content
stringlengths
0
129k
সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৯৩ টি রিপোর্ট এসেছে
এর মধ্যে ২৭ টি পজেটিভ
আক্রান্তদের মধ্যে, সদর উপজেলায় ৯ জন, কালীগঞ্জ উপজেলায় ১৪ জন, শৈলকুপা উপজেলায় ২ জন, হরিনাকুন্ডু উপজেলায় ১ জন ও মহেশপুর উপজেলায় ১ জন
আক্রান্ত ২৩৬ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৯৪ জন
জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৩ জন
প্রবাসেও দেশীয় আমেজে বিয়ে
যুগল দুজনই বাংলাদেশী
সম্পূর্ণ বাঙালী সংস্কৃতি ধারণ করে নেচে-গেয়ে বর-কনেকে বরণ করা হয়েছে
যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের উচিটায় দুদিনব্যাপী (১৭-১৮ মাচ) জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়ে গেল বাংলাদেশের নেত্রকোনা হোসেনপুর এলাকার ছেলে মাহবুবুল ইসলাম রিগান (বর) এবং চট্টগ্রামের পটিয়ার কচুয়াই গ্রামের মেয়ে নিগাত সুলতানা লিনার (কনে) বিয়ে
বিয়ে মানে আনন্দ-উল্লাসে নেচে-গেয়ে মেতে উঠা, দেশের মাটি-মানুষ পরিবার-পরিজন ছেড়ে দূরে-অনেক দূরে হয়তো কারো বার্থ-ডে পার্টি, বিয়ে, ঈদ-পূজা-পার্বণে সবার পথযেন এক পথে মিশে যাওয়া
ঠিক তেমনি একটি মুহুর্তের স্বাদ পেতে রিগান-লিনার বিয়েতে ক্যানসাস রাজ্য ছাড়াও অ্যারিজোনা, আরাকানসাস, নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া , লাস- শিকাগো সহ বিভিন্ন স্টেট ও সিটি থেকে ছুটে আসেন অনেকে
এখন আমেরিকা জুড়ে চলছে বসন্তের ছুটি
স্কুল-কলেজ এক সপ্তাহের ছুটির ফাঁদে পড়েছে
যুক্তরাষ্ট্রে স্কুল ছুটি মানে ছাত্রদের জন্য মহাযন্ত্রণাদায়ক (বোরিং) দিন
তাই যে যার মত করে বেরিয়ে পড়েন
সেই চান্সটি নিতে ভোলেননি ডা.সাদিকুল হক পলাস-তাজিন আপা, ড.খাইরুল কবির ভুইয়া (কবির), মোহাম্মদ শাহজাহান কবির ভুইয়া (টিপু), নাজমুল ইসলাম সোহেল, জাফর ও শান্ত
১৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় কানসাসের কিচআই সিটি হলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে
‌"মধু কই-কই বিষ","উড়ি উড়ি যায় দিলকি পতজ্ঞ দেখে, মেরা আসিক চল্লা-বাল্লা সহ বাংলা-হিন্দি গানের তালে-তালে মঞ্চ মাতালেন রুমানা, আরফা, শ্রাবণী, শমী, নাদিয়া, শারমিন ও তানিয়া
বাংলা-ইন্ডিয়ান গানের তালে-তালে যৌথ নৃত্যের ফাঁকে তাজিনের রবীন্দ্র-নজরুল সঙ্গীত গায়ে হলুদ অনুষ্ঠানকে ভিন্নমাত্রায় নিয়ে যায়
এদিকে শত-শত বাংলাদেশীর উপস্থিতিতে ১৮ মার্চ উচিটা শহরের মসজিদ অডিটোরিয়ামে নানা পদের মুখরোচক খাবার পরিবেশনের মধ্য দিয়ে বিবাহোত্তর অনুষ্ঠান হয়েছে
রাত আটটায় বণিল আলোয় ঘেরা মঞ্চে নববধু-বরকে শুভেচ্ছা জানাতে মঞ্চে উঠে আসন উচিটার রিয়েলেটর ব্যবসায়ী মাপেরা করিম, প্রকৌশলী রূপন কান্তি দেব, ড.খাইরুল কবির ভুইয়্যা, মোহাম্মদ ইসলাম প্রমুখ
অনুষ্ঠান দুটি উপস্থাপনা করেন - সাইয়দা নাবিলা
গায়ে হলুদ ও বিয়ে মঞ্চের অঙ্গসজ্জায় ছিলেন মহিউদ্দিন প্রিন্স
এর আগে ১০ মার্চ শুক্রবার দিনটি ছিল রিগান-লিনার জীবনের এক স্মরণীয় দিন
মুসলিম রীতি অনুযায়ী তাদের আকদ সম্পন্ন করা হয়
যেহেতু দুজনই যুক্তরাষ্ট্রে উচিটায় বসবাস করেন
তাই বিয়ের ক্ষেত্রে যে বা যারা যে দেশে বসবাস করেন সে দেশের আইন (ল অব দি ল্যান্ড) অনুসরণ অবশ্য কর্তব্য
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ২ মার্চ আদালতে বিচারকের সামনে নববধু-বর দুজনই বিয়ের শপথ (উডিং চিরোমনি ) নিয়েছিলেন
মজার ব্যাপার হলো, যুক্তরাষ্ট্রের আদালত থেকে শপথের পরই বিয়ের সাটিফিকেট দিয়ে দেয়া হয়েছে
যুক্তরাষ্ট্রে আদালতের সাটিফিকেট হলো একজন নরনারীর বিবাহ বন্ধন
বলা হয়ে থাকে - মানুষের বিয়ের কোন সুনিদিষ্ট সময় নেই, যখন বিয়ে করে ফেলে তখন থেকে বৃদ্ধাবস্থা শুরু হয়ে যায়
তবুও থেমে নেই নর-নারী বিবাহ বন্ধন
অনাদিকাল থেকে প্রকৃতির অপার নিয়মে চলছে বিবাহ
কবির ভাষায়- অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর
ছবি: এমরান হোসাইন
উচিটায় বৈশাখী মেলা ও বাংলাদেশ নাইট ২২ এপ্রিল
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন নিউ ইয়র্কের সম্মেলন
আপনার আরও পছন্দ হতে পারে
ঢাকায় মার্কিন দূতাবাস বন্ধ রোববার, জরুরি সেবা চলবে
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শহিদুল ইসলাম
১০ হাজার বাংলাদেশি চলতি বছরে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাবেন না
নিউ ইয়র্কে বাংলাদেশ কনভেনশন সমাপ্ত
:
৩০ আগস্ট ২০২১ ৭:৩৪ পূর্বাহ্ন
12 2022 , , 12 2022 , 12 2022 . 12 2022 2022.
প্রতি-উত্তর
আপনার মন্তব্য জানান বাতিল করুন
, , .
সাম্প্রতিক
প্রেমের প্রথম দিনেই আদিম উল্লাসে ঝাঁপিয়ে পড়েন চট্টগ্রাম চেম্বার পরিচালক তানভীর
ঢাকায় মার্কিন দূতাবাস বন্ধ রোববার, জরুরি সেবা চলবে
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শহিদুল ইসলাম
৫ মাসের মাথায় কৃষ্ণাঙ্গ হত্যার আরেক ভিডিও, বরখাস্ত ৭ পুলিশ
প্রণব মুখার্জির মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোকসভা
৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যুক্তরাষ্ট্র বিএনপির
১০ হাজার বাংলাদেশি চলতি বছরে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাবেন না
বরিশাল সমিতির আহ্বায়ক কমিটি হল যুক্তরাষ্ট্রে
চট্টগ্রামের নামি শিল্পপতির অবাক প্রেম-প্রতারণার শিকার তরুণী ফ্যাশন ডিজাইনার
আমেরিকায় আপাতত রাজনৈতিক বিজ্ঞাপন নেবে না ফেসবুক
যুক্ত হোন আমাদের সঙ্গে
, ? . . - , - .
আপনি কি একটি স্থানীয় কোনো খবর, ছবি বা ভিডিও পেয়েছেন যা আপনি আমাদের কাছে পাঠাতে চান? হয়তো আপনি নিজেও কোনও সংবাদে জড়িত বা আপনি যেখানে বসবাস করছেন সেখানে এমন গুরুত্বপূর্ণ বা অস্বাভাবিক কিছু দেখেছেন বা শুনেছেন
আমরা সব অবদানকে স্বাগত জানাই
সংবাদ, ছবি ও ভিডিও পাঠাতে পারেন - এই ইমেইলে
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক প্রবর্তন ** পানিতে ডুবে শিশুদের মৃত্যু রোধে জাতীয় কর্মসূচি গ্রহণের তাগিদ ** খাদ্য নিরাপত্তায় ডাব্লিউএফপিকে সুইডেনের ২৯ কোটি টাকা অর্থ সহায়তা ** পানিতে ডুবে মৃত্যু: বছরে ৮ হাজার শিশুর প্রাণ বাঁচাতে পারে দিবাযত্ন কেন্দ্র ** বিশেষ সহায়তা তহবিলের মাধ্যমে ঝরে-পড়াদের শিক্ষায় ফেরানোর আহ্বান ** প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা বাতিল, মূল্যায়ন হবে প্রতিষ্ঠান পর্যায়ে ** বিএনপি দুর্নীতির বিষবৃক্ষ রোপণ করে গেছে: প্রধানমন্ত্রী ** শোক দিবসে জাতির পিতার স্মৃতির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ** কোভিড মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সুরক্ষা সামগ্রী সহায়তা পেল কারা অধিদপ্তর ** জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের ডাকটিকেটে বঙ্গবন্ধু ও মুজিব বর্ষ ** লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা ** সেরে উঠেছেন পার্বতীপুরের প্রথম করোনা রোগী ** হামলায় আহত ঈশ্বরদী ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ** প্রশাসনের অর্থ সহায়তা পেলেন ঈশ্বরদীর ৫০ শিক্ষক ** সুন্দরবন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি **
আন্তর্জাতিক
ব্যবসা-বাণিজ্য
শিক্ষা-সংস্কৃতি
নারী ও শিশু
সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কমলনগরে প্রতিবাদ
প্রকাশিতঃ ডিসেম্বর ২৩, ২০১৪
লক্ষীপুর, ২৩ ডিসেম্বর ২০১৪, প্রতিনিধি: সাংবাদিক নির্যাতনের ঘটনায় লক্ষ্মীপুরের কমলনগরের সাংবাদিকরা বিক্ষোভ করেছেন
আজ (মঙ্গলবার) কমলনগর প্রেসক্লাবের সামনে স্থানীয় সংবাদকর্মীরা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন
পরে তারা কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ঘটনার বিচার চেয়ে স্মারকলিপি প্রদান করেন
মানববন্ধনে কমলনগরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিরাও যোগ দেন
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কমলনগরের সাংবাদিকদের মানববন্ধন
ছবি: আতোয়ার রহমান মনির
গত ২১ ডিসেম্বর রাতে উপজেলার ফজুমিয়ারহাট বাজারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজু ও তার লোকজন মোখলেছুর রহমান ধনুকে নির্মমভাবে লাঠিপেটা করে
ধনু লক্ষ্মীপুরের দৈনিক মালঞ্চ ও দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ধনুকে আহত অবস্থায় উদ্ধার করে
পরে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়
ধনু অভিযোগ করেন, চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার প্রাণনাশের চেষ্টা চালিয়েছিল
স্থানীয় সরকার নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে কথা বলতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, 'এলাকার মাস্তান বা দোষী লোক, যেগুলো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, তাদের আগাম গ্রেপ্তার করার জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দিয়েছি
সেগুলো তারা করবে
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে স্থানীয় নির্বাচনে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে সিইসি এ মন্তব্য করেন
আজকের সভায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন, ভোটকে কেন্দ্র করে তারা কী ধরনের চ্যালেঞ্জ দেখছেন বা বলছেন, এমন প্রশ্নের জবাবে সিইসি নূরুল হুদা বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনী বলেছে এভাবেই, কতগুলো ঘটনা ঘটেছে রাতের অন্ধকারে
যেটা রাত ৩টা-৪টার দিকে
এসব জায়গায় তো তারা হঠাৎ করে ঘটনার আগে কিছু করতে পারেনি
যেগুলো ঘটেছে, তারা কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে এবং বাই দিস টাইম অনেককে গ্রেপ্তার করেছে
আর যারা গ্রেপ্তার হননি, তাদেরকে গ্রেপ্তার করার তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী
সহিংসতা রোধে আপনারা এবার কী পদক্ষেপ নেবেন, এমন প্রশ্নে সিইসি নূরুল হুদা বলেন, 'আমরা আপ্রাণ চেষ্টা করব নির্বাচনে সহিংসতা রোধ করার জন্য
একটাও সহিংসতা হবে না, একটাও মারামরি হবে না; এই নিশ্চয়তা তো আমরা কেউ দিতে পারি না
আমরা চেষ্টা করব নিয়ন্ত্রণ করার জন্য
'যেসব পকেটে আগে থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোনো খবর পাওয়া যাবে, অপ্রীতিকর পরিস্থিতি ঘটতে পারে; সেখানে বেশি বেশি নজর দিতে হবে
এমন আশঙ্কা থেকে থাকলে আগে থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে', যোগ করেন সিইসি নূরুল হুদা
আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় সূচনা বক্তব্যে সিইসি বলেন, 'আমরা দাবি করি, নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে, প্রতিযোগিতামূলক হয়েছে
সামগ্রিক অর্থে নির্বাচন সফল হয়েছে
অল্প বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে