content stringlengths 0 129k |
|---|
আমাদের সম্পর্কে |
বিশেষজ্ঞ পরামর্শ এবং স্বাস্থ্য, খাদ্য, লিঙ্গ, সম্পর্ক, ফ্যাশন এবং জীবনধারা উপর সংবাদ সঙ্গে আপনার সেরা জীবন লাইভ |
আমরা যারা গল্প খুঁজি, আমরা যারা সিনেমা বুঝি; কল্পনার আলপনায় আঁকিবুঁকি করি প্রতিনিয়তই |
সেলুলয়েডের সেসব গল্প তো আর অল্প না? সে গল্প জানাতেই আসছে সিনেগল্প...গল্পটা হোক সিনেমার |
সংসদ রিপোর্টার: সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুৎ উৎপাদন বেশি টাকায় করে, ভর্তুকি দিয়ে কম দামে দেয়ার পর যদি কেউ বলে দাম কেন বাড়ানো হলো? তাহলে বলবো, বিদ্যুতের দরকার নেই, উৎপাদন করবো না |
বন্ধ করে দেই সব |
তা না হলে, যেটা খরচ হবে সে দামেই বিদ্যুৎ কিনতে হবে |
লাভ করতে চাই না অন্তত খরচের টাকাটা তো পেতে হবে |
আমরা তো খরচের টাকাটা নিচ্ছি না |
যেখানে ৬টাকা হয় সেখানে ৪ টাকায় দিচ্ছি |
যখন বিদ্যুৎ ছিল না, তখন জেনারেটর চালানো হতো, তখন খরচ করতে হতো না? তাহলে বিদ্যুৎ উৎপাদনে দাম দিতে আপত্তি কেন? সবাই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বিলও কম আসবে |
তিনি সবার ঘর আলোকিত করতে চান বলে উল্লেখ করেন |
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন |
এ সময় স্পীকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছিলেন |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অধিবেশনটি অল্প সময়ের জন্য |
৪ কার্যদিবসে ৬টি বিল পাওয়া গেছে |
একটি পাস হয়েছে |
এই জাতীয় সংসদ জনগনের ভোটে নির্বাচিত |
বিরোধী দলকে ধন্যবাদ জানাই, সুন্দরভাবে সংসদ চালিয়ে যেতে সহযোগিতা করছেন |
সংসদ সদস্যরাও যথাসময়ে সংসদে এসে কার্যকর করেছেন |
এ জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই |
তিনি বলেন, সংসদ জনগনের জন্য কাজ করে |
গত এক দশকে উন্নয়নের জন্য যে কাজ হয়েছে, তাতে বিশে^র দৃষ্টি আর্কষ্ট করতে সক্ষম হয়েছি |
আজকের বাংলাদেশ প্রমাণ করেছে বঙ্গবন্ধুর হত্যার পর যারা ক্ষমতায় এসেছে তারা জনগনের জন্য কাজ করেনি |
আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগনের জন্য কাজ করছে |
একটি ধ্বংসস্তুপ থেকে বাংলাদেশের মানুষকে পুন:রুদ্ধার করেছিলেন বঙ্গবন্ধু |
বিদেশ থেকে খাবার নিয়ে এসে খাবার দেয়া হতো |
মাত্র সাড়ে তিন বছরে যা যা করা দরকার সবই করে দিয়েছিলেন |
এত অল্প সময়ে কিভাবে তিনি এত কাজ করে দিয়ে গেলেন, তা ভেবে অবাক লাগে |
যখন দেখলো দেশটি উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই জাতির জনককে হত্যা করলো |
জাতীয় চার নেতাকে হত্যা করলো |
দেশকে পেছনের দিকে নিয়ে গেল |
তিনি আরো বলেন, বাংলাদেশ এখন এশিয়ার তেরতম অর্থনৈতিক দেশ |
দক্ষিন এশিয়ায় দ্বিতীয় এবং বিশে^ ত্রিশতম অর্থনৈতিক দেশ হিসেবে বাংলাদেশ অবস্থান নিয়েছে |
আমরা দেশের অর্থনৈতিক উন্নয়ন করে যাচ্ছি |
বিনামূল্যে বই দিচ্ছি |
প্রত্যেক উপজেলা স্কুল কলেজ সরকারি করা হচ্ছে |
ডিজিটাল বাংলাদেশ করেছি |
প্রত্যেক উপজেলায় ও জেলায় ডিজিটাল শিক্ষার ব্যবস্থা করা |
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন করছি |
শুধু মানুষকে স্বামলম্বী করা নয়, তথ্য প্রযুক্তির মাধ্যমে আধুনিক জীবন যাপনের ব্যবস্থা করছি |
হাইটেক পার্ক করে দিচ্ছি, প্রযুক্তির ব্যবহার মানুষের দোরগোড়ায় নিয়ে যাচ্ছি |
মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিচ্ছি |
প্রত্যেক শিশুকে স্কুলে টিফিনের ব্যবস্থা করে দিচ্ছি |
ছেলে মেয়েদের বৃদ্ধির ব্যবস্থা করে দিচ্ছি |
কৃষকদের ব্যাংক একাউন্ট করে দিচ্ছি |
কৃষকরা যাতে ভালোভাবে ফসল উৎপাদন করতে পারে |
আজ বাংলাদেশ কৃষি উৎপাদনে সয়ংসম্পূর্ণ |
আমরা শিল্পকারখানা সকল ক্ষেত্রে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি |
এই এগিয়ে যাওয়ার যাত্রা অব্যাহত রাখতে হবে |
তিনি বিদ্যুতের দাম সর্ম্পকে বলেন, প্রায় ২২ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি |
গ্যাসের অনুসন্ধান চলছে |
কিন্তু গ্যাসের স্বল্পতা রয়েছে |
গ্যাসের সমস্যা হলো এলএনজি আমদানী করছি |
সেখানে ৬০ টাকা খরচ পড়ে, সেখানে দিয়েছি ১২ টাকায় |
বিদুৎ উৎপাদন করে ভর্তুকি দিয়ে কম টাকায় দেয়া হচ্ছে |
যেখানে এক কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় ২৬ টাকা |
সেখানে আমরা নিয়েছি ৩ থেকে ৪ টাকা |
তাহলে দামটা বাড়লো কোথায়? প্রাকৃতিক গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে সেটাও প্রায় সাড়ে ৬ টাকার মতো লাগে |
প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন বেশি টাকায় করে, ভর্তুকি দিয়ে কম দামে দেয়ার পর, তারপর যদি কেউ বলে দাম কেন বাড়ানো হলো? তাহলে বলবো, বিদ্যুৎ দরকার নেই, উৎপাদন করবো না |
বন্ধ করে দেই সব |
কম দামে দেয়ার পরও যদি এ কথা আসে তাহলে তো বিদ্যুৎ ব্যবহার করার দরকার নেই |
তা না হলে, যেটা খরচ হবে সে দামেই বিদ্যুৎ কিনতে হবে |
লাভ করতে চাই না অন্তত খরচের টাকাটা তো পেতে হবে |
আমরা তো খরচের টাকাটা নিচ্ছি না |
যেখানে ৬টাকা হয় সেখানে ৪ টাকায় দিচ্ছি |
যখন বিদ্যুৎ ছিল না, তখন জেনারেটর চালানো হতো, তখন খরচ করতে হতো না? তাহলে বিদ্যুৎ উৎপাদনে দাম দিতে আপত্তি কেন? সবাই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বিলও কম আসবে |
আমরা চাই সবার ঘর আলোকিত করতে |
তিনি বলেন, আমাদের চলার পথ তো মসৃণ ছিল না |
রাস্তায় বাস পুড়িয়ে দেয়া হয়েছিল |
কম মানুষকে কষ্ট দেয়া হয়েছে |
আমরাও তাদের দ্বারা নির্যাতিত হয়েছি |
কিন্তু সে তুলনায় আমরা তো কিছুই করছি না |
আমরা উন্নয়ন করে যেতে চাই |
তিনি ডেঙ্গু সর্ম্পকে বলেন, ডেঙ্গু প্রতিরোধ নিয়ে আমরা কাজ করছি |
লার্ভা ধ্বংস করছি |
সিটি করপোরেশনের কর্মকর্তারা সিঙ্গাপুরে গিয়েছে |
আর উত্তরের মেয়র বাড়ি বাড়ি গিয়ে নিজের পা-ই ভেঙ্গে ফেলেছে |
নিজেকেই নিজেরা সুরক্ষিত করতে হবে |
আমরা মশা মারার ব্যবস্থা নিচ্ছি |
শিক্ষার ব্যবস্থায় যাতে উন্নতি হয়, সেগুলোর ব্যবস্থা নিচ্ছি |
সেশনজট নাই বললেই চলে |
উচ্চতর শিক্ষা বৃত্তি দিচ্ছি |
আমরা উন্নয়নের পথে যেভাবে এগিয়ে যাচ্ছি, এ ধারাটা যদি ধরে রাখতে পারি, তাহলে বাংলাদেশকে উন্নত সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারবো |
তিনি আরো বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে |
বাংলাদেশে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করে যাচ্ছে |
পুলিশ প্রত্যেকটি অনুষ্ঠান সুন্দর ও শান্তিপূর্ণভাবে করার দায়িত্ব পালন করে যাচ্ছে |
এ জন্য আমি তাদের ধন্যবাদ জানাই |
কই অতীতে তো এ রকম হয়নি |
সে পরিস্থিতি আমরা সৃষ্টি করেছি |
পুলিশ বাহিনীতে দুর্নীতিমুক্তভাবে লোক নিয়োগ দিয়ে সুনাম অর্জন করছে |
প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলের নেতার উত্থাপিত সকল সমস্যা সমাধানের আশ^াস দিচ্ছি |
রাজনীতির ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চাটা সবার জন্য অবাধা করে দিয়েছি |
পাশাপাশি অর্থনৈতিক মুক্তির জন্যও কাজ করে যাচ্ছি |
অর্থনৈতিক উন্নতি করছি |
উন্নয়নের সুফল মানুষ গ্রামে থেকে পাচ্ছে |
এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে |
প্রত্যেক সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় উন্নয়ন তদারকি করার জন্য তিনি আহবান জানান |
সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেন, বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং তৈরী হচ্ছে |
ছোট ছোট ছেলেরা খারাপ হয়ে যাচ্ছে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.