content stringlengths 0 129k |
|---|
গ্রামবাসী সূত্রে জানা গেছে, ২০০৯ সালে জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে নড়াইল সদরের ডুমদি গ্রামে বিজয় মঞ্চ নির্মাণ করা হয় |
এখানে কবি যে ঘরে বসবাস করতেন সেখানে একটি টিনসেড ঘরও রয়েছে |
পরিচর্যার অভাবে নষ্ট হচ্ছে কবির ব্যবহৃত খাট, পাদুকা, পাঞ্জাবিসহ বিভিন্ন জিনিসপত্র |
কবির বসতভিটায় কবি পরিবারের কেউ না থাকায় গ্রামবাসিদের সহায়তায় এখানে ৬ বছর আগে ডুমদি গ্রামের বাসিন্দা বিমল সিকদার নামে এক ব্যক্তি দেখাশোনা করলেও সে নিজেই মঞ্চ ও গ্রীন রুমে গরু ও মাছের খাবার রেখে ওই চত্বর নোংরা করছে |
একুশে পদকপ্রাপ্ত কবি সম্রাট বিজয় সরকারের বাড়ি সদরের ডুমদি গ্রামে অবস্থিত বিজয় সরকার মঞ্চ, গ্রীন রুম এবং চত্বর এখন গরু ও মাছের খাবার এবং জ্বালানি ঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে |
এখানে পল্লী বিদ্যুৎ ব্যবস্থা থাকলেও বিলের অর্থ পরিশোধের অভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে |
নেই সুপেয় পানির ব্যবস্থা |
টয়লেট ব্যবস্থা থাকলেও সেখানে পোকা মাকড়ের মলসহ নোংরা পরিবেশ বিরাজ করছে |
৩৫ বছরেও সংরক্ষণ হয়নি বিজয় সরকারের ব্যবহৃত জিনিসপত্র |
এখানে বিজয় স্মৃতিসংগ্রহশালা নির্মানের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি থাকলেও তা পূরণ হয়নি |
কবির বসতভিটা সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে যেতে এক কিলো মিটার রাস্তা এখনও পাকা হয়নি |
নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চিত্রাংকন বিভাগের শিক্ষক নিখিল চন্দ্র দাস জানান, কিছু দিন আগে বিজয় সরকারের বাড়ি গিয়েছিলাম |
দেখলাম কবি মঞ্চ, গ্রীন রুম এবং ওই এলাকা ময়লা আবর্জনায় ভরে গেছে |
নৃত্যের শিক্ষক বিকাশ সিকদার জানান, গত শুক্রবার (৯জুলাই) বিজয় সরকারের বাড়িতে গিয়ে দেখি মঞ্চের ওপর বসে স্থানীয় এক ব্যক্তি গরুর খড় কাটছে |
গ্রীন রুমে মাছের খাবার এবং জ্বালানী রাখা হয়েছে |
বাঁশগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য ভবরঞ্জন রায় বলেন, গত ১৫ দিন আগেও বিজয় মঞ্চ ও গ্রীন রুম থেকে গরু ও মাছের খাবারসহ ওই এলাকা পরিস্কার করার ব্যবস্থা করেছিলাম |
পরে আবার যা তাই |
দুর-দুরান্ত থেকে প্রতিদিন এক থেকে দেড়'শো বিজয় ভক্ত তাঁর বাড়ি দেখতে আসেন |
কিন্তু বর্ষাকালে বিপাকে পড়েন দর্শনার্থীরা |
১ কিঃমিঃ কাঁচা রাস্তা পাকাকরণের জন্য বিভিন্ন সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেন-দরবার করা হয়েছে |
সর্বশেষ কয়েক মাস আগে এলজিইডির মাধ্যমে এমপির বিশেষ প্রকল্পের মধ্যে দেওয়া হয়েছে |
এছাড়া নড়াইল-২ আসনের সাবেক এমপি বিজয় সংগ্রহশালা নির্মানের জন্য ১৬ কোটি টাকার একটি প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠিয়েছিলেন |
তারপর আর কি হয়েছে তা বলতে পারবো না |
এ ব্যাপারে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বিজয় মঞ্চ, গ্রীন রুম এবং ওই চত্বরের বেহাল অবস্থা সম্পর্কে আমার জানা নেই |
তবে আমি খোঁজ নিয়ে দ্রত এসব অপসারণের ব্যবস্থা নিচ্ছি |
এছাড়া ১ কিঃমিঃ রাস্তা পাকাকরণের বিষয়ে এলজিইডি'র নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলবো এবং বিজয় সংগ্রহশালা নির্মানের প্রস্তাবনা কোন পর্যায়ে রয়েছে সে ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি |
পোষা পাখি উড়ে যাবে স্বজনী একদিন ভাবি নাই মনে', 'তুমি জাননা রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা', 'এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে', 'নবী নামের নৌকা গড় আল্লা নামের পাল খাটাও বিসমিল্লাহ বলিয়া মোমিন কুলের তরী খুলে দাও', 'জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি' এ রকম অসংখ্য গানের স্রষ্টা বাংলার কবিগানের অন্যতম প্রধান পুরুষ চারণ কবি বিজয় সরকার একাধারে গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন |
এক হাজার ৮০০ বেশি গান লিখেছেন তিনি |
শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন |
অসা¤প্রদায়িক চেতনার সুরস্রষ্টা কবিয়াল বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রয়ারি নড়াইল সদরের নিভৃতপল্লী ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন |
বার্ধ্যকজনিত কারণে ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতে পরলোক গমন করেন |
ভারতের পশ্চিমবঙ্গের কেউটিয়া গ্রামে তাকে সমাহিত করা হয় |
আপনার মতামত লিখুন : |
. * |
, , . |
এ জাতীয় আরো সংবাদ |
মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের সাবেক সাধারণ সম্পাদক পল্টুর দূর্নীতি-অনিয়ম তদন্তের নামে সময়ক্ষেপণ, ক্ষুদ্ধ বন্দরের কর্মচারীরা |
রানীশংকৈলে তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা |
মোংলায় প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিন পালন |
যশোরের শার্শার ডিহিতে গণহারে টিকা নিতে মানুষের উপচে পড়া ভিড় |
ছুরিকাঘাতের শিকার (এএসআই) পেয়ারুল ইসলাম মারা গেছেন |
স্বার্থপর সাধন কুমার দাস |
সর্বশেষ সংবাদ |
জনপ্রিয় সংবাদ |
মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের সাবেক সাধারণ সম্পাদক পল্টুর দূর্নীতি-অনিয়ম তদন্তের নামে সময়ক্ষেপণ, ক্ষুদ্ধ বন্দরের কর্মচারীরা |
বর্ণাঢ্য আয়োজনে যবিপ্রবিতে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন |
রানীশংকৈলে তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা |
মোংলায় প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিন পালন |
যশোরের শার্শার ডিহিতে গণহারে টিকা নিতে মানুষের উপচে পড়া ভিড় |
ছুরিকাঘাতের শিকার (এএসআই) পেয়ারুল ইসলাম মারা গেছেন |
স্বার্থপর সাধন কুমার দাস |
ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনি কল রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ |
নড়াইলে মহিলার যাবজ্জীবন কারাদন্ড!! |
নড়াইলে মোটর সাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত |
বামুন্দি সাব-জোনাল অফিসের পল্লিবিদ্যুৎ ব্যাবস্থাপনায় ব্যাপক অনিয়ম! |
নগরকান্দায় গৃহহীনদের গৃহ নির্মান কাজ পরিদর্শন করলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক |
আইনজীবির কাজ জায়েজ হওয়া ও আইনজীবির উপার্জন হালাল হওয়া প্রসঙ্গে |
যশোর সদর উপজেলা পরিষদের উপনির্বাচন |
শার্শা-বেনাপোলে বেড়েছে জ্বর-কাশির প্রাদুর্ভাবঃ বাড়ছে করোনা সংক্রমণ |
একজন সফল বিচারকের অনুভূতি |
মথুরাপুর মাঃ বিঃ এর প্রধান শিক্ষক আব্দুর রশিদের বিরুদ্ধে ষড়যন্ত্রে মরিয়া একটি অসাধু চক্র |
শিক্ষার্থীদের কাছে তিনি একজন আদর্শ শিক্ষক |
কদম ফুল রেজাউল করিম রোমেল |
হীরার খোঁজে গ্রাম খুড়ে একাকার! |
বনানী এফ. আর টাওয়ারের বিভৎস্যতা জি.এম মুছা |
সম্পাদক মন্ডলীর সভাপতি: মোঃ আমিরুজ্জামান, প্রকাশক ও সম্পাদক: এ্যাডভোকেট শেখ তাজ হোসেন তাজু, প্রধান নির্বাহী সম্পাদক: এ্যাডভোকেট মোঃ ইসতিয়াক আহমেদ, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মহসীন আলী (প্রভাষক), সহকারী সম্পাদক: মোঃ তাবারক হোসেন, যুগ্ম-সম্পাদক: মোঃ নিজামুদ্দিন অমিত, বার্তা সম্পাদক: জিএম কাওছার, সহযোগী সম্পাদক: মোঃ আসিফ ইমামী, উপদেষ্টা সম্পাদক: শেখ আব্দুল কাদের |
অফিসঃ ০৩, মুজিব সড়ক, মোমিন নগর মার্কেট (৩য় তলা), রুম নম্বর- ০১, দড়াটানা মোড়ের পার্শ্বে, যশোর-৭৪০০ |
ইমেইল : @., মোবাইল : ০১৭১২২০৭৪৩৪ |
সংবাদ সংক্রান্ত সকল বিষয়ে যোগাযোগঃ @. |
সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: সাত দফা দাবিতে ২৯ এপ্রিল পরিবহণ শ্রমিক কর্মবিরতি সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: সাত দফা দাবিতে ২৯ এপ্রিল পরিবহণ শ্রমিক কর্মবিরতি - |
রবিবার, ২৮ নভেম্বর ২০২১, ০৩:২৭ অপরাহ্ন |
সিলেট জেলা |
হবিগঞ্জ জেলা |
সুনামগঞ্জ জেলা |
মৌলভীবাজার জেলা |
আন্তর্জাতিক |
এক্সক্লুসিভ |
বিচিত্র খবর |
লাইফস্টাইল ও প্রযুক্তি |
সাহিত্য পাতা |
স্বাস্থ্য ও চিকিৎসা |
সিলেট জেলা |
সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: সাত দফা দাবিতে ২৯ এপ্রিল পরিবহণ শ্রমিক কর্মবিরতি |
সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: সাত দফা দাবিতে ২৯ এপ্রিল পরিবহণ শ্রমিক কর্মবিরতি |
আপডেটের সময় : রবিবার, এপ্রিল ২৮, ২০১৯ |
শেয়ার বোতাম এখানে |
স্টাফ রিপোর্ট: ৭ দফা দাবিতে সারা দেশের ন্যায় সিলেটেও আগামীকাল সোমবার সকাল-সন্ধ্যা কর্মবিরতি পালন করবে সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন |
শনিবার সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন করে কর্মবিরতি পালনের সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ |
শেরপুরে দুর্ঘটনায় সিকৃবি'র ছাত্র নিহতের ঘটনায় মৌলভীবাজার থানায় দায়ের করা হত্যা মামলার ধারা পরিবর্তনসহ ৭টি দাবি তুলে ধরে তারা সংবাদ সম্মেলন করেন |
দাবিগুলো হলো, গত ২৩ মার্চ মৌলভীবাজার থানায় দুর্ঘটনা মামলা (নং-২২ (৩)১৯) থেকে দন্ডবিধি ৩০২ এর স্থলে ৩০৪ ধারা লাগাতে হবে |
সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ১০৫ ধারায় জরিমানার পরিমান ৫ লাখ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা করতে হবে, এই আইনে ৮৪, ৯৮ ও ১০৫ ধারাকে জামিনযোগ্য করতে হবে, এই আইনের ৮৪ ও ৯৮ পৃথক ধারা দু'টিতে জরিমানা ৩ লাখের স্থলে ৩০ হাজার করে করা, জটিল দুর্ঘটনা তদন্ত সাপেক্ষে ধারা নির্ধারণ এবং তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি অন্তর্ভূক্ত করা |
এক জেলার গাড়ি অন্য জেলায় রিকুইজিশন করা যাবে না, রিকুইজিশনকালীন সময়ে চালকের খোরাকি ও গাড়ির জ্বালানী যথাযথভাবে প্রদান করতে হবে |
এছাড়া সড়ক-মহাসড়কে তল্লাসীর নামে যত্রতত্র গাড়ি থামিয়ে পুলিশী হয়রানী বন্ধ করতে হবে, মহাসড়কে রাত্রীকালীন ট্রাক তল্লাসী বন্ধ করা, জেলা যেকোনো নির্দিষ্টস্থানে গাড়ি তল্লাসীর ব্যবস্থা রাখতে হবে |
কথায় কথায় সিএনজি অটোরিকশাকে রং পার্কিংয়ের নামে হয়রানী বন্ধ করা, রেজিস্ট্রেশন বিহীন সিএনজি অটোরিকশা বিক্রি বন্ধ করা |
রেকারিংয়ের নামে পুলিশের চাঁদাবাজি বন্ধ করা, সড়ক মহাসড়কে বিভিন্ন সেতুতে টোল আদায় বন্ধ করার দাবি জানান শ্রমিকরা |
শ্রমিক নেতৃবৃন্দ বলেন, জীবনের ঝুঁকিসহ নানা প্রতিকূলতার মোকাবেলা তরে শ্রমিকরা পরিবহণ সেক্টরকে গতিশীল রেখেছেন |
আধুনিক উন্নত সোনার বাংলা গড়তে পরিবহণ শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন |
কিন্তু স্বাধীন দেশে পরিবহণ শ্রমিকদের নায্য অধিকার আজো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.