content stringlengths 0 129k |
|---|
হাদিসের শেয়ার লিঙ্ক |
লিঙ্ক কপি করুন |
বাংলা/ العربية |
পরিচ্ছেদঃ ৬৪. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীগণের মর্যাদা |
আয়িশাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মাঝে সে-ই ভাল যে তার পরিবারের নিকট ভাল |
আর আমি আমার পরিবারের নিকট তোমাদের চাইতে উত্তম |
আর তোমাদের কোন সঙ্গী মৃত্যুবরণ করলে তার সমালোচনা পরিত্যাগ করো |
সহীহঃ সহীহাহ (২৮৫) |
আবূ ঈসা বলেন, সাওরীর হাদীস হিসেবে এ হাদীসটি হাসান গারীব সহীহ |
খুব কম সংখ্যক লোকই এটি সাওরী হতে বর্ণনা করেছেন |
এ হাদীসটি হিশাম ইবনু উরওয়াহ-তার পিতা হতে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এই সনদে মুরসালরূপেও বর্ণিত হয়েছে |
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " خَيْرُكُمْ خَيْرُكُمْ لأَهْلِهِ وَأَنَا خَيْرُكُمْ لأَهْلِي وَإِذَا مَاتَ صَاحِبُكُمْ فَدَعُوهُ " . قَالَ أَبُو ... |
حدثنا محمد بن يحيى، حدثنا محمد بن يوسف، حدثنا سفيان، عن هشام بن عروة، عن أبيه، عن عائشة، قالت قال رسول الله صلى الله عليه وسلم " خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي وإذا مات صاحبكم فدعوه " . قال أبو عيسى هذا حديث حسن غريب صحيح من حديث الثوري ما أقل من رواه عن الثوري . وروي هذا عن هشام بن عروة عن أبيه عن النبي ص... |
': |
(صلى الله عليه وسلم) : " , , , ." |
হাদিসের মানঃ সহিহ () |
বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ) |
পুনঃনিরীক্ষণঃ |
সূনান আত তিরমিজী (তাহকীককৃত) |
৪৬/ রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ও তার সাহাবীগণের মর্যাদা (كتاب المناقب عن رسول الله صلى الله عليه وسلم) |
2013-2021 , . |
: |
বাংলা হাদিসের প্রজেক্টসমূহকে সহযোগিতা করুন |
এটি সম্পূর্ণ ব্যাক্তি উদ্যোগে পরিচালিত এবং কোন দল/সংগঠনের অন্তর্ভুক্ত নয়, আপনাদের সহযোগিতা দ্বীনের এই কাজকে আরও ত্বরান্বিত করবে ইন-শা-আল্লাহ |
ভবিষ্যতে মানুষের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের যোগান নিশ্চিত করতে অপচয় কমিয়ে সুষম পুষ্টিকর খাবারের অভ্যাস গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ |
তিনি বলেছেন, ছোট ভূখণ্ডের বিপুল জনসংখ্যার আমাদের এই দেশে খাদ্য চাহিদা মেটানোর জন্য কৃষি জমির ওপর চাপ প্রতিনিয়ত বাড়ছে |
আধুনিক বিজ্ঞানের কল্যাণে খাদ্য উৎপাদন জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়লেও উৎপাদন পরবর্তী সংগ্রহ ও পরিবহনকালীন অপচয়ের কারণে উল্লেখযোগ্য পরিমাণ খাদ্যশস্য নষ্ট হচ্ছে |
এছাড়া শস্যের বহুমুখীকরণ ও ভূমির সর্বোত্তম ব্যবহার, কৃষি আধুনিকীকরণ, প্রতিকূলতাসহিষ্ণু নতুন নতুন জাত উদ্ভাবন এবং লাগসই প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহারে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নিরলস প্রয়াস অব্যাহত রাখবে- এ প্রত্যাশা করি |
শনিবার (১৬ অক্টোবর) 'বিশ্ব খাদ্য দিবস-২০২১' উপলক্ষে দেওয়া বানীতে তিনি এসব কথা বলেন |
রাষ্ট্রপতি বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশে 'বিশ্ব খাদ্য দিবস-২০২১' উদযাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই |
বিশ্ব খাদ্য দিবসের এ বছরের প্রতিপাদ্য 'আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ |
ভালো উৎপাদনে ভালো পুষ্টি, আর ভালো পরিবেশেই উন্নত জীবন' যথার্থ হয়েছে বলে আমি মনে করি |
আবদুল হামিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কৃষি অন্তঃপ্রাণ |
সদ্যস্বাধীন দেশ পুনর্গঠনে জাতির পিতা কৃষি বিপ্লবের ডাক দিয়েছিলেন |
তিনি কৃষির উন্নয়নে কৃষকদের মাঝে খাস জমি বিতরণ, ভর্তুকি মূল্যে সার, কীটনাশক, উন্নত বীজ, সেচ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করেন |
জাতির পিতা গ্রামীণ ও কৃষি উন্নয়নের মাধ্যমে যে উন্নত, সুখী ও সমৃদ্ধিশালী সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্ন বাস্তবায়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে |
সরকারের যুগোপযোগী নীতি ও পদক্ষেপে দেশ দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে |
ফল, সবজির উৎপাদন অনেক গুণ বেড়েছে |
দেশের অভ্যন্তরীণ জলাশয়ে উৎপাদিত মাছ এবং মাংস উৎপাদনে দেশের চাহিদা পূরণে সক্ষমতা অর্জিত হয়েছে |
তিনি আরও বলেন, বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে |
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষিকে লাভজনক করতে কৃষি যান্ত্রিকীকরণে উন্নয়ন সহায়তা প্রদান করা হচ্ছে |
আমি আশা করি, সরকারের এসব উদ্যোগ দেশের কৃষি উৎপাদনকে আরও বেগবান করার পাশাপাশি নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে সহায়ক হবে |
এইচএস/এমআরআর |
আবদুল-হামিদ |
রাষ্ট্রপতি |
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন |
আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময় |
আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে |
আজই পাঠিয়ে দিন - [ ] |
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি ডুবির ঘটনায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান স্থগিত করেছে বিআইডব্লিউটিএ |
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হয় |
অভিযানে এখন পর্যন্ত নয়টি ট্রাক-কাভার্ডভ্যান ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে |
উদ্ধারকারী জাহাজ হামজার কমান্ডার ও বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের যুগ্ম পরিচালক এসএম সানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন |
অভিযানে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজার পাশাপাশি অংশ নিয়েছেন ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা |
তবে ফেরি দুর্ঘটনার দ্বিতীয় দিনেও উদ্ধার কাজে যুক্ত হয়নি উদ্ধারকারী জাহাজ প্রত্যয় |
এদিকে বিকেলে নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন |
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান বলেন, এখন পর্যন্ত নয়টি ট্রাক-কার্ভাডভ্যান উদ্ধার করা গেছে |
ডুবুরিরা জানিয়েছেন, এখনও ফেরির ভেতর তিনটি ও বাইরে একটি গাড়ি আছে |
এগুলো শুক্রবার উদ্ধার করা হবে |
এরপর ফেরির ভেতর ও বাইরে আরও কিছু আছে কি না সে বিষয়ে তল্লাশি চালানো হবে |
তিনি আরও বলেন, ডুবন্ত ফেরির ওজন বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্ষমতার চেয়ে বেশি হওয়ায় ফেরিটি উদ্ধারে টেকিনিক্যাল কমিটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে |
শিগগিরই সেটির মাধ্যমে ফেরি উদ্ধার কাজ শুরু হবে |
এর আগে, বুধবার সকালে রো রো ফেরি আমানত শাহ পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে কাত হয়ে ডুবে যায় |
রুবেলুর রহমান/ইউএইচ/জেআইএম |
বিআইডব্লিউটিএ |
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন |
আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময় |
আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে |
আজই পাঠিয়ে দিন - [ ] |
পাথর ছুড়ে হত্যা করা হচ্ছে রক্তচোষা মানুষদের! - | নাটোর নিউজ | ২৪ ঘন্টাই সংবাদ | বিনোদন খবর |
প্রথম পাতা |
আন্তর্জাতিক |
তথ্য প্রযুক্তি |
অন্যান্য পাথর ছুড়ে হত্যা করা হচ্ছে রক্তচোষা মানুষদের! |
পাথর ছুড়ে হত্যা করা হচ্ছে রক্তচোষা মানুষদের! |
17, 2017 অন্যান্য, |
বিশ্বের অন্যতম দরিদ্র দেশ মালাউয়িতে কয়েকজন কথিত রক্তচোষা মানুষকে হত্যা করেছে দেশটির দরিদ্র জনগোষ্ঠী |
সম্প্রতি রক্তচোষা আখ্যায়িত করে এক ব্যক্তিকে পাথর ছুড়ে হত্যা করা হয় |
অপর একজনকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে জানা যায় |
এ হত্যাকাণ্ডের অভিযোগে প্রায় ২০০ জনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী |
যদিও রক্তচোষা মানুষের বিষয়টি সম্পূর্ণ কল্পনাপ্রসূত বলে উড়িয়ে দিয়েছেন মালাউয়ির প্রেসিডেন্ট পিটার মুথারিকা |
জানা যায়, দেশটির দরিদ্র জনগোষ্ঠীর দাবি, বাস্তবে মালাউয়িতে রক্তচোষা মানুষ আছে |
বিভিন্ন সময়ে তাদের রক্ত পান করা হয়েছে বলে জানান তারা |
এর জের ধরেই রক্তচোষাদের নির্মূল করতে মাঠে নেমেছেন তারা |
আর এ হামলার শিকার হচ্ছে মূলত ধনীরাই |
এ থেকে অনেকেই বলছেন, কথিত রক্তচোষারা আসলে মালাউয়ির ধনী সমাজ |
তারা মানুষের রক্ত পান করে না |
বরং দেশটির দরিদ্র জনগোষ্ঠীর ওপর ধনীদের আর্থিক শোষণের রূপক অর্থে এটি ব্যবহার করা হচ্ছে |
সম্প্রতি হামলার শিকার এক ব্যক্তি জানান, প্রায় দুই হাজার গ্রামবাসী তার বাড়িতে ছুরি ও পাথর নিয়ে হামলা চালায় |
সৌভাগ্যবশত তিনি সে সময় বাড়ির বাইরে ছিলেন |
যদিও রক্তচোষা বলে কিছুই নেই |
একদল দরিদ্র জনগোষ্ঠী ধনীদের সম্পদের লোভে এই হামলা করছে |
কারো দামি গাড়ি থাকলে তাকেও রক্তচোষা আখ্যায়িত করা তার উপর হামলা চালাচ্ছে বা তাকে পাথর ছুড়ে হত্যা করছে |
# অন্যান্য |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.