content
stringlengths
0
129k
জিজ্ঞাসু মন তারই খোঁজ পেতে চায়
সময় মেনে চেনা জগৎ থেকে অচেনা পথের সেই সুলুকসন্ধান দিতে চাই আমরা
এই সময়কালে চারপাশের দৈনন্দিন ঘটনার মধ্যে যেগুলি আম বাঙালীর মন ছুঁয়ে যাবে, সাধারণ মানুষের স্বার্থ থাকবে, এমন খবরই আমরা সততার সঙ্গে যত দ্রুত সম্ভব তুলে ধরতে চাই আমাদের এই প্ল্যাটফর্মে
একটু ভিন্ন স্বাদে, সুস্থ সাহিত্য-সংস্কৃতির পরিচয় তুলে ধরতে দায়বদ্ধ ই-সমকালীন
মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপকদের তালিকায় বনগাঁর ছাত্র
সমকালীন প্রতিবেদন : এবারের মাধ্যমিক পরীক্ষায় যে ‌৭৯ জন পরীক্ষার্থী প্রথম স্থানে রয়েছে, সেই তালিকায় জায়গা করে নিল বনগাঁর এক ছাত্র
বনগাঁয় ব্যবসায়ীকে অপহরণ, ধৃত সিভিক ভলেন্টিয়ার সহ ২, উদ্ধার ব্যবসায়ী
‌ সমকালীন প্রতিবেদন : পাওনা টাকা আদায় করতে ‌গিয়ে এক ব্যবসায়ীকে অপহরন করে আটকে রাখার অভিযোগে এক সিভিক ভলান্টিয়ার সহ ২ জনকে গ্রেপ্তার করল...
উত্তর সম্পাদকীয় (13) কৃষি (6) খেলা (66) দিনের টুকিটাকি (122) দেশ - বিদেশ (103) পাঠকের কলম (1) বিনোদন (52) বিশেষ রচনা (134) ভ্রমন (6) রাজ্য (359) রান্নাবান্না (17) রাশিফল (141) শিক্ষা (40) সাহিত্য (13) ‌স্বাস্থ্য (65)
শিক্ষক অনির্বান ক্লান্ত হয়ে মাঠের বেঞ্চে বসে
অথবা স্ত্রী অপর্ণা আর মেয়ে রিঙ্কুর মান অভিমানের আঁচ থেকে দূরে যেতে চায় সে
বিকালে ছেলের দল খেলতে এলে, ফিরে যায় নিজের অতীতে
একবার খেলার ইচ্ছায় ঢুকে পড়ে খেলার দলে
একটা ম্যাচ যাচাই করে নিতে চায় নিজের পুরোনো খেলার হাত
বিকাল ৪.৩০
অনি ঘাসে বসে সময় গুনতে থাকে খেলার
নীলু ওপেন করতে যায়
রুপু উল্টো দিকে উইকেট নিয়ে দাঁড়ায়
নিজের ছোটবেলা মনে পড়ে গেল অনির
কুড়িয়ে পাওয়া একটা ব্যাট ছিল খেলার সঙ্গী
সেটা নিয়ে ছিল উন্মাদনা
দলে ব্যাটের মালিকের ছিল স্থায়ী অবস্থান
হাসি পেয়ে গেল অনির
ভালোও লাগলো
মাথা ছাড়ছে ধীরে ধীরে
পেছনে ঘুরে ফ্ল্যাটের ব্যালকনি দেখে নিলো অনি
উত্তাপের আঁচ বাইরে আসেনি এখনো
দরজার পর্দা এলোমেলো উড়ছে
মানে রিঙ্কু এখনো টিভিটা গিলছে গোগ্রাসে
অন্য দলের একটা বেঁটে করে ছেলে বল করতে এলো
দলের মধ্যে গুঞ্জন, বাঃ, অন্য স্ট্রাটেজি
অপু পরে আসবে
কয়েকটা তো ওভার ওর
ডিফেন্স করে খেলে দিলেই হল
একজন চেঁচিয়ে উঠলো,
- নীলু, মেরে খেল এই ওভারটা
নাহলে অপু এলে পারবি না
সবাই এত ভয় পায় কেন ওর বলকে
ভাবনাটা বেড়ে চললো মাথার মধ্যে
নিশ্চই জোরে করে আর বাচ্চা ছেলে গুলো খেলতে পারে না
সেটাই হবে
তাকেই খেলে দেখতে হবে
প্রথম ওভারটা স্পিন করলো ছেলেটি
নীলু ভালোই খেললো
রুপু একটু নড়বড়ে হলেও সামলে নিলো
প্রথম ওভারে ১৭ রান উঠলো
- এরপর নিশ্চই অপু আসবে
আবার বলে উঠলো একজন
বাসুদেব করছে
কি হলো বলতো
- অপুর কি চোট আছে নাকি?
- দূর, তাহলে আসতো নাকি খেলতে
বাড়ি থাকলে অবশ্য ওর বাবা সঙ্গে করে বাজারে নিয়ে যাবে
একটা নিরাশা মনের মধ্যে বারে বারে উঠে আসছে
তাহলে কি দেখা হবে না প্রতীক্ষিত বোলিং? সে নাকি এখানে সেরা বোলার
সবাই নাকি ওকে খেলতে ভয় পায়
পাশের ছেলেটিকে ডেকে জিজ্ঞাসা করে ফেলে সে
অপু কোন ছেলেটারে?
- ওই যে, দূরে গাছের কাছে রোগা করে দাঁড়িয়ে
বলেই হাত উঠিয়ে দেখিয়ে দেয়
অনি দেখলো থার্ডম্যানে ফিল্ডিং করছে একটা রোগা মত ছেলে
৫ ফুট ৬ ইঞ্চি হবে উচ্চতা
এমন কিছু আহামরি লাগে না প্রথম দর্শনে
সে মনে বলে ওঠে, এই অপু
পরের ওভারে এক মিডিয়াম প্রেসার
ভালোই বল করলো ছেলেটা
রুপু উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে আউট হলো
এরপর নীলু ডেকে উঠলো রমেন বলে
রমেন ব্যাট করতে নামলো
সেই প্রথম বোলার আবার এলো
স্পিনে রান উঠছে তাও
নীলু ছেলেটা ভালোই খেলে
কিন্তু বাঁধ সাধলো রান নিতে গিয়ে
রমেন ওভারের শেষ বলে রান আউট হলো
নীলু রাগে গজগজ করতে করতে চেঁচালো, কাকু, তুমি এসো
অনি ব্যাট হাতে নিয়ে এগিয়ে যেতে যেতে দেখলো, বিরোধী ক্যাপ্টেন অপুকে ডাকছে
নীলু চাপা গলায় বললো,
- সাবধানে একটু
অপু কিন্তু খুব জোরে বল করে
মনে মনে অনি হেসে ফেললো
ওই একটা রোগা ছেলে কত আর জোরে বল করবে
অনি কত জোরে বল হেলায় বাউন্ডারির বাইরে উড়িয়ে দিয়েছে
তাও মিডিল স্ট্যাম্পটা গার্ড নিয়ে দাঁড়াবে ঠিক করলো
প্রথম দুটো বল দেখে নিতে হবে
অনেকদিন পরে, নিশ্চই চোখটা সেট হতে সময় নেবে
- এই ধামড়াটা কে রে নীলু
ভাড়া করে এনেছিস নাকি? অপু ক্রিচের লাইনে পা ঘষতে ঘষতে জিজ্ঞাসা করলো
ওই ফ্ল্যাটে থাকে
প্রতিদিন বিকালে ওই বারান্দাতে দাঁড়িয়ে খেলা দেখে আমাদের
আজ এসে খেলবে বললো
- বললো আর তুই নিয়ে নিলি
সালা আমার বাপের কাছে বয়স মনে হচ্ছে
একটা ম্যাচ তো খেলবে
আস্তে বল কর একটু
আরো জোরে করবো
নাক না ফাটিয়েছি দেখ
- অপু, করিস না ভাই
সোসাইটিতে বলে খেলাটাই বন্ধ করে দেয় যদি
সোসাইটির অফিসে আড্ডা মারতে দেখেছি আমি