content stringlengths 0 129k |
|---|
আমরা খেয়ে থাকি পাতা জাতীয় ২৩ গ্রাম, পাতা জাতীয় ছাড়া ৮৯ গ্রাম এবং আলুসহ শাকসবজি ১১০ গ্রামের মত যার মধ্যে প্রায় ৭০ গ্রাম আলু, ফল ১৪ গ্রাম |
আমাদের খাদ্য তালিকায় ফল ও শাক সবজি খুবই কম থাকে |
বসতবাড়িতে ফল, শাক সবজি ও মসলা চাষের গুরুত্ব |
স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রতিদিন মাথাপিছিু ২৫০ গ্রামেরও বেশি সবজি খাওয়া প্রয়োজন |
সারা বৎসর টাটকা ফল, শাক সবজি ও মসলা প্রাপ্তি নিশ্চিত করা ও পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব |
শাকসবজি থেকে প্রাপ্ত পর্যাপ্ত ভিটামিন ও খনিজ লবণ পাওয়া যায় |
গ্রামীন জনগোষ্ঠির সবচেয়ে বেশি অভাব হচ্ছে ভিটামিন-এ, ভিটামিন-সি, লৌহ, ক্যালসিয়াম, প্রোটিন |
বাংলাদেশে শতকরা ৪২ ভাগ শিশু অপুষ্টিতে ভূগছে |
অপুষ্টিজানিত কারণে রক্তশূন্যতা, মুখের ঘা, দাঁতের গোড়া থেকে রক্ত পড়া, বেরিবেরি, গলগন্ড ইত্যাদি রোগ হয় |
ভিটামিন এ'র অভাবে শিশুর রাত কানা রোগ হয় এবং শিশু অন্ধ হয়ে যেতে পারে |
বাজার থেকে সংগৃহিত বেশিরভাগ সবজিতে লুকায়িত কীটনাশকের বিষক্রিয়া মানব স্বাস্থের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে |
এজন্য আমাদের সকলেরই বাড়ির আশে পাশে পড়ে থাকা পতিত/অব্যবহৃত জমিতে পরিবারের সদস্যদের অবসর সময়কে কাজে লাগিয়ে পারিবারিক সবজি বাগান করতে উৎসাহিত করতে হবে |
এতে করে নিজের পছন্দ মত এবং টাটকা সবজি পাওয়া সম্ভব |
আমাদের দেশে বসতবাড়ি আছে ১ কোটি ১৮ লক্ষ |
শাক সবজি,মসলা ও ফলের চাষ করে বসত বাড়িকে পরিনত করতে হবে একটি সুন্দর স্বাবলম্বি বাড়িতে |
কারণ উক্ত বাড়ি হতে পারে আমাদের সুষম খাদ্য ভান্ডার |
পারিবারিক আয় বিশেষ করে মহিলাদের আয়ের সুযোগ তৈরী হয় |
অবসর সময়ে কাজ করার সুযোগ তৈরী হয় |
নিজের উৎপাদিত সবজি খেয়ে আত্মতৃপ্তি পাওয়া যায় |
প্রতিবেশিকে সবজি বিতরনের মাধ্যমে পারিবারিক সম্পর্ক সুদৃঢ় হয় |
আমাদের গ্রামের বেশির ভাগ বাড়িতে লক্ষ্য করলে দেখা যায় যে, অপরিকল্পিতভাবে নানান গাছ-গাছড়া দিয়ে ভরে রাখা হয়েছে |
এতে করে বাড়িতে তেমন আলোবাতাস পড়েনা আবার কোথায় কোথায় ফাঁকা পতিত পড়ে আছে যেখানটা সহজেই আবাদের আওতায় আনা যায় |
এতে করে আমাদের বসতবাড়ির উৎপাদন ভীষণভাবে ব্যাহত হয় |
এই অসুবিধা দূর করে বসতবাড়ির বিভিন্ন স্থানসমূহের সঠিক পরিকল্পনার মাধ্যমে সহজেই উৎপাদন বৃদ্ধি করা সম্ভব |
বসতবাড়ির ১২ টি স্থানে, কোন স্থানে কোন সবজি,মসলা ও ফল করা যায় |
আমাদের দেশের মাটি বিভিন্ন মসলা যেমন আদা, হলুদ, সবজি ও ফল চাষের জন্য উপযোগী |
বসতবাড়ির বিভিন্ন স্থানসমূহের যারা ব্যবহার না করে প্রতি বছর আমাদের বিদেশ থেকে বিভিন্ন ধরনের মসলা ও ফল আমদানি করতে এতে দেশের অনেক টাকা ব্যয় করতে হয়,তাই আদা, হলুদ, সবজি ও ফল চাষে উদ্ধুদ্ধ করতে অথবা দেশ প্রেম থেকে আক্ষেপ করে অনেকে বলে থাকেন 'আদা কিনে খায় গাধা -হলুদ কিনে খায় বলদ' প্রচলিত আছে প্রবাদ আছে যে,'বসতবাড়ির আশে পাশে ভরে দে ভ্ইা সবজি,মসলা ও ফল চাষে' তাই বলতে ইচ্ছে করে 'দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও' |
বসতবাড়ির ১২ টি স্থানে, কোন স্থানে কোন সবজি,মসলা ও ফল করা যায় তার একটি বাস্তব ধারনা |
রৌদ্রোজ্জ্বল স্থান/খোলা জায়গাঃ বিভিন্ন প্রকার পাতা জাতীয় সবজি (পুঁই শাক, লাল শাক, পালং শাক, কলমিশাক, বাটি শাক), বেগুন, টমেটু ইত্যাদির বেড করে আবাদ করা সম্ভব |
ছায়াযুক্ত/অর্ধছায়াযুক্ত স্থান/ মাচার নীচেঃ আদা, হলুদ, বিলাতী ধনিয়া |
স্যাঁতস্যাতে স্থানঃ বিভিন্ন প্রকার কচু |
মাচায়/পুকুর পাড়ে মাচায়:বিভিন্ন প্রকার কুমড়া জাতীয় সবজি, পুঁই শাক, শীম, বরবটি ইত্যাদি |
ঘরের চালেঃ চাল কুমড়া, মিষ্টি কুমড়া, লাউ, দেশী সিম, পুঁইশাক ইত্যাদি |
বেড়া/প্রাচীরঃ প্রকার কুমড়া জাতীয় সবজি, পুঁই শাক, শীম, বরবটি ইত্যাদি |
ঘরের পীড়ায়ঃ পেয়ারা, ডালিম, সজিনা, পেঁপে, বেগুন, বারমাসী মরিচ, মান কচু, ফেন কচু, দুধ কচু ইত্যাদি |
বাড়ির সীমানায়ঃ সজিনা, পেঁপে ইত্যাদি |
গর্তে নীচু জায়গায়: পানি কচ, হেলেঞ্চা |
অফলা গাছে: মেটে আলু, মৌসীম, চুই,ধন্ধুল, গাছ আলু |
পতিত জায়গা: লেবু, কুল |
পুকুর পাড়ে: লেবু,পেয়ারা ইত্যাদি |
সবজি সম্পর্কে প্রাথমিক ধারণা: |
সবজি সবসময় টাটকা খেতে হবে |
সবজি কাটার পর ধোয়া যাবে না |
কাটার পূর্বে সবজি ধুয়ে নিতে হবে |
সবজি কাটার পর ধুয়ে নিলে পানিতে দ্রবণীয় ভিটামিন-বি ও সি এবং খনিজ লবণ চলে যাবে |
সবজিতে অবস্থিত ভিটামিন এ, ডি, ই, কে আমাদের শরীরের জন্য গ্রহণোপযোগী করতে হলে সবজি কে তেল দিয়ে রান্না করে খেতে হবে |
রঙ্গিন সবজিতে উক্ত ভিটামিনগুলো প্রচুর পরিমাণে থাকে |
ভিটামিন গুলোর কিছু উপকারী দিক: |
ভিটামিন বি-২ এর অভাবে ঠোঁটের কিনারায় ঘা হয় এবং বি-এর অভাবে শারিরিক দুর্বলতা হয় এবং মাংস পেশী চাবায় |
ভিটামিন-সি'র অভাবে দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ে |
বিভিন্ন চর্মরোগ হতে পারে এবং স্কার্ভি রোগ হয় |
ভিটামিন-এ এর অভাবে রাতকানা রোগ হয় |
দীর্ঘদিন রাতকানা থাকলে শিশু অন্ধ হয়ে যায় |
ভিটামিন-ডি'র অভাবে শিশুর হাড়গোড় শক্ত হয় না, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে |
শিশুর রিকেট রোগ হয় |
শিশুকে রোর্দ্রে রাখলে এর অভাব পূরণ হয় |
ভিটামিন-ই'র অভাবে মানুষের যৌন ক্ষমতা হ্রাস পায় এবং সন্তান ধারন এবং জন্ম দিতে পারে না |
ভিটামিন-ই ত্বক ও চুল সুন্দর করে থাকে |
ভিটামিন-কে - এর অভাবে শরীর কেটে গেলে সহজে রক্ত জমাট বাধবে না |
খাদ্যমান বজায় রাখার কৌশল: |
মাছ-মাংস (বড় টুকরা), ডাল অল্প তাপে একটু সময় নিয়ে রান্না করলে এগুলোর আমিষ জমাট বাঁধতে সুবিধা হয় এবং হজমে সুবিধা হয় তাড়াতাড়ি এবং বেশি সিদ্ধ করলে খাদ্যের পুষ্টিমান কমে যায় |
মাছ ভাজার সময় তেলে ডুবে ভাজতে হবে তা না পুষ্টিমান কমে যাবে |
ডিম ভাজার সময় ঢেকে দিতে হবে তা না হলে ভিটামিন বি-২ নষ্ট হয়ে যাবে |
দুধ সহজেই জীবানু দ্বারা আক্রান্ত হয় বিধায় কাঁচা দুধ বা একবার ফুটানো ঠান্ডা দুধ খেতে হলে আবার ১০ মিনিট ফুটিয়ে পান করুন |
সূর্যের আলোতে দুধের ভিটামিন বি-২ নষ্ট হয়ে যায় বিধায় দুধ ছায়ায় সরংক্ষন করুন |
তাপে দুধের পুষ্টিমান নষ্ট হয় না |
যে সকল সবজি কাঁচা খাওয়া যায় সেগুলো কাঁচা খাওয়ার অভ্যাস করুন পুষ্টিমান বজায় থাকবে |
রান্নার ফলে চর্বি-জাতীয় খাদ্যের পুষ্টিমান বজায় থাকে |
তবে ভাজা তেল বার বার ব্যবহার না করাই যুক্তিযুক্ত |
কারণ উক্ত তেলে এক ধরনের বিষাক্ত দ্রব্য তৈরি হয় যা পেটের পীড়ার কারণ হতে পারে |
গমের তৈরি আটা/ময়দাতে বেকিং পাউডার মিশিয়ে মচমচে খাবার তৈরীর সময় ভিটামিন বি-নষ্ট হয়ে যায় |
বিধায় বেকিং পাউডার ব্যবহার সীমিত করুন |
খাদ্যাভাস পরিবর্তন: |
খাদ্য নিরাপত্তা জোরদার, সুষম খাদ্য ও টেকসই খাদ্য ব্যবস্থাপনার স্বার্থে আমাদের খাদ্যাভাস পরিবর্তন একান্তই জরুরী, আমরা খেতে পারি চালের বিকল্প হিসেবে গম, ভুট্টা, মিষ্টি আলু ইত্যাদি |
কারণ বিশ্বের বিভিন্ন দেশের উক্ত খাবার হিসেবে জনগণ গ্রহণ করে আসছে |
গম: ধানের পরে গমের অবস্থান |
গম চাষে ধানের চেয়ে ৩-৪ গুন পানি কম লাগে |
খরচ কম এবং রোগ বালাই কম হয় |
বর্তমানে শহর ও গ্রামে সকলের মধ্যে গমের জনপ্রিয়তা বেড়েছে |
ভুট্টা: ভুট্টা চাষে ধানের তুলনায় পানি কম লাগে |
ক্রমবর্ধমান পোল্টি শিল্পে প্রচুর বব্যহার হয় |
শতকরা ৪০ ভাগ ভূট্টা+৬০ ভাগ আটা দিয়ে তৈরি রুটি উৎকৃষ্ট মানের হয় |
ভুট্টা সহজেই এদেশে চাষ করা যায় |
ক্রমবর্ধমান পোল্টি শিল্পে এটি ব্যাপক ব্যবহার হচ্ছে |
আলু: ৪০টি দেশের প্রধান খাদ্য |
আলু পুষ্টি সমৃদ্ধ প্রচুর পুষ্টি, ক্যালরি, কার্বোহাইড্রেট, খনিজ ও ভিটামিন রয়েছে |
আলু দিয়ে ফ্রেন্সফ্রাই, ম্যাশত, পটেটো, চিপস, আলুর ময়দা, পটেটো ফ্লেক্সা, আলু রুটি, লুচি, পুরি, আলু সবজি, খিচুড়ি, আলুর ডাল, চপ, সিঙ্গারা ইত্যাদি তৈরি করা যায় |
মিষ্টি আলু: পুষ্টিমান গোল আলুর চেয়ে কম নয় |
এটা আমরা সবাই খাবার হিসেবে গ্রহণ করে গরীবের খাদ্য এই অপবাদ ঘুচাতে পারি |
শাকসবজি: আমাদের খাদ্য তালিকায় ভাত ও শাকসবজির অনুপাত ৫ঃ১ |
অন্যান্য উন্নয়নশীল দেশে ২ঃ১ |
আমরা খাবারে শাকসবজি বেশি করে গ্রহন করে, দানা জাতীয় খাদ্যের চাপ কমাতে পারি এবং সুস্থভাবে বেঁচে থাকতে পারি |
দেশীয় ফল: আমরা যদি বেশি করে মৌসুমের ফল খাদ্য হিসেবে গ্রহণ করি তবে সহজেই সুস্থ থাকতে পারবো এবং এতে অন্যান্য খাদ্যের উপরে চাপ কমে যাবে |
বাংলাদেশে একটি জনবহুল দেশ |
এদেশে উৎপাদন বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির হারের তুলনায় কম |
এই জনসংখ্যার খাদ্য নিরাপত্তা আমাদের এক বিরাট চ্যালেঞ্জ |
নতুন কৃষি সম্প্রসারণ নীতির আলোকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গবেষণা প্রতিষ্ঠান সমূহ এবং তার উন্নয়ন সহযোগিদের নিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে |
পাশাপাশি ব্যাপক জনগোষ্ঠির ধারণা নিতে হবে খাদ্য পুষ্টি সম্পর্কে এবং পরিবর্তন করতে হবে খাদ্যাভাস, তবেই সম্ভব হবে খাদ্যে নিরাপত্তা |
বসতবাড়িতে সবজি উৎপাদন আমাদের গ্রামগুলোতে যুগ যুগ ধরে চলে আসছে কিন্তু সাম্প্রতিক কালে মানুষের জীবযাত্রায় আধুনিকতার ছোঁয়া লাগায় অনেকেই বসতবাড়িতে আগের মত সবজি আবাদ করছে না |
সবজির ব্যাপক চাহিদার কারনে বাজারে এখন সবজির উচ্চমূল্য যা অনেক সময় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যায় বলে বেশির ভাগ মানুষ সবজি বাজার থেকে কিনে খেতে পারে না |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.