content
stringlengths
0
129k
মুর্শিদাবাদের গর্ব তিনি
মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরের ছেলে অরিজিৎ সংগীতজগতের একনামী তারকা হওয়া সত্বেও তিনি একেবারেই মাটির মানুষ
খ্যাতি তাকে যতই উচ্চ পর্যায়ে নিয়ে যাক না কেন, তার পা থাকে সবসময় মাটিতে
তাইতো সেলিব্রেটি হওয়া সত্ত্বেও একমাত্র তিনিই পারেন নিতান্তই সাধারণের মত জীবন যাপন করতে
কোনদিনই লাইমলাইটের পেছনে ছোটেননি অরিজিৎ
লাইম লাইটই বরং তার পেছনে ধাওয়া করেছে বারবার
তবে তিনি নিজেকে সাধারণের সঙ্গেই মিশিয়ে দিতে চান
তাই দেখা যায় মুর্শিদাবাদের স্টেশনে নিত্যযাত্রীদের সঙ্গেই ভিড় ঠেলে ট্রেনে উঠছেন অরিজিৎ
এবার ঠিক একইভাবে শান্তিনিকেতন ঘুরে গেলেন অরিজিৎ সিং
নিতান্তই সাদামাটা পোশাকে, মুখে মাস্ক পরে শান্তিনিকেতন উপস্থিত হয়েছিলেন বাংলার গর্ব
তাই তাকে চিনতে পারেননি তার ভক্তরা
শান্তিনিকেতনে এসে তিনি প্রখ্যাত বাউল শিল্পী বাসুদেব দাসের সঙ্গে দেখা করেন
তার বাড়িতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন অরিজিত
কচিকাচাদের অনুরোধে ছবিও তুলেছেন
সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়ার পরে ভক্তরা জানতে পারেন গায়ক এসে ঘুরে গিয়েছেন শান্তিনিকেতন থেকে
জেনে কার্যত আফসোসের শেষ ছিল না তাদের
মঙ্গলবার রাতে আচমকাই বোলপুরের বাউল শিল্পী বাসুদেব দাসের বাড়িতে এসে হাজির হন অরিজিৎ সিং
আগাম কোনও কিছু না জানিয়েই শিল্পীর বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন অরিজিৎ
শিল্পীর থেকে গান শুনতেও চেয়েছিলেন তিনি
শিল্পীর বাড়ি থেকে বেরিয়ে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট ঘুরে দেখেন গায়ক
, .# @ ../6
- TM (@) 22, 2021
সোনাঝুরি হাটে ঘোরাফেরা করার সময়েও অনেকেই চিনতে পারেনি তাকে
অরিজিতের মুখে মাস্ক থাকার দরুন তাকে চিনতে না পারার আফসোস কার্যত কুরে কুরে খাচ্ছে অনুরাগীদের
রাতটুকু শান্তিনিকেতনের একটি বেসরকারি লজেই কাটিয়ে দেন অরিজিৎ
তারপর সকাল-সকাল গন্তব্যে ফিরে যান তিনি
😍 # # # ../
- (@) 20, 2021
অরিজিতের আচমকা শান্তিনিকেতন সফর ঘিরে জল্পনা দানা বাঁধছে সকলের মনে
এইভাবে রাতারাতি বাসুদেব দাস বাউলের বাড়িতে ঘুরে যাওয়া নিয়ে কৌতুহল জাগছে সকলের মনে
তিনি কি নিতান্তই শান্তিনিকেতনে ঘুরতে এসেছিলেন নাকি বাসুদেব দাস বাউলের সঙ্গে তার বিশেষ কোনও কাজ ছিল? খোলসা করেননি গায়ক
জসীম উদ্দীন দেওয়ান : ২০ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টায় উদ্বোধন হতে যাচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় ব্যাংক যমুনা ব্যাংকের বিনোদপুর শাখা
সারা দেশে এই ব্যাংকটির ১১৬ টি শাখা রয়েছে
নতুন এই শাখাটি চালু হলে এটা হবে যমুনা ব্যাংকের ১১৭ তম শাখা
মুন্সিগঞ্জ সদরের বিনোদপুর দুধপট্টি সংলগ্ন জাহানারা ম্যানশনের দ্বিতীয় তলায় আধুনিক আদলে সজ্জিত বিনোদপুর শাখাটির উদ্বোধন করবেন বিক্রমপুরের কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য এবং যমুনা ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ
বিনোদপুর শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান
আনোয়ার হোসেন আরো বলেন, এই অঞ্চলের গ্রাহকদের সেবার বিষয়টি মাথায় রেখেই চালু হচ্ছে শাখাটি
কাউকে জানাতে চাইলে...
:
...
জসীম উদ্দীন দেওয়ান, মিরকাদিম
" "
. *
- .
.
. .
এখানে খুঁজুন...
:
বিভাগ অনুযায়ী...
বিভাগ অনুযায়ী... (2) (66) (1) (525) (4) (22) (5) (2) (1) (5) (2) (1) (9) (4) (1) (3) (47) -- (1) (21) (3) (1) (1) (2) (1) (29) (12) (11) অতীশ দীপঙ্কর (11) অনন্য আজাদ (2) অপরাধনামা (5,065) আওয়ামীলীগ (607) আঙ্গুর নাহার মন্টি (1) আড়িয়ল বিল (54) আতিকউল্লাহ খান মাসুদ (7) আনিছুজ্জামান আনিছ (97) আবদুল হাই (98) আবু ইসহাক (...
জনপ্রিয় খবর...
আজকের ইউপি নির্বাচনের ফলাফল
মুন্সীগঞ্জে নৌকার মাঝি হলেন যারা
নির্বাচন করতে গিয়ে মারা গেলে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা প্রার্থীর (ভিডিও)
মুন্সীগঞ্জে দক্ষ জনশক্তি তৈরির দুয়ার খুলছে ॥ টিটিসি চালু হচ্ছে সেপ্টেম্বরে
মুন্সীগঞ্জসহ ১২ জেলায় নতুন ডিসি
আচার্য জগদীশ চন্দ্র বসু: নিরহংকারী এক বাঙালী বিজ্ঞানী
সিরাজদিখানের সেঁওতি বাগান
যুবলীগ সভাপতির অবৈধ ড্রেজার বাণিজ্য, হুমকীতে সড়ক ও বৈদ্যুতিক খুঁটি
পদ্মায় ভাঙন: প্রকল্পটি বাস্তবায়নের দাবি
১৪ ইউপিতে বিদ্রোহীদের কাছে ডুবেছে 'নৌকা'
মিরর সাইট১ঃ মুন্সিগঞ্জ.কম
মিরর সাইট২ঃ মুন্সিগঞ্জ.কম
মিরকাদিমেরঃমিরকাদিম.কম
পুরনো খবর...
পুরনো খবর... 2021 (100) 2021 (94) 2021 (134) 2021 (154) 2021 (158) 2021 (102) 2021 (74) 2021 (121) 2021 (120) 2021 (113) 2021 (138) 2020 (106) 2020 (121) 2020 (159) 2020 (160) 2020 (126) 2020 (257) 2020 (324) 2020 (397) 2020 (419) 2020 (194) 2020 (131) 2020 (139) 2019 (174) 2019 (164) 2019 (153) 2019 (149) 2019 (163) 2...
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মুন্সীগঞ্জের ছয়টি উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়েছে
জেলার ছয় উপজেলায় মনোনয়ন জমা দেয়া ৭৭ প্রার্থীর মধ্যে ১৫ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে
এর মধ্যে চেয়ারম্যান পদে দু'জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১০ জনের মনোনয়ন বাতিল হয়েছে
বুধবারের এই বাছাইয়ে বৈধ হয়েছে ৬২ প্রার্থী
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মুন্সীগঞ্জ সদর, গজারিয়া ও শ্রীনগর এবং জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে টঙ্গিবাড়ী, লৌহজং ও সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের উপস্থিতিতে যাচাই-বাচাই কার্যক্রম চলে
মুন্সীগঞ্জ সদর, গজারিয়া ও শ্রীনগর এই তিন উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হারুন-অর-রশিদ এবং টঙ্গিবাড়ী, লৌহজং ও সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন জেলা নির্বাচন অফিসার মো. আনিছুর রহমান
আগামী ৩১ মার্চ মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলায় নির্বাচন সম্পন্ন হবে
যাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে তারা হলেন
গজারিয়া : গজারিয়ায় বাতিল হয়েছে পাঁচ প্রার্থীর মনোনয়ন
এর চেয়ারম্যান পদে একজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিন জনের মনোনয়ন বাতিল হয়েছে
গজারিয়ায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র হিসাবে ২৫০ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় মনোনয়ন বাতিল হয়ে যায় হানান্ন খানের
এছাড়া একই কারণে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো. মহিউদ্দিন, কবির সরকার ও জহিরুল ইসলামের মনোনয়ন বাতিল করেছে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার
এই তথ্য দিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. হারুন-অর-রশীদ জানান, এই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৫ বছরের স্থলে ২২ বছরের কারণে বাতিল হয়েছে আমেনা বেগমের মনোনয়ন
মুন্সীগঞ্জ সদর : মুন্সীগঞ্জ সদর উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ইকবাল হাসান জনির মনোনয়ন বাতিল হয়েছে স্বতন্ত্র হিসাবে ২৫০ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায়
লৌহজং উপজেলায় দু'জন পুরুষ ভাইস চেয়ারম্যান এবং একজন মহিলা ভাইস চেয়ারম্যানের মনোনয়ন বাতিল হয়েছে
লৌহজং উপজেলায় বর্তমান ভাইস চেয়ারম্যান জাকির হোসেন ব্যাপীর মনোনয়ন বাতিল করেছে সংশ্লিষ্ট রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান
তিনি জানান, তিনি বিসিআইসির ডিলার থাকার কারণে বিধি অনুয়ায়ী এক প্রার্থী প্রমাণ দাখিল করায় মনোনয়ন বাতিল করা হয়
এই উপজেলায় আতাউর রহমান নামের আরেক ভাইস চেয়ারম্যানের মনোনয়ন বাতিল হয়েছে স্বতন্ত্র হিসাবে ২৫০ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায়
এছাড়া এই উপজেলায় হলফনামায় সঠিক তথ্য না প্রদান করায় মোসাম্মদ ডালিয়া বেগমের মনোনয়ন বাতিল করা হয়েছে
টঙ্গিবাড়ী : উপজেলায় ছয় জনের মনোনয়ন বাতিল হয়েছে
এর মধ্যে চেয়ারম্যান পদে এক জন মহিলা ভাই চেয়ারম্যান পদে একজন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চার জন
আয়কর দাতা না হওয়ার কারণে টঙ্গীবাড়ি উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন বাতিল করা হয়েছে আব্দুল কাদের মল্লিকের
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট অনুযায়ী গ্যারেন্টার হিসাবে ঋণ খেলাপী হওয়ায় নবীন কুমার রায়ের মনোনয়ন বাতিল হয়েছে
আয়কর দাতা না হওয়ার কারণে আব্দুল মান্নান খান ও মিজান খানের মনোনয়ন বাতিল করা হয়েছে
মো. তাজুল ইসলাম দেওয়ানের মনোনয়ন বাতিল হয়েছে স্বতন্ত্র হিসাবে ২৫০ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায়
মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেনা বেগমের মনোনয়ন বাতিল হয়েছে ইউপির বর্তমান মেম্বার থাকার কারণে
তবে শ্রীনগর এবং সিরাজদিখান উপজেলার কোন প্রার্থী মনোনয়ন বাতিল হয়নি
এদিকে জেলার রিটার্নি কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের সুযোগ রয়েছে
কাউকে জানাতে চাইলে...
:
...
গজারিয়া, টঙ্গীবাড়ি, ডিসি, মুন্সীগঞ্জ সদর, লৌহজং, শ্রীনগর, সিরাজদিখান
" "