content
stringlengths 0
129k
|
|---|
আমার এই আতান্তরে মেয়েটি বোধকরি ভিতরে ভিতরে বেশ মজা পেয়ে থাকবে
|
একটা দমকি হাসি হেসে বললোঃ
|
'আপনি নিশ্চয়ই সাদমান ভাই? আমি শিরিন
|
মমিন সাহেবের স্ত্রী
|
আপনার কথা বলেছেন উনি'
|
আমি স্তম্ভিত হয়ে গেলাম
|
হঠাত কি বলবো, খুঁজে পেলাম না
|
গলা খসখস করছে
|
পঞ্চাশোর্দ্ধ মমিনের এই বউ থাকাটা অষ্টম আশ্চর্যের ঠেকলো! কিন্তু এটা তো হতেই পারে - অস্বাভাবিক কিছু নয় - গ্রাম দেশে এমনটা অহরহই ঘটে থাকে! অথচ তখন আমার মমিন ভাইকে খুব খারাপ মনে হয়েছিলো
|
আর একটা গনগনে ঈর্ষা!
|
দ্রুত সামলে নিলাম আমি
|
এসব কী ভাবছি? ভদ্রমহিলা মমিন ভাইয়ের স্ত্রী
|
মমিন ভাইয়ের কাছে আমি আজন্মের ঋণী - কীভাবে এই কুচিন্তা আসে আমার মনে? নিজেকে ধিক্কার দিতে দিতে বাস্তবে ফিরে আসি
|
একটু গলাটা পরিষ্কার করে,
|
'আসলে মাফ করবেন এই ভর দুপুরে জ্বালাচ্ছি বলে
|
মমিন ভাই বলেছিলো আসতে...' আমার গলাটা নিশ্চয় আধাভাঙ্গা ফ্যাসফ্যাসে শুনিয়ে থাকবে
|
মেয়েটা যেন আরো আনন্দ পেয়ে যায়
|
হাসতে হাসতেই বলে,
|
'সেটা তো গত শুক্রবারের কথা
|
আপনি এলেন না; বেচারা খুব মন খারাপ করেছিলো'
|
'আমার ভুলামন ভীষণ...সত্যিই তো, খুব খারাপ হয়েছে কাজটা
|
আজকেই মনে পড়েছে
|
আর কিছু না ভেবেই চলে এসেছি!'
|
'হ্যাঁ, উনি তো আর জানেন না
|
নবাবের হাঁটে গিয়েছেন - আসতে রাত হবে অনেক'
|
'ও, আমি তাহলে উঠি আজকে
|
বলবেনঃ আগামিকাল আসবো'
|
আমার এই তাড়ায় শিরিন ব্যস্ত হয়ে ওঠে
|
'সে কী করে হয়? প্রথম এলেন আমাদের গরিবখানায়
|
এমনি তো যেতে দিতে পারি না - উনি রাগ করবেন
|
বসেন, আমাকে ঘন্টাখানেক সময় দেন' বলেই বের হয়ে যায় শিরিন
|
আমাকে কিছু বলার সুযোগই দিলো না - আশ্চর্য মেয়ে! এইমাত্র পরিচয় অথচ মনে হচ্ছে কতদিন ধরে চিনি! খানিকটা পায়চারি করে কাঠের শিকের জানালা দিয়ে উঁকি দিলাম
|
দিনের আলো নিভে এসেছে -সূর্য ডুবছে
|
না, ভুল হলো
|
আকাশে মেঘ করেছে - কালবৈশাখী সম্ভবত
|
তখনি মেঘের গুড়গুড়ানি শুনতে পেলাম
|
শিরিনের ছুটাছুটির কোনো কমতি নেই তাতে
|
আঁচলটা কোমরে গুঁজে ইয়া বড় একটা মাছ নিয়ে উঠানের একপাশে কাটতে বসেছে
|
ফর্সা মুখে পাশের চুলার আগুনের আঁচ লেগে আছে
|
কানের গোঁড়া থেকে হালকা কোঁকড়ান কিছু অবাধ্য চুল গালে এসে পড়েছে
|
প্রতিটা নড়াচড়া, কমনীয় ভঙ্গি আমাকে নিষিদ্ধ এক সুখে পাগল করে দিতে থাকে
|
আমার এই দীর্ঘ ব্যাচেলর জীবনে এই প্রথম সত্যি সত্যি কাউকে বড় একান্তে পেতে ইচ্ছে করে বসে!
|
জানালা দিয়ে একদৃষ্টে তাকিয়ে থাকি
|
সময় যেন থেমে থাকে অসম্ভব একটা প্রাপ্তির মিথ্যা হাতছানিতে
|
একে না পেলে আমার বাকী জীবনটা বৃথাই হয়ে যাবে
|
কিন্তু এ যে অন্যায়! আমার কামনার অন্ধ পশুটি অবশেষে বিবেকের কাছে একটা চাবুক খায়
|
কাছে কোথাও কড়াত শব্দে একটা বাজ পড়ে
|
আমার আবার মনে পড়ে যায় সেই বিশ বছর আগের কাহিনি
|
মমিন ভাই আমাদের বাড়িতে জায়গীর থেকে আমাকে পড়াতেন
|
ভীষণ স্নেহ করতেন
|
আমার নানান দুষ্টামির কারণে বাবার গাধা পেটানোর রাগটা প্রায় সময় মমিন ভাইই পিঠ পেতে নিতেন
|
সবসময় বলতেনঃ চাচা, ছেলেমানুষ - কী বুঝে? মাফ করে দেন
|
এই আশকারাতে কিনা আমি প্রায় উচ্ছন্নে চলে গেলাম
|
আজেবাজে বখাটেদের সাথে ভাব হয়ে গেলো বেশ
|
ওদেরই প্ররোচনায় একদিন দাদুর টাকা মেরে শহরে কিছুদিন ফুর্তি করার একটা আইডিয়া মাথায় আসে
|
বোকা আমি; ঠিক-বেঠিকের কোনো জ্ঞান ছিলো না
|
দাদুর যক্ষের ধন অনেকগুলো টাকা খাট-কাম-সিন্দুক হতে মেরে দিয়ে রাতের আঁধারে পালাতে গিয়েছিলাম
|
কিন্তু গুবলেট করে ফেলি
|
পালাতে গিয়ে প্রায় ধরা পড়তে গেলে মমিন ভাইকে সামনে পেয়ে যাই
|
আহ, সেদিনের কথা এখনও ভালো মনে আছে
|
বেগতিক দেখে গোবেচারা মমিন ভাইকে সব টাকা দিয়ে দ্রুত কেটে পড়ি
|
মমিন ভাই, আহ বেচারা টাকাগুলো নিয়ে আমার বাঘ বাপের হাতে ধরা পড়ে যায়
|
তারপরের ঘটনা মনে করতে চাই না
|
যে অপমান, হেনস্থা, মারপিট গেলো...মমিন ভাই কিচ্ছু বললেন না
|
শুধু বোঝানোর চেষ্টা করেছিলেন সবাইকে
|
কিন্তু কেউ কথা শোনেনি
|
গরিবের মূল্যই নাই কোনো! শেষে অবশ্য থানা-হাজত হয় না
|
দাদু মারপিটেই সীমাবদ্ধ রাখতে চান ব্যাপারটা
|
দড়ি দিয়ে সারারাত বেঁধে রাখা হলো তাকে
|
সেইরাত আমি ঘুমাতে পারিনি - সারারাত বাচ্চাছেলের মত কাঁদলাম
|
প্রতিজ্ঞা করলামঃ ভালো হয়ে যাবো
|
আমার জন্য মমিন ভাইয়ের এই ত্যাগকে সম্মান জানাবো
|
শেষরাতে চুপি চুপি দড়ির বাঁধন খুলে দিয়ে তার পা ধরে মাফ চাইলাম
|
তিনি উঠে দাঁড়িয়ে রক্তাক্ত ঠোঁটে কষ্টে একটা হাসি দিয়ে বললেন, 'মানুষ হ! তোর প্রতি আমার কোনো রাগ নাই রে!'
|
পরদিন তাকে আর খুঁজে পাওয়া গেলো না
|
সে নিরুদ্দেশ হয়েছে চুরির অভিযোগ মাথায় নিয়ে, দুঃখে, অভিমানে
|
সেই মমিন ভাইয়ের স্ত্রীকে নিয়ে কীভাবে সে এরকম ভাবতে পারলাম? নিজের প্রতি একটা ঘেন্না চলে আসে
|
জানালায় কতক্ষণ দাঁড়িয়ে ছিলাম, জানি না
|
হঠাত সম্বিৎ ফিরে আসে একটা চিকন মধুর কণ্ঠে,
|
'এভাবে ভূতের মত দাঁড়ায় আছেন কেন? ঝড় হচ্ছে তো, ভিজে যাচ্ছেন
|
সরে দাঁড়ান
|
জানালা বন্ধ করবো' বলেই মেয়েটা এগিয়ে আসে
|
ওর ঘাড়ের কাছটা অসাবধানে লেগে যায় আমার বুকে
|
অল্প একটু ছোঁয়া কিন্তু মনে হলো হাজার ভোল্টের একটা শক খেলাম
|
অতি সাবধানী হওয়ার ব্যর্থ চেষ্টা করলাম,
|
'কেন?' শিরিনের মুখে একটা অদ্ভুত কৌতুক হ্যারিকেনের আলোতে খেলা করছে
|
আমি কী বলবো, খুঁজে না পেয়ে আমতা আমতা করতে লাগলাম
|
শিরিনের হাসিটা আরো বিস্তৃত হলো
|
যেন আমার ভেতরের লোভিটাকে ঠিক চিনে নিয়েছে! কী বিপদে পড়া গেলো? কী চায় কী এই মেয়ে? সর্বনাশ না করে দেখি ছাড়বে না!
|
'আসেন, খেতে আসেন
|
রান্না করেছি'
|
'মমিন ভাইয়ের জন্য একটু অপেক্ষা করি?'
|
'বললাম না, ওনার আসতে দেরী হবে
|
তাছাড়া এই ঝড়বাদল...মনেহয় আপনিও যেতে পারবেন না' দাঁতে ঠোঁট চেপে একটা মাদক হাসি হাসতে থাকে
|
সেটা ঠিক হবে না
|
লোকে কী বলবে? গ্রামদেশ এটা... আমি ঠিকই চলে যেতে পারবো' আমি একটু জোরের সাথেই বলে ফেলি - কিছুটা উচ্চস্বরে
|
'আরে বাবা, ঠিক আছে
|
কে আটকাচ্ছে আপনাকে? চলেন, চলেন...খাবার ঠাণ্ডা হয়ে যাচ্ছে' আবারও মৃদু হাসি লেগেই থাকে
|
কিছু বাধা অ-পেরোনোই থাক
|
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.