content stringlengths 0 129k |
|---|
শিক্ষাক্রমের পরিবর্তনের কারণে পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা না থাকলেও বৃত্তি ও সনদের... |
শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটের শিক্ষার্থীদের পুনর্মিলনীর প্রস্তুতিমূলক সভা |
জাতীয় ডিসেম্বর ৬, ২০২১ |
শেরপুর: শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটের ১ম, ২য় ও ৩য় ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী করার লক্ষ্যে প্রস্তুতিমূলক... |
বৃষ্টি উপেক্ষা করেও সারাদেশে হাফ পাশ ও নিরাপদ সড়কের দাবিতে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ |
লক্ষ্মীপুর ডিসেম্বর ৬, ২০২১ |
জুনাইদ আল হাবিব: শুধু ঢাকা-চট্টগ্রাম নয়, সারাদেশে যাত্রীবাহী বাসে শিক্ষার্থীদের হাফ পাশ নিশ্চিতের দাবিতে... |
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচিত কমিটির শপথ গ্রহণ |
জাতীয় ডিসেম্বর ৬, ২০২১ |
গাজীপুর: গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবে ২০২১-২২ কার্যমেয়াদের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ, আলোচনা সভা অনুষ্ঠিত... |
বিদ্যুৎস্পৃষ্ট শিশু তামিমকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার আদেশ |
জাতীয় ডিসেম্বর ৬, ২০২১ |
লক্ষ্মীপুরের রামগতিতে পল্লী বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত পঞ্চম শ্রেণির ছাত্র তামিম ইকবালকে... |
জানুয়ারীফেব্রুয়ারীমার্চএপ্রিলমেজুনজুলাইআগষ্টসেপ্টেম্বরঅক্টোবরনভেম্বরডিসেম্বর ২০১৬২০১৭২০১৮২০১৯২০২০২০২১২০২২২০২৩২০২৪২০২৫২০২৬ |
ডিসেম্বর ২০২১ |
৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ |
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ |
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ |
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ |
পল্লী নিউজ প্যানেল |
সর্বস্বত্ত সংরক্ষীতঃ |
সম্পাদক: মোঃ ওয়াজি উল্যাহ জুয়েল |
পল্লী নিউজ; কমলনগর, লক্ষ্মীপুর |
মোবাইল নং 01743 917563, 01816219250 |
ইমেইল: [ ] |
বার্তা সম্পাদক, ই-মেইল [ ], মোবাইল নং 01647159323 |
, ' |
পশ্চিমা বিশ্বের দেশগুলোর মতো আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এখন পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খণ্ডকালীন চাকরি করছেন |
স্নাতকে পড়াকালে বাড়তি যে সময় থাকে, তা নষ্ট না করে খণ্ডকালীন চাকরি করলে কিছু টাকা আয় হয়, আবার বিভিন্ন ধরনের অভিজ্ঞতাও হয় |
এ অভিজ্ঞতা পরবর্তী সময়ে চাকরিজীবনে গুরুত্বপূর্ণ কাজে লাগে |
তাই এখন অনেক শিক্ষার্থীই লেখাপড়ার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করছেন ক্যাফে ও রেস্তোরাঁয় |
রাজধানীর ক্যাফে-রেস্তোরাঁগুলোতে গেলে খণ্ডকালীন চাকরি করা অনেক শিক্ষার্থীর দেখা মেলে |
তাঁরা কেউ খাবার পরিবেশন করেন, কেউ অতিথিদের অভ্যর্থনা জানান, কেউ ক্যাফের রান্নাঘর সামলান, কেউবা আবার হিসাব শাখা সামলান |
প্রায় সব রেস্তোরাঁ ফুলটাইম ও খণ্ডকালীন দুই ধরনের চাকরির বিজ্ঞাপন দেয় |
তবে বেশির ভাগ শিক্ষার্থী পড়াশোনার সুবিধার্থে এসব ক্যাফেতে খণ্ডকালীন হিসেবে চাকরি নেন |
চার বছর ধরে রাজধানীর ধানমন্ডির 'ইয়াম্মী ইয়াম্মী' রেস্তোরাঁয় বিক্রয় সহকারী হিসেবে কাজ করছেন সরকারি বাঙলা কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম |
তিনি বলেন, সকালের শিফটে কাজ করে দুপুরে ক্লাসে যাই, ক্লাস শেষ করে আবার কাজে ফিরি |
পড়াশোনার পাশাপাশি এভাবেই চলছে চাকরি |
যা আয় হয়, তা দিয়ে পকেট খরচ, বাসাভাড়া ও পড়াশোনার খরচ ভালোভাবে চলে যায় |
স্নাতক প্রথম বর্ষ থেকেই চাকরি করছেন জাহিদুল, এখন পড়ছেন শেষ বর্ষে |
পড়াশোনার খরচের জন্য বাড়ি থেকে এক টাকাও নেননি, বরং ঈদে বোনাস পেয়ে মা-বাবার জন্য নতুন পোশাক নিয়ে বাড়িতে ফিরতেন |
জাহিদুল বলেন, এ চাকরি করার কারণে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে |
কথা বলার জড়তা কেটে গেছে এবং বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মেশার সুযোগ পেয়েছি |
আন্তর্জাতিক খাবার সেবাদানকারী প্রতিষ্ঠান কেএফসি ও পিৎজা হাট |
প্রতিষ্ঠান দুটি বাংলাদেশে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ক্রেতাদের সেবা দিয়ে আসছে |
পিৎজা হাট ও কেএফসি ফ্র্যাঞ্চাইজি ট্রান্সকম ফুডস লিমিটেডের জ্যেষ্ঠ ম্যানেজার মোমেন উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, 'আমাদের বেশির ভাগ কর্মী বয়সে তরুণ |
ঢাকা, বগুড়া, কক্সবাজার, চট্টগ্রামসহ কেএফসির মোট ২৪টি শাখা আছে |
আর পিৎজা হাটের ঢাকা, ঢাকার বাইরেসহ মোট ১৬টি শাখা আছে |
সেবাকর্মী হিসেবে বেশির ভাগ ক্ষেত্রে নবীনদের নিয়োগ দেওয়া হয় |
এইচএসসি পাসসহ স্নাতকে পড়েন, এমন শিক্ষার্থীরা আবেদন করেন বেশি |
তাঁদের নিয়োগের পর প্রাথমিকভাবে এক মাসের প্রশিক্ষণ দেওয়া হয় |
এরপর ধাপে ধাপে আরও প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হয় |
শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে আমাদের এখানে খণ্ডকালীন ও ফুলটাইম চাকরি করার সুযোগ রয়েছে |
খণ্ডকালীন করলে সপ্তাহে চার দিন পাঁচ ঘণ্টা করে এবং ফুলটাইম করলে দিনে আট ঘণ্টা |
রাজধানীর রেস্তোরাঁপাড়া বলে খ্যাত ধানমন্ডির সাতমসজিদ রোড |
এ রোডের রূপায়ণ জেড আর প্লাজায় রয়েছে সাতটি নজরকাড়া আধুনিক রেস্তোরাঁ-ক্যাফে |
এর মধ্যে একটি 'লিটল এশিয়া' |
এ রেস্তোরাঁর ব্যবস্থাপক শাহরিয়ার আলম প্রথম আলোকে বলেন, এখানে কর্মরত সব কর্মীই শিক্ষার্থী |
যেহেতু তাঁরা এখনো পড়ছেন, তাই তাঁদের ক্লাস বা পরীক্ষার ক্ষেত্রে ছাড় দেওয়া হয় |
শিফটে কাজ করার সুবিধার কারণে এখন অনেক শিক্ষার্থীই পড়ালেখার পাশাপাশি এ চাকরিতে আগ্রহী হচ্ছেন |
শাহরিয়ার আলম বলেন, নিয়োগের ক্ষেত্রে মূলত দেখা হয় প্রার্থী শুদ্ধভাবে বাংলায় কথা বলতে পারেন কি না |
আঞ্চলিকতা পরিহার করে বাংলায় কথা বলতে পারা এবং ইংরেজি পড়তে ও বুঝতে পারলেই নিয়োগ দেওয়া হয় |
এ ছাড়া প্রার্থীর আচার-ব্যবহারের বিষয়টিও খেয়াল করা হয় |
সরকারি তিতুমীর কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. সাইদুল ইসলাম ইতালিয়ান পিৎজা হাউস, ফ্রাইট হার্ট, কিংস ফিশ, ইন্ডিয়ান স্পাইসিসহ পাঁচটি রেস্তোরাঁয় বিক্রয় সহকারী হিসেবে চাকরি করেছেন |
বর্তমানে রাজধানীর খিলক্ষেতে 'পিৎজা হ্যাভেন' নামে নিজেই একটি রেস্তোরাঁ খুলেছেন |
তিনি প্রথম আলোকে বলেন, 'সরকারি চাকরির জন্য বসে না থেকে স্নাতকের প্রথম বর্ষ থেকে খণ্ডকালীন চাকরি শুরু করি |
রেস্তোরাঁয় চাকরির শুরুতে বেতন একটু কম |
কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে |
নিজের হাতখরচ ও পড়াশোনার জন্য মা-বাবার কাছে হাত পাততে হয় না |
কয়েকটি রেস্তোরাঁয় চাকরির অভিজ্ঞতা নিয়ে এখন নিজের রেস্তোরাঁ এগিয়ে নিয়ে যাচ্ছি |
শিক্ষার্থী থাকা অবস্থায় খণ্ডকালীন চাকরির অভিজ্ঞতা নিয়ে পরবর্তী সময়ে চাকরিজীবনে ভালো করছেন অনেকে |
তেমনি একজন মো. মনিরুল ইসলাম |
একটি বেসরকারি প্রতিষ্ঠানে বর্তমানে মার্কেটিং বিভাগে চাকরি করছেন তিনি |
স্নাতকে থাকা অবস্থায় গুলশানে কুপার'স বেকারিতে বিক্রয় সহকারী হিসেবে চাকরি করতেন |
শিক্ষার্থী থাকা অবস্থায় খণ্ডকালীন চাকরি করার কারণে বর্তমান চাকরিতে সুবিধা পাচ্ছেন বলে জানান মনিরুল |
তিনি বলেন, 'আগে থেকেই চাকরি করার কারণে নানা মানুষের সঙ্গে পরিচয় হয় এবং বড় নেটওয়ার্ক গড়ে ওঠে |
পণ্যের বাজারজাতকরণ নিয়ে ভালো ধারণাও তৈরি হয়েছিল |
ফলে স্নাতক শেষে যখন পূর্ণকালীন চাকরিতে প্রবেশ করলাম, তখন সদ্য গ্র্যাজুয়েটদের চেয়ে আমার অভিজ্ঞতাকে ভালো গুরুত্ব দিতে থাকে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো |
যাঁরা মার্কেটিংয়ে ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য এসব খণ্ডকালীন চাকরি হাতে-কলমে কাজ শেখার মতো |
রাজধানীর বিভিন্ন এলাকায় চোখে পড়ে প্রাণ-আরএফএল গ্রুপের মিষ্টান্ন খাবারের চেইন শপ 'টেস্টি ট্রিট'-এর শোরুম |
এসব শোরুমে কর্মরতদের বেশির ভাগই তরুণ-তরুণী |
এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল প্রথম আলোকে বলেন, 'ঢাকায় ১০০টির বেশি টেস্টি ট্রিটের শোরুম রয়েছে |
এখানে চাকরির আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা এইচএসসি পাস |
তাই অনেক শিক্ষার্থীই আবেদন করেন |
অনেকে আবার ইয়ারলি পরীক্ষা শেষে যে অবসর সময় পান, তা কাজে লাগিয়ে চাকরি করেন |
আমাদের এখানে ডিউটি টাইম আট ঘণ্টা |
ক্যাফে, রেস্তোরাঁর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত প্রতিষ্ঠানগুলোর ফেসবুক পেজ, ওয়েবসাইট বা বিভিন্ন চাকরির ওয়েবসাইটে প্রকাশ করা হয় |
এ ছাড়া অনেক রেস্তোরাঁর সামনেই থাকে সিভি বক্স |
বক্সে সিভি দিয়ে রাখলে সুবিধামতো সময়ে রেস্তোরাঁগুলো ডেকে নেয় আবেদনকারীদের |
কয়েকটি রেস্তোরাঁর মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সাধারণত এইচএসসি চাওয়া হয় |
রেস্তোরাঁর বিভিন্ন খাবার সম্পর্কে ধারণা থাকলে অগ্রাধিকার দেওয়া হয় |
প্রার্থীকে স্মার্ট, চটপটে ও গ্রাহকদের সঙ্গে মেশার দক্ষতা থাকতে হয় |
প্রতিষ্ঠানভেদে বেতন ১০-১৫ হাজার |
সাপ্তাহিক ছুটি এক দিন |
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সম্প্রতি ৪ টি পদে মোট ১০৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে |
বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও |
অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ২৫-১১-২০২১ থেকে |
আবেদন করা যাবে ২০-১২-২০২১ পর্যন্ত |
সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ( বাণিজ্য স্নাতক) -৩৪ |
সহকারী নিরীক্ষণ কর্মকর্তা( বাণিজ্য স্নাতক)-০৫ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.