content
stringlengths
0
129k
অনেকে বলে এ আধুনিকতা যন্ত্রে প্রবেশ করে শৈশবকে গিলে খাচ্ছে
এ আধুনিকতা মাঠে, পাড়া মহল্লায়, এমনকি পাঠশালায় প্রবেশ করে শৈশব এবং শরীরের অনুভূতিকে গিলে খাচ্ছে
প্রস্তুতি নিচ্ছে আগামী প্রজন্মকে একটি রোবটিং প্রজন্মে রূপ দান করতে
তবে আধুনিক প্রযুক্তি কিছুই করতে পারতো না যদি প্রজন্মের অভিভাবকরা সচেতন থাকতো
আজ বিভিন্ন পরিবারের শিশু-কিশোরদের খবর নিয়ে জানা যায়, অনেকের ঘুম ভাঙে মোবাইলের ডাকে
গেমস খুঁজতে খুঁজতে অথবা টিভি রিমোটের মাধ্যমে কার্টুন চ্যানেল খুঁজতে খুঁজতে
এ বিষয়টি অনেক অভিভাবক আনন্দচিত্তে উপভোগ করেন, কারণ তাদের কাজে তেমন বিরক্তি তৈরি করে না সন্তান
আবার অনেকে বলেন, বাচ্চারা এতে অনেক আনন্দ পায়
অনেকে বলেন, গেমস কার্টুনে ব্যস্ত না রাখলে বাচ্চাদের কি নিয়ে ব্যস্ত রাখবো? খেলার মাঠ নাই
সবার জন্য উন্মুক্ত পার্কও নাই
পার্ক থাকলেও নাই পরিচ্ছন্নতা আর সুন্দর পরিবেশ
অভিভাবকের অনেক অভিযোগ ফেলে দেয়ার মতো না
তবে আজ থেকে এক কিংবা দুই দশক পিছনে গেলে মনে করা সহজ যে, সে সময়ের শিশু কিংবা কিশোরদের একটি সংস্কৃতি ছিলো- ভোর বেলায় মক্তবে যাওয়া
ধর্মীয় শিক্ষা গ্রহণ করা
এখন তা শুধুই স্বপ্ন
তবে সত্যিই আগামীর প্রজন্ম একটি রোবটিক প্রজন্ম তৈরি হতে যাচ্ছে? এমন প্রশ্ন অনেকেরই
এ বিষয়ে গল্পকার ও ঔপন্যাসিক হাসান আজিজুল হক বলেন, 'আমার পরিবারেও শিশু আছে
আমার নাতি
আমরা তাকে অবশ্যই গেমস কার্টুন দেখতে ও খেলতে দিই, তবে আসক্ত হতে দেই না
আমি আমার বাসায় ১২টার পর টেলিভিশন অন করি
বাড়তি সচেতনতা না থাকলে প্রজন্মকে মানুষ করা কঠিন
আমাদের সময়ের বা তার পরের প্রজন্মের শৈশবও ছিলো সবুজে ঘেরা, নদী-নালা, খাল-বিল আর সুন্দর পরিবেশ ছিলো আমাদের বন্ধু
সে জন্য বলি, আমাদের শৈশব অনেক সুন্দরভাবে কেটেছে
এখনকার বাচ্চারাও হয়তো ইন্টারনেট কার্টুন কিংবা গেমস খেলার মাধ্যমে নিজেদের শৈশবের আনন্দ উপভোগ করে
তবে ইন্টারনেটে আসক্ত হওয়া শুভকর না
এ থেকে অভিভাবকদের সতর্ক হতে হবে
হাসান আজিজুল হকের মতো একই কথা বলেন, কথাসাহিত্যিক সেলিনা হোসেন
তিনি কিছুটা উদ্বিগ্ন হয়ে বলেন, 'খবরের কাগজে, টেলিভিশনে নানা খবর দেখি
খুব কষ্ট হয়
এখনকার প্রজন্ম খোলা আকাশ পাচ্ছে না
মাঠও পাচ্ছে না
করোনা এসে তো আরও বড় ধকল দিয়ে গেলো
তবে এভাবে এগিয়ে যেতে হবে
অভিভাবকদের সচেতনতায় এ প্রজন্মও একটি ভালো প্রজন্ম তৈরি হবে আশা করি
গল্পকার হাসনাত আবদুল হাই বলেন, 'আমার ঘরে কোনো শিশু নাই
তবে খবরের কাগজের নানা খবর আমাকে প্রায়ই শঙ্কায় ফেলে
আমি খবর পাই
বর্তমান সময়ের শিশু-কিশোররা গেমস, কার্টুনে নিজেদের ব্যস্ত রেখে আনন্দ পায়
আনন্দ পাক আমরাও চাই, কিন্তু এ আনন্দ যদি আসক্তিতে পরিণত হয় তবেই এটি খারাপ
অভিভাবকদের উচিত সন্তানদের উপযুক্ত সময় দেয়া
যতটুকু সম্ভব পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়া
শুধু গেমস কার্টুন দিয়ে শৈশব কাটানোর পক্ষে আমি না
বর্তমান প্রজন্ম, শিশু-কিশোর নিয়ে অনেকটা ভাবনায় আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যকার মামুনুর রশীদ
প্রজন্মের গেমস ইন্টারনেট আসক্তির কথা শুনতেই গম্ভীর হয়ে পড়েন
অনেকটা চিন্তিত স্বরে বলেন, 'এ প্রজন্মর গেমস, ইন্টারনেট আসক্তি বিষয়টি খুব আতঙ্কের
জানি না এ থেকে নিস্তার সম্ভব কি না
তবে অভিভাবকরা যদি সচেতন হন তবে অনেকাংশে সম্ভব হবে
বাচ্চাদের উপযুক্ত সময় এবং প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়া
মাঠে বা পার্কে নিয়ে সবুজের সঙ্গে সম্পর্ক তৈরি করা অনেকটা জরুরি হয়ে গেছে
শুধু গেমস, ইন্টারনেট ও কার্টুন দিয়ে শৈশব কাটানো শিশুদের পক্ষে ভয়ঙ্কর বলে মনে করি
. +
মহাশূন্যে পর্যটন -মতিন আসগর
, 2021
মহাকাশে মুসলিম নভোচারী -মোহাম্মদ নকিব
, 2021
মঙ্গলে নেই মঙ্গল খবর -সোলায়মান আহসান
, 2021
মন্তব্য করুন
পুরাতন সংখ্যা
পুরাতন সংখ্যা 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2018 2018 2018 2018 2018 2018 2018 2018 2018 2017 2017 2017 2017 2017 2017 2017
আজ জীবনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হলাম
মেয়ে বলে চুপ চাপ সহ্য করে বাড়ি ফিরতে হলো
কিন্তু কথাগুলো সবার সাথে শেয়ার না করে পারলাম না যেন আর কোন মেয়ে এরকম নির্যাতনের শিকার না হয়
ঘটনাটা কিছুটা এরকম ছিলো:
আজ দুপুরের দিকে ছোট ভাইকে নিয়ে নিউমার্কেটের "চন্দ্রিমা সুপার মার্কেট" যাই, সেখানে "তানহা ফ্যাশন" নামে একটি দোকানে জিন্স প্যান্ট কিনতে ঢুকি কিন্তু আহামরি কোনো প্যান্ট পছন্দ না হওয়ায় বের হতে চাই
অথচ দোকানদার এটা সেটা বলে বার বার আটকে রেখে অন্য প্যান্ট দেখাচ্ছিলো
আমরা বার বার বলি যে পছন্দ হচ্ছে না
তবুও দোকানদার জোর করতে থাকে
তার মধ্যে একটি প্যান্ট ঢোলা বলে অপছন্দ হয়
সে গোডাউন থেকে ছোট সাইজ আনবে বলে আধা ঘন্টারো বেশি দোকানে বসিয়ে রেখে দর্জি দিয়ে ঐ প্যান্টটিকেই চাপিয়ে আনে
যা আগের চেয়েও বেশি বিশ্রি হয় এবং সে সেটা অস্বীকার করে
তবে প্যণ্ট উল্টো করাতেই সে ধরা পরে যায়
একপর্যায়ে বের হয়ে যেতে চাইলে সে আমার ছোট ভাইয়ের হাত ধরে দোকানে টান দিয়ে আটকে দেয় এবং প্যান্ট নিতেই হবে বলে জোর করে
আমি তার হাত ছাড়িয়ে ভাইকে আনতে গেলে সে ভাইয়ের হাত ধরে টানা টানি করে
আমি ঝার দিয়ে হাত ছাড়িয়ে ভয়ে দোকান থেকে বের হতে চেষ্টা করি
তাই দোকানদার ও তার সেলসম্যান পিছন থেকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং আমার ভাইয়ের সাথে আমাকে মিলিয়ে কুকথা বলে
একপর্যায়ে আমি পালটা উত্তর দিলে সে জুতা হাতে আমার দিকে তেড়ে আসে
কিন্তু অন্য লোকেরা তাকে আটকে দেয়ায় সে আমার গায়ে হাত তুলতে পারেনি
তবে হুমকি স্বরুপ বলে "মাইয়া দেইক্ষা বাইচ্চা গেলি নাইলে তরে হাসপাতালে পাডাইতাম "
এত লোক ছিলো কেউ একটুও প্রতিবাদ করলো না বরং আমাকেই বলে আপা চলে যান
ভাই কে নিয়ে মাথা নিচু করে বের হয়ে গেলাম
সারা রাস্তা কান্না করতে করতে বাড়ি এসেছি
ভাইকে মিলিয়ে আমাকে এতটাই খারাপ কথা বললো এখন পর্যন্ত ভাইয়ের চোখের দিকে তাকাতে পারছি না
অর্থনীতি অ্যান্টার্কটিকার ভূগোল আইন ইতিহাস খাদ্য ও পানীয় গণমাধ্যম গণিত ঘটনাবলী জ্ঞানের শাখা দর্শন ধারণা নীতি নীতিশাস্ত্র প্রকৃতি প্রকৌশল বিজ্ঞান ও প্রযুক্তি বিনোদন বিশ্ব ব্যক্তি ব্যবসা ভূগোল মহাবিশ্ব মহাবিশ্বতত্ত্ব মানববিদ্যা মূল বিষয়ের নিবন্ধসমূহ রাজনীতি শক্তি শিক্ষা শিল্পকলা সংস্কৃতি সত্তা সমাজ সরকার সৃজনশীলতা স্বাস্থ্য
i ব্রজমোহন কলেজ
ব্রজমোহন কলেজ বা বি.এম কলেজ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ও প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান
এটি বাংলাদেশের দক্ষিণাংশে বরিশাল শহরে অবস্থিত
১৮৮৯ সালে প্রখ্যাত সমাজসেবক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী অশ্বিনীকুমার দত্ত কলেজটি প্রতিষ্ঠা করেন
তখন কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত ছিল
সেসময়ে এ কলেজের মান এতই উন্নত ছিল যে অনেকে একে দক্ষিণ বাংলার অক্সফোর্ড বলে আখ্যায়িত করেন
১৯৬৫ সালে কলেজটির জাতীয়করণ করা হয় ও বর্তমানে কলেজটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত
কলেজটিতে স্নাতক শ্রেণীতে ২২টি বিষয়ে ও স্নাতকোত্তর শ্রেণীতে ১৯টি বিষয়ে পাঠদান করে থাকে
কলেজে ছাত্রদের জন্য ৩টি এবং মেয়েদের জন্য চারতলা ভবনের ১টি হোস্টেল রয়েছে
কলেজের কেন্দ্রীয় লাইব্রেরিতে মোট বইয়ের সংখ্যা ৪০,০০০
এখানে ১টি বাণিজ্য ভবন, ২টি কলা ভবন, একটি অডিটোরিয়াম, ৪টি বিজ্ঞান ভবন ও ৩টি খেলার মাঠ রয়েছে
এছাড়া দুই প্রান্তে দুটি দিঘি কলেজের সৌন্দর্যকে করে তুলেছে মনোমুগ্ধকর
রাজনৈতিক দলসমূহ
বাংলাদেশ ছাত্রলীগ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল