content
stringlengths
0
129k
আজ সকাল ১০.০০ ঘটিকায় রাজশাহী-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ ভাইস-চেয়ারম্যান জনাব ফজলে হোসেন বাদশা রাজশাহী রেশম কারখানার ৫টি পাওয়ার লুমের কার্যক্রম পরীক্ষামূলকভাবে উদ্বোধন করেন
রাজশাহী রেশম কারখানা চত্ত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজশাহী রেশম কারখানা চালু হওয়া তাঁর এবং রাজশাহীবাসীর স্বপ্ন
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই স্বপ্ন আজ সফল হওয়ার পথে
তিনি রেশম কারখানার ৫টি পাওয়ার লুমের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠানে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন
তিনি রেশম শিল্পকে রেশম কারখানার শিল্প না ভেবে এটিকে সামাজিক শিল্প হিসেবে বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহ্বান জানান
প্রথমত ট্রায়াল বেসিসে ৫টি লুমের সকল কার্যক্রম সম্পন্ন করে এর পরিধি ক্রমান্বয়ে আরও বাড়ানোর কথা বলেন
২০০২ সালে রেশম কারখানা বন্ধ করে দেওয়ার ফলে রাজশাহী তথা বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার বিষয়টি তুলে ধরেন
অন্যদিকে তিনি অন্যান্য সুবিধার পাশাপাশি বর্তমানে কারখানায় গ্যাস সংযোগ প্রয়োজন বলে উল্লেখ করেন
বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজ সেবক জনাব শাহীন আক্তার রেনী বলেন, রাজশাহী সিল্কের ব্রান্ডিং পেয়েছে
রাজশাহী এখন সিল্ক হেভেন
তিনি রেশম শিল্পের উন্নয়নের জন্য কাজ করে যাওয়ার কথা বলেন
সভাপতির বক্তব্যে রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বলেন, আমাদের গর্বের এবং আত্মসম্মানের প্রতীক হলো এই রেশম কারখানা
তৎকালীন সময়ে কারখানার লোকসান থাকলেও তা চালু রাখা যু্ক্তিযু্ক্ত ছিল বলে তিনি বলেন
তিনি রেশম শিল্পের উন্নয়নের জন্য চীন, ভারত থেকে উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করার বিষয়টি উল্লেখ করেন
এজন্য রেশম শিল্পের উন্নয়নের লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপিকা তসলিমা খাতুন, স্বাগত বক্তব্য দেন প্রধান উৎপাদন ও বাজারজাতকরণ কর্মকর্তা মো: মাহবুবুর রহমান, আরও বক্তব্য দেন সিবিএ সভাপতি মো: আবু সেলিম
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকলে ৫টি পাওয়ার লুম চালুকরণের সকল পর্যায় অর্থাৎ ধাপ পরিদর্শন করেন
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ও পরিচালনা পর্ষদের সদস্য ড. সাবরিনা নাজ, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সদস্য(অর্থ ও পরিকল্পনা)ও সদস্য(উৎপাদন ও বাজরজাতকরণ) অ:দা: সৈয়দা জেবিননিছা সুলতানা, সদস্য(সম্প্রসারণ ও প্রেষনা) এম.এ মান্নান, রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো: লিয়াকত আলী, রেশম উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেন বোর্ডের সচিব মো: জায়েদুল ইসলাম
তানহা আহমেদ তাহি: একটি দেশ ও জাতির উন্নয়নে নারীর ভূমিকা অপরিসীম
পরিবার থেকে শুরু করে কর্মক্ষেত্র, শিক্ষা, সংস্কৃতি সামগ্রিক দিক থেকে নারীরা আজ পুরুষের সাথে সমান তালে এগিয়ে যাচ্ছে
রাষ্ট্র ও সমাজ দিন দিন উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে যার পেছনে রয়েছে নারীদের অসামান্য অবদান
উন্নয়নের এই অগ্রগতিতে জীবনযাত্রার মানে এসেছে আমূল পরিবর্তন
কিন্তু এই পরিবর্তন ও উন্নয়নের পরেও নারীর প্রতি নৃশংসতা অর্থাৎ নারী নির্যাতন এই একবিংশ শতাব্দীতে এসেও কোনরূপ পরিবর্তন হয়নি
বরং সময়ের সাথে সাথে এই নির্যাতনের হার যেন ঊর্ধ্বগামী
যৌতুকের জন্য গৃহবধূকে খুন, ধর্ষণ, শ্লীলতাহানি, নারী পাচারের মতো জঘন্য অপরাধ পত্রিকা খুললেই পেয়ে থাকি
নারীর প্রতি এই নৃশংসতা দেশে অনেক আগে থেকেই চলে আসলেও বর্তমান করোনা পরিস্থিতিতে এ যেন আরও ভয়াবহ আকার ধারণ করেছে
লকডাউনের জন্য মানুষ এখন ঘরবন্দী অবস্থায় সময় কাটাচ্ছে যার ফলে বেড়ে চলছে নারী নির্যাতন
আজকাল ঘরে বাইরেই এই নিষ্ঠুরতা সীমাবদ্ধ নয়
সামাজিক গণমাধ্যমেও ঘটে চলছে নারী শ্লীলতাহানি
সাম্প্রতিক সময় ঘটে যাওয়া সবচেয়ে আলোচিত একটি ঘটনা হলো টিকটিক নামক সামাজিক গণমাধ্যম ব্যাবহার নারী পাচারের ঘটনা
এছাড়াও নারী পাবলিক ফিগার যারা আছে তাঁদের কমেন্ট বক্সে কুরুচিপূর্ণ মন্তব্য, অশ্লীল শব্দোচ্চারণ ইত্যাদি বিভিন্ন ভাবে তাদের হেনস্তা যেমন দিন দিন বেড়ে চলছে সেই সাথে সাধারণ মেয়েদের সাথেও চলছে অসহনীয় নির্যাতন
ইনবক্সে আপত্তিকর ছবি, মেসেজ দেয়ার পাশাপাশি গোপনভাবে ধারণকৃত ভিডিও, ছবির মাধ্যমে ব্ল্যাকমেইল, অনৈতিক কাজের জন্য চাপ প্রয়োগের মতো অসামাজিক কাজ
এই সকল নির্যাতন এড়াতে সরকার আইনি ব্যাপারে অনেক কঠোর বিধিনিষেধ জারি করেছে
২০২০ সালে ঘটে যাওয়া কয়েকটি আলোচিত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দেশজুড়ে ধর্ষণ-নির্যাতন বিরোধী আন্দোলন গড়ে ওঠে
আন্দোলনকারীরা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি "মৃত্যুদণ্ড" করার দাবি জানান
তারই ধারাবাহিকতায় সরকার আইনটি সংশোধনের সিদ্ধান্ত নিয়ে থাকেন
এছাড়া নির্যাতনের শিকার নারী ও শিশু সহায়তায় জাতীয় হেল্পলাইন ১০৯ সেবা চালু, নির্যাতনকারীরে কঠোর শাস্তির বিধান, বেসরকারি সংস্থার গুরুত্বপূর্ণ পদক্ষে, সেমিনার ইত্যাদি নানা ভাবে নির্যাতন এড়াতে কাজ করে যাচ্ছে
কিন্তু এতো কিছুর পরেও নারী নির্যাতন কমছে না
এর পেছনে মুল কারণ আইন ব্যাবস্থা কঠোর হলেও তা প্রয়োগের ক্ষেত্রে এখনো রয়েছে অনীহা
আইনের ফাঁক-ফোকর থেকে বেড়িয়ে যাচ্ছে বিত্তবান অপরাধীরা
এছাড়া অপরাধের তুলনায় দৃষ্টান্ত মূলক শাস্তিও দেয়া হচ্ছে খুব কম
বিচারহীন অবস্থায় থেকে যায় অনেক ভিকটিম
আইনী ব্যাবস্থার শিথিলতার পাশাপাশি পারিবারিক নৃশংসতায় ভুক্তভগী নারী সবসময় আইনের আশ্রয়ও চাইতেও পারে নানাবিধ চাপের কারণে
এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে নারী নির্যাতন অবস্থা আরো বিপদজনক হয়ে উঠবে
তাই আইনী ব্যাবস্থার পাশাপাশি, সমাজ, পরিবার সামগ্রিক দিক থেকেই সচেতন হতে হবে আমাদের সকলের
প্রত্যেক বাবা মা এর উচিত তাদের উঠতি বয়সী ছেলে মেয়েদের সাথে বন্ধুসুলভ ব্যবহার করা
বর্তমানে কিশোর বয়সী ছেলে মেয়েদের বেপরোয়া চলাফেরা বেড়ে যাচ্ছে যা নারীর প্রতি নৃশংসতা বৃদ্ধির বড় কারণ
তাই এই সকল কিশোর কিশোরীদের সময় থাকতে বেপরোয়া জীবন যাপন থেকে সরিয়ে আনতে হবে
এছাড়া শিশু সন্তানদের ছোট থেকে নৈতিক শিক্ষার পাশাপাশি নারী পুরুষের বৈষ্যমতা থেকে দূরে রাখতে হবে
প্রত্যেক মায়েদের উচিত তাদের সাথে ঘটে যাওয়া অন্যায় তাদের সন্তানদের সাথে শেয়ার করা যাতে তারা নির্যাতনের ভয়বহতা উপলব্ধি করতে পারে
এছাড়া শিক্ষা ব্যাবস্থায় আনতে হবে পরিবর্তন
স্কুলগুলোতে সেক্স এডুকেশন সম্পর্কে শিক্ষা দেওয়ার ব্যাবস্থা করতে হবে
বাবা-মায়েদেরও মানসিকতা তৈরি করতে এই শিক্ষাটা দেবার
কারণ সঠিক শিক্ষার অভাবে ছেলেমেয়েরা অল্প বয়সে পর্নোগ্রাফিতে ঝুঁকে পড়ছে
এতে করে নারী নির্যাতন, যৌন হয়রানির বিষয়গুলো পুরুষদের মধ্যে চলে আসে
এই ক্ষেত্রে যথাযথ শিক্ষাটা খুব জরুরি
পাশাপাশি পুরুষতান্ত্রিক সমাজ ব্যাবস্থার অন্ধ বিশ্বাস, গোড়ামী দূর করে নারীকে করতে হবে অন্যায়ের প্রতিবাদ
ঘর কিংবা বাহিরে যে যেখানেই নৃশংসতার শিকার হচ্ছে, সেখান থেকেই নিতে হবে তাৎক্ষনিক পদক্ষেপ
পরিশেষে বলা যায় শুধু সরকার, আইনী ব্যাবস্থার মাধ্যমেই নারী নির্যাতনের সামাজিক ব্যধি দূর করা সম্ভব নয় বরং সকলের এক সাথে নিরবিচ্ছিন্ন পদক্ষেপই হবে এই অবক্ষয় ভেঙে ফেলার মূল হাতিয়ার
আসুন আমরা আমদের জায়গা থেকে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি, নারী নির্যাতন বন্ধ করে নারী স্বাধীনতা নিশ্চিত করি
লেখক: তানহা আহমেদ তাহি
শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ঢাকা, ২৬ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
ক্যাম্পাসলাইভ২৪ডটকম-এ (24.) প্রচারিত/প্রকাশিত যে কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত অপরাধ
11-17 2021: সাপ্তাহিক রাশিফল ১১-১৭ অক্টোবর, মায়ের অসুখ টেনশন বাড়াবে মেষের - 11 17 2021 |
আপনি 11 ভার্সনে এই সময় সাইট দেখছেন
এই সময় সাইট অপটিমাইজড এবং এডজ ও ক্রোম ব্রাউজারে সেরা অভিজ্ঞতা দেয়
প্লিজ আপনার ব্রাউজার আপডেট করুন
জলপাইগুড়ি
আলিপুরদুয়ার
পশ্চিমবঙ্গ
লাইফস্টাইল
অ্যাস্ট্রো
উত্তর-পূর্ব ভারত
অপরাধ-তদন্ত
মার্কিন খবর
তথ্য-তালাশ
সিটিজেন রিপোর্টার
লেন্সবন্দি
ফটো গ্যালারি
অ্যাস্ট্রো
ট্যারো কার্ড
নিউমেরোলজি
আর্থিক ভবিষ্যফল
শুভ জন্মদিন
লাক এক্সপ্রেস
কোষ্ঠীবিচার
11 17 2021
সাপ্তাহিক রাশিফল ১১-১৭ অক্টোবর, মায়ের অসুখ টেনশন বাড়াবে মেষের
| . | : 11, 2021, 8:25
আগামী এক সপ্তাহে বিভিন্ন গ্রহের অবস্থানের ওপর নির্ভর করবে কোন রাশির জাতকদের কেমন কাটবে
কারোর জীবনে আসবে সাফল্য তো কারোর জীবনে আসবে ব্যর্থতা
দেখে নিন দুর্গাপুজোর এই এক সপ্তা়হ বিভিন্ন রাশির জাতকদের কেমন কাটবে
সাপ্তাহিক রাশিফল
এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: ১১ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ২০২১ পর্যন্ত এই এক সপ্তাহে বিভিন্ন রাশির জাতকদের কার কেমন কাটবে তা দেখে নেব আমরা
এই সপ্তাহে সবাই ব্যস্ত থাকবে দুর্গাপুজো উদযাপনে