content stringlengths 0 129k |
|---|
آذَان নাকি اَذَان? |
অনেক লোক آذَان বলে থাকে এটি ভুল উচ্চারণ |
آذَان শব্দটি اُذْنٌ এর বহুবচন, আর اُذُنْ শব্দের অর্থ: কান |
শুদ্ধ উচ্চারণ হলো اَذَان |
اَذَان এর শাব্দিক অর্থ: সতর্ক করা |
আযানের ফযীলত সম্বলিত ৯টি বরকতময় হাদীস |
(১) কবরে পোকামাকড় থাকবে না |
"সাওয়াব অর্জনের উদ্দেশ্যে আযান দাতা ঐ শহীদের মত যে রক্তে রঞ্জিত আর যখন সে মৃত্যুবরণ করবে কবরের মধ্যে তার শরীরে পোকা পড়বে না |
" (আল মুজামুল কবীর লিত তাবারনী, ১২তম খন্ড, ৩২২ পৃষ্ঠা, হাদীস-১৩৫৫৪) |
(২) মুক্তার গম্বুজ |
"আমি জান্নাতে গেলাম |
এতে মুক্তার গম্বুজ দেখতে পেলাম আর এর মাটি মেশকের ছিলো |
জিজ্ঞাসা করলাম: হে জিব্রাঈল! এটা কার জন্য? আরয করল: আপনি صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মতের মুয়াজ্জিন ও ইমামদের জন্য |
" (আল জামিউস সগীর লিস সুয়ূতী, ২৫৫ পৃষ্ঠা, হাদীস-৪১৭৯) |
(৩) পূর্ববর্তী গুনাহ মাফ |
"যে (ব্যক্তি) পাঁচ ওয়াক্ত নামাযের আযান ঈমানের ভিত্তিতে সাওয়াবের নিয়্যতে দিল তার যে সমস্ত গুনাহ পূর্বে সংঘটিত হয়েছে তা ক্ষমা হয়ে যাবে |
আর যে (ব্যক্তি) ঈমানের ভিত্তিতে সাওয়াবের নিয়্যতে নিজের সাথীদের পাঁচ ওয়াক্ত নামাযের ইমামতি করবে তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেয়া হবে |
" (আস সুনানুল কুবরা লিল বায়হাকী, ১ম খন্ড, ৬৩২ পৃষ্ঠা, হাদীস-২০৩৯) |
(৪) শয়তান ৩৬ মাইল দূরে পালিয়ে যায় |
"শয়তান যখন নামাযের উদ্দেশ্যে প্রদত্ত আযান শুনে পালিয়ে রোহা চলে যায় |
" বর্ণনাকারী বলেন: মদীনা শরীফ থেকে রোহা ৩৬ মাইল দূরে অবস্থিত |
(মুসলিম, ২০৪ পৃষ্ঠা, হাদীস-৩৮৮) |
(৫) আযান দোয়া কবুল হওয়ার মাধ্যম |
"যখন মুয়াজ্জিন আযান দেয় তখন আসমানের দরজা খুলে দেয়া হয় এবং দোয়া কবুল হয় |
" (আল মুসতাদরাক লিল হাকিম, ২য় খন্ড, ২৪৩ পৃষ্ঠা, হাদীস-২০৪৮) |
(৬) মুয়াজ্জিনের জন্য ক্ষমা প্রার্থনা |
"মুয়াজ্জিনের আওয়াজ যতটুকু পৌছে, তাঁর জন্য ক্ষমা করে দেয়া হয় এবং প্রত্যেক জল-স্থলের মধ্যে যারা তাঁর আওয়াজ শুনে তার জন্য ক্ষমা প্রার্থনা করে থাকে |
(মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল, ২য় খন্ড, ৫০০ পৃষ্ঠা, হাদীস-৬২১০) |
(৭) আযান দেয়া হয় এমন দিন আযাব থেকে নিরাপদ |
"যে এলাকাতে আযান দেয়া হয়, আল্লাহ্ তাআলা আপন আযাব থেকে ঐ দিন এটিকে নিরাপত্তা প্রদান করেন |
" (আল মুজামুল কবীর লিত তাবারানী, ১ম খন্ড, ২৫৭পৃষ্ঠা, হাদীস-৭৪৬) |
(৮) ভয়ভীতির চিকিৎসা |
"যখন আদম عَلٰی نَبِیِّنَا وَعَلَیۡہِ الصَّلٰوۃُ وَالسَّلَام জান্নাত থেকে হিন্দুস্থানে অবতরণ করেন তাঁর ভয়ভীতি অনুভব হয় তখন জিব্রাঈল عَلَیۡهِ الصَّلٰوۃُ وَالسَّلَام অবতরণ করে আযান প্রদান করেন |
" (হিলয়াতুল আওলিয়া, ৫ম খন্ড, ১২৩ পৃষ্ঠা, হাদীস-৬৫৬৬) |
(৯) দুঃশ্চিন্তা দূর করার উপায় |
"হে আলী! আমি তোমাকে দুঃশ্চিন্তাগ্রস্থ অবস্থায় পাচ্ছি নিজের ঘরের কোন অধিবাসীকে কানে আযান দিতে বল |
আযান দুঃশ্চিন্তা ও দুঃখ প্রতিরোধকারী |
(জামেউল হাদীস লিস সুয়ূতী, ১৫তম খন্ড, ৩৩৯ পৃষ্ঠা, হাদীস- ৬০১৭) এই বর্ণনাটি লিপিবদ্ধ করার পর আ'লা হযরত رَحْمَۃُ اللّٰہِ تَعَالٰی عَلَیْہِ "ফতোওয়ায়ে রযবীয়া শরীফে ৫ম খন্ডের, ৬৬৮ পৃষ্ঠায় বলেন: মাওলা আলী کَرَّمَ اللہُ تَعَالٰی وَجۡہَہُ الۡکَرِیۡم এবং মাওলা আলী পর্যন্ত এই হাদীসের যতজন বর্ণনাকারী আছে সকলে বলেন: فَجَرَّبْ... |
(মিরকাতুল মাফাতিহ, ২য় খন্ড, ৩৩১ পৃষ্ঠা |
জামেউল হাদীস, ১৫তম খন্ড, ৩৩৯ পৃষ্ঠা, হাদীস-৬০১৭) |
মাছেরাও ক্ষমা প্রার্থনা করে |
বর্ণিত আছে: আযান প্রদানকারীর জন্য প্রত্যেক বস্তু ক্ষমা প্রার্থনা করে এমনকি সমূদ্রের মাছেরাও |
মুয়াজ্জিন যে সময় আযান দেয় তখন ফিরিশতাগণও তার (সাথে সাথে আযানের) পূনরাবৃত্তি করতে থাকে আর যখন আযান শেষ হয়ে যায় তখন ফিরিশতাগণ কিয়ামত পর্যন্ত তাঁর জন্য ক্ষমা প্রার্থনা করে |
যে ব্যক্তি মুয়াজ্জিন থাকা অবস্থায় মৃত্যুবরণ করে তার কবরের আযাব হয় না এবং মুয়াজ্জিন মৃত্যুকালীন যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যায় |
কবরের কঠোরতা এবং সংকীর্ণতা হতেও নিরাপদ থাকে |
(সূরা ইউসূফের তাফসীরের সার সংক্ষেপ, অনুদিত ২১ পৃষ্ঠা) |
আযানের উত্তর দেয়ার ফযীলত |
মদীনার তাজেদার صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم একদা ইরশাদ করেন: "হে মহিলাগণ! যখন তোমরা বিলাল رَضِیَ اللّٰہُ تَعَالٰی عَنْہُ কে আযান ও ইক্বামত দিতে শুনবে, তখন সে যেভাবে বলে তোমরাও অনুরূপ বলবে, কেননা আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রত্যেক শব্দের বিনিময়ে এক লাখ নেকী লিখে দিবেন, এক হাজার মর্যাদা বৃদ্ধি করে ... |
মহিলাগণ এটা শুনে আরয করলেন: এটা তো মহিলাদের জন্য, পুরুষদের জন্য কি রয়েছে? ইরশাদ করলেন: "পুরুষদের জন্য এর দ্বিগুণ |
" (তারিখে দামেশক লিইবনে আসাকির, ৫৫তম খন্ড, ৭৫ পৃষ্ঠা) |
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ تَعَالٰی عَلٰی مُحَمَّد |
ইসলামী বিশ্বকোষ |
► 2021 (642) |
► (12) |
► (17) |
► (25) |
► (37) |
► (62) |
► (39) |
► (30) |
► (67) |
► (240) |
► (19) |
► (94) |
► 2020 (1301) |
► (58) |
► (27) |
► (14) |
► (18) |
► (23) |
► (48) |
► (108) |
► (356) |
► (141) |
► (89) |
► (167) |
► (252) |
► 2019 (2835) |
► (514) |
► (269) |
► (67) |
► (151) |
► (126) |
► (176) |
► (60) |
► (227) |
► (125) |
► (41) |
► (657) |
► (422) |
▼ 2018 (1559) |
► (32) |
► (22) |
► (143) |
► (180) |
► (137) |
▼ (318) |
ইসলামী বিশ্বকোষ | | -... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.