content stringlengths 0 129k |
|---|
এ ছাড়া রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত, বিধবাভাতার কার্ড নিয়ে প্রতারণা, গরিবের চাল বিক্রিসহ নানা অনিয়মের সঙ্গে জড়িতদের নামও আছে এ তালিকায় |
টাকার বিনিময়ে এসব বিতর্কিতকে মনোনয়ন দেওয়া হয়েছে বলেও অনেকে অভিযোগ তুলেছেন |
এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে দলের সভাপতি শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন তৃণমূলের নেতারা |
ছয় দিনে প্রায় ৫০ ঘণ্টা বৈঠকে ৪৪৫৮ জন প্রার্থী থেকে ৮৪৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয় |
এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্লেন (অব.) মুহাম্মদ ফারুক খানের সঙ্গে যুগান্তরের কথা হয় |
তিনি বলেন, মনোনয়ন বোর্ডের সভায় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করেই দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে |
কারও বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি-না, দলে তার অবদান কতটা, এলাকায় সে কতটা জনপ্রিয় তা দেখেই মনোনয়ন দেওয়া হয়েছে |
তিনি আরও বলেন, প্রতিটি ইউপিতে বেশ কয়েকজন করে দলীয় মনোনয়ন প্রত্যাশী |
কোনো কোনো ইউপিতে ৮-৯ জন করেও প্রার্থী ছিল |
সেখান থেকে যে যোগ্য তাকেই মনোনয়ন দেওয়া হয়েছে |
মনোনয়ন পাওয়াদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদিন মনোনয়ন বোর্ডের সভায় শুরুতে আগের দিন মনোনয়ন পাওয়া কারও বিরুদ্ধে অভিযোগ আছে কি-না তা যাচাই-বাছাই করা হয়েছে |
অভিযোগের সত্যতা পেলে প্রার্থী পরিবর্তনও করা হয়েছে |
সূত্র জানায়, বিতর্কিত ও বিদ্রোহীদের মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত ছিল আওয়ামী লীগের |
এ বিষয়ে তৃণমূলে নির্দেশনাও দেওয়া হয়েছিল |
কিন্তু তার পরও কোথাও কোথাও নাম পাঠানোর ক্ষেত্রে স্বজনপ্রীতি করেছেন স্থানীয় মন্ত্রী, সংসদ সদস্যসহ উপজেলা পর্যায়ের প্রভাবশালী নেতারা |
কিছু কিছু জায়গায় পাঠানো হয়েছে একজনের নাম |
ডামি প্রার্থী করে একাধিক নাম পাঠানোর অভিযোগও রয়েছে |
তৃণমূলের তালিকায় যোগ্যদের নাম পাঠানো হয়নি-এমন অভিযোগ করেছেন অনেকে |
ফলে অনেক ক্ষেত্রেই মনোনয়ন বোর্ডের সদস্যরা বিভ্রান্ত হয়েছেন |
এভাবে নাম পাঠানোর পেছনে অন্য কোনো কারণ রয়েছে বলেও মনে করছেন অনেকে |
এদিকে যেসব জেলা-উপজেলার নেতারা বিতর্কিত প্রার্থীদের পরিচয় গোপন করে মনোনয়ন বোর্ডে লিস্ট পাঠিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক |
শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি বলেন, আওয়ামী লীগের মনোনয়নের ব্যাপারে কতগুলো স্তর পার করে চূড়ান্তভাবে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের কাছে আসে |
কাজেই এদের যারা চিহ্নিত করেনি অথবা এদের পরিচয় যারা গোপন রেখেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত |
বিএনপি না থাকায় নির্বাচনি মাঠে আওয়ামী লীগই আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে |
প্রথম ধাপের নির্বাচনেও শতাধিক জায়গায় দলের বিদ্রোহীরা মাঠে ছিল |
দ্বিতীয় ধাপেও অনেক বিদ্রোহী প্রার্থী মাঠে থাকবে বলে আভাস পাওয়া যাচ্ছে |
বিশেষ করে বিতর্কিতরা যেসব ইউপিতে মনোনয়ন পেয়েছে সেখানে বিদ্রোহী থাকার শঙ্কা বাড়ছেই |
ইতোমধ্যে মনোনয়ন পাওয়া শতাধিক প্রার্থীর বিরুদ্ধে দলীয় সভাপতির কাছে চিঠি দিয়ে প্রার্থী পরিবর্তনের আবেদন জমা পড়েছে |
পরিবর্তন না করলেও নির্বাচন উন্মুক্ত রাখার দাবিও জানিয়েছে তাদের অনেকেই |
দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরুর পর থেকেই আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তৃণমূল থেকে অভিযোগ আসতে শুরু করে |
এতে অভিযুক্তদের দলীয় মনোনয়ন না দেওয়ার দাবি জানানো হয়েছিল |
এরপর মনোনয়ন বোর্ডের সভার প্রথম দিন রাজশাহী ও রংপুর বিভাগের প্রার্থী চূড়ান্ত করার পর থেকে অনেকের বিরুদ্ধে অভিযোগ আসে |
একই সঙ্গে বিভিন্ন স্থানে মনোনয়ন বাতিলের দাবিতে প্রতিবাদ জানিয়ে মিছিল সমাবেশও হয় |
এমনকি আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের সামনেও বিক্ষোভের ঘটনা ঘটেছে |
ধানমন্ডি কার্যালয়ের একটি সূত্র জানায়, প্রতিদিনই প্রচুর অভিযোগ আসছে |
সব জমা নিচ্ছি না |
যেসব অভিযোগের সঙ্গে প্রমাণ বা ডকুমেন্ট দেওয়া হয়েছে সেগুলোই জমা নেওয়া হচ্ছে |
সেগুলো দপ্তর থেকে প্রাথমিক যাচাই-বাছাই করে লিখিতভাবে মনোনয়ন বোর্ডের সভায় পাঠানো হয় |
অভিযোগের সত্যতা পাওয়ায় দ্বিতীয় ধাপের নির্বাচনে এ পর্যন্ত অন্তত ১২ ইউপিতে প্রার্থী পরিবর্তন করা হয়েছে |
এ সংখ্যা আরও বাড়তে পারে |
দেশজুড়ে আলোচিত নাসিরনগরের হিন্দু পাল্ল ও মন্দিরে হামলা-ভাঙচুর মামলার চার্জশিটভুক্ত তিন আসামিকে তিনটি ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছিল |
অভিযোগের পরিপ্রেক্ষিতে এদের মধ্যে দু'জনকে পরিবর্তন করে দেওয়া হয়েছে |
এছাড়া নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সেলিমকে দলের মনোনয়ন দেওয়া হয়েছে |
তার বিরুদ্ধেও মনোনয়নের আগে ও পরে অভিযোগ জমা পড়েছে |
অভিযোগে দাবি করা হয়েছে, বর্তমান চেয়ারম্যান 'সাম্প্রদায়িক দাঙ্গায় জড়িত' এবং 'নারী নির্যাতন মামলা'র আসামি |
তার বিরুদ্ধে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ ও যুবলীগ নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ তোলা হয়েছে |
সেখানে মনোনয়ন পুনরায় বিবেচনার জন্য আবেদন করা হয়েছে |
পাশাপাশি মনোনয়ন পরিবর্তন করা না হলে নির্বাচন উন্মুক্ত রাখার দাবি জানানো হয়েছে |
চাকরি-মনোনয়ন দুই কূলই গেল শিমুলের : দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়পুরহাটের আক্কেলপুরের রুকিন্দীপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছিলেন কামরুন্নাহার শিমুল |
৮ অক্টোবর আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় চেয়ারম্যান পদে তাকে নৌকার প্রার্থী করা হয়েছিল |
দলীয় মনোনয়ন পাওয়ার পর জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ক্যাশিয়ার পদ থেকে অব্যাহতি চান শিমুল |
তার আবেদনের পরিপ্রেক্ষিতেই ৯ অক্টোবর তাকে চাকরি থেকে অব্যাহতিও দেওয়া হয় |
কিন্তু সপ্তাহ পার না হতেই সেখানে প্রার্থী পরিবর্তন করা হয় |
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবিরকে দলীয় মনোনয়ন দেওয়া হয় |
ফলে শিমুল হারান দুই কূলই |
দলীয় মনোয়নের পাশাপাশি চলে গেছে নিজের চাকরিও |
জানতে চাইলে কামরুন্নাহার শিমুল বলেন, মনোনয়নের জন্য আমি চাকরি ছেড়ে দিয়েছি |
মনোনয়ন ফেরত পেলে আমি উপকৃত হতাম |
ইউনিয়নের আমার অনেক সমর্থক আছে |
৯৫ শতাংশ সমর্থক আমার |
তদন্ত করে দেখলেই তা জানতে পারবে |
আমাকে বাদ দেওয়ার কারণ হিসাবে মনে হচ্ছে- ওরা (মনোনয়নবঞ্চিতরা) হয়তো কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়েছেন |
আমি আওয়ামী লীগের কাজ সবসময় করেছি |
কিন্তু চাকরির জন্য পদ-পদবি নেওয়া হয়নি |
চাকরির আগে কলেজ ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি |
জামালপুর সদরের মেষ্টায় প্রার্থী পরিবর্তন : জামালপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ছানোয়ার হোসেন সবুজকে পরিবর্তন করা হয়েছে |
ওই ইউনিয়নে নতুন করে নৌকা প্রতীক দেওয়া হয়েছে সদর উপজেলা যুবলীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক বদরুল হাসান বিদ্যুৎকে |
বৃহস্পতিবার দুপুরে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত চিঠি হাতে পান বলে জানান বদরুল হাসান বিদ্যুৎ |
২০১৬ তে বাবা ছিলেন বিদ্রোহী ২০২১-এ ছেলে নৌকার মাঝি : মাদারীপুর প্রতিনিধি জানান, ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ইসতিয়াক হোসেন খানকে মনোনয়ন দেওয়া হয়েছে |
২০১৬ সালে অনুষ্ঠিত এই ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করে জয়ী হয়েছিলেন তার বাবা মো. জাকির হোসেন খান |
অভিযোগ রয়েছে, ২০১৬ সালের নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করায় বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন খানকে মনোনয়ন বোর্ড দলীয় মনোনয়ন দেবে না |
এমনটি ভেবে কালকিনি উপজেলা আওয়ামী লীগ শঠতার মাধ্যমে জাকির হোসেন খানের নাম মনোনয়ন বোর্ডে পাঠিয়েছিল |
এদিকে নবগঠিত ডাসার উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন অভিযোগ করে বলেন, আমরা ইউনিয়ন আওয়ামী লীগ থেকে বাছাই করে মুক্তিযোদ্ধা পরিবার ও আওয়ামী পরিবারের সদস্য এমন ২৩ জনের নাম পাঠিয়েছিলাম |
কিন্তু এর মধ্যে একজনও দলীয় মনোনয়ন পায়নি |
তার ধারণা কেন্দ্রে তাদের তালিকাটি পাঠানো হয়নি |
কালকিনি উপজেলা আওয়ামী লীগের তালিকা থেকে মনোনয়ন দেওয়া হয়েছে |
মনোনয়নপ্রাপ্তদের মধ্যে বিদ্রোহী প্রার্থীর ছেলেসহ অন্য দলের প্রার্থীও রয়েছে |
আমরা এ বিষয়ে মাননীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মনোনয়ন বোর্ডের সব সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি |
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম |
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত |
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২ |
ফ্যাক্স : ৯৮২৪০৬৬ |
-: .@. |
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত |
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি |
© 2021 |
আজকের পত্রিকা |
প্রথম পাতা |
সম্পাদকীয় |
টিউটোরিয়াল |
দ্বিতীয় সংস্করণ |
বাংলার মুখ |
নগর-মহানগর |
আইটি বিশ্ব |
শোক সংবাদ |
আজকের পত্রিকা সব খবর |
আজকের পত্রিকা |
প্রথম পাতা |
আওয়ামী লীগে বিতর্কিতদের মনোনয়নে প্রভাবশালীদের হাত |
আওয়ামী লীগে বিতর্কিতদের মনোনয়নে প্রভাবশালীদের হাত |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.