content stringlengths 0 129k |
|---|
জ্যোতিষকথাশুভ দিনআজ জন্মদিন হলেআপনার প্রশ্ন জ্যোতিষীর উত্তর |
আপনার টাকাসোনার দামরুপোর দামজ্বালানির দাম |
রবিবাসরীয়পত্রিকাঅবসরকুইজ |
পাত্রপাত্রী |
© 2021 . . |
০৯ ডিসেম্বর ২০২১ ই-পেপার |
|
প্রথম পাতা |
পশ্চিমবঙ্গ |
উত্তরবঙ্গবর্ধমানপূর্ব ও পশ্চিম মেদিনীপুরহাওড়া ও হুগলিপুরুলিয়া বীরভূম বাঁকুড়াউত্তর ও দক্ষিণ ২৪ পরগনানদিয়া মুর্শিদাবাদ |
সম্পাদকের পাতা |
আমাদের মতনিবন্ধসম্পাদক সমীপেষুবইপত্র |
ফুটবলক্রিকেট |
জীবন+ধারা |
সাজকথারান্নাবান্নাসম্পর্কবেড়ানোঅন্দরকথাস্বাস্থ্যই সম্পদ |
জ্যোতিষকথাশুভ দিনআজ জন্মদিন হলেআপনার প্রশ্ন জ্যোতিষীর উত্তর |
আপনার টাকাসোনার দামরুপোর দামজ্বালানির দাম |
রবিবাসরীয়পত্রিকাঅবসর |
সাত পাকে বাঁধা |
পাত্রপাত্রী |
বাস্তবের বন্ধুত্বই বড় পর্দায় |
০৩ জুলাই ২০১৮ ০০:০০ |
সৌমিত্র ও তনুজা |
ছবি: বিশ্বনাথ বণিক ও ছবি: সুদীপ্ত চন্দ |
হলুদ শাড়ি ও মুক্তোর মালায় আজও তিনি টেক্কা দিতে পারেন নতুন প্রজন্মের নায়িকাদের |
শহরের এক অভিজাত হোটেলে সম্ভ্রান্ত সাজে নজর কাড়ছিল তনুজার ব্যক্তিত্ব |
কিন্তু কাছে যেতেই অতি পরিচিতের মতো হাত দুটো ধরে বললেন, ''এসির মধ্যে বসে থেকে আমার হাত কী ঠান্ডা হয়ে গিয়েছে! চলুন, আমরা বাগানে বসে কথা বলি |
বাগান খুব প্রিয় জায়গা তাঁর |
এখন তনুজার বেশির ভাগ সময়ই কাটে বাড়ির বাগানে গাছের যত্ন করে বা লাইব্রেরিতে |
অনেক বছর বাদে তিনি আবার বাংলা ছবিতে |
ফিরতে এতটা সময় নিলেন কেন? তনুজার স্পষ্ট উত্তর, ''স্ক্রিপ্ট ভাল লাগেনি |
এখন সব গল্পই বড় বলিউড ঘেঁষা, পাশ্চাত্য প্রভাবে আচ্ছন্ন |
কোনও নিজস্বতা নেই, বার্তা নেই |
অনেক দিন বাদে পরমব্রতর (চট্টোপাধ্যায়) 'সোনার পাহাড়'-এর স্ক্রিপ্টটা পড়ে খুব ভাল লাগল |
ছবিতে মা-ছেলের সম্পর্ক সুন্দর ভাবে দেখানো হয়েছে |
একটা বার্তাও রয়েছে |
বহু বছর পর স্ক্রিন শেয়ার করলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও তনুজা |
যদিও বাস্তবে তাঁদের মধ্যে যোগাযোগ ছিল অক্ষুণ্ণ, দু'জনেই ভাল বন্ধু যে! তাই হয়তো সৌমিত্রর জন্মদিনে তনুজা মুম্বই থেকে চলে আসেন কলকাতায় |
তনুজা বললেন, ''কত দিন পর দেখা হচ্ছে, কোথায়, কখন দেখা হচ্ছে, সেগুলোয় কিছু যায় আসে না |
বন্ধুত্ব থাকলে, দেখা হলেই কথা শুরু হয়ে যায় |
'' এ ব্যাপারে সৌমিত্রও একমত, ''সেই 'তিন ভুবনের পারে'র সময় থেকে যে বন্ধুত্বের সূচনা, তা এখনও অটুট |
'' দু'জনে বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করলেও তনুজা অভিনীত প্রিয় ছবি বলতে সৌমিত্রর মনে পড়ে গেল 'লুকোচুরি', 'অ্যান্টনি ফিরিঙ্গি' ও তাঁর সঙ্গে 'প্রথম কদম ফুল'-এর কথা |
অন্য দিকে প্রিয় সৌমিত্রের ছবি বলতে তনুজার ঠোঁটের ডগায় এসে গেল 'বেলাশেষে'র নাম |
ওঁদের বাস্তব জীবনের বন্ধুত্বই ফুটে উঠেছে 'সোনার পাহাড়'-এ |
ছবিতে তনুজার চরিত্রের নাম উপমা |
তার সঙ্গে ছেলের (যিশু সেনগুপ্ত) সম্পর্কের টানাপড়েনের মাঝেই আলাপ হয় রজতশুভ্রর (সৌমিত্র) |
উপমার মানসিক সঙ্কটে পাশে এসে দাঁড়ায় রজত |
তাকে মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসতে সাহায্য করে সে |
তনুজা ও সৌমিত্র দু'জনেই প্রথম কাজ করলেন পরমব্রতর সঙ্গে |
পরিচালকের কাজের প্রসঙ্গে তনুজা বললেন, ''পরমের সঙ্গে কাজ করে তপনদার (সিংহ) কথা মনে পড়ে গেল |
পরম যেমন অভিনেতাকে নিজের মতো অভিনয় করার স্বাধীনতা দেয়, তেমন ওর নিজের যা চাই, সেটাও আদায় করে নেয় |
'' সৌমিত্রর মতেও পরমব্রত খুব ভাল পরিচালক, ছবিটা সে বেশ ভালই বোঝে |
ছবির শিশুশিল্পী বিটলু ওরফে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিমত্তার তারিফ করলেন দু'জনেই |
শুটিংয়ের সময় শ্রীজাত প্রশ্নবাণে কাত করে দিত তনুজাকে |
শ্রীজাতর প্রসঙ্গ উঠতে নিজের নাতির কথায় চলে এলেন তনুজা |
''ওকে বলতাম তুমি আমার নাতি যুগের (কাজলের ছেলে) মতো |
এখনকার বাচ্চাদের প্রশ্নের উত্তর দেওয়া খুব শক্ত |
শ্রীজাতকে কথা দিয়েছি মুম্বইয়ে গেলে যুগের সঙ্গে পরিচয় করিয়ে দেব |
'' বাচ্চাদের সঙ্গ তিনি উপভোগ করেন |
তাই হয়তো বাচ্চাদের হাতে দিনরাত মোবাইল একেবারেই সহ্য করতে পারেন না |
নিজের নাতি-নাতনিকেও তনুজা পরিষ্কার বলে দিয়েছেন, ''আমার বাড়িতে আসতে হলে মোবাইল ছাড়াই আসতে হবে |
মোবাইলের দিকে তাকিয়ে হুঁ-হাঁ করায় আমার ঘোর আপত্তি |
বরং যদি দুটো কথা বলে, তাতেই আমার মনের খোরাক পাই |
টেকনোলজি নির্ভর হয়ে মানুষ এখন বোধবুদ্ধি হারিয়ে ফেলছে |
এখন তো ওরা শর্ট ফর্মে বানান লিখে মেসেজ করে |
এর ফলে না শিখছে শুদ্ধ বানান, না শিখছে ঠিক ব্যাকরণ |
বরং ভুলটাই শিখছে |
কেউ চিঠি লেখে না, বইও পড়ে না |
যদিও বা পড়ে তা-ও আবার ডিজিটাল বই |
ও আমার একদম পছন্দ না |
বইয়ের পাতার গন্ধ পাব, আঙুল দিয়ে পাতা উল্টাব, তবেই তো মনে হয় বই পড়ছি |
বইয়ের কথা শুনেই মেজাজ ফুরফুরে হয়ে গেল সৌমিত্রর, ''আমাদের সময় তো আর মোবাইল ছিল না |
তাই ছেলেবেলায় পড়তে ভাল না লাগলে গল্পের বই পড়তাম |
ওই পড়ার নেশাই আমাকে বাঁচিয়ে দিয়েছে |
'' এখনও বই ছাড়া থাকতে পারেন না তিনি |
সদ্য শেষ করেছেন জেমস সাপিরোর '১৬০৬: উইলিয়াম শেক্সপিয়র অ্যান্ড ইয়ার অব লিয়র' এবং শম্পা বন্দ্যোপাধ্যায়ের 'বাম্মার কথা' |
বাংলা, হিন্দি, ইংরেজি, মরাঠি, গুজরাতি ইত্যাদি অনেক ভাষায় তনুজা সাবলীল |
তিনি মনে করেন, কোনও নতুন জায়গায় গিয়ে সেখানকার মানুষের সঙ্গে তাঁদের ভাষায় কথা বললে, তাঁরা একাত্ম বোধ করেন, আপন করে নেন সহজেই |
এখন আর শুটিং নয়, নিজের স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে ব্যস্ত তিনি |
সেই সংগঠন বাচ্চাদের শিক্ষা দেওয়ার কাজ করে |
এখনকার দিনে বাচ্চাদের পড়াশোনার ধরন তাঁর একেবারে পছন্দ নয় |
তিন বছর বয়স থেকেই বাচ্চাদের স্কুলে ভর্তি করে দেওয়ার পক্ষে নন তিনি, ''এখনকার স্কুলে বাচ্চাদের শুধু পড়তে শেখায়, ভাবতে শেখায় না |
বোধ বুদ্ধি, যুক্তি একেবারেই তৈরি হচ্ছে না |
দুই প্রবীণ অভিনেতা বয়সের ভারে ন্যুব্জ নন |
মানসিক ও শারীরিক ভাবে তাঁরা তরুণ |
তিরাশিতে এসেও রোজকার রুটিন থেকে শারীরচর্চা বাদ পড়েনি সৌমিত্রর |
''খিদে পেলে খাই, তেষ্টা পেলে জল খাই |
ওয়র্কআউট করতে ভাল লাগে না |
তবে নিয়মিত হাঁটি |
আমার চর্চা তো মস্তিষ্কের,'' ভুবনভোলানো হাসি নিয়ে বললেন তনুজা |
উত্তরবঙ্গবর্ধমানপূর্ব ও পশ্চিম মেদিনীপুরহাওড়া ও হুগলিপুরুলিয়া বীরভূম বাঁকুড়াউত্তর ও দক্ষিণ ২৪ পরগনানদিয়া মুর্শিদাবাদ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.