content
stringlengths
0
129k
এছাড়াও আপনি নিচের বিষয় থেকে যা চাইছেন তা খুঁজে নিতে পারেন
কীভাবে লাইভ লোকেশন ব্যবহার করতে হয়
লাইভ লোকেশন বৈশিষ্ট্যটি ব্যবহার করে আপনি একক বা গ্রুপ চ্যাটের সদস্যদের সাথে একটি নির্দিষ্ট সময়ের জন্য নিজের রিয়েল টাইম লোকেশন শেয়ার করতে পারবেন
আপনি নিজের লাইভ লোকেশন শেয়ার করবেন কি না এবং কতক্ষণ করবেন সেটি নিয়ন্ত্রণ করতে পারবেন
এছাড়াও আপনি যেকোনও মুহূর্তে নিজের লাইভ লোকেশন শেয়ার করা বন্ধ করতে পারবেন
বন্ধ করা হয়ে গেলে বা সময় শেষ হয়ে গেলে আপনার লাইভ লোকেশন আর শেয়ার করা হবে না
আপনি যে ব্যক্তিদের সাথে নিজের লাইভ লোকেশন শেয়ার করেছেন তারা আপনার শেয়ার করা লোকেশন একটি স্থির থাম্বনেইল ইমেজ হিসেবে দেখতে পাবেন এবং সেই ইমেজটি ট্যাপ করে আপনার সর্বশেষ আপডেট করা লোকেশন দেখতে পারবে
এই বৈশিষ্ট্যটি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড করা আছে, এর মানে যাদের সাথে এটি শেয়ার করবেন তারা ছাড়া অন্য কেউ আপনার লাইভ লোকেশন দেখতে পারবে না
এ আপনার নিরাপত্তা সম্পর্কে আরও জানতে, অনুগ্রহ করে নিরাপত্তা বিকল্পে যান
এছাড়াও আপনি এর গোপনীয়তা নীতি সম্পর্কে আরও তথ্যের জন্য আমাদের গোপনীয়তা নীতি পড়তে পারেন
আপনার লাইভ লোকেশন শেয়ার করুন
আপনার ফোনের সেটিংস এ গিয়ে গোপনীয়তা > লোকেশনের পরিষেবা > > সবসময় ট্যাপ করে এর জন্য লোকেশনের অনুমতি চালু করুন
এছাড়াও, আপনার ফোনের সেটিংস > > লোকেশন > সবসময় এ যান
একক বা গ্রুপের চ্যাট খুলুন
অ্যাটাচ করুন > লোকেশন > লাইভ লোকেশন শেয়ার করুন ট্যাপ করুন
আপনি কতক্ষণের জন্য আপনার লাইভ লোকেশন শেয়ার করতে চান সেটি বেছে নিন
বেছে নেওয়া সময়ের পরে আপনার লাইভ লোকেশন শেয়ার করা বন্ধ হবে
ঐচ্ছিকভাবে, একটি মন্তব্য যোগ করতে পারেন
পাঠান ট্যাপ করুন
আপনার লাইভ লোকেশন শেয়ার করা বন্ধ করুন
নির্দিষ্ট কোনও গ্রুপ বা একক চ্যাটে আপনার লাইভ লোকেশন শেয়ার করা বন্ধ করুন
একক বা গ্রুপ চ্যাট খুলুন
শেয়ার করা বন্ধ করুন > শেয়ার করা বন্ধ করুন ট্যাপ করুন
সমস্ত গ্রুপ বা একক চ্যাটে আপনার লাইভ লোকেশন শেয়ার করা বন্ধ করুন
এর সেটিংস > অ্যাকাউন্ট > গোপনীয়তা > লাইভ লোকেশন এ যান
শেয়ার করা বন্ধ করুন > শেয়ার করা বন্ধ করুন ট্যাপ করুন
দ্রষ্টব্য:
আপনি যেকোনও সময় আপনার ফোনের সেটিংস > গোপনীয়তা > লোকেশনের পরিষেবা > > কখনই না এ গিয়ে লোকেশনের অনুমতি বন্ধ করতে পারবেন
সুনামগঞ্জের শাল্লার হিন্দুদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের মূল আসামী যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীন গ্রেফতার
মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি আর আমাদের মধ্যে নেই
স্পেনের সরকার আগামী ৬ মাসের জন্য লকডাউন ঘােষনার সিদ্ধান্ত । আগামী ২০২১ সালের ০৯ মে পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত পেদ্রো সানচেজ সরকারের
বিস্তারিত পরবর্তিতে আসছে
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই
সাইমুম সিরিজের লেখক ও দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক জনাব আবুল আসাদকে এক বছরের জামিন মজুর করেছে হাইকোর্ট
হেফাজতের আমির আল্লামা শফী আর নেই
ঢাকায় সাংবাদিককে প্রকাশ্যে গলাকেটে হত্যা
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ গ্রেপ্তার
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ গ্রেপ্তার
▒▒▒ /ব্রেকিং ▒▒▒
পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ
হজে অংশ নিবেন মাত্র ১০ হাজার মানুষ
খুজ নেই জম্মু-কাশ্মীরের ২০০ যুবকের!
রেডজোনে হবিগঞ্জ জেলা; সাধারন ছুটি ঘোষণা
ভারি বর্ষণে সুরমা নদীর পানি বিপদসীমার অতিক্রম
সামাজিক সংগঠন 'বাঁচন' এর কার্যকরী কমিটি ঘোষণা
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১
ওসমানীনগর প্রতিনিধিঃসেচ্ছাসেবী সামাজিক সংগঠন বাঁচন রক্তদান ও সমাজকল্যাণ সংস্থা,ওসমানীনগর উপজেলা'র ২০২১-২২ সেশনের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে
আজ রাত ৮ ঘটিকার সময় বাঁচন রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার সাবেক আহবায়ক আলিম রাজ প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন
সংগঠনের নতুন কমিটিতে নাদিমুল ইসলাম হেলালকে সভাপতি এবং মারুফ আহমেদকে সাধারণ সম্পাদক করে
২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়
কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ইব্রাহিম আলী ইমন,ময়নুল হক তপু,যুগ্ম-সম্পাদক আব্দুল মুমিন,তাওহীদুল ইসলাম তুহিন,ফারহান শেখ, সাংগাঠনিক সম্পাদক হোসাইন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ রুবেল,অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক,সহ-অর্থ সম্পাদক এমরান আহমদ,আইটি সম্পাদক এস.এ আদিল,সহ-আইটি সম্পাদক মোঃমামুন,ক্রীড়া ...
সোনারগাঁওয়ে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল পৌরসভা কার্যালয় উদ্ধোধন সোনারগাঁওয়ে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল পৌরসভা কার্যালয় উদ্ধোধন - সোনারগাঁওনিউজ
বিশেষ প্রতিবেদন
প্রচ্ছদ, সোনারগাঁও
সোনারগাঁওয়ে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল পৌরসভা কার্যালয় উদ্ধোধন
প্রকাশিত সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
৯২ বার দেখেছেন
নিজস্ব প্রািতবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল পৌরসভা কার্যালয় উদ্ধোধন করা হয়েছে
শনিবার বেলা ১২ টায় সোনারগাঁও পৌরসভার আদমপুর বাজারে এ কার্যালয় উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়নগঞ্জ জেলার সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার, এফবিসিসি আই এর সাবেক সভাপতি ও সাবেক সাংসদ মোহাম্মদ আলী
এ উপলক্ষে আলোচনা সভায় সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট শামসুল ইসলাম ভূইঁয়া, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আতিকুল ইসলাম
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নারায়ণগঞ্জ জেলার সাবেক কমান্ডার সামিউল্লাহ মিলন, ডেপুটি কমান্ডার এডভোকেট নূরুল হুদা, মোহাম্মদ আলী, সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সোনারগাঁও উপজেলার সাবেক কমান্ডার সোহেল রানা, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটি...
এসময় সোনারগাঁও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
আলোচনা শেষে অতিথিরা আদমপুর বাজার ঘুরে দেখেন ও আদমপুর বাজারকে আরো আধুনিক বাজার করার জন্য স্থানীয় প্রশাসনের দৃস্টি আর্কষন করেন
শিরোনাম: গাজীপুরে চলন্ত মাইক্রোবাসে আগুন মুরাদের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি প্যান্ডোরা পেপার্সে ৮ বাংলাদেশির নাম মুরাদের বিরুদ্ধে শাহবাগ থানায় ঢাবি শিক্ষার্থীদের অভিযোগ দুপুরে রেডিসনে ছিলেন মুরাদ, রাতেই ছাড়েন হোটেল নায়ক ইমনকে র‌্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে হাইকোর্টে জামিন পেলেন আরজে নীরব
বিএফইউজের নির্বাচনে বাধা নেই
নিজস্ব প্রতিবেদক
: , 10 , 2021 3:02
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত
ফলে বিএফইউজের নির্বাচন হতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা
রোববার (১০ অক্টোবর) এ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসানের আদালত
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ
এর আগে গত ৬ অক্টোবর বিএফইউজের নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ প্রত্যাহার চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়
বিএফইউজের নির্বাচনে মহাসচিব পদের প্রার্থী দীপ আজাদের পক্ষে অ্যাডভোকেট নূরে আলম উজ্জ্বল এ আবেদন করেন
আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া বিএফইউজের নির্বাচন গত ২৮ সেপ্টেম্বর দুই মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট
বিএফইউজের ভোটার তালিকা থেকে বাদ পড়া চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান ফেরদৌসের করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন
আদালত একইসঙ্গে মোহাম্মদ হাসান ফেরদৌসকে কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন
গত ২৫ সেপ্টেম্বর বিএফইউজে নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়
এর আগে নির্বাচনে ৩৪টি মনোনয়নপত্র জমা পড়ে, যার মধ্যে একটি মনোনয়নপত্র বাতিল করে ৩৩ জনের খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন
খসড়া তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবদুল জলিল ভূঁইয়া, আবু জাফর সূর্য ও ওমর ফারুক
সহ-সভাপতি পদে অমিয় ঘটক পুলক, আজমল হক হেলাল, মধুসূদন মণ্ডল, মফিদা আকবর ও সালাম মাহমুদ
মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবদুল মজিদ, দীপ আজাদ ও লায়েকুজ্জামান
যুগ্ম মহাসচিব পদে নাসিমা আক্তার সোমা, বরুণ ভৌমিক নয়ন, মানিক লাল ঘোষ ও শেখ মামুনুর রশীদ
কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন খায়রুজ্জামান কামাল, নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ
দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এম শাহজাহান, মাসুম আহাম্মদ, রেজাউল করিম রেজা, শাহ আলম ডাকুয়া, সেবিকা রানী ও মীর আফরোজ জামান
সদস্য পদে প্রার্থী হিসেবে রয়েছেন আবদুল খালেক লাভলু, উম্মুল ওয়ারা সুইটি, এম এ রহিম রনো, ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা, সফিউর রহমান, শাহজাহান স্বপন, শেখ নাজমুল হক সৈকত, শফিউদ্দিন আহমেদ বিটু ও হামিদ মোহাম্মদ জসিম
বিএফইউজে কার্যালয় সূত্র জানায়, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় চার হাজার
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ সাংবাদিক শাহজাহান সরদার
আজকালের খবর/বিএস
আইপি টিভির যথেচ্ছা রেজিস্ট্রেশন সমীচীন হবে না
সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন
ডিআরইউয়ের নতুন নেতৃত্বে সভপতি মিঠু, সম্পাদক হাসিব
উৎসবমুখর পরিবেশে চলছে ডিআরইউ'র ভোটগ্রহণ
টেলিপ্যাব-এর নির্বাচন কমিশনারদের পদত্যাগ
আমাদের মাতৃভূমি পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
ট্রাব আজীবন সম্মাননা পেলেন নঈম নিজাম
বৃহত্তর যশোর সাংবাদিক ফোরামের নতুন সভাপতি বিলু, সম্পাদক রিজাউল
ওয়ালটন -ক্র্যাব শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত