content stringlengths 0 129k |
|---|
নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম |
0 : |
একটি মন্তব্য পোস্ট করুন |
ফেসবুক পাতা |
টুইটারে সাথে থাকুন |
@_ |
কালো পঁচিশ কি আসলেই কালো? |
২৫ মার্চের আলোচনায় যাওয়ার আগে একটা ভিন্ন প্রসঙ্গে আসি |
আপনারা জানেন চট্টগ্রামে ছাত্রশিবির এবং জামায়াতের ব্যপক প্রভাব |
চট্টগ্রামের আ. ল... |
১৪ই ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকারী কারা? |
১৯৭১ সালে নিহতদের মধ্যে যারা বুদ্ধিজীবী হিসেবে চিহ্নিত এরকম আছেন প্রায় ৩৬ জন |
এদের মধ্যে আঠার জন ১৪ই ডিসেম্বর মৃত্যুবরণ করেছেন |
বঙ্গকথা পর্ব-৭৪ : ১৯৭১ সালের হত্যাযজ্ঞ, ধর্ষণ ও সত্যাসত্য প্রসঙ্গ |
বাংলাদেশে ৫০ বছরে এই পর্যন্ত ৭১ এর হত্যাযজ্ঞ নিয়ে ভালো কোনো তালিকা বা রেকর্ড তৈরি করেনি এদেশের কোনো সরকার |
বরং পারলে বাধা দিয়েছে |
মুজিব সরক... |
সীমানাভাঙা বিপ্লবের কবি আল্লামা ইকবাল |
আল্লামা ইকবাল যখন জন্ম নিলেন তখন মুসলিম নেতৃত্বের সূর্য অস্তমিত হচ্ছে |
তিনি যখন যৌবনে তখন মুসলিম সালতানাত ভেঙে খান খান হচ্ছে |
ইউরোপিয়ানদের জ... |
শহীদ তিতুমীর ও আমাদের করণীয় |
এখন থেকে দুই শতাধিক বছর আগে এই বঙ্গে জন্ম নিয়েছেন এক অসাধারণ ব্যক্তি |
যিনি মুশরিক ও নাসারাদের আগ্রাসনের বিরুদ্ধে নিজের সারাজীবন বিলিয়ে দিয়েছ... |
এডগার আর্থার টেড ম্যাকডোনাল্ড (ইংরেজি: ; জন্ম: ৬ জানুয়ারি, ১৮৯১ - মৃত্যু: ২২ জুলাই, ১৯৩৭) তাসমানিয়ার লনচেস্টনে জন্মগ্রহণকারী বিখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা ও অস্ট্রেলীয় রুলস ফুটবলার ছিলেন |
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি |
ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়া ও তাসমানিয়া এবং প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের প্রতিনিধিত্ব করেছেন |
দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট বোলার হিসেবে খেলতেন |
এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন টেড ম্যাকডোনাল্ড |
প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে স্বল্প কয়েকটি খেলায়ই টেড ম্যাকডোনাল্ড ভিক্টোরিয়ার পক্ষে খেলেছেন |
কিন্তু বিশ্বযুদ্ধের পরপরই রাজ্যদলীয় খেলায় ইনিংসে আট উইকেট লাভ করে নিজের সক্ষমতা তুলে ধরেন |
পরিচ্ছেদসমূহ |
১ আন্তর্জাতিক ক্রিকেট |
২ ল্যাঙ্কাশায়ার লীগে অংশগ্রহণ |
৩ ব্যক্তিগত জীবন |
৪ তথ্যসূত্র |
৫ আরও দেখুন |
৬ বহিঃসংযোগ |
৭ আরও পড়ুন |
আন্তর্জাতিক ক্রিকেট[সম্পাদনা] |
খুবই দ্রুতগতিসম্পন্ন ফাস্ট বোলার হিসেবে টেড ম্যাকডোনাল্ডের অতীব সুনাম ছিল |
তবে, বোলিং সহায়ক পিচেও অনেক সময় তিনি সহায়তা পেতেন না |
কিন্তু, ১৯২১ সালে অস্ট্রেলিয়া দলের সদস্যরূপে ইংল্যান্ড সফরে অপ্রত্যাশিতভাবে সুন্দর বোলিংশৈলী প্রদর্শন করে সকলের নজর কাড়েন |
তিনি ও জ্যাক গ্রিগরি ইংরেজ ব্যাটসম্যানদেরকে ব্যতিব্যস্ত করে তুলেন |
১৪ জানুয়ারি, ১৯২১ তারিখে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে টেড ম্যাকডোনাল্ডের |
জন ইভান্সের হাঁটু ব্যাটিংকালে আঘাতপ্রাপ্ত হয় |
ব্যাটিংকালীন অ্যান্ডি ডুকাটের ব্যাটের অংশ ভেঙ্গে যায় ও উইকেটে আঘাত হানে |
যখন গ্রিগরি উভয় দিক দিয়ে বলকে অনবরত সুইং করাচ্ছিলেন; তখন অন্যদিকে ম্যাকডোনাল্ড উইকেটে দর্শনীয়ভাবে বোলিং করে যাচ্ছিলেন |
পরবর্তীতে এ জুটি সিরিজে ৪৬ উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছিলেন |
১৯২০-২১ মৌসুমে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট খেলার জন্য মনোনীত হন |
ঐ সিরিজে অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে সিরিজ জয় করলেও তিনি খুব কমই সফলতা পেয়েছিলেন |
উইকেট পিছু ৬৫ রান দিয়ে ছয় উইকেট লাভ করেন |
পরবর্তী গ্রীষ্মকালে তিনি আশাতীত সফলতা পান |
ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে আট উইকেট দখল করেন |
লর্ডস ও হেডিংলিতে দলের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন |
ঐ সিরিজেও তার দল জয়লাভ করেছিল |
টাইমসের প্রতিবেদনে ১৯২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ দলের ইংল্যান্ড গমনে জর্জ ফ্রান্সিস ও জর্জ জনের বোলিংকে অস্ট্রেলীয় বোলার - জ্যাক গ্রিগরি ও টেড ম্যাকডোনাল্ডের ১৯২১ সালের ইংল্যান্ড সফরকালীন বোলিংয়ের সাথে তুলনা করা হয়েছিল |
পূর্ববর্তী গ্রীষ্মকালে তার অসামান্য অবদানের কথা বিবেচনায় এনে উইজডেন কর্তৃক বর্ষসেরা ক্রিকেটার হিসেবে মনোনীত হন |
ইংল্যান্ড সফরের পর ১৯২১-২২ মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফরে যান |
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্টে অংশ নেন |
তবে এ সফরটিতেই তিনি তার শেষ টেস্টগুলোতে খেলেছিলেন |
১৯২১ সালের এক বর্ষপঞ্জীতেই তার টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ ছিল |
ল্যাঙ্কাশায়ার লীগে অংশগ্রহণ[সম্পাদনা] |
এরপর পেশাদার ল্যাঙ্কাশায়ার লীগে অংশ নেন |
নেলসনের পক্ষে ইংরেজ লীগটিতে খেলেছিলেন |
১৯২৪ সালে ল্যাঙ্কাশায়ারের পক্ষে খেলার যোগ্যতা অর্জন করেন |
এখানেও তিনি তার প্রতিভার স্বাক্ষর রাখেন |
১৯২৫ সালে পুরো মৌসুম খেলে ২০৫ উইকেট দখল করেন |
১৯২৬ থেকে ১৯৩০ সাল পর্যন্ত পাঁচ মৌসুমে ল্যাঙ্কাশায়ার দল চারবার কাউন্টি চ্যাম্পিয়নশীপের শিরোপা জয় করে যা কাউন্টি দলটির ক্রিকেটের ইতিহাসের সর্বাধিক সফলতম সময় ছিল |
ল্যাঙ্কাশায়ারের পক্ষে সর্বমোট ১০৫৩ উইকেট পান |
তার অবদানের স্বীকৃতিস্বরূপ ল্যাঙ্কাশায়ার কর্তৃপক্ষ ১৯২৯ সালে অপ্রত্যাশিতভাবে দ্রুততম সময়ে আর্থিক সুবিধা গ্রহণের জন্য মনোনীত করে |
এ সময়ে তিনি মাত্র পাঁচ মৌসুম কাউন্টি ক্রিকেটে খেলেছিলেন |
টেড ম্যাকডোনাল্ডের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন আকস্মিকভাবে শেষ হয়ে যায় |
১৯৩০ সাল থেকে তার খেলার ধরন পাল্টে যায় ও ক্রীড়াশৈলী দূর্বলতর হতে থাকে |
তবে তিনি তখনো শতাধিক উইকেট পেয়েছিলেন |
কিন্তু, ১৯৩১ সালে তার ক্রীড়াশৈলী পুরোপুরি শেষ হয়ে যায় |
পুরো মৌসুমে তিনি মাত্র ২৬ উইকেট লাভ করতে পেরেছিলেন |
ফলশ্রুতিতে অর্ধেক খেলায় অংশ নেয়ার পর কাউন্টি দল ত্যাগ করতে বাধ্য হন |
মৌসুম শেষে তিনি পুনরায় ল্যাঙ্কাশায়ার লীগে ফিরে যান |
ব্যক্তিগত জীবন[সম্পাদনা] |
ক্রিকেট খেলার পাশাপাশি অস্ট্রেলীয় রুলস ফুটবলে লঞ্চেস্টন ফুটবল ক্লাবের সদস্যরূপে অংশ নিয়েছেন |
[২] এছাড়াও, এসেনডন ফুটবল ক্লাবের পক্ষে ১৯১২ সালে দুই খেলায় ও ফিটজরয় ফুটবল ক্লাবের পক্ষে ১৯১৩ থেকে ১৯১৯ সাল পর্যন্ত ৪৬ খেলায় অংশ নেন |
২২ জুলাই, ১৯৩৭ তারিখে মাত্র ৪৬ বছর বয়সে ল্যাঙ্কাশায়ারের ব্ল্যাকরড এলাকায় সড়ক দূর্ঘটনায় তিনি নিহত হন |
ঐদিন সকালে তিনি তখন বোল্টনের কাছাকাছি ম্যানচেস্টার-চর্লি রোডে নিজ গাড়ী চালনারত অবস্থায় অন্য গাড়ীর মুখোমুখি সংঘর্ষের কবলে পড়ে গুরুতর আহত হয়েছিলেন |
তথ্যসূত্র[সম্পাদনা] |
↑ " ", , (43439), পৃষ্ঠা 5, ৬ সেপ্টেম্বর ১৯২৩ |সংগ্রহের-তারিখ= এর |ইউআরএল= প্রয়োজন (সাহায্য)উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে () |
↑ " . ." |
(, . : 1900-1954) |
, .: |
২৩ আগস্ট ১৯০৯ |
পৃষ্ঠা 3 : |
সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১১ |
আরও দেখুন[সম্পাদনা] |
জর্জ ফ্রান্সিস |
ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব |
অস্ট্রেলীয় টেস্ট ক্রিকেটারদের তালিকা |
বহিঃসংযোগ[সম্পাদনা] |
উইকিমিডিয়া কমন্সে টেড ম্যাকডোনাল্ড সংক্রান্ত মিডিয়া রয়েছে |
এএফএল টেবিল পরিসংখ্যানে টেড ম্যাকডোনাল্ড (ইংরেজি) |
ইএসপিএনক্রিকইনফোতে টেড ম্যাকডোনাল্ড (ইংরেজি) |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.