয়
' কেন মেহনতি মানুষ কি প্রতিবাদ করতে ভুলে গিয়েছে? হাসতে হাসতে নিজের আসনে বসেন বৃদ্ধ
রিকশা গড়াতে থাকে
চলন্ত সেই রিকশার পিছনের লেখা পড়তে কোনও অসুবিধা হয় না - 'সম্মান দিলে সম্মান পাবেন
' সম্প্রতি কলকাতার রাস্তায় দেখা একটি রিকশা-লিখনও মনে রাখার মতো
'মানুষ চিনতেই ব্যাটারি শেষ
শ্বশুরের আশীর্বাদ
নদিয়ার সীমান্ত ঘেঁষা গঞ্জের এক উঠতি যুবক
নিজের কোনও মোটরবাইক নেই
তবে চালানো শিখে নিয়েছেন বন্ধুদের কাছেই
ইয়ার-দোস্তের বাইক নিয়েই মাঝে-মধ্যেই এ পাড়া-বেপাড়ায় ধুম মাচানো
কিন্তু ষাটের উপরে স্পিড তুলেও অস্বস্তির কাঁটা মাঝে-মধ্যে বিঁধত - 'এখনও নিজের একটা বাইক হল না মাইরি! এটা কি জীবন হল কালীদা?'
'কালীদা' মুশকিল আসান করেননি
করেছিলেন সেই যুবকের শ্বশুরমশাই
হালফিলের মডেল
লাথি মারার দরকার নেই
বোতাম টিপলেই গর্জে ওঠে
লাল রঙের বাইক তো নয়, যেন বাঘের বাচ্চা
গাড়ি তো হল
হোয়াট নেক্সট?
নাহ্, কোনও বিজ্ঞাপন নয়
গাড়ি নিয়ে সোজা 'আর্ট-ঘরে'
হাতে লেখা চিরকুট
সাদা পাতায় ডট পেন দিয়ে স্ত্রী লিখে দিয়েছেন - 'শ্বশুরের আশীর্বাদ
' চিরকুটটা প্রথমে পকেট থেকে বের করে দেখে ভিরমি খাওয়ার জোগাড় হয়েছিল যুবকের
তবে তাঁর কোনও আপত্তি ধোপে টেকেনি
অগত্যা সেই যুবকের সফরসঙ্গী এখন 'শ্বশুরের আশীর্বাদ'
সঙ্গে ইয়ারবন্ধুদের গায়ে জ্বালা ধরানো হাসি
মোটরচালিত দ্বিচক্রযানটি এখনও গর্জায়
তবে ওই যুবকের মনে হয়, বাঘ নয়
যেন বিড়াল ডাকছে! ম্যাও...
বর্ষার মেঘ, আর অটো চালকের মেজাজ দুই-ই সমান
কখন গর্জাবে আর কখন বর্ষাবে, বোঝা মুশকিল
ফলে সেই অটোলিপি যে একটু অন্য মেজাজের হবে তা বলাই বাহুল্য
অটোতে বোধহয় সবথেকে বেশি গণ্ডগোল হয় খুচরো নিয়ে
নোট বের করলেই অটো চালক এমন ভাবে তাকান, মনে হয় 'ফ্রি'-তে যেন কেউ কিডনি চাইছে
সেই কারণেই হয়তো দমদমের সেই চালক অটোর গায়ে লিখে রেখেছেন - 'খুচরো ঝামেলা করবেন না
তবে অটোর শরীরে শুধুই রাগ ভাবলে ভুল হবে
এখনকার ট্যাক্সিতে 'নো রিফিউজাল' লিখে রাখতে হয়
অটো কিন্তু এ ব্যাপারে বরাবর উদার
তার অঘোষিত নীতিই হল, যত পারো যাত্রী তুলে নাও
সেই কারণেই অটোর পিছনে দিব্যি লেখা থাকতে পারে - 'না বলতে নেই
শহরের রাস্তায় অটোর সামনের দিকে তাকালে চমকে উঠতে হয়
বাইরে থেকে যাকে আপনি অটোর হ্যান্ডেলের ঠিক উল্টো দিকে যাঁকে বসে থাকতে দেখছেন, তিনি কিন্তু মোটেই চালক নন
আসলে, চালকের আসনে বসে নিরীহ কোনও যাত্রী
তা হলে চালক? তিনিও আছেন
এক্কেবারে সাইডে বসে জিমন্যাস্টের মতো অটোচালকই পারেন এ ভাবে গাড়ি নিয়ে উড়তে
ফলে তার পিছনে 'ডোন্ট কেয়ার', 'চিতা' কিংবা 'নায়ক' লেখা থাকবে এতে আর আশ্চর্য কী!
যেমন ভাবে এক জন অটো-ক্র্যাট (পড়ুন, অটোর চালক কিংবা মালিক) ট্রাফিক সার্জেন্টের মুখের উপর দুম করে বলে দিতে পারেন, 'মানি না কোনও আইন, দেবো না কোনও ফাইন'
এত সাহস? সে উত্তরও লেখা আছে অটোর শরীরে - 'আমার দাদা আছে
' আর কে না জানে, এ দাদা আলাদা!
তবে অটো চালকের রসবোধও ঈর্ষা করার মতো
কলকাতার রাস্তাতেই এক মহিলা অটোয় বসেছেন চালকের বাঁ পাশে
মাঝে-মধ্যে হাওয়ায় উড়ছে আঁচল
হাতেও বেশ কয়েকটি ব্যাগ
ছুটন্ত অটোতে বসে একই সঙ্গে আঁচল, ব্যাগ সামলানোর পাশাপাশি অফিসযাত্রী ওই মহিলাকে পার্স থেকে অটোর ভাড়া বের করতে দেখে চালক বলেছিলেন, 'বৌদি তো দেখছি জেমস বন্ড!'
হর্ন প্লিজ-ওকে
তামাম ভারতবর্ষে কত রকম যে বাহনলিপি আছে তার ইয়ত্তা নেই
'দেখলে হবে খরচা আছে' কিংবা 'দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি' তো বেশ পরিচিত গাড়ি-লিখন
তা ছাড়া সাহিত্য, সঙ্গীত, ইতিহাস, ভূগোল, দর্শন, শিক্ষা, স্বাস্থ্য, খেলা, রাজনীতি-সহ নানা বিষয়ও উঠে এসেছে এই বাহনলিপিতে
সম্প্রতি চোখে পড়ল এক ট্রাকের ফুয়েল ট্যাঙ্ক
সেখানে লেখা রয়েছে - 'বেশি খেয়ো না, বাবু বকবে'
শেষ করি 'হর্ন প্লিজ' এবং 'ওকে' দিয়ে
কমবেশি প্রায় সব গাড়ির পিছনেই এই শব্দ দু'টি লেখা থাকে
কিন্তু কোথা থেকে এল এই শব্দ দু'টি? এর পিছনে লুকিয়ে রয়েছে এক আশ্চর্য ইতিহাস
সন্ধান নিতে গেলে পিছিয়ে যেতে হবে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালে
যুদ্ধকালীন পরিস্থিতিতে ডিজেলের অভাবে অনেক সময়েই ট্রাক চালাতে কেরোসিন ব্যবহার করা হত
কেরোসিনে চালিত এই ট্রাকগুলিকে ব্যাপক ঝুঁকি নিয়ে চলতে হত
সামান্যতম দুর্ঘটনায় কেরোসিন-চালিত ট্রাকের বিস্ফোরণের সম্ভাবনা ছিল বিপুল
পিছনের গাড়িকে সতর্ক করার জন্য সেই সময়ে সামরিক ট্রাকের পিছনে লেখা থাকত - 'হর্ন প্লিজ' এবং 'অন কেরোসিন'
সেই লিখন আজও সচল
কেবল 'অন কেরোসিন' সংক্ষিপ্ত হয়ে 'ওকে' হয়ে গিয়েছে
অর্থনীতি (৯৮) আইন আদালত (২৫৭) আন্তর্জাতিক (১২৫) খেলাধুলা (১৫৫) জাতীয় (৩৩২) জীবন ও যাপন (১৮১) ধর্ম (৮০) প্রচ্ছদ (২৫) প্রবাস (৫) ফিচার (১৪) বিজ্ঞান ও প্রযুক্তি (৫৯) বিনোদন (৫৯) বিশ্ব বিচিত্রা (৬৩) ভ্রমণ (২৫) মতামত (২২৯) রাজনীতি (৫৮) লাইফস্টাইল (৭৭) লেখাপড়া (৫৬) শিক্ষা সংবাদ (৩৬৭) সব খবর (২,৭১১) সংবাদ শিরোনাম (৬) সম্পা...
জেলার নাসিরনগর উপজেলায় যাত্রীবাহী বাস থেকে ৩ কেজি গাঁজাসহ ৩ মাদক পাচারকারীকে গ্রেফতার করেন নাসিরনগর থানা পুলিশ
পুলিশ সূত্রে জানা যায়,পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া এর নির্দেশনায় চলমান মাদক বিরোধী অভিযান চলাকালে গতকাল দুপুরে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হকের নেতৃত্বে এসআই ময়না হোসেন, এএসআই শামীম আহমেদসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় লাখাই টু ব্রাহ্মণবাড়িয়া রোডে নাসিরনগর সদর পূর্বপাড়ায় জনৈক মফিজ মিয়ার বাড়ির পূর্ব...
গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার গাজী মজিবুর রহমানের ছেলে গাজী মাহবুব রহমান (৩৫), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ত্রিপাদী গ্রামের মৃত লতিফ চকদারের ছেলে রুবেল মিয় (৩০) ও ঢাকা মোহাম্মদপুর নূরজাহান রোডের নাছিম মিয়ার ছেলে মাসুম মিয়া (৪০)
এ ব্যাপারে নাসিরনগর থানার মামলা দায়ের হয়েছে
যার মামলা নং-১২, তারিখ-১৯/০৭/২০২০ইং ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর ১৯(ক)/৩৮/৪১
সংবাদটি পঠিত: ৯৩
মহাদেবপুরে নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
রাণীনগরে মুক্তিযোদ্ধা দিবস উদযাপন
অর্থনীতি (৯৮) আইন আদালত (২৫৭) আন্তর্জাতিক (১২৫) খেলাধুলা (১৫৫) জাতীয় (৩৩২) জীবন ও যাপন (১৮১) ধর্ম (৮০) প্রচ্ছদ (২৫) প্রবাস (৫) ফিচার (১৪) বিজ্ঞান ও প্রযুক্তি (৫৯) বিনোদন (৫৯) বিশ্ব বিচিত্রা (৬৩) ভ্রমণ (২৫) মতামত (২২৯) রাজনীতি (৫৮) লাইফস্টাইল (৭৭) লেখাপড়া (৫৬) শিক্ষা সংবাদ (৩৬৭) সব খবর (২,৭১১) সংবাদ শিরোনাম (৬) সম্পা...
কাহালুর হাফেজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মরহুম আলহাজ্ব আব্দুস সোবহানের নামাজে যানাজা অনুষ্ঠিত কাহালুর হাফেজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মরহুম আলহাজ্ব আব্দুস সোবহানের নামাজে যানাজা অনুষ্ঠিত -
আন্তর্জাতিক
বগুড়া সংবাদ
নন্দীগ্রার
সারিয়াকান্দী
স্বাস্থ্যসেবা