content stringlengths 0 129k |
|---|
৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভার আয়তন ২৯ দশমিক ২২ বর্গকিলোমিটার |
জনসংখ্যা ২৯ হাজার ২৫৫ জন |
মোট ভোটার ১৫ হাজার ২১৬ জন |
এর মধ্যে পুরুষ ৭ হাজার ৬১৬ এবং মহিলা ৭ হাজার ৬০০ জন |
২০১১ সালের নভেম্বরে নড়াইলের কালিয়া এ পৌরসভা দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হয় |
সর্বশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে নড়াইলের কালিয়া পৌরসভার অষ্টম মেয়র নির্বাচিত হন ফকির মুশফিকুর রহমান লিটন |
নড়াইলের কালিয়া পৌরবাসীর অভিযোগ, ৪৩ বছর বয়সী এ পৌরসভাটির কাক্সিক্ষত উন্নয়ন হয়নি |
৫নং ওয়াডের্র বাসিন্দা শেখ সরোয়ার হোসেন বলেন, শহরের অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী |
বিশেষ করে ব্যস্ততম কলেজ-বাজার সড়কে খানখন্দের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে |
শহরে কুকুরের উৎপাত বেড়েছে |
সড়কে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা নেই |
এ কারণে ইয়াবা ব্যবসায়ীরা অন্ধকারে বাড়তি সুবিধা নিচ্ছে |
একমাত্র বাসস্ট্যান্ডের দীর্ঘদিন কোনো উন্নয়ন হয়নি |
স্যানিটেশন ব্যবস্থা আরও মানসম্পন্ন হওয়া দরকার |
নড়াইলের কালিয়া ১নং ওয়াডের্র বাসিন্দা উৎপল কুমার ঘোষ বলেন, নড়াইলের কালিয়া এ শহরে বিনোদনের কোনো ব্যবস্থা নেই |
দ্বিতীয় শ্রেণির পৌরসভা হলেও যে ধরনের নাগরিক সুবিধা থাকা দরকার তা নেই |
শিশুদের জন্য কোনো খেলার মাঠ বা পার্ক নেই |
ট্যাক্সের পরিমাণ বেশি, সেবার মান কম |
ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা নেই |
এতে পরিবেশ দূষিত হচ্ছে |
এছাড়া বৃষ্টি হলে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয় |
নড়াইলের কালিয়া ৩নং ওয়াডের্র বাসিন্দা পশু ব্যবসায়ী মো. শহিদুল শেখ বলেন, পশুর হাটটি ভেঙে যেতে বসেছে |
এ কারণে পৌরসভা মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে |
এ হাটের রক্ষণাবেক্ষণ প্রয়োজন |
এছাড়া নদীভাঙন একটি বড় সমস্যা |
বড়কালিয়া, কুলশুর, বেন্দায় নবগঙ্গা নদীর ভাঙন লেগেই আছে |
এসব গ্রামের বাসিন্দারা নদীভাঙনের কবলে সর্বস্বান্ত হচ্ছেন |
এসব অভিযোগের জবাবে নড়াইলের কালিয়া পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন বলেন, গত নির্বাচনের আগে পৌরবাসীকে কোনো প্রতিশ্রুতি দেইনি |
তবে পৌরবাসীকে সঙ্গে নিয়ে সব সমস্যা সমাধানে একযোগে কাজ করব বলে কথা দিয়েছিলাম |
নির্বাচনের পর পৌরবাসীর সুপারিশ ও মতামতের ভিত্তিতে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি |
অধিকাংশ ক্ষেত্রে আমার সাফল্য আছে |
কিছু কিছুু ক্ষেত্রে ব্যর্থতাও রয়েছে |
তিনি বলেন, নড়াইলের কালিয়া পৌরসভার প্রধান প্রধান সড়কে রাতে বাতির ব্যবস্থা করেছি |
গরিব মেধাবী শিক্ষার্থীদের আর্থিকসহ নানাভাবে সাহায্য করা হচ্ছে |
পৌরবাসীর ওপর বাড়তি করের বোঝা চাপিয়ে দেয়া হয়নি |
অপরদিকে সেবা নিতে এসে কেউ হয়রানির শিকার হননি |
নাগরিকদের ডেঙ্গুসহ সর্বক্ষেত্রে সচেতন করতে সভা-সমাবেশ করে যাচ্ছি |
পৌরসভাকে শতভাগ দুর্নীতিমুক্ত করতে পেরেছি |
তবে ময়লা-আবর্জনা বা বজর্য ব্যবস্থাপনায় ত্রুটি রয়েছে |
বাজেটের অপ্রতুলতা এবং সংশিষ্টদের সহযোগিতা না পাওয়ায় এ সমস্যার সমাধান করতে পারিনি |
নড়াইলের কালিয়া মেয়র আরও বলেন, সাড়ে তিন বছরে কালিয়া পৌর এলাকায় ১২ কোটি ৯৯ লাখ ৫৭ হাজার টাকার উন্নয়ন কাজ করা হয়েছে |
এরই মধ্যে নড়াইলের কালিয়া জরাজীর্ণ খানাখন্দের সড়কগুলো মেরামতের জন্য টেন্ডার হয়ে গেছে |
শিগগিরই এর কাজ শুরু হবে |
এরপর যাতায়াত ও যানবাহন চলাচলে আর কোনো সমস্যা থাকবে না |
একমাত্র বাসস্ট্যান্ডের উন্নয়ন করা হয়েছে এবং আগামী দিনে আরও করা হবে |
পৌরসভায় অবস্থিত কবরস্থানগুলোর উন্নয়নে অনুদান দেয়া হচ্ছে |
চলতি বছর চাঁদপুর কবরস্থানের জন্য ১ লাখ টাকা দেয়া হয়েছে |
আগামী নির্বাচনে সৃষ্টিকর্তা যদি অংশগ্রহণ করার সুযোগ দেন এবং বিজয়ী হই, তাহলে দ্বিতীয় শ্রেণি থেকে পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীত করার চেষ্টা করব |
সে কারণে পৌরসভার রাজস্ব বাড়ানোর জন্য এখন থেকেই কাজ করে যাচ্ছি |
নড়াইলের কালিয়া ফকির মুশফিকুর রহমান লিটন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পৌসভার কর্মী নিয়োগ দিয়ে সহায়তা করছি |
নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে কুকুরের কামড়ের কোনো ভ্যাকসিন নেই |
ভ্যাকসিনের প্রয়োজন হলে রোগীরা পৌরসভায় আসেন এবং ভ্যাকসিন সংগ্রহ করে নিয়ে যান |
পৌরসভার চাহিদা মোতাবেক সরকারি বরাদ্দ পেলে জলাবদ্ধতা নিরসনে আরও ড্রেন নির্মাণের পরিকল্পনা আছে |
আর নদীভাঙন রোধে নড়াইল-১ আসনের এমপি মো. কবিরুল হক মুক্তির সহযোগিতায় কাজ চলছে |
পর্যায়ক্রমে সব এলাকার ভাঙন রোধের চেষ্টা চলছে |
নড়াইলের কালিয়া মেয়র বলেন, নড়াইলের কালিয়া এ পৌরসভায় রয়েছে অনেক ঐতিহ্যবাহী নিদর্শন- সরকারি শহীদ আবদুস সালাম ডিগ্রি কলেজে রয়েছে উপমহাদেশের সর্ববৃহৎ সম্পূর্ণ পিতলের তৈরি ৫ টন ওজনের জগন্নাথ দেবের রথ |
এছাড়া নড়াইলের কালিয়া পৌরসভার পুরনো ভবনের পূর্বপাশে উদয় শংকর ও রবিশঙ্করের স্মৃতিবিজড়িত সৌন্দর্যমণ্ডিত দ্বিতল আদি বাড়ি রয়েছে |
এখানে রয়েছে প্রয়াত অভিনেত্রী সুচিত্রা সেনের মামাবাড়ির স্মৃতিও |
প্রতিদিন অনেক মানুষ স্মৃতিবিজড়িত কালিয়া শহরকে একনজর দেখতে আসেন |
শিশুদের জন্য পার্ক বা বিনোদন কেন্দ্র প্রসঙ্গে নড়াইলের কালিয়া মেয়র লিটন বলেন, একটি শিশুপার্ক প্রতিষ্ঠা করা খুবই প্রয়োজন, যা প্রক্রিয়াধীন রয়েছে |
তিনি বলেন, নড়াইলের কালিয়া পৌরসভার একজন খাদেম হিসেবে পৌরবাসীর খেদমত করে যাচ্ছি |
সাফল্যের পাশাপাশি কিছুটা যে ব্যর্থতা আছে, এটা আমি অকপটে স্বীকার করতে দ্বিধা করব না |
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ |
অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে |
( , , , . .) |
ক্যাটাগরিঃ সারাদেশ, যশোর | কোন মন্তব্য নেই " |
দেবহাটায় ভ্যান চালক ও তার পরিবারকে মারপিটের অভিযোগ (নতুন সংবাদ) |
(পুরানো সংবাদ) কলারোয়ায় পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার |
একই রকম সংবাদ সমূহ |
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ! |
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন |
এনামুল-সম্রাটসহ ৪ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ |
ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সংসদবিস্তারিত পড়ুন |
'ভূয়া' সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে |
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না |
এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন |
নড়াইলে শিশু মহিমা খুন |
দাদা-দাদিসহ ৮জনের বিরুদ্ধে মামলা |
টিকাদানের সাফল্যে 'ভ্যাকসিন হিরো' পেলেন প্রধানমন্ত্রী |
সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান |
নড়াইলে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এসপি জসিম উদ্দিন |
এবার বাংলাদেশেও ভাঙল প্রচলিত নিয়ম, যাত্রী নিয়ে বিয়ে করতে বরের বাড়িতে কনে! |
তবু নড়াইলের দিপালী'র মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি! মৃত্যুর পরে রাষ্ট্রীয় মর্যাদার প্রত্যাশা |
আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে মিন্নি |
ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি 'গুজব' |
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ |
নড়াইলে ইয়াবাসহ ইউএনও অফিসের সহায়ক গ্রেফতার |
নড়াইলে ভাইস চেয়ারম্যানের জামিন ও রিমান্ড না মঞ্জুর |
ঢাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় বাগেরহাট জেলা... |
লাইক দিয়ে সংযুক্ত থাকুন |
সর্বশেষ সংবাদ |
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ! |
'প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে': লুৎফুল্লাহ এমপি |
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন |
কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন |
কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার |
সেই ৩৫ বস্তা টাকা জ্বালানী বানালেন স্থানীয়রা |
পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু |
টাকার স্তূপ নিয়ে হুলুস্থুল, যুবকের কাণ্ড মুহূর্তে ভাইরাল |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.