content
stringlengths
0
129k
● পুলিশকে মেধার সর্বোচ্চ ব্যবহার করতে হবে -আইজিপি ● জ্ঞানভিত্তিক উন্নত দেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে -আইসিটি প্রতিমন্ত্রী ● স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ ১৭ মার্চ থেকে বর্ণাঢ্য আয়োজন পরিকল্পনা ● বঙ্গবন্ধুর স্বপ্নের সিঁড়ি বেয়ে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে -প্রধানমন্ত্রী ● বঙ্গবন্ধু ও বাংলাদেশ একসূত্রে ...
হোম > শিক্ষা সংবাদ
বিদ্যমান সুযোগ-সুবিধাতেই মানসম্মত শিক্ষা দিতে হবে -প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ
বিদ্যমান সুযোগ-সুবিধার মধ্যে থেকেই শিক্ষকসহ শিক্ষাখাতে জড়িত সবাইকে আন্তরিক হওয়ার আহ্ববান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান
সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত 'মানসম্মত প্রাথমিক শিক্ষা' বিষয়ক জাতীয় সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্ববান জানান
মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা খাতে সরকার যা দিচ্ছে, তার সঠিক ব্যবহার করা হচ্ছে না
এমন কি তার ফলও পাওয়া যাচ্ছে না
প্রাথমিক শিক্ষা হলো ভিত্তিভূমি, যা নষ্ট হলে সব শেষ হয়ে যাবে
এছাড়া শিক্ষার জন্য অন্য যেসব জিনিস চাচ্ছি তা বর্তমানে বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে সবার কাছে
কিন্তু মানসম্মত শিক্ষা ছোট ব্যাপার হয়ে গেছে
সম্মেলনে শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িতরা মনে করছেন, প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে যোগ্যতাসম্পন্ন শিক্ষক, স্কুলের সময় কমানো, শহরের বিদ্যালয়গুলোতে উপবৃত্তির টাকা দেয়া এবং ছাত্র-শিক্ষকের আনুপাতিক হার কমানো জরুরি
প্রাথমিক শিক্ষা মানসম্মত করার জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন অভিভাবকদের পক্ষ থেকে এস এম মাসুদ জামান
তিনি বলেন, সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত স্কুলের সময়সূচি করা এবং মিডডে মিল চালু করলে শিশুদের ধরে রাখা সম্ভব
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের নির্বাহী পরিচালক সাব্বির বিন সামস বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে দাতা সংস্থার সব পরামর্শ নেয়া যাবে না
নিজস্ব উদ্যোগেও কাজ করতে হবে
প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেন বলেন, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রাথমিক স্কুলের সময়সূচি হলে ভালো হয়
প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোঃ হুমায়ুন খালিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের মহাপরিচালক আলমগীর হোসেন, অতিরিক্ত সচিব আকরাম হোসেন, সাবেক শিক্ষা সচিব এনায়েত খান, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী প্রমুখ
সম্মেলনে দেশের ৬৪ জেলার ২৫৬ জন ছাত্র, শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন
হামদর্দ ভার্সিটি বাস উদ্বোধন
ড. হারুন-অর-রশিদ বিইউবিটি'র নতুন রেজিস্ট্রার
দ্রæত স্কুল-কলেজ খুলে দেয়ার নির্দেশ দিয়েছি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে উল্লেখ করে বলেছেন, করোনার কারণে বন্ধ থাকা স্কুল-কলেজ শীঘ্রই খুলে দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে
আমরা খুব তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দেয়ার জন্য -...
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে মিছিলে পুলিশের বাধা
রোডম্যাপ ঘোষণা করে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসহ তিন দফা দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর মিছিলে বাধা দিয়েছে পুলিশ
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শহীদ মিনার...
জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই শর্তে প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়া উত্তীর্ণের সুযোগ
করোনা মহামারির কারণে পরীক্ষা নিতে না পারায় ছাত্রছাত্রীদের সময় কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
শর্তসাপেক্ষে তাদের পরবর্তী বর্ষে উত্তীর্ণের সুযোগ দেয়া হবে
পাশাপাশি অনলাইনে তাদের নতুন ক্লাসও শুরু করা হবে
শিক্ষাখাতে ৪২৩ কোটি টাকা সহায়তা দিল ইইউ
দেশের শিক্ষা খাত আরও শক্তিশালী করতে ৪২৩ কোটি টাকা (৪২ মিলিয়ন ইউরো) সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)
বাংলাদেশ সরকারের কাছে এ সহায়তা হস্তান্তর করা হয়েছে
ঢাকার ইইউ অফিস থেকে এ তথ্য জানানো হয়
সর্বাধিক পঠিত
সাম্প্রতিক পোস্ট
এলার্জি প্রতিরোধের প্রাকৃতিক উপায়
এলার্জি শব্দটা যদিও আজ আর কারও কাছে নতুন কিছু নয়, তবুও এটা সম্পর্কে সার্বিক ধারণা থাকা সবার জন্য অতীব জরুরি
কেননা শ্বাসকষ্ট, একজিমাসহ বহু চর্মরোগের জন্য দায়ী এই এলার্জি
ধূলাবালি, ফুলের রেনু, নির্দিষ্ট কিছু খাবার ও ঔষধ...
ছয় বছরের নিচে প্রথম শ্রেণিতে ভর্তি নয়
এত দিন সর্বনিম্ন পাঁচ বছর বয়সেই শিশুরা প্রথম শ্রেণিতে ভর্তি হতে পারত
কিন্তু আগামী বছর থেকে তাতে পরিবর্তন আসছে
বয়স ন্যূনতম ছয় বছর না হলে কোনো শিশু প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে না
ইউরোপে পড়াশুনা করতে কোন দেশে কত টাকার ব্যাঙ্ক স্টেটমেন্টস লাগবে
ইউরোপের উচ্চশিক্ষার একটি অবিছেদ্য শর্ত হলো আপনি আর্থিক সাবলম্বী কি না
আপনি আপনার পড়াশুনা চালিয়ে যেতে পারবেন কি না
ভিসা আবেদনের আগে আপনাকে একটা নির্দিষ্ট পরিমান টাকার ব্যাঙ্ক সলভেনসি সার্টিফিকেট ...
দ্রæত স্কুল-কলেজ খুলে দেয়ার নির্দেশ দিয়েছি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে উল্লেখ করে বলেছেন, করোনার কারণে বন্ধ থাকা স্কুল-কলেজ শীঘ্রই খুলে দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে
আমরা খুব তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দেয়ার জন্য -
করোনা চিকিৎসায় ভেষজের সন্ধান ড. এনায়েতের
প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে বিশ্বজুড়েই চলছে নিবিড় গবেষণা
উদ্ভাবিত টিকা আরো কার্যকর করতে যেমন চেষ্টা চলছে, তেমনি ওষুধ আনার ঘোষণাও মিলেছে নামি-দামি প্রতিষ্ঠানের তরফে
এরই মধ্যে কভিড-১৯-এর চিকিৎসায় ভেষজ উদ্ভিদের সন্ধান দিলেন
দশটি জাপানি কন্সেপ্ট যা জীবনকে করবে উন্নত ও শ্রেষ্ঠতর
দশটি জাপানি কন্সেপ্ট যা জীবনে নিয়ে আসবে স্তব্ধতা, যা জীবনকে করবে শ্রেষ্ঠতর, উন্নত
জাপানিদের জীবনযাপন মানেই সরলতা ও অকপটতা; তাদের মধ্যে না রয়েছে হিংস্রতা না আছে ঠকানোর প্রবণতা
খুবই সাধারণ সুন্দর জীবনধারা তাদের
এমনই দশটি কন্সেপ্ট নিয়ে আজ আমার এই লেখা
শিশু ক্যাম্পাস
বাবার সাথে লা মেরিডিয়ানে আমার এক্সাইটিং দু'দিন!
লা মেরিডিয়ান, আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর হোটেল
অন্য ফাইভস্টার হোটেলগুলোর চেয়ে শিল্প-সুন্দরে
সহজপাঠ স্কুলে অনলাইনে 'যেমন খুশি তেমন সাজো উৎসব'
সহজপাঠ স্কুলে অনলাইনে 'যেমন খুশি তেমন সাজো উৎসব'
বিশেষ সংখ্যা
আর্কাইভ ফেব্রুয়ারি ২০০৬ জানুয়ারি ২০০৬ ডিসেম্বর (২), ২০০৫ ডিসেম্বর (১), ২০০৫ নভেম্বর ২০০৫ অক্টোবর ২০০৫ সেপ্টেম্বর ২০০৫ আগস্ট ২০০৫ জুলাই ২০০৫ জুন ২০০৫ মে (২), ২০০০ মে (২), ২০০৫ মে (১), ২০০৫ এপ্রিল ২০০৫ মার্চ ২০০৫ ফেব্রুয়ারি ২০০৫ জানুয়ারি ২০০৫ ডিসেম্বর ২০০৪ নভেম্বর ২০০৪ অক্টোবর ২০০৪ সেপ্টেম্বর ২০০৪ মে (১), ২০০০ আগস্ট ...
--- বিভাগ বিভাগ পর্যায়ের সরকারি অফিস জেলা পর্যায়ের সরকারি অফিস উপজেলা পর্যায়ের সরকারি অফিস আঞ্চলিক অফিসসমূহ বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহ
সরকারি অন্যান্য পোর্টাল দেখুন
বিভাগ বিভাগ পর্যায়ের সরকারি অফিস জেলা পর্যায়ের সরকারি অফিস উপজেলা পর্যায়ের সরকারি অফিস আঞ্চলিক অফিসসমূহ বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ উদযাপনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানাবিধ পরিকল্পনা হাতে নিয়েছে
ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে শতবর্ষের অনুষ্ঠানসূচি ও অতিথিদের তালিকা
বিশ্ববিদ্যালয়জুড়ে চলছে আয়োজকের দায়িত্বে থাকা লোকজনের ব্যস্ততা
শতবর্ষ উদযাপনে কর্তৃপক্ষ স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান 'মিট দ্যা প্রেস' অনুষ্ঠানে সাংবাদিকদের এসব বিষয়ে অবহিত করেন
তিনি জানান, আগামী ডিসেম্বরের ১-৪ তারিখ পর্যন্ত শতবর্ষের প্রথম ধাপের অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে
প্রতিদিন দুই পর্বে অনুষ্ঠান সূচি রাখা হয়েছে
বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত অতিথিদের বক্তব্য, স্মৃতিচারণ এবং ৫টা থেকে পরবর্তী সময় দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে
এরপর ১২ ডিসেম্বর কনসার্টের মাধ্যমে শতবর্ষ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হবে
অনুষ্ঠানের প্রথম দিন এবং সমাপ্তির দিন মূল ভেন্যু (কেন্দ্রীয় খেলার মাঠ) ছাড়াও হাজী মুহম্মদ মহসীন হল মাঠ, অপরাজেয় বাংলা ও টিএসসির সামনে সবার অনুষ্ঠান উপভোগের স্বার্থে বড় স্যাটেলাইট পর্দা স্থাপন করা হবে
অনুষ্ঠানের প্রথম দিন অর্থাৎ পয়লা ডিসেম্বর প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ
তিনি শতবর্ষের মূল সঙ্গীত (থিম সং) বাজানোর মাধ্যমে পরবর্তী সব বর্ণাঢ্য আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ড. শিরীন শারমিন চৌধুরী
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং শুভেচ্ছা বার্তা প্রেরণ করবেন
পরবর্তী দিনগুলোতে পর্যায়ক্রমে দেশের খ্যাতিমান শিক্ষাবিদ, সরকারের শিক্ষামন্ত্রী, কলকাতা বিশ্ববিদ্যালয় ও কলম্বো বিশ্ববিদ্যালয়ের ভিসি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের লোগো ও শতবর্ষের স্মারক সংবলিত মগ, কলম, ব্যাগ ও উপহার প্রদানের উপযোগী সামগ্রী শিক্ষার্থীদের বিক্রি করা হবে
দীর্ঘমেয়াদি হিসেবে গৃহীত পরিকল্পনা সম্বন্ধে উপাচার্য জানান, শতবর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে তিনটি বই প্রকাশ করবে
বইগুলো হলো অধ্যাপক ড. শরিফুল ইসলাম চৌধুরী সম্পাদিত 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রমবিকাশ : ১৯২১-২০২১', যেটির প্রধান উপদেষ্টা সম্পাদক ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, 'দ্যা ইউনিভার্সিটি অব ঢাকা : দ্যা মেকিং অ্যান্ড শেকিং অব বাংলাদেশ', যেটির সম্পাদনা করেছেন আরেক ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী এবং থাকবে একটি তথ...
এ ছাড়াও ৫২টি সমাবর্তনে সমাবর্তন বক্তা ও তৎকালীন ভিসির বক্তব্যের সঙ্কলন নিয়ে একটি প্রকাশনা এবং প্রায় ৫০টি বিভাগের নিজস্ব প্রকাশনা বের হবে
বিশ্ববিদ্যালয়ের দুর্লভ আলোকচিত্রগুলো সংগ্রহ করে একটি ফটো অ্যালবাম প্রকাশ করা হবে
আরো থাকবে শতবর্ষে বিশ্ববিদ্যালয়ের অর্জন ও প্রত্যাশা শিরোনামে শিক্ষার্থীদের লেখা বাছাইকৃত প্রবন্ধ ও কবিতা নিয়ে প্রদর্শনী
প্রকাশনার বাইরে আরো বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণা প্রতিষ্ঠানের প্রায় ২৫৫টি মৌলিক প্রায়োগিক গবেষণা প্রকল্প পরিচালনা করা হবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনে গবেষণাধর্মী আন্তর্জাতিক ওয়েবিনারের মাধ্যমে গত ২১ জানুয়ারি গবেষণার যে নতুন দ্বার উন্মুক্ত হয়েছে তার যাত্রা অব্যাহত থাকবে
প্রকাশিত ছয়টি থিমেটিক ওয়েবিনারকে আবর্তন করে প্রকাশিত হবে ছয়টি গবেষণামূলক ভলিউম
এ ছাড়াও শতবর্ষকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়কে আধুনিক, গবেষণামুখী, শিক্ষার্থীবান্ধব ও আন্তর্জাতিক মানদণ্ডে উন্নিত করার লক্ষ্যে নেয়া হয়েছে বিশ্বমানের মাস্টারপ্ল্যান
শুধু ভৌত অবকাঠামোগত উন্নয়ন নয় বরং শিক্ষা, গবেষণা, উন্নয়ন এবং সেগুলোর আধুনিকায়নের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে উন্নিত হওয়ার জন্য সংশ্লিষ্ট বিষয় বিবেচনায় নিয়ে ব্যতিক্রমধর্মীভাবে এটি প্রণয়ন করা হয়েছে
বিশ্বের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে মিল রেখে শতবর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন করবে একটি 'শতবর্ষ স্মৃতিস্তম্ভ'; যা ভবিষ্যৎ প্রজন্মকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'অসীমতার স্তম্ভে বিশালতা, অন্তর্ভুক্ততা এবং উদারতা'র জানান দেবে