content
stringlengths
0
129k
উত্তর ২৪ পরগণা
জলপাইগুড়ি
পশ্চিম বর্ধমান
পশ্চিম মেদিনীপুর
পূর্ব বর্ধমান
পূর্ব মেদিনীপুর
স্কুল ফি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলায় একইসঙ্গে স্বস্তি ও অস্বস্তি অভিভাবকদের
স্কুল ফি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলায় একইসঙ্গে স্বস্তি ও অস্বস্তি অভিভাবকদের
কোন ছাত্রছাত্রীকে স্কুল কর্তৃপক্ষ অনলাইন ক্লাস বা পরীক্ষা থেকে বার করে দিয়ে থাকলে তাদের ফিরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে হাইকোর্ট
কোন ছাত্রছাত্রীকে স্কুল কর্তৃপক্ষ অনলাইন ক্লাস বা পরীক্ষা থেকে বার করে দিয়ে থাকলে তাদের ফিরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে হাইকোর্ট
18
: 22, 2020, 10:03
:
#কলকাতা: কলকাতা হাইকোর্টে একই সঙ্গে স্বস্তিতে ও অস্বস্তিতে অভিভাবকরা
এক অভিভাবকের স্বেচ্ছাসেবী সংগঠনের করা জনস্বার্থ মামলার শুনানি হয় মঙ্গলবার
এদিনের শুনানি শেষে একগুচ্ছ অন্তর্বর্তী নির্দেশিকা জারি করে ডিভিশন বেঞ্চ
১১২ স্কুলের কোনও ছাত্রছাত্রীকে অনলাইন ক্লাস বা অনলাইন পরীক্ষা থেকে বাদ দিতে পারবে না স্কুল কর্তৃপক্ষ
১৫ অগাস্ট পর্যন্ত কলকাতা হাইকোর্টের এই নির্দেশিকা বলবৎ থাকবে
একইসঙ্গে কোন ছাত্রছাত্রীকে স্কুল কর্তৃপক্ষ অনলাইন ক্লাস বা পরীক্ষা থেকে বার করে দিয়ে থাকলে তাদের ফিরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে হাইকোর্ট
তবে অভিভাবকদের অস্বস্তির জায়গাও রয়েছে হাইকোর্টের নির্দেশে
নির্দেশে বলা হয়েছে ৩১ শে জুলাই পর্যন্ত বকেয়া স্কুল ফি ৮০% পর্যন্ত মিটিয়ে দিতে হবে ১৫ অগাস্টের মধ্যে
স্কুল ফির অল্প কিছু অংশ বকেয়া থেকে থাকলেও কোনও ছাত্রছাত্রীকে অনলাইন ক্লাস বা পরীক্ষা থেকে বাদ দেওয়া যাবেনা
অ্যাডামাস ইন্টারন্যাশনাল, হেরিটেজ, ডিপিএস, মডার্ন হাই, ক্যালকাটা পাবলিক স্কুল সহ একাধিক স্কুল রয়েছে নির্দেশের তালিকায়
মামলার মূল আবেদন ছিল লকডাউন ও আনলক পর্বে ক্লাস ছিল পুরোপুরি বন্ধ
সে ক্ষেত্রে স্কুল ফি বৃদ্ধি হয় কীভাবে
আবেদনে আরও জানানো হয় কম্পিউটার ক্লাস, ল্যাবরেটরি, লাইট, পাখা স্কুলের না চললেও সেই ফি চাওয়া কিসের ভিত্তিতে
স্কুল গাড়ি ছিল বন্ধ, সেক্ষেত্রে সেই গাড়ি ভাড়া করোনা আবহে কীভাবে নেয় স্কুল গুলি
মূলতঃ কলকাতা ও শহরতলির নামকরা বেসরকারি ১১২ স্কুলের বিরুদ্ধে মামলা ঠোকে সংগঠনটি
সুপ্রিম কোর্ট ঘুরে মামলাটি আসে কলকাতা হাইকোর্টে
মঙ্গলবার জনস্বার্থ মামলাটির বিশেষ শুনানি হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে
বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে হয় ভার্চুয়াল শুনানি
মামলার শুনানিতে অংশগ্রহণ করেন রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্ত
বেসরকারি স্কুলের তরফে অ্যাডাদমাস ইন্টারন্যাশনাল এবং হেরিটেজ মামলায় সওয়াল করে এদিন
অ্যাডামাসের তরফে আইনজীবী অয়ন চক্রবর্তী জানান, 'করোনা আবহে সমস্ত কর্মীদের বেতন দিতে হয়েছে আমার স্কুলকে
সরকারি কোন অনুদানে চলেনা স্কুল
বিষয়টা হাইকোর্টের নজরে আনি আমরা
' রাজ্যের তরফে এডভোকেট জেনারেল আদালতকে জানান, স্কুল ফি নিয়ে সমাধান সূত্র খুঁজে বের করতে একাধিক আলোচনা হয়েছে
বেশকিছু নির্দেশিকাও জারি করেছে রাজ্যের সংশ্লিষ্ট দফতর
মামলায় আরও ১১০ স্কুলকে অন্তর্ভুক্ত করতে নোটিশ দেয় এদিন ডিভিশন বেঞ্চ
সব পক্ষের হলফনামা আসার পর মামলাটি ফের শুনানির জন্য আসবে অগাস্ট মাসে দ্বিতীয় সপ্তাহের শেষে
গুগল একদিন পুরো বিশ্ব শাসন করবে - এই কথাটি কি বিশ্বাস করেন? তাহলে আশা করি এই পোষ্টটি আপনাকে নতুন করে ভাবতে শিখাবে
সম্প্রতি গুগলের প্রধান এরিখ স্মিড্থ এক সাক্ষাতকারে বলেছেন, অর্থনৈতিক মন্দাকে মোকাবেলা করতে তারা তাদের আয়ের পথ প্রশস্ত করতে প্রতিমাসে অন্তত একটি উদীয়মান কোম্পানীকে কিনে নিতে চান
ফলে নতুন কোম্পানীর সাথে সাথে তাদের সাথে যোগ দেবে কোম্পানিগুলোর চৌকস প্রোগ্রামাররা
সংগ্রাম অনলাইন ডেস্ক: চট্টগ্রামের বহদ্দারহাটে এম এ মান্নান ফ্লাইওভারে ফাটল নয়, শাটার আপডাউনের দাগ বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) নির্বাহী প্রকৌশলী (প্রকল্প) মো. মাহফুজুর রহমান, যা উদ্বোধনের সময়ও ছিল
আজ বুধবার ঢাকা থেকে যাওয়া একটি বিশেষজ্ঞ দল ফ্লাইওভার পরিদর্শনের পর দুপুরে তিনি এ কথা জানান
প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, 'বিশেষজ্ঞ দল পরিদর্শনে পিলারে কোনো ফাটল পায়নি
তাই ২ দিনের মধ্যে ফ্লাইওভার খুলে দেওয়া হবে
বুধবার সকালে র‌্যাম্পটি পরিদর্শন করেন এর নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট (ডিপিএম) কনসালটেন্ট লিমিটেড এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের বিশেষজ্ঞরা
পরে দুপুরে নগরীর আলমাস মোড় সংলগ্ন এলাকায় ম্যাক্স গ্রুপের কার্যালয়ে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন
ম্যাক্সের প্রকল্প পরিচালক প্রকৌশলী মনির হোসেন বলেন, "ডিজাইনার প্রতিষ্ঠানের দল পরিদর্শন করেছে
উনাদের অবজারভেশন হল, কলামগুলোতে যে ফাটল দেখতে পাচ্ছি, সেটা ফাটল না
এটা কনস্ট্রাকশন জয়েন্ট
"কলামের সাথে টেক্সচারের কাস্টিংয়ের যে জয়েন্ট, সেই সাটারিংটা প্রপার পজিশনে ছিল না
কাস্টিং করার সময় ডিসপ্লেস হয়ে গেছিল
যার কারণে একটা স্পেস সৃষ্টি হয়
সাটার টু সাটার জয়েন্টে ফোম ব্যবহার করা হয়
যাতে কোনো ওয়াটার লিকেজ না হয়
সেই ফোমটা আছে
এতদিন হয়ত চোখে পড়েনি
অরিজিনালি এটা কোনো ফাটল না
নকশাকারী প্রতিষ্ঠান ডিপিএমের পরিচালক শাহ জাহান আলম বলেন, "উপরে উঠে দেখলাম, ওটা ক্র্যাক না, কনস্ট্রাকশন জয়েন্ট
কনক্রিট করার সময় সেটা এক্সপোজ হয়ে যায়
ঢালাইয়ের সময় সাটারটা বের হয়ে আসে
মূল স্ট্রাকচারে কোনো সমস্যা নেই
নির্মাণ ত্রুটির কিছু না
তবে হয়ত আরও পলিশড হতে পারত কাজটা
বাইরে থেকে দেখা চিড়ের বিষয়ে তিনিও বলেন, "বাইরে থেকে দেখা যাচ্ছে সেটা ফোম
সাড়ে তিন বছর আগেও সেটা ছিল
হয়ত কেউ খেয়াল করেনি
তবে ভিতরে কোনো ক্র্যাক আছে কি না, তা আরও তদন্ত করে দেখব
র‌্যাম্পের অবকাঠামোগত কোনো ক্ষতি হয়নি দাবি করে মনির বলেন, "ফিজিক্যালি চেক করে কিছু পায়নি
আরও নিশ্চিত হবার জন্য যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করা হবে, ভেতরে কোনো ফাটল আছে কী নেই?
"উনাদের (ডিপিএম) পর্যবেক্ষণ এখনও শেষ হয়নি
পরীক্ষা-নিরীক্ষা করে লিখিতভাবে সিডিএকে জানাবে
হালকা গাড়ির জন্য ফ্লাইওভারের ওই র‌্যাম্পটি খুলে দেওয়া যেতে পারে বলে মনে করেন মনির
"তবে ভারী যানবাহন চলবে না
কারণ এটি ভারী যানবাহনের জন্য নকশা করা হয়নি
ভারী গাড়ি যাতে না উঠতে পারে সেজন্য র‌্যাম্পের মাথায় ব্যারিয়ার দিয়ে হালকা গাড়ি চলতে পারবে
ডিপিএমের পরিচালক শাহ জাহান বলেন, হালকা যানের জন্যই এই র‌্যাম্প তৈরি করা হয়েছে
কিন্তু এটার উপর দিয়ে বড় অনেক গাড়ি গেছে
ডিপিএমের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম এ সোবহান বলেন, "আগেও ভারী যান চলাচল রিকমেন্ড করিনি, এখনও করছি না
ম্যাক্সের প্রকৌশলী মনির হোসেন প্রশ্নের জবাবে বলেন, "র‌্যাম্পটা মূল ফ্লাইওভারের পর তৈরি করা হয়
প্রচণ্ড যানজট হয় বলে তখনকার সিডিএ চেয়ারম্যান অনুরোধ করেন যে এখানে একটা র‌্যাম্প দরকার
সেই কারণে মূল ফ্লাইওভারের সঙ্গে র‌্যাম্পের ধারণ ক্ষমতার পার্থক্য রয়েছে বলে জানান তিনি
"যদি ফ্লাইওভারের সাথে তৈরি হত লোডিং ক্যাপাসিটি একই থাকত
এটা একটা ক্যান্টিলিভার পার্ট দিয়ে বক্স গার্ডার দিয়ে বিদ্যমান অংশের সাথে সংযোগ দেওয়া হয়েছে
ইউটিলিটি সংযোগসহ নানা কারণে ১৩ মিটার দূরে পাইল করা হয়েছে
এত জটিল এই ডিজাইন
তখনই বলা হয়, শুধু হালকা যানের জন্য এটা ডিজাইন করা
সিডিএ চেয়ারম্যান তাতে সম্মতি দেন
সোমবার রাতে নগরীর বহদ্দারহাট মোড়ে এম এ মান্নান ফ্লাইওভারের র‌্যাম্পের পিলারে ফাটল দেখা দেওয়ার খবর ছড়িয়ে পড়ে
রাতেই পুলিশ ওই র‌্যাম্পে যানবাহন চলাচল বন্ধ করে দেয়
মঙ্গলবার পরিদর্শনে গিয়ে সিটি মেয়র এম রেজাউল করিম এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম ফাটল দেখে র‌্যাম্পের নির্মাণ ক্রুটি অথবা নকশাগত ত্রুটি থাকতে পারে বলে মন্তব্য করেন
আর ফ্লাইওভারটির নির্মাণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান বলেন, হালকা যানের জন্য তৈরি র‌্যাম্পে ভারী যান চলায় এই সমস্যা দেখা দিয়েছে
১০৬ কোটি টাকা ব্যয়ে বন্দরনগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত ১ দশমিক ৩৩ কিলোমিটার এ ফ্লাইওভারটি ২০১৩ সালে উদ্বোধন হয়
সিডিএ ১০৬ কোটি টাকা ব্যয়ে নিজস্ব অর্থায়নে এ ফ্লাইওভার নির্মাণ করে
ফ্লাইওভার নির্মাণের পর স্থানীয়দের দাবির মুখে র‌্যাম্পটি প্রায় চার বছর পর ২০১৭ সালের ডিসেম্বরে চালু করা হয়
২০১৯ সালের ডিসেম্বরে ফ্লাইওভারটি রক্ষণাবেক্ষণের জন্য সিটি করপোরেশনকে হস্তান্তর করে সিডিএ
অনলাইন আপডেট