content stringlengths 0 129k |
|---|
*ইউটিউবসহ সোশ্যাল মিডিয়ার কপিরাইট পলিসি সম্পর্কে সম্যক ধারণা ও জ্ঞান |
*ফটোশপের বেসিক ধারণা |
*এসইও সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা |
*কাজের চাপ নেবার ইতিবাচক মানসিকতা |
*প্রয়োজনে নতুন কিছু শেখার প্রতি আগ্রহ |
*বাংলা ও ইংরেজিতে দ্রুত টাইপ করার ক্ষমতা |
*সংবাদ সম্পাদনা সম্পর্কে জ্ঞান |
*বাংলা শুদ্ধ বানান জানা |
দায়িত্বসমূহ: |
*দিন-রাত ২৪ ঘণ্টার যে কোনো সময়ে (রোস্টার/শিডিউলের ভিত্তিতে) কাজ করার মানসিকতা |
*ফেসবুক ও ইউটিউব -এর কন্টেন্ট নিয়ে সৃজনশীলতা প্রদর্শন এবং নতুন নতুন পরিকল্পনা ও ভালো ফলাফল আনার মানসিকতা |
*প্রতিযোগিতাপূর্ণ অনলাইন প্ল্যাটফর্মের নতুন নতুন ফিচার ও আপডেট সম্পর্কে অবগত থাকা |
শিক্ষাগত যোগ্যতা |
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন (সাংবাদিকতা এবং মার্কেটিং অভিজ্ঞদের অগ্রাধিকার) |
প্রয়োজনীয় দক্ষতা |
*ইউটিউব, ফেসবুক, ইন্সটাগ্রাম সম্পর্কে অভিজ্ঞতা |
*একসঙ্গে একাধিক কাজ করার ইতিবাচক মানসিকতা |
২. ভিডিও এডিটর |
কাজের প্রকৃতি : প্রফেশনাল ভিডিও এডিটিং ও আফটার ইফেক্টস এ দক্ষতা |
কাজের ধরণ : ফুলটাইম |
বেতন : ১৮ থেকে ২০ হাজার |
প্রয়োজনীয় যোগ্যতা: |
*ইউটিউবসহ সোশ্যাল মিডিয়ার কপিরাইট পলিসি সম্পর্কে সম্যক ধারণা ও জ্ঞান |
*ফটোশপের বেসিক ধারণা |
*কাজের চাপ নেবার ইতিবাচক মানসিকতা |
*প্রয়োজনে নতুন কিছু শেখার প্রতি আগ্রহ |
*বাংলা শুদ্ধ বানান জানা |
দায়িত্বসমূহ: |
*দিন-রাত ২৪ ঘণ্টার যে কোনো সময়ে (রোস্টার/শিডিউলের ভিত্তিতে) কাজ করার মানসিকতা |
*ফেসবুক ও ইউটিউব -এর কন্টেন্ট নিয়ে সৃজনশীলতা প্রদর্শন এবং নতুন নতুন পরিকল্পনা ও ভালো ফলাফল আনার মানসিকতা |
শিক্ষাগত যোগ্যতা: |
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এইচএসসি পাশ |
প্রয়োজনীয় দক্ষতা: |
*ইউটিউব, ফেসবুক, ইন্সটাগ্রাম এর ভিডিও সম্পর্কে ধারণা |
*একসঙ্গে একাধিক কাজ করার ইতিবাচক মানসিকতা |
৩. স্ক্রিপ্ট রাইটার কাম প্রেজেন্টার: |
কাজের প্রকৃতি : স্ক্রিপ্ট তৈরি এবং সমসাময়িক বিষয়ের উপর উপস্থাপনা |
কাজের ধরণ : ফুলটাইম অথবা পার্ট টাইম |
বেতন : আলোচনা সাপেক্ষে |
প্রয়োজনীয় যোগ্যতা: |
* বাংলায় শুদ্ধ উচ্চারণ |
* সুন্দর বাচনভঙ্গি |
*প্রয়োজনে নতুন কিছু শেখার প্রতি আগ্রহ |
*একসঙ্গে একাধিক কাজ করার ইতিবাচক মানসিকতা |
দায়িত্বসমূহ: |
* প্রয়োজনে যে কোনো সময়ে (রোস্টার/শিডিউলের ভিত্তিতে) কাজ করার মানসিকতা |
*ফেসবুক ও ইউটিউব -এর কন্টেন্ট নিয়ে সৃজনশীলতা প্রদর্শন এবং নতুন নতুন পরিকল্পনা ও ভালো ফলাফল আনার মানসিকতা |
শিক্ষাগত যোগ্যতা: |
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (জার্নালিজমের স্টুডেন্ট বা প্রেজেন্টেশন কোর্স সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে) |
আগ্রহীদের উপরের শর্তাদি পূরণ করে @. ইমেইলে অথবা সরাসরি আবেদন করার জন্য অনুরোধ করা হলো |
আবেদনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে |
আবেদন করতে নিচের লিংক অথবা ছবিতে ক্লিক করুন.... |
সরাসরি যোগাযোগ: |
একে টেলিভিশন |
বাড়ি-১১, সড়ক-১১, ব্লক-ডি, মিরপুর-১২, ঢাকা-১২১৬ |
মুঠোফোন: ০১৯১৫-৫৪৭৬৬৬ |
: .. |
লাফালাফি করলে আবার ভিডিও ভাইরাল হবে -অভিনেত্রী কেয়া |
আগে ঈদের সময়গুলো বন্ধু, কাজিনদের নিয়ে হইচই করে ঘুরে বেড়াতাম |
আড্ডা দিতাম |
অনেক সময় রেস্টুরেন্টে গিয়ে খেতাম আর চিল্লাচিল্লি করতাম |
এখন গেলেও ভদ্র মেয়ের মতো চুপচাপ বসে থাকি |
লাফালাফি করলে কে আবার ভিডিও করে ভাইরাল করবে |
সেটা দেখে অনেকে বলবে, নায়িকা হয়ে হাসছে, লাফাচ্ছে |
কথাগুলো বলেই হাসতে থাকেন ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল |
পরিচিতির কারণে এখন সেভাবে বাইরে ঘুরতে পারেন না |
তারপরও বিধিনিষেধের আগে ইচ্ছামতো সময়গুলো কাটানোর চেষ্টা করেছেন |
এখন বাসায় নিজের নাটকগুলো দেখছেন |
পায়েল বলেন, ঈদ নিয়ে এখন আর আগের মতো উৎসব-উৎসব ভাব পাই না |
আগে পরিকল্পনা করে শপিং করতাম |
ঈদের সাত দিন পেরিয়ে গেলেও ঈদ ফুরাত না |
বন্ধু আর কাজিনদের সঙ্গে আড্ডা দিতাম |
এখনো আড্ডা হয় |
কিন্তু অভিনয়ের জন্য নিজের স্বাধীনতা কমে গেছে |
বিরতিতে চেষ্টা করছি নিজের মতো করে সময় কাটানোর |
ঈদে পায়েলের ২০টি নাটক বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইনে প্রচারিত হচ্ছে |
তাঁর অভিনীত রাফাত মজুমদারের স্বপ্নের নায়িকা, মিজানুর রহমান আরিয়ানের শুভ প্লাস নিলা, মাহমুদুর রহমানের কাবিননামাসহ একাধিক নাটক উল্লেখযোগ্য |
এখনো বেশ কিছু নাটক মুক্তির অপেক্ষায় রয়েছে |
তিনি বলেন, 'দর্শক আমাকে চিনছেন, আমার নাটক দেখে মন্তব্য ও সমালোচনা করছেন, এগুলোই বড় পাওয়া |
আমি যদি একটুও খ্যাতি পেয়ে থাকি, সেটা ধরে রাখাই আমার কাছে বড় কথা |
আমি নিয়মিত অভিনয় শিখছি |
এই শেখা আমি সব সময় চালিয়ে যেতে চাই |
এবার ঈদের নাটক নিয়ে পায়েলের মন খারাপ |
অনেকগুলো কাজে চুক্তিবদ্ধ হওয়ার পর কঠোর বিধিনিষেধের কারণে কিছু নাটকের শুটিং করতে পারেননি |
তা ছাড়া শুটিং হাউসের বাইরে বা রাস্তায় শুটিং করতে হবে, এমন গল্পে নাম লেখাননি তিনি |
পায়েল বলেন, এবার ঈদুল ফিতরের চেয়ে বেশি নাটক মুক্তির সম্ভাবনা ছিল |
বিধিনিষেধে বেশ কিছু কাজ হলো না |
তা ছাড়া তৌসিফ ভাইয়ের করোনা হলো |
এ ছাড়া বাইরে অনেক ভালো কিছু গল্পের চিত্রনাট্য ছিল, সেগুলো করোনা সতর্কতার কারণে করতে রাজি হইনি |
সেসব গল্পের জন্য আফসোস হচ্ছে |
তবে ঈদের পর এগুলোর শুটিং করব |
অতিরিক্ত পড়ুন... |
করোনার আরও ভয়ঙ্কর রূপ প্রকাশ, শুধু ফুসফুস নয় বিকল করে দিচ্ছে কিডনিও! |
হযরত নূহ (আ.) এর জীবনী, আল্লাহ'র নির্দেশে বানানো সেই নৌকার ইতিকথা |
এনআইডি ছাড়া যেভাবে টিকা পাওয়া যেতে পারে |
৮৫ টাকার জুয়া খেলে জিতলো ৬ কোটি টাকা |
শিল্পার স্বামীর পর্নো ব্যবসার জাল কলকাতা পর্যন্ত ছড়ানো |
আমি দুঃখিত, লজ্জিত, বিব্রত এবং অনুতপ্ত |
ভারতে ২০ লাখ অ্যাকাউন্ট বন্ধ করেছে হোয়াটসঅ্যাপ |
অগ্রিম ৩৩৯ কোটি টাকার হদিস নেই, মামলার সুপারিশ ইভ্যালির বিরুদ্ধে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.