content stringlengths 0 129k |
|---|
বড়াইগ্রাম |
বাগাতিপাড়া |
গুরুদাসপুর |
বিবিধ সংবাদ |
লাইফস্টাইল |
আন্তর্জাতিক |
সংগঠন সংবাদ |
স্বাক্ষাৎকার |
পাঠকের চিন্তা |
বিজ্ঞান ও প্রযুক্তি |
নাটোরের ১৫টি ইউনিয়নে উৎসব মুখর ও শন্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু নাটোরের চলছে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী প্রেরণের কাজ শর্ত পূরণ হলেও নলডাঙ্গায় বাফার গুদাম নির্মাণে অগ্রগতি নেই দিরাবাদ সেনানিবাসে কমান্ড্যান্ট অভিষেক ও বাৎসরিক অধিনায়ক সম্মেলন বউ-শাশুড়ি ননদ-ভাবির লড়াই, ছাড় দিতে রাজি না কেউ এইচএসসি পরীক্ষার... |
নাটোরে এইচএসসি পরীক্ষার্থীকে অ্যাসিড নিক্ষেপ বখাটেদের |
আজকের নাটোর |
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২১ |
নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজারে সানজিদা আক্তার বিনা (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মুখে অ্যাসিড নিক্ষেপ করেছে বখাটেরা |
গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হচ্ছে |
গতকাল রোববার (২১ নভেম্বর) বিকেল সোয়া ৫টায় ডাঙ্গাপাড়া বাজার সংলগ্ন রাস্তার পাশে এ ঘটনা ঘটে |
বিনা দিঘাপতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার নুরুল ইসলামের মেয়ে |
তিনি চলতি বছর রাজশাহী সিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে |
অ্যাসিড নিক্ষেপকারীদের মধ্যে একজনের নাম মুহিন বলে জানা গেছে |
তিনি পার্শ্ববর্তী দত্তপড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে |
বাকিদের পরিচয় এখনও জানা যায়নি |
তাদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশের একাধিক টিম |
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে প্রস্ততি নিচ্ছিলেন পরীক্ষার্থী বিনা |
তাকে প্রায়ই বিরক্ত করে আসছিল স্থানীয় বখাটে মুহিন ও তার সহযোগীরা |
বিকেলে তিনি বাড়ির অদূরে প্রাইভেট পড়ে ফিরছিলেন |
এসময় বখাটে মুহিন তার দুই সহযোগীসহ মোটরসাইকেল দিয়ে তার পথরোধ করেন |
তিনি দাঁড়ানো মাত্র বোতলে থাকা অ্যাসিড দিয়ে তার মুখ ঝলসে দেন মুহিন |
যন্ত্রণায় বিনা চিৎকার শুরু করে দিলে তিনজন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান |
স্থানীয়রা তাকে উদ্ধার করে ও বাড়ির লোকজনকে খবর দেন |
পরে পরিবারের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান |
রাত সাড়ে ৮টায় অবস্থার অবনতি হলে তাকে এখন ঢাকায় নেওয়া হচ্ছে |
দিনার চাচাতো ভাই মেহেদি হাসান বলেন, 'বিনা একজন মেধাবী ছাত্রী |
সামনেই তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা |
সে পরীক্ষার জন্য প্রস্ততি নিচ্ছিল |
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, ঘটনার পর থেকে অ্যাসিড নিক্ষেপকারীদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে |
তবে পরিবারের সদস্যরা ভিকটিমকে নিয়ে হাসপাতালে অবস্থান করায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি |
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ভিকটিমের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হচ্ছে |
অ্যাসিড নিক্ষেপকারীদের ধরতে পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে |
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে |
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট কমেছে |
তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে |
রোববার ডিএসইতে ১ হাজার ৬৫৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে |
এদিন ডিএসইতে আগের দিন থেকে ২২১ কোটি ৫০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে |
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৩৩ কোটি ৮৭ লাখ টাকার |
রোববার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ১৮৬ পয়েন্টে |
অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৪ পয়েন্ট কমে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২১ পয়েন্ট কমেছে |
রোববার ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে |
এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, দর কমেছে ২৮৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির |
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে |
সিএসই সার্বিক সূচক ১০৫ পয়েন্ট কমে ২১ হাজার ১১ পয়েন্টে অবস্থান করছে |
সিএসইতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার |
গত বছরের নভেম্বরে হোয়াইট হাউসের কাছাকাছি রহস্যজনক 'এনার্জি অ্যাটাক' এর লক্ষণ বিদ্যমান, যা মার্কিন তদন্ত সংস্থাগুলোকে বিচলিত করে তুলেছে! |
সিএনএন বলছে, গত বছরের নভেম্বরে হোয়াইট হাউসের দক্ষিণ দিকে ওভাল লনের পাশে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন সদস্য অজানা লক্ষণ নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন |
২০১৯ সালে একই রকম আরেকটি ঘটনা দেখা যায় ভার্জিনিয়ায় |
সেটিও হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে |
ওই কর্মকর্তা ভার্জিনিয়ার শহরতলিতে হাঁটার সময় তার কুকুরের মাঝে অদৃশ্য লক্ষণ দেখতে পান ও কুকুরটি অসুস্থ হয়ে পড়ে |
এই দুটি ঘটনা তদন্ত করে দেখা যাচ্ছে, অতীতে আরো কয়েকটি ঘটনার সঙ্গে তা মিলে যাচ্ছে |
তদন্ত সংস্থাগুলো মনে করছেন, যে লক্ষণ নিয়ে আগেও বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসের কর্মকর্তা-কর্মী ও তাদের পরিবার-পরিজনের শরীরে দেখা গিয়েছে |
সর্বপ্রথম ২০১৬ সালে কিউবার হাভানায় মার্কিন দূতাবাসের কর্মকর্তা-কর্মী ও তাদের পরিবারের সদস্যদের মাঝে এধরনের লক্ষণ দেখা যায় |
হঠাৎ করে দূতাবাসের কর্মীদের মাঝে কানে ব্যথা, তীব্র আওয়াজ শোনা, উচ্চ মাত্রার কম্পন, মাথা ধরা, চোখে কম দেখা, বুদ্ধি লোপ পাওয়া এবং অন্যান্য মানসিক সমস্যা দেখা দেয় |
পরবর্তীতে ক্রমেই একই রকম লক্ষণ দেখা যায় বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসের কূটনীতিক, কর্মী ও পরিবার-পরিজনের মাঝে |
এর মধ্যে রাশিয়া ও চীনের মার্কিন দূতবাস কর্মকর্তাও একই রকম সমস্যায় পড়েছেন |
রোগটিকে 'হাভানা সিনড্রোম' নামেই অবহিত করা হয়েছে |
সেসময় যুক্তরাষ্ট্র সরকারের একটি রিপোর্টে জানানো হয়েছিলো যে, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র দূতাবাস কূটনীতিক, কর্মী ও পরিবার-পরিজনদের অজ্ঞাত রোগ, 'হাভানা সিনড্রোমে' আক্রান্ত হওয়ার কারণ হতে পারে ঘন ঘন পরিচালিত বেতার তরঙ্গের ব্যবহার ঘন ঘন রেডিও 'ফ্রিকোয়েন্সির' ব্যবহার, দূতাবাস কর্মীদের বিরল রোগের সম্ভাব্য কারণ |
তবে এখন এর ভেতরে আরো জটিল রহস্য লুকায়িত বলে মনে করছেন মার্কিন তদন্ত কর্মকর্তারা |
রহস্যজনক এই হামলা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্তে নেমেছে মার্কিন সংস্থাগুলো |
মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক কর্মকর্তা এধরনের অদৃশ্য শক্তি আক্রমণের পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে সন্দেহ পোষণ করছেন |
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজন্মের পর প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল প্রকল্প নেয়া হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক |
শনিবার (৮ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন |
এ সময় জাতীয় প্রেস ক্লাব কর্মচারী ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় |
নানক বলেন, 'যখন জিয়াউর রহমান শিশুপার্ক তৈরি করে স্মৃতিচিহ্নগুলো মুছে ফেলল তখন কিন্তু পরিবেশবাদী বা বুদ্ধিজীবীরা সেদিন বিরোধিতা করেননি |
তখন চুপ ছিলেন |
এখন ইতিহাস সংরক্ষণের প্রকল্পে সরব কেন? এটি দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক |
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, 'পাকিস্তানি আমলের রেসকোর্স ময়দান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা দেয়ার মধ্য দিয়ে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সোহরাওয়ার্দী উদ্যানে পরিণত হয়েছে |
বঙ্গবন্ধু স্বদেশে ফিরে এসে, তার জন্মভূমিতে ফিরে এসে সেই উদ্যানকে সোহরাওয়ার্দী উদ্যানে খ্যাত করলেন এবং সেখানে বৃক্ষরোপণ করলেন |
তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের যে জায়গাটিতে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব তার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিয়েছিলেন সেই স্থনটি এবং শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করার পর আনুষ্ঠানিকভাবে তাদের সারেন্ডার যেখানে হয়েছিল সেই জায়গাটি কারা নষ্ট করে দিয়েছিল? বন্দুকের নল দিয়ে জোর করে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান স... |
যখন ওই শিশুপার্ক তৈরি করে স্মৃতিচিহ্নগুলো মুছে ফেলা হলো তখন কিন্তু পরিবেশবাদীদের দেখা গেল না |
পরিবেশবাদী বা বুদ্ধিজীবীরা কিন্তু সেদিন বিরোধিতা করলেন না? প্রতিবাদ করল না, এটি দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক |
নানক বলেন, 'প্রজন্মের পর প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার জন্যই সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল প্রকল্প নেয়া হয়েছে |
সেই বিশাল প্রকল্পে জলাধার রয়েছে, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ যে জায়গায়, যে মঞ্চ থেকে দিয়েছিলেন, সেই মঞ্চ তৈরি করা হয়েছে, যে জায়গায় সারেন্ডার হয়েছে, সেই সারেন্ডারকৃত স্থানটিকে সংরক্ষণ করা করার প্রকল্প নেয়া হয়েছে |
সোহরাওয়ার্দী উদ্যানে একটি ছোট্ট শিশু ঢুকলে সে তার স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে সমগ্র উদ্যানে সেরকম একটি বিশাল প্রকল্প নেয়া হয়েছে |
অসহায় দুস্থ মানুষের মাঝে সহায়তার জন্য এগিয়ে আসায় সবার প্রতি আহ্বান জানিয়ে নানক বলেন, 'আসুন, সব ধনিক শ্রেণির মানুষেরা, অর্থশালী মানুষেরা, মানুষের পাশে গিয়ে দাঁড়ান |
আপনার জাকাত দিয়ে দুস্থ-গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়ান |
মানুষ তো মানুষের তরে |
মানুষের সাহায্যে এগিয়ে আসুন |
ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবদুল জলিল ভুঁ... |
অনুষ্ঠানটি পরিচালনা করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং উপ-কমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী |
এসইউজে/এমআরআর/জিকেএস |
সোহরাওয়ার্দী-উদ্যান |
আওয়ামী-লীগ |
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন |
আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময় |
আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে |
আজই পাঠিয়ে দিন - [ ] |
রামপুরায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ । রামপুরায় শিক্ষার্থীর মৃত্যু: ঘাতক বাসের হেলপার আটক । বিপুল ভোটে ইউপি মেম্বার নির্বাচিত হলেন তৃতীয় লিঙ্গের কোকিলা! । কুমিল্লায় কাউন্সিলর হত্যা: পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই আসামি নিহত । সিলেটে হোটেল কক্ষে স্বামীর লাশ রেখে স্ত্রী-দেবর লাপাত্তা । শরীয়তপুরে বেপরোয়... |
আজ মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ, ১৪২৮ । ৩০ নভেম্বর, ২০২১ । |
আন্তর্জাতিক |
শিক্ষাঙ্গন |
লাইফস্টাইল |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.