content
stringlengths
0
129k
তবে ২০ মার্চ বিয়ের আনুষ্ঠানিকতার সময় কনেপক্ষসহ আরও ৫০ জন অতিথি যোগ দেন
তবে কনে তাঁর বাড়িতেই ছিলেন
হোটেল থেকে লোক গিয়ে তাঁর স্বাক্ষর নিয়ে আসেন
ঘটনাটি প্রথম জানাজানি হয় বিয়েতে যোগ দেওয়া বাইরের অতিথিদের মাধ্যমে
ওই তরুণের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাঙ্গাইল এলাকায়
কনের বাড়ি সিলেট সদর উপজেলায়
হোটেলে কোয়ারেন্টিনে থাকার মধ্যেই বিয়ের অনুষ্ঠানের এই খবর গত সোমবার বিকেলে জানাজানি হয়
এ ঘটনায় আজ মঙ্গলবার হোটেল কর্তৃপক্ষ ব্যবস্থাপককে প্রত্যাহার করেছেন
তদন্ত শুরু করেছে জেলা প্রশাসনও
প্রবাসীদের কোয়ারেন্টিন নজরদারির দায়িত্বে থাকা জেলা প্রশাসনের একটি দল ঘটনাটি তদন্ত করছে
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আ ন ম বদরুদ্দোজা প্রথম আলোকে বলেছেন, 'প্রবাসীদের সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার কথা
এর মধ্যে বিয়ের ঘটনাটি জেনে আমরা তদন্ত করছি
পবিত্র শাবান মাসের ফজিলত ও আমল
''রোজা রেখেও করোনা ভাইরাসের ভ্যাকসিন নেয়া যাবে-ইংল্যান্ডে বিশেষজ্ঞদের অভিমত'' ড: আরমান রহমান
স্টাফ রিপোটার: অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্রতারণার মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে ভূয়া ভিজিট প্রতিবেদন ও ভূয়া স্টক লট প্রস্তুত করে খুলনা বিল্ডার্স লি: নামীয় কাগুজে প্রতিষ্ঠানের মালিক'কে ঋণ পাইয়ে দিতে সহযোগিতা প্রদান এবং সংশ্লিষ্ট ঋণের বেনিফিসিয়ারী'গণ সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কর্মাস ব্যাংক লি: থেকে ২০.৬০ কোটি টাকা (বিশ কোটি ষাট লক্ষ টাকা) আত্মসাত করায় এবং পরবর্তীতে, বিভিন্ন লেয়ারিং এর মাধ্যমে উক্ত অর্থ বিভিন্ন কোম্পানী ও ব্যক্তির হিসাবে স্থানান্তর ও রুপান্তরের মাধ্যমে আত্মসাত করায় নিজেদের ভোগ দখলে রেখে উহার অবৈধ প্রকৃতি, উৎস অবস্থান গোপন বা এর ছদ্মাবরণে পাচার করায়সাউথ-বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লি: সাবেক চেয়ারম্যান এস, এম আমজাদ হোসেন,খুলনা শাখার সাবেক এমটিও তপু কুমার সাহ,এফএভিপি ও অপারেশন ম্যানেজার বিদ্যুৎ কুমার মন্ডল, এসবিএসি ব্যাংক লি: মতিঝিল শাখার মোহা: মঞ্জুরুল আলম, এস,ভিপি ও সাবেক শাখা প্রধান এম ইকবাল মেহেদী, ইও এবং ক্রেডিট ইনচার্জ মো: নজরুল ইসলাম, খুলনা শাখা'র সিনিয়র অফিসার মারিয়া খাতুন, বিরুদ্ধে দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মো: গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে দন্ডবিধি, ১৮৬০ এর ৪০৯, ৪২০, ৪৬৮, ৪৭১, ১০৯ ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২), (৩) ধারায় আজ ২১ অক্টোবর একটি মামলা দায়ের করেন
অনুসন্ধানকালে রেকর্ডপত্রাদি পর্যালোচনা, সংশ্লিষ্টদের বক্তব্য ও বিএফআইইউ এর গোয়েন্দা প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় যে, আসামী সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কর্মাস ব্যাংক লি: এর সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন নিজে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহারপূর্বক প্রতারণার মাধ্যমে অপরাধমুলক বিশ্বাসভঙ্গ করে অপরাপর আসামীদের সহায়তায় ভূয়া ভিজিট প্রতিবেদন ও ভূয়া স্টক লট প্রস্তুত করে খুলনা বিল্ডার্স লি: নামীয় কাগুজে প্রতিষ্ঠানের মালিক'কে ঋণ পাইয়ে দিতে সহযোগিতা করেন এবং সংশ্লিষ্ট ঋণের বেনিফিসিয়ারী'গণ সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কর্মাস ব্যাংক লি: থেকে ২০.৬০ কোটি টাকা (বিশ কোটি ষাট লক্ষ টাকা) উত্তোলনপূর্বক আত্নসাত করেন এবং পরবর্তীতে, বিভিন্ন লেয়ারিং এর মাধ্যমে উক্ত অর্থ বিভিন্ন কোম্পানী ও ব্যক্তির হিসাবে স্থানান্তর ও রুপান্তরের মাধ্যমে আত্মসাত করতঃ নিজেদের ভোগ দখলে রেখে উহার অবৈধ প্রকৃতি, উৎস অবস্থান গোপন বা এর ছদ্মাবরণে পাচার করেছেন বা পাচারের প্রচেষ্টায়/ষড়যন্ত্রে সংঘবদ্ধভাবে সম্পৃক্ত থেকে দন্ডবিধি, ১৮৬০ ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর সম্পৃক্ত ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে
অনুসন্ধানকালে রেকর্ডপত্রাদি বিশ্লেষণ করে দেখা যায় যে, খুলনা বিল্ডার্স লিমিটেড এর চেয়ারম্যান বেগম সুফিয়া আমজাদ হলেও মুলত উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস,এম আমজাদ হোসেনই একক স্বাক্ষরে সবকিছু পরিচালনা করতো এবং মঞ্জুরীকৃত ঋণের অর্থ এস,এম আমজাদ হোসেনের একক স্বাক্ষরযুক্ত চেকে উত্তোলিত হয়েছে, মর্মে রেকর্ডপত্রাদি বিশ্লেষণে দেখা যায়
এমতাবস্থায়, আসামীগণ কর্তৃক অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্রতারণার মাধ্যমে অপরাধমুলক বিশ্বাসভঙ্গ করে ভূয়া ভিজিট প্রতিবেদন ও ভূয়া স্টক লট প্রস্তুত করে খুলনা বিল্ডার্স লি: নামীয় কাগুজে প্রতিষ্ঠানের মালিক'কে ঋণ পাইয়ে দিতে সহযোগিতা করেন এবং সংশ্লিষ্ট ঋণের বেনিফিসিয়ারী'গণ সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কর্মাস ব্যাংক লি: থেকে ২০.৬০ কোটি টাকা (বিশ কোটি ষাট লক্ষ টাকা) উত্তোলনপূর্বক আত্নসাত করেন এবং পরবর্তীতে, বিভিন্ন লেয়ারিং এর মাধ্যমে উক্ত অর্থ বিভিন্ন কোম্পানী ও ব্যক্তির হিসাবে স্থানান্তর ও রুপান্তরের মাধ্যমে আত্মসাত করতঃ নিজেদের ভোগ দখলে রেখে উহার অবৈধ প্রকৃতি, উৎস অবস্থান গোপন বা এর ছদ্মাবরণে পাচার করেছেন বা পাচারের প্রচেষ্টায়/ষড়যন্ত্রে সংঘবদ্ধভাবে সম্পৃক্ত থেকে দন্ডবিধি, ১৮৬০ ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন
ঢাবি 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ভােলার শশীভূষণে বিদ্যূৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ট্যুর অপারেটরস এসোসিয়েশন টোয়াক'র প্রতিষ্ঠাবার্ষিকী
কুয়াকাটাকে সাজিয়ে তোলা হয়েছে নতুন সাজে
ধারের টাকা দেওয়ার কথা বলে গৃহবধূকে স্কুল ঘরে নিয়ে দলবদ্ধ ধর্ষণ
বানারীপাড়ায় কাঠবাহী ট্রলারের ধাক্কায় মুদিমালবাহী ট্রলার ডুবি: চালকের লাশ উদ্ধার
ট্যুর অপারেটরস এসোসিয়েশন টোয়াক'র প্রতিষ্ঠাবার্ষিকী
কুয়াকাটাকে সাজিয়ে তোলা হয়েছে নতুন সাজে
দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু
সারাদেশেই শর্তহীন ছাত্রদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে -জি এম কাদের
ধারের টাকা দেওয়ার কথা বলে গৃহবধূকে স্কুল ঘরে নিয়ে দলবদ্ধ ধর্ষণ
বানারীপাড়ায় কাঠবাহী ট্রলারের ধাক্কায় মুদিমালবাহী ট্রলার ডুবি: চালকের লাশ উদ্ধার
কোন শর্ত নয়, শিক্ষার্থীদের গণপরিবহনে হাফ ভাড়া চাই
জামালপুরে সাংবাদিকদের সাথে প্রেস কাউন্সিলের মতবিনিময়
শুধু ঢাকায় আজ থেকে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর
বংশবৃদ্ধিতে সক্ষম 'জীবন্ত' রোবট উদ্ভাবনের দাবি যুক্তরাষ্ট্রের
ঢাবি'র শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন আজ
: @.
: @.
.: +880 1712746749
সমস্ত পৃষ্ঠা
আন্তর্জাতিক
বানিজ্য ও অর্থনীতি
সাহিত্য ও বিনোদন
বিজ্ঞান ও প্রযুক্তি
কুটনৈতিক ও প্রবাস
সম্পাদকঃ রফিকুল ইসলাম সুজন, উপদেষ্টা সম্পাদকঃ সরদার মোঃ শাহীন, পরিচালকঃ রুবিনা ইয়াছমিন আঞ্জু
সম্পাদকীয় কার্যালয়ঃ সমবায় নিকেতন (চতুর্থ তলা), ৩৯ বঙ্গবন্ধু এ্যভিনিউ, ঢাকা-১০০০
বার্তা ও বানিজ্যিক বিভাগঃ শোনিম টাওয়ার, বাড়ী-৫৫, শাহ্ মখদুম এ্যভিনিউ, সেক্টর: ১২, উত্তরা, ঢাকা-১২৩০
©2021 .
.
'); _ = _[].(/\\(\'(?!\:)/, _() { ' (\'' + _ + '/' + .(/\(\'/, '').(/^\+|\+$/,''); }); _ += ""; } __ = ('#--'); (__.) { __.(_); } } }); } })();
অনলাইনে পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং তার স্বামী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করে র‌্যাবের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাবের গাড়িতে করে সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন
এর আগে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে আরিফ বাকের নামে এক ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা করেন
এই মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়
গত বছরের আগস্টে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) নাসরিন ও রাসেলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়
এছাড়া, গত ১৪ সেপ্টেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় ইভ্যালি, ই-অরেঞ্জসহ ১০ ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নিতে সুপারিশ করে মন্ত্রণালয়ের এ সংক্রান্ত কমিটি
এর আগে ১৩ আগস্ট ইভ্যালিকে চিঠি দিয়ে ১৫ জুলাই পর্যন্ত কোম্পানির সম্পদ ও দায়ের বিবরণ, গ্রাহক ও মার্চেন্টদের কাছে ইভ্যালির দেনার বিবরণ জানতে চায় বাণিজ্য মন্ত্রণালয়
তবে সময় চেয়ে আবেদন করে ইভ্যালি
তবে সেই আবেদনে সাড়া দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়
এ ছাড়া ২৬ আগস্ট দেওয়া হিসেবে ইভ্যালি জানিয়েছিল, গ্রাহকরা তাদের কাছে ৩১১ কোটি টাকা পাবেন
গ্রাহকের পাওনার সমপরিমাণ টাকা পণ্য কেনার জন্য অগ্রিম মূল্য বাবদ পরিশোধ করা হয়েছে
এর আগে ১৯ আগস্ট ইভ্যালি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে তাদের এই দায় ও সম্পদের তথ্য দেয়
ওই সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সেলের মহাপরিচালক হাফিজুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন
এ সময় তিনি বলেছিলেন, ইভ্যালির দেনার পরিমাণ ৫৪২ কোটি ৯৯ লাখ টাকা
হাফিজুর রহমান আরও বলেন, ইভ্যালি তাদের সম্পদের পরিমাণ দেখিয়েছে ১০৫ কোটি
কোম্পানির ব্র্যান্ড ভ্যালু দেখিয়েছে ৪২২ কোটি ৬২ লাখ টাকা
সেভাবেই তারা তাদের ব্যালেন্স শিট মিলিয়েছে
জানা গেছে, ইভ্যালির ৫৪২ কোটি ৯৯ লাখ টাকার দেনার বিপরীতে ব্র্যান্ড ভ্যালু দেখানো হয়েছে ৪২২ কোটি ৬২ লাখ টাকা
অদৃশ্য সম্পদ দেখানো হয় ১৫ কোটি ৮২ লাখ টাকা এবং দৃশ্যমান সম্পদের হিসাব দেখানো হয়েছে ১০৫ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ৬৪০ টাকা
৩১ বছর আগে প্রায় আকস্মিকভাবেই মিশরের রাষ্ট্রপ্রধানের ক্ষমতা পেয়ে গিয়েছিলেন হোসনি মোবারক
তখন কেউ হয়তো অনুমানই করতে পারেননি যে, পরবর্তী ৩০ বছর মিশর শাসনের ক্ষমতা থাকবে তাঁরই হাতে
কিন্তু শেষপর্যন্ত সেটাই হয়েছিল
প্রায় আড়াই যুগ মিশরের রাষ্ট্রপ্রধান হিসেবে বহাল ছিলেন এই স্বৈরশাসক
তবে দীর্ঘদিনের এই ক্ষমতা ভোগের শেষ পরিণতিটা ভালো হয় নি হোসনি মোবারকের
গত বছরের শুরুতে টানা ১৮ দিনের তুমুল গণ আন্দোলনের মুখে অবসান ঘটে হোসনি মোবারক শাসনামলের
আর সেসময় দেশবাসীর উপর চরম নিপীড়নমূলক আচরণ করায় এখন জীবনের বাকি সময়টা কারাগারের অন্ধকারেই কাটাতে হবে তাঁকে
আজ শনিবার মিশরের একটি বিশেষ আদালত সাবেক রাষ্ট্রপতি হোসনি মোবারককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে
১৯৮১ সালে মিশরের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন হোসনি মোবারক
সেসময় তেমনভাবে পরিচিতও ছিলেন না তিনি
কিন্তু তত্কালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত গুপ্তহত্যায় নিহত হওয়ার পর অপ্রত্যাশিতভাবেই ক্ষমতা পেয়ে যান মোবারক
কায়রোর একটি সামরিক কুচকাওয়াচে ইসলামী জঙ্গীদের চালানো এই হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান হোসনি মোবারক
আর তার ঠিক আটদিন পরে তিনি বসেন মিশরের প্রেসিডেন্টের আসনে
তারপর থেকে এই স্বৈরশাসককে হত্যার জন্যও অন্ততপক্ষে ছয়টি হামলার পরিকল্পনা করেছিল গুপ্তঘাতকরা
এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হামলাটি হয় ১৯৯৫ সালে
সেসময় আফ্রিকান সামিটে অংশ নেওয়ার জন্য ইথিওপিয়ার রাজধানীতে যাওয়ার পর সেখানে হামলাকারীদের মুখে পড়েছিলেন হোসনি মোবারক
গুপ্তঘাতকদের এতবার ফাঁকি দেওয়ার পাশাপাশি অন্যান্য নানা কৌশল ও নীতি অবলম্বন করে দীর্ঘ ৩০ বছর ধরে ক্ষমতা ধরে রাখতে সফল হয়েছিলেন সাবেক বিমান বাহিনীর প্রধান হোসনি মোবারক
আর এর পেছনে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছে পশ্চিমা বিশ্বের কাছে বিশ্বস্ত মিত্র হিসেবে পরিচিতি লাভ
আর সেই সঙ্গে নিজ দেশে বিরোধীদের আন্দোলনও তিনি দমন করে গেছেন কঠোর হাতে
গত বছরের ফেব্রুয়ারীতে যে চূড়ান্ত আন্দোলনে তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হন, সেখানে তার নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয় প্রায় নয় শতাধিক ব্যক্তি
কিন্তু তাসত্ত্বেও কায়রোতে ব্যপক গণআন্দোলনের মুখে ২০১১ সালের ১১ ফেব্রুয়ারী ক্ষমতা ছাড়ার ঘোষণা দেন হোসনি মোবারক
পরের দিনই সামরিক বাহিনীর সুপ্রিম কাউন্সিলের হাতে দেশ পরিচালনার ভার দেন ভাইস প্রেসিডেন্ট ওমর সুলেইমান
২৪ মে হোসনি মুবারক ও তাঁর দুই ছেলেকে বিচারের মুখোমুখি করার ঘোষণা দেয় দেশটির বিচারব্যবস্থার কর্মকর্তারা
আর ২ জুন বিক্ষোভকারী জনতাকে হত্যার দায়ে দোষী সাব্যাস্ত করা হয় এই স্বৈরশাসককে
:
আনোয়ার সাদাত
আফ্রিকান সামিট
ইসলামী জঙ্গী