content stringlengths 0 129k |
|---|
আমার কাছে মনে হচ্ছে আগের চেয়ে ভালো |
২০১৬ বিশ্বকাপে আমি আমার গতি মেপেছিলাম |
ঘণ্টায় ১২০ কিমি বেগে বল করতে পেরেছি |
আর গড় ছিল ঘণ্টায় ১১৭/১১৮ কিমি |
এরপর আর মাপা না হলেও মনে হচ্ছে আগের চেয়ে এখন ভালো অবস্থায় আছি |
টুর্নামেন্ট না হলে এটা বোঝা মুশকিল |
আপনার ওয়ানডে ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স গত বিশ্বকাপ বাছাইয়ে, ফেব্রুয়ারিতে |
৩ উইকেট ২১ রানে |
আয়ারল্যান্ডের বিপক্ষে |
মাঝে লম্বা সময় কিন্তু খুব ভালো বল করলেও উইকেট তেমন পান নি |
এসবের কারণ কি হতে পারে? |
জাহানারা : এমনিতেই আমরা আন্তর্জাতিক ম্যাচ কম পাই, তার উপর আমাদের ঘরোয়া ক্রিকেট অনেক কম হয় |
দেখা যায় বছরে একটা বা দুইটা ঘরোয়া আয়োজন হয় |
বাকি সময়টায় অনুশীলন করা খুব কঠিন হয়ে যায় |
আমাদের এখানে অনুশীলনের সব সুবিধা আছে |
তবে কোনো একটা টুর্নামেন্ট সামনে রেখে যে অনুশীলনটা থাকে তা আসলে নিজে নিজে হয় না |
যা হয় তা নিজেকে ধরে রাখা |
এটা আসলে একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য যথেষ্ট নয় |
পুরুষ ক্রিকেটাররা অনেক সুযোগ সুবিধা পায় |
আপনাদের কি নিজেদের বঞ্চিত লাগে? আপনারাও তো জাতীয় দলের সদস্য |
জাহানারা : আসলে সুযোগ সুবিধা সবই আছে আমাদের |
আমার যখন ইচ্ছা অনুশীলন করতে পারি |
তবে নানা কারণে সব হয়ে ওঠে না |
ধরেন বৃষ্টির সময়ে মাঠে অনুশীলন করা আর যায় না |
কিন্তু ইনডোর আছে |
চাইলে করা যায় |
যেটা হচ্ছে একটা লক্ষ্য থাকলে একটা তাড়া থাকে নিজের |
টুর্নামেন্ট থাকলে এ তাড়াটা থাকে |
কিন্তু সামনে যদি কোনো টুর্নামেন্ট না থাকে তাহলে মনে হবে যে দুই তিন বিশ্রাম নেই |
পরে আবার করবো |
এই মুহূর্তে বাংলাদেশের নারী ক্রিকেটে কি কি সমস্যা আপনি দেখেন? সেগুলো কিভাবে দূর করা যায়? |
জাহানারা : আমাদের যখন প্রিমিয়ার লিগ হওয়ার কথা ছিল তখন ছেলেদের লিগ শুরু হয়ে গেলো |
এরপর আমাদের লিগটা শুরু হওয়ার কথা ছিল কিন্তু তখন হঠাৎ জাতীয় লিগ শুরু হলো |
এখন আমাদের প্রিমিয়ার লিগ হবে |
সামনে যেহেতু আন্তর্জাতিক ম্যাচ নেই আমাদের ঘরোয়া টুর্নামেন্টে জোর দিতে হবে |
আমাদের তিনটা টুর্নামেন্ট হয়, এর সঙ্গে আর দুইটা বাড়ানো গেলে ভালো হবে |
পাঁচটা টুর্নামেন্ট হলে আপনার পাইপলাইনে খেলোয়াড় তৈরির জন্য যথেষ্ট |
তখন আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে ভালো ফলাফল আশা করতে পারি |
তবে আন্তর্জাতিক ম্যাচ আন্তর্জাতিক ম্যাচই |
এর সঙ্গে ঘরোয়া ক্রিকেটের সঙ্গে মিলবে না |
আরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারলে ভালো হয় |
অভিজ্ঞতা বাড়বে |
আমরা আসলে অভিজ্ঞতায় অনেক পিছিয়ে |
আপনার ইকোনোমি রেট খুব ভালো |
কিন্তু সেই হিসেবে উইকেট নেওয়ার রেটটা অতো উজ্জ্বল নয় |
২৯ ম্যাচে ২৫ উইকেট |
নতুন বলে ভালো পেস বোলিং পার্টনার সেভাবে পান না বলে এমনটা হয় কি? |
জাহানারা : আমি যখন বোলিং করি তখন সম্পূর্ণ আমি আমার চরিত্রে ঢুকে যাই |
তখন আমার কাজ থাকে কিভাবে আমার ওভার শেষ করবো এবং ভালোভাবে |
দেখা যায় আমি একটু আঁটসাঁট বোলিং করেছি |
এতে আমার পার্টনার উইকেট পেয়েছে হয়তো সে একটু বেশি রান দিয়েছে |
আমি চাপ তৈরি করেছি ও উইকেট পেয়েছে |
ক্রিকেট দলীয় খেলা দল এতে লাভবান হয় |
এতেই আমি খুশি |
এমনকি ঘরোয়া ক্রিকেটেও এমন হয় |
আমাকে ব্যাটাররা একটু দেখেই খেলে ফলে আমি অনেক ভালো বল করে রান কম দিলেও উইকেট অনেক কম থাকে |
দেখা যায় অন্যকেই বাজে বল করেও উইকেট পায় |
আমার বলে কেউ যদি পরাস্ত হয় তাহলে আমার খুব খুশি লাগে |
আমি ডটের জন্য বল করি উইকেটের জন্য না |
আমি ভালো বল করলে আমার পার্টনারও উৎসাহিত হয় |
তখন দুই প্রান্তে ভালো বল হলে ব্যাটসম্যানদের টিকে থাকার কোন রাস্তাই থাকে না |
এটাই বোলিং পার্টনারশিপ |
নিজের বোলিংয়ের কোন দিকটাকে আপনার শক্তিশালী মনে হয় এবং প্রতিপক্ষরা আসলে আপনার কোন দিকটিকে ভয় পায়? |
জাহানারা : আমার অস্ত্র যদি আমি জানিয়ে দেই তাহলে তো সতীর্থরা জেনে যাবে |
হয়তো জানে |
তবে জানা এক ব্যাপার আর নিজে থেকে বলে মনে করিয়ে দেওয়া আরেক ব্যাপার |
তারপরও বলছি আমার নতুন বলের আউটসুইংটা খেলা একটু কঠিন |
পুরাতন বলে ভালো রিভার্স সুইং হয় |
২৫/৩০ ওভারের পর থেকেই আমি রিভার্স সুইং পাই |
আর ওইখান থেকে আমি আউটসুইংও করাতে পারি |
আর আমার অফ কাটারটাও খুব ভালো পারি |
আন্তর্জাতিক ক্ষেত্রে আমার অনেক উইকেট আছে |
বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা বেশিদিনের নয় |
আর বাংলাদেশ ম্যাচ খেলে বেশ বিরতি দিয়ে দিয়ে |
এই যে অনেকদিন পর পর ম্যাচ খেলার সুযোগ পান, সেটি কি নিয়মিত খুব ভালো পারফর্ম করার ক্ষেত্রে বড় বাধা কি না? |
জাহানারা : দেখুন পারফরম্যান্স এখানে আপডাউন হবেই |
আমরা যাদের সঙ্গে খেলতে যাই দেখা যায় আমরা ছয় মাসে একটা টুর্নামেন্ট খেলি তারা খেলে ছয়টা টুর্নামেন্ট |
তারা ক্রিকেটে থাকে ফলে অভিজ্ঞতা হয় |
রানেও থাকে, ধারাবাহিকতা থাকে |
সেখানেই আমরা পিছিয়ে যাই |
এর জন্যই আমাদের ব্যাটিং ভেঙে পরে |
এমনকি বোলিং এবং ফিল্ডিং যেটা আমাদের শক্তির জায়গা তাতেও পিছিয়ে পড়ি |
আপনাদের দলের দুর্বলতা হিসেবে ব্যাটিংকে বলা হয় সবসময় |
কি কারণে এই দুর্বলতা দূর করা যাচ্ছে না? |
জাহানারা : মূল কারণ উইকেটের সঙ্গে সম্পর্কটা |
আগেই বললাম ধারাবাহিকভাবে না খেলা |
অনেক দিন পর পর খেলছি আর প্রতিপক্ষ নিয়মিত খেলছে |
তাদের যে আত্মবিশ্বাসটা থাকে আমাদের তেমনটা থাকেনা |
আসলে এখানে মূল পার্থক্যটা ওই অভিজ্ঞতাই |
পাকিস্তানের কথা দেখেন একসময় মনে হতো ওরা আমাদের নিচে আছে |
এখন ওদের আসে পাশেই আমরা যেতে পারিনা |
শ্রীলঙ্কাকে আমরা বারবার হারিয়েছি |
এখন উল্টো ওদের কাছে বারবার হারছি আমরা |
একটাই কারণ ওরা অনেক ম্যাচ খেলে |
বিশ্বকাপে দেখেন ওদের তিন চারটা খেলোয়াড়ই খেলে |
ওদের যে বোলিং বিভাগ আমাদের কাছে তা কিচ্ছু না |
ফিটনেসের ঘাটতির কোনো ব্যাপার নয় তো? |
জাহানারা : ছয় মারতে কিন্তু শারীরিক শক্তি অনেক দরকার হয়না |
তাহলে বডি বিল্ডারই খেলতো |
এটা একটা কম্বিনেশন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.