content
stringlengths
0
129k
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার সুযোগ নিয়ে তাকে লন্ডনে নিয়ে গিয়ে অপরাজনীতির আরেকটি প্ল্যাটফর্ম খোলা হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি
মেয়র লিটন বলেন, 'খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক জিয়া অজস্র অপকর্মের নায়ক
হত্যা, খুনসহ বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত
তিনি এখন লন্ডনে আছেন
'তিনি তার মাকে লন্ডনে নিয়ে গিয়ে আরেকটি অপরাজনীতির প্ল্যাটফর্ম যে খুলবেন না সেটা বলা যায় না
তাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা পানি ঘোলা করার একটি অপচেষ্টা
তিনি আরও বলেন, 'দেশে যখন দৃশ্যমান উন্নয়ন চলছে, তখন একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের জন্য খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করে দেশের মানুষকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করছে
সেই কারণে একসঙ্গে থেকে প্রতিক্রিয়াশীল চক্রের সব ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত থাকতে হবে
দলের সদস্যদেরই বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে বিরোধিতা করার বিষয়ে লিটন বলেন, 'দু-একটি জায়গায় এমন ঘটনা ঘটছে
সে বিষয়ে আমাদের আরও সতর্ক থাকতে হবে
আমরা দীর্ঘ দিন ক্ষমতায় রয়েছি
দেশের কল্যাণে কাজ করছেন প্রধানমন্ত্রী
'তিনি দলের দিকে নজর রাখলেও ফাঁক-ফোকর দিয়ে কোনো ব্যক্তি যারা অন্য চেতনায় বিশ্বাসী তারা যে দলে চলে আসেনি তা বলা যাবে না
এর আগে ফুল ‍দিয়ে বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এইচ এম খায়রুজ্জামান লিটন
পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন
ওই সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবুসহ জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন
দুই নারী ইউপি চেয়ারম্যান পেল নওগাঁ
সীমান্তে হত্যা: মরদেহ ফেরত চেয়ে মানববন্ধন
নির্বাচনি সহিংসতা: আগৈলঝাড়ায় নিহত ১, গ্রেপ্তার ৩
ইউপি নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সীমান্ত হত্যা ন্যক্কারজনক ঘটনা: দোরাইস্বামী
শেয়ার করুন
'ঘর থেকে তুলে নিয়ে' গৃহবধূকে মারধর
আব্বাস হোসাইন, লক্ষ্মীপুর
১ ডিসেম্বর, ২০২১ ১৯:০৩
আপডেট: ১ ডিসেম্বর, ২০২১ ১৯:১২
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
রক্তাক্ত অবস্থায় উদ্ধার ওই নারী লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন
ছবি: নিউজবাংলা
ওই নারীর স্বজনরা জানান, মঙ্গলবার মধ্যরাতে তার স্বামী মোবাইল ফোনে কল দিয়ে ঘরের দরজা খুলতে বলেন
ওই নারী দরজা খোলার সঙ্গে সঙ্গে কয়েকজন তার চোখ-মুখ বেঁধে ফেলে
তাকে পাশের ধানক্ষেতে নিয়ে মারধর করা হয়
লক্ষ্মীপুরের কমলনগরে প্রতিবেশীর বাড়ি থেকে এক নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ
তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে
উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওই বাড়ি থেকে বুধবার সকালে উদ্ধার করা হয় ওই নারীকে
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন
ওই নারীর অভিযোগ, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়ির পাশের ধানক্ষেতে নিয়ে মারধর করেছেন
ওই নারীর স্বজনরা জানান, মঙ্গলবার মধ্যরাতে তার স্বামী মোবাইল ফোনে কল দিয়ে ঘরের দরজা খুলতে বলেন
ওই নারী দরজা খোলার সঙ্গে সঙ্গে কয়েকজন তার চোখ-মুখ বেঁধে ফেলে
তাকে পাশের ধানক্ষেতে নিয়ে মারধর করা হয়
ওই গৃহবধূ জানান, পারিবারিক কলহের জেরে স্বামীই এ হামলার পরিকল্পনা করেছেন
হামলাকারীরা চলে গেলে ক্ষেত থেকে বের হয়ে তিনি প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন
খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেক সেখানে যান
তিনিই পুলিশে খবর দেন
পুলিশ ওই নারীকে হাসপাতালে পাঠায়
ওই নারীর স্বামী জসিম উদ্দিন জানান, রাতে তিনি বাড়ি ফেরেননি
তার স্ত্রীর কাছে কোনো মোবাইল ফোনও নেই
তিনি এ ঘটনায় জড়িত নন
কমলনগর থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, ওই গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে
থানায় অভিযোগ করা হলে তারা আইনি ব্যবস্থা নেবেন
দুই নারী ইউপি চেয়ারম্যান পেল নওগাঁ
সীমান্তে হত্যা: মরদেহ ফেরত চেয়ে মানববন্ধন
নির্বাচনি সহিংসতা: আগৈলঝাড়ায় নিহত ১, গ্রেপ্তার ৩
ইউপি নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সীমান্ত হত্যা ন্যক্কারজনক ঘটনা: দোরাইস্বামী
শেয়ার করুন
এনজিও কর্মকর্তা হত্যা: ১ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবনে ৪
আজিজুল হাকিম, মানিকগঞ্জ
১ ডিসেম্বর, ২০২১ ১৮:২৬
আপডেট: ১ ডিসেম্বর, ২০২১ ১৯:০৩
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
মানিকগঞ্জে এনজিও পরিচালককে হত্যায় যাবজ্জীবন পাওয়া আসামিরা আদালতে
ছবি: নিউজবাংলা
এনজিওর ফান্ডে জমা হওয়া ১০ লাখ টাকা হাতিয়ে নিতে ২০০৬ সালের ২১ মে শহিদুলকে গলাকেটে হত্যা করে শাহিন ও তার সহযোগীরা
আসামিদের মধ্যে দুজন গ্রেপ্তার আছেন
মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি বেসরকারি সংস্থার পরিচালককে হত্যার ১৫ বছর পর এক আসামিকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত
মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য বুধবার বিকালে এ রায় দিয়েছেন
রাষ্ট্রপক্ষের আইনজীবী মথুর নাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন
মৃত্যুদণ্ডের আসামি হলেন শাহিন আলম এবং যাবজ্জীবন পেয়েছেন সাহেদ মিয়া, রাজা মিয়া, আব্দুল কুদ্দুস ও বিষ্ণু সুইপার
অভিযোগ প্রমাণিত না হওয়ায় রহম আলী ও সেলিম মিয়া নামে দুজনকে খালাস দেয়া হয়েছে
আসামিদের মধ্যে সাহেদ ও বিষ্ণু গ্রেপ্তার আছেন
অন্যরা পলাতক
নিহত ব্যক্তির নাম মো. শহিদুল
তিনি ছিলেন প্রিয় বাংলা সমাজ উন্নয়ন সংস্থা নামে স্থানীয় একটি এনজিওর পরিচালক
তিনি ও আসামি শাহিন মিলেই এই এনজিও প্রতিষ্ঠা করেন
এনজিওর ফান্ডে জমা হওয়া ১০ লাখ টাকা হাতিয়ে নিতে ২০০৬ সালের ২১ মে শহিদুলকে গলাকেটে হত্যা করে শাহিন ও তার সহযোগীরা
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাটুরিয়া থানায় মামলা করে
২০১৪ সালের ১০ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল
২৫ জনের সাক্ষ্য নেয়া শেষে ১৫ বছর পর এই হত্যা মামলার রায় হয়
দুই নারী ইউপি চেয়ারম্যান পেল নওগাঁ
সীমান্তে হত্যা: মরদেহ ফেরত চেয়ে মানববন্ধন
নির্বাচনি সহিংসতা: আগৈলঝাড়ায় নিহত ১, গ্রেপ্তার ৩
ইউপি নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সীমান্ত হত্যা ন্যক্কারজনক ঘটনা: দোরাইস্বামী
শেয়ার করুন
বিজিবি সদস্য হত্যা একটি ‌দুর্ঘটনা: মহাপরিচালক
পিয়ারুল ইসলাম, গাইবান্ধা
১ ডিসেম্বর, ২০২১ ১৮:০৩
আপডেট: ১ ডিসেম্বর, ২০২১ ১৯:০৩
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন