content
stringlengths
0
129k
এখন উন্নত বিশ্বে কাছাকাছি একটা সিস্টেম আছে
ওরা প্রত্যেক প্রোগ্রামের প্রত্যেক এপিসোডের জন্যই একটা রেটিং দেয়
যেমন, গেইম অফ থ্রোনস এর বেশির এপিসোডই থাকে - ক্যাটাগরির
এখানে হচ্ছে এর সংক্ষিপ্ত রুপ. এটা দিয়ে বোঝাচ্ছে এটার ভাষা শিশুদের উপযুক্ত নয়, এখানে নগ্নতা আছে, হিংস্রতা আছে
বাংলাদেশেও সবকিছুতে এ ধরনের ক্যাটাগরি করা প্রয়োজন
এখন নাকি অনেকে পরিবারের সাথে একত্রে কোনো প্রোগ্রাম দেখতে গিয়ে বিব্রত হন
আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, সেগুলোর অনেক প্রোগ্রামই হয়তো এমন যেগুলো নিয়ে হয়তো বিব্রত হবার কথা না
তারপরেও অনেকেই হয়, অতিরিক্ত রক্ষণশীলতার কারণে
আবার কিছু হয়তো আসলেই ওরকম প্রোগ্রাম, যেগুলো সববয়সীরা একসাথে দেখতে গেলে সমস্যা হতে পারে
সেসব ক্ষেত্রে এই ক্যাটাগরিগুলো খুব কাজে দেবে
বড়রা প্রোগ্রাম শুরুর আগেই দেখে নিতে পারবেন, কত বয়সের ওপরের বাচ্চারা সেই প্রোগ্রাম দেখার উপযুক্ত
এবং সেই অনুসারে বাচ্চাদেরকে ঘুমাতে পাঠাতে পারবেন, বা সাথে রাখতে পারবেন
এই ব্যাপারগুলো নিয়ে উদারনীতি অবলম্বন করা বেশ ঝামেলার ব্যাপার
অনেকেই হৈ হৈ করে উঠবেন হয়তো; বলবেন, আমাদের মত লোকেরাই নাকি সবকিছু ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে
তাদের উদ্দেশ্যে বলতে চাই, রক্ষণশীলতা দিয়ে কিছুই ঠেকানো যাচ্ছে না কিন্তু
শুধু মাঝে মাঝে খারাপটাই উঠে আসছে
তার চেয়ে বরং আসুন, এমন একটা সিস্টেম তৈরি করি যেখানে সবকিছুকে সহজভাবে নিয়ে অধিকতর সুন্দরটাকে বেশি করে উঠিয়ে আনা যায়
আমি বলছি না যে, এই ব্যবস্থাগুলো নিলে সব ঝামেলা চলে যাবে
সব সিস্টেমই প্যাঁচালো, এর মধ্যে থেকেই কাজ চালিয়ে যেতে হবে
আমাদের প্রযুক্তি এখনো তার দুরন্ত শৈশব পেরোচ্ছে
আস্তে আস্তে সে যুবক হয়ে উঠবে
সৃজনশীলতার প্রতি খড়গহস্ত হবার কিছু নেই
পোস্ট শেয়ার করুন
: ফরহাদ হোসেন মাসুম
পরিবেশ অর্থনীতি বিষয়ে পিএইচডি-র ছাত্র
মুক্তমনা বলতে আমি শুধু যুক্তিমনা বুঝি
সবকিছুকে যুক্তির কষ্টিপাথরে যাচাই করে গ্রহণ করি
যদি সেটা যুক্তির পাহাড় পেরুতে না পারে, তাহলে প্রত্যাখ্যান করি
জ্যোতির্বিজ্ঞানী, বিজ্ঞান জনপ্রিয়কারী, কার্ল সেগান আমার আদর্শ
১৯৮০ সালে একটি টিভি সিরিজ বানিয়েছিলেন তিনি - কসমসঃ এ পার্সোনাল ভয়েজ নামে
সেটা দেখেছি ২০১৩ সালে, তিনি মারা যাওয়ার ১৭ বছর পর
চোখ বন্ধ করলে এখনো সেগান আমাকে পথ দেখান, তার অমর সৃষ্টির মাধ্যমে
তার এই কালজয়ী কাজটাকে বাংলায় প্রকাশ করছি অনুবাদকদের আড্ডা প্ল্যাটফর্ম থেকে
পাশাপাশি তার বিজ্ঞান জনপ্রিয়করণ প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছি বিজ্ঞানযাত্রা প্ল্যাটফর্ম থেকে
অনেককেই মুক্তমনা বা যুক্তিমনা হতে সাহায্য করেছে তার কাজগুলো
.
এক মানবিক পৃথিবীর পথ
এক মানবিক পৃথিবীর পথ
সেপ্টেম্বর 23, 2021 | 1
মানব প্রজনন ও যৌনতাঃ পাঠ্যবইয়ে কী পড়ছি?
মানব প্রজনন ও যৌনতাঃ পাঠ্যবইয়ে কী পড়ছি?
জুলাই 29, 2021 | 3
নারীসঙ্গ পাবার ক্ষেত্রে কি পুরুষদের সফলতা লাগে?
নারীসঙ্গ পাবার ক্ষেত্রে কি পুরুষদের সফলতা লাগে?
এপ্রিল 1, 2021 | 18
বাংলাদেশের সমাজে ছেলে-মেয়ে বন্ধুত্ব
বাংলাদেশের সমাজে ছেলে-মেয়ে বন্ধুত্ব
মার্চ 22, 2021 | 8
সবার একজন হয়ে ওঠার যাত্রা
সবার একজন হয়ে ওঠার যাত্রা
মার্চ 14, 2021 | 0
2
তানভীর আগস্ট 3, 2015 11:56 পূর্বাহ্ন -
গুরুত্বপূর্ণ বিষয়
আরেকটু বিশদে আলোচনা করলে ভালো হত
অনেক সময় পরিবারের সবাই ১৮+ হলেও অনেক অনুষ্ঠান সবাই মিলে একসাথে দেখা যায় না
সংস্কৃতিগত কারণেই
যেমন গেইম অফ থ্রোন্স এর বেশ কিছু পর্ব বাবা-মা-ভাই-বোন সহ দেখতে অস্বস্তি বোধ করব আমি
তবে 'সবপরিবারে দেখা যায় না' এই অযুহাতে কিছূ রেস্ট্রিক্ট করার বিপক্ষে আমি
স্রেফ রেটিং স্পষ্টভাবে করতে হবে
সাম্প্রতি বাকস্বাধীনতা নিয়ে পড়তে গিয়ে, পর্ণোগ্রাফি এবং অফেন্স প্রিন্সিপাল বিষয়ে পড়লাম স্ট্যানফর্ড দর্শনকোষে ://..//-/#
কোনটা নিষিদ্ধ করা হবে বা আদৌ করা হবে কি না সেই আলোচনায় এই আর্টিকেলটা বেশ প্রাসঙ্গিক
ব্যক্তিগত ভাবে আমার মনে হয় বাচ্চাদের ১৮+ ব্যপার স্যাপার থেকে দূরে রাখতে নানান রকম বাধা সৃষ্টির বদলে, তাদের উপযুক্ত সাহিত্য, নাটক, কার্টুন, খেলাধুলা, ভিডিও গেইমস, কমিক্স এইসব বেশি বেশি চর্চা করাই শ্রেয় পথ
নিজেকে দিয়ে বুঝি ছোটো থাকতে, আমাকে জোর করেও কেউ বড়দের প্রেমপিরিতি ওয়ালা নাটক সিনেমা দেখাতে পারত না
আমি ঘুড়ি উড়াতাম, পোকামাকড় সংগ্রহ করতাম, ধান ক্ষেত পাটক্ষেতে দৌড়ে বেড়াতাম
অপরিকল্পিত নগরায়ণের ফলে শিশুরা এভাবে হেসে খেলে বড় হতে পারছে না বলেই ঝুকছে হাতের কাছে থাকা ১৮+ ম্যাটেরিয়ালের দিকে
এর খারাপ প্রভাব আছে বৈকি!
ফরহাদ হোসেন মাসুম আগস্ট 3, 2015 1:55 অপরাহ্ন -
ব্যস্ততার কারণে কিছুই করা হয়ে ওঠে না
আরো অনেক কিছুই লেখার ছিলো
কিন্তু সেটা যোগ করার জন্য বসে থাকতে গেলে এই প্রসংগটাই আর তোলা হতো না
কত কিছু যে শেষ পর্যন্ত আর লেখা হয়ে উঠলো না! তাই ভাবলাম, আলোচনাটা শুরু করেই দিই
সুন্দরমত রেটিং সিস্টেম করা হলে বাচ্চাদের জন্যেও টার্গেটেড ভালো ভালো জিনিস বানানোর দিকে আগ্রহ বাড়বে বলেই আমার বিশ্বাস
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে, সকল ১৮+ জিনিসই ১৮ এর আগে পেয়ে যায় বাচ্চারা
সবাই জানে, এটা আইনের লংঘন, তাও ভাঙছে ঠিকই
কোনটা পাওয়া উচিৎ, কোনটা পাওয়া উচিৎ নয়, এই ব্যাপারে বিশদ আলোচনা করার অবকাশ আছে
তবে, প্রচলিত মতামত ধরে নিয়ে হলেও আমাদের উচিৎ - আরো যথাযথভাবে সেটাকে বাস্তবায়নের পথ করে দেয়া
আইন আরেকটু শিথিল করা যাতে "জেনেশুনে আইন ভাঙছি" টাইপ মনোভাব নিয়ে না বড় হয়
জবাব বাতিল
অনুসন্ধান করুন
:
নতুন ব্লগ লিখুন
সাম্প্রতিক মন্তব্য
নারীই বন্ধ প্রকাশনায়
মিসিং লিংক কি সত্যিই মিসিং? প্রকাশনায় অনিন্দ্য পাল
অশ্লীল ভিডিওটি দেখলে কেন? প্রকাশনায় বিধান
নারীই বন্ধ প্রকাশনায় বিধান
বিষণ্ণতায় আমি, এবং কারণ খুঁজে দেখার চেষ্টা প্রকাশনায়
বিষয় অনুযায়ী লেখা
বিষয় অনুযায়ী লেখা একটি বিভাগ পছন্দ করুন অতিমারী (4) অনন্ত বিজয় (24) অনুবাদ (94) অভিজিৎ বিজ্ঞান (12) অভিজিৎ বিতর্ক (10) অভিজিৎ সাহিত্য (4) ই-বই (150) আমার চোখে একাত্তর (22) দ্য গ্রান্ড ডিজাইন (9) ভালবাসা কারে কয়? (67) ইতিহাস (356) উদযাপন (143) ডারউইন দিবস (78) ওয়াশিকুর বাবু (7) কবিতা (481) আবৃত্তি (79) ছড়া (25) খে...
ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে পাঠানো জ্বালানি তেল অবশেষে লেবাননে পৌঁছেছে
ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভি আজ (বৃহস্পতিবার) এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ার সমুদ্রবন্দর থেকে ট্যাংকারে করে স্থলপথে এসব তেল লেবাননে নেয়া হয়
বিস্তারিত ...
ইরান সফরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ১১, ২০২১ - ২:২৬
ইরান সফর করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি
তেহরানে পৌঁছেই তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আব্দুল্লাহিয়ানের সঙ্গে বৈঠকে বসেন
বিস্তারিত ...