content stringlengths 0 129k |
|---|
নৌবাহিনীতে চাকরির সুযোগ |
17, 2018 তারার আলো প্রতিবেদন : চাকরি-বাকরি, |
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী |
প্রতিষ্ঠানটি কমিশন্ড অফিসার ২০১৯-এ ডিইও ব্যাচে এ্যাক্টিং ইন্সট্রাক্টর সাব লেফটেন্যান্ট পদে নিয়োগ দেবে |
আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন... |
স্নাতক পাশেই স্কয়ার ফার্মায় চাকরির সুযোগ |
17, 2018 তারার আলো প্রতিবেদন : চাকরি-বাকরি, |
স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে |
প্রতিষ্ঠানটি মেডিক্যাল প্রমোশন অফিসার পদে নিয়োগ দেবে |
আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন |
পদের নাম- মেডিক্যাল... |
4 |
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ মাতাবেন যারা |
মোশাররফ করিমের 'ডিকশনারি' আসছে |
বঙ্গবন্ধুর বাবার চরিত্রে চঞ্চল চৌধুরী |
তৃতীয়বার বিয়ে করলেন হাবিব ওয়াহিদ |
আরেক দফা সংসার ভাঙছে শ্রাবন্তীর |
বিজ্ঞান ও প্রযুক্তি |
১১ মাস মহাকাশে কাটিয়ে নারী নভোচারীর বিশ্ব রেকর্ড (ভিডিও) |
8, 2020 তারার আলো প্রতিবেদন : বিজ্ঞান ও প্রযুক্তি, |
ক্রিস্টিনা কোচ |
একজন নারী নভোচারী |
সম্প্রতি তিনি একটি বিশ্ব রেকর্ড করেছেন |
টানা ৩২৮ দিন আন্তর্জাতিক স্পেস স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন তিনি |
একটানা এতো দিন মহাকাশে... |
হুয়াওয়ে ফোল্ডএবল ৫জি স্মার্টফোন বাজারে আসছে |
28, 2018 তারার আলো প্রতিবেদন : বিজ্ঞান ও প্রযুক্তি, |
টেক জায়ান্ট হুয়াওয়ে ৫জি ফোল্ডএবল স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়ে |
২০১৯ সালের মাঝামাঝি সময়ে এ ফোন বাজারে আসবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের ডেপুটি চেয়ারম্যান কেন হু |
ফেসবুকের পাসওয়ার্ড যেসব কারণে হ্যাক হয় |
28, 2018 তারার আলো প্রতিবেদন : বিজ্ঞান ও প্রযুক্তি, |
ইন্টারনেটের ব্যবহার বাড়ছে |
সাথে জনপ্রিয় হয়ে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো |
আর সেই তালিকায় প্রথমেই আছে ফেসবুক |
তবে অনেকেই ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড হ্যাক হওয়ার অভিজ্ঞতার মধ্যে... |
7 |
ভ্রমণের সব খবর জানতে চ্যানেলটি সাবসক্রাইব করুন |
://../?=427 |
একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন বৃষ্টি |
9, 2020 তারার আলো প্রতিবেদন : স্বাস্থ্য, |
একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন নাছরিন আক্তার বৃষ্টি (২৭) নামে এক নারী |
নোয়াখালী জেলার মাইজদী শহরে এ ঘটনা ঘটে |
তিনি নোয়াখালী পৌরসভার উজ্জলপুর এলাকার কাতার... |
খাবারে রুচি ফিরে পেতে রুচিভিট |
28, 2019 তারার আলো প্রতিবেদন : স্বাস্থ্য, |
://../?=&=. খাবারে রুচি ফিরে পেতে রুচিভিট || স্বাস্থ্য ভালো করার ঔষধ || |
সাক্ষাৎকার বিজ্ঞান ও প্রযুক্তি ধর্ম কথা স্বাস্থ্য চাকরির খবর কৃষি খোলা কাগজ বিশেষ গন মাধ্যম প্রবাসের খবর |
দেশে আসতে প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা খালেদার বিদেশে যেতে বাধা আইন নয়, সরকার: ফখরুল গাড়ি ভাঙচুর না করে শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফিরে যাবার আহ্বান প্রধানমন্ত্রীর রামপুরায় আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ দাবি রামপুরায় বাসে ভাঙচুর-অগ্নিসংযোগে পুলিশের মামলা, আসামি ৮০০ |
অর্থ ও বাণিজ্য |
পেয়ারা-জাম্বুরার পর্যাপ্ত জোগান, মূল্য বেশি |
শাহাদাত স্বপন |
🕐 ১:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০ |
পেয়ারা ও জাম্বুরার পুষ্টিগুণ নিয়ে নেই কোনো প্রশ্ন |
বাজারে বিষমুক্ত খাবারের ক্ষেত্রেও এ দুটি ফলের ওপর মানুষের আস্থা কয়েকগুণ |
মানুষ মনে করে এসব ফলে বিষ প্রয়োগের সুযোগ নেই বললেই চলে |
এ কারণে প্রায় প্রতিদিনই মানুষ পেয়ারা ও জাম্বুরা কেনে |
একদিকে জাম্বুরা ও পেয়ারার পুষ্টিগুণ; অপরদিকে বিষমুক্ত পাওয়ার সম্ভাবনা- ফলে এ দুটি ফল ক্রয়ে মানুষের মধ্যে তুলনামূলক ঝোঁক বেশি |
কিন্তু খুচরা বাজারে বিগত ১০ বছরে এ দুটি ফলের তুলনামূলক দাম বেড়েছে কয়েক গুণ |
একদিকে জোগান বাড়ছে অপরদিকে দামও বেড়েছে হু হু করে |
অর্থনীতির ভাষায় জোগান বাড়লে দাম কমে |
কিন্তু এ দুটি ফলের ক্ষেত্রে গেল ১০ বছরের পরিসংখ্যানে উঠে এসেছে তার উল্টো চিত্র |
তবে চিত্র যাই হোক, ফল দুটির জোগান বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাহিদাও বেড়েছে পাল্লা দিয়ে |
বাজার বিশ্লেষকরা বলছেন, জোগান বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদা বেড়ে যাওয়ায় মূল্য না কমে বরং তা বেড়েছে |
অভিযোগ উঠেছে, যে হারে খুচরা বাজারে ফল দুটির দাম বেড়েছে, সেই হারে দাম পাচ্ছে না কৃষকপর্যায়ের বিক্রেতারা |
রাজধানীর কারওয়ানবাজার, শ্যামবাজার, বেড়িবাঁধ, যাত্রাবাড়ী ও মিরপুর শাহআলী পাইকারি বাজার ঘুরে দেখা যায়, যে পেয়ারা পাইকারি প্রতি কেজি ৪৫ টাকায় বিক্রি হচ্ছে, খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায় |
যে পেয়ারা পাইকারি বাজারে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, তা খুচরা বাজারে ৯০ থেকে ১০০ টাকায় বিক্রয় হচ্ছে |
এসব পেয়ারা প্রথমে কৃষক বিক্রি করছেন স্থানীয় আড়তদারদের কাছে, তারা তা পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন |
আর পাইকারি ব্যবসায়ীরা রাজধানীর বিভিন্ন আড়তদারদের কাছে বিক্রি করেন |
আর তাদের কাছ থেকে খুচরা বিক্রেতারা কিনে তা পৌঁছে দিচ্ছেন ভোক্তার কাছে |
ফলে যে পেয়ারা বাগান মালিক অর্থাৎ কৃষক ৩০ টাকায় বিক্রি করেন তা ভোক্তা পর্যন্ত পৌঁছতে মূল্য দাঁড়াচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজি |
এর থেকে আরেকটু উন্নত মানের পেয়ারা প্রতি কেজি ভোক্তাদের কিনতে হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায় |
প্রশ্ন করা হলে কারওয়ানবাজারের আড়তদার মো. মকবুল হোসেন বলেন, কৃষকের কাছ থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছতে প্রায় ৫ থেকে ৬ ধাপে এ পেয়ারা হাতবদল হয় |
বহন খরচ, রাস্তার খরচ ও লেবার খরচ মিলিয়ে কৃষকের কাছ থেকে ৩০ টাকায় ক্রয় করা প্রতি কেজি পেয়ারা আমাদেরকে বিক্রি করতে হয় ৫০ থেকে ৫৫ টাকা পর্যন্ত |
যা পরবর্তীতে খুচরা বিক্রেতারা ভোক্তার কাছে প্রতি কেজি বিক্রি করেন ৭০ থেকে ৮০ টাকায় |
খুচরা বিক্রেতারা প্রতি কেজিতে অধিক মূল্যে বিক্রির কারণ হিসেবে তিনি বলেন, তারা পরিমাণে কম বিক্রি করে |
এভাব কেজিতে কৃষকের বিক্রয় মূল থেকে প্রায় দ্বিগুণ দাম বেশি দিয়ে সাধারণ ভোক্তারা এসব পণ্য ক্রয় করে |
এদিকে খুচরা বাজারে বর্তমানে প্রতিটি জাম্বুরা ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে |
কারওয়ানবাজার ও শ্যামবাজারের জাম্বুরার পাইকারি বাজার ঘুরে দেখা যায়, ভালো মানের পাইকারি প্রতিটি জাম্বুরা বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায় |
যা খুচরা বাজারে ভোক্তাদের ক্রয় করতে হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত |
ব্যবসায়ীরা বলছেন, জাম্বুরার জোগান বিগত বছরগুলোর চেয়ে এ বছর কয়েকগুণ বেশি |
কারওয়ানবাজারে জাম্বুরার আড়তদার মো. আবু তাহের শেখ জানান, আমাদের এখানে যেসব জাম্বুরা পাওয়া যায় তা ফরিদপুর, গাজীপুর, নরসিংদী, ময়মনসিংহ, বগুড়া ও জয়পুরহাটসহ বেশ কিছু এলাকা থেকে আসে |
কুমিল্লার নিমসার বাজার জাম্বুরার বড় উৎস |
আপনি রাত ২টার পর এসে সকাল ৬টা পর্যন্ত এখানে দেখবেন জাম্বুরার এত সরবরাহ যে কারওয়ানবাজারের জাম্বুরার আড়তে এক ইঞ্চি জায়গাও ফাঁকা নেই |
বিগত যে কোনো সময়ের তুলনায় এ বছর জাম্বুরার জোগান অনেক বেশি |
তবে গেল কয়দিন আগের তুলনায় বর্তমানে জাম্বুরার পাইকারি বাজার তুলনামূলক কম |
কিন্তু খুচরা বাজারে আমরা দেখি জাম্বুরার দাম ততটা কমেনি |
এখানে সমস্যা হচ্ছে খুচরা বিক্রেতারা হাতেগোনা ৭০ থেকে ১০০টি জাম্বুরা বিক্রি করে |
এতেই তাদের দিনের খরচ বাবদ ৫০০ থেকে ৬০০ টাকা ইনকাম করতে হয় |
ফলে তারা প্রতি পিস জাম্বুরার ওপর ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত আয় করে |
এজন্য কৃষকের বিক্রয় মূল্য ও ভোক্তা মূল্যের মধ্যে বড় অংকের তফাৎ দেখা যায় |
ফলে বাধ্য হয়েই নানাগুণে সমৃদ্ধ এ ফল বেশি দামে ক্রয় করতে বাধ্য হয় মানুষ |
ব্যবসায়ীরা বলছেন, উৎপাদনস্থলের সঙ্গে ভোক্তাপর্যায়ে এসব ফলের মূল্যের পার্থক্য কমাতে সরকারের খুচরা বাজার মনিটরিং প্রয়োজন |
তাছাড়া রাস্তায় বিভিন্ন যানবাহন থেকে চাঁদা ও হয়রানি বন্ধ হলে আরও কমমূল্যে ভোক্তা পর্যন্ত এসব ফল পৌঁছে দেওয়া সম্ভব |
এ বিষয়ে বিভিন্ন জেলা থেকে ঢাকার কারওয়ানবাজারে পাইকারি আড়তদারদের সরবরাহকারী ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, এ বছর কৃষকের কাছে প্রচুর জাম্বুরা আছে |
কৃষক থেকে কারওয়ানবাজার পর্যন্ত পৌঁছতে যানবাহনসহ বিভিন্ন পর্যায়ের খরচ বহন করে সেখান থেকে অর্থ আয় আমাদের জন্য অনেক কঠিন হয়ে পড়েছে |
ফলে কৃষকদের উপযুক্ত দাম দেওয়া কঠিন |
পাইকারি বাজারে আমরা বিক্রয় করতে গেলে তেমন দাম পাই না |
অথচ আমাদের কাছে অভিযোগ আসে এসব পণ্য খুচরা বাজারে চড়া দামে কিনতে হচ্ছে ভোক্তাদের |
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিংয়ের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, এ ধরনের পণ্য বিশেষ করে পেয়ারা ও জাম্বুরা ভ্রাম্যমাণ অবস্থায় খুচরা বিক্রেতারা বিক্রি করে |
কে কোথায় কত দামে বিক্রি করছে সেটা ধরাও মুশকিল |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.