content stringlengths 0 129k |
|---|
করোনা আপডেট: দেশে ফের কমল করোনা সংক্রমণ |
এম ভারত নিউজ |
1 |
শর্তসাপেক্ষে রথ যাত্রার অনুমতি নবদ্বীপে |
এম ভারত নিউজ |
10 |
মঙ্গলবার বাইপাস সার্জারি হতে পারে রাষ্ট্রপতির |
এম ভারত নিউজ |
8 |
রাজ্যে এল ৭৫ হাজার কোভ্যাক্সিন |
এম ভারত নিউজ |
7 |
আজ ইঁদুর দৌড়ের যুগে সবসময়ে আপডেটেড থাকা সবচেয়ে প্রয়োজন |
আর আপডেটেড মানে দেশের খবর, বিদেশের খবর, বিনোদনের খবর সমস্ত কিছুর সম্পর্কে জেনে নেওয়া |
আজ উন্নত প্রযুক্তির জন্য সেটাও সম্ভব হয়েছে |
দুনিয়ার সব তথ্য আমাদের হাতের মুঠোয় |
আর যে কোন প্রান্তের যে কোন খবর এখন আরও তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে এনেছি এই নিউজ পোর্টাল ../ |
আপনি মোটা না রোগা, সেটা জরুরী বিষয় নয় যদি আপনার থাকে আকর্ষণীয় ফিগার |
অনেক মোটা মেয়েদেরও দেখবেন ঢেউ খেলানো চমৎকার ফিগার থাকে, আবার অনেকের ওজন কম হলেও দেখা যায় ফিগারের শেপ সুন্দর নয় |
সুন্দর আকর্ষিণীয় ফিগার চাই? জিমে গিয়ে কঠোর ব্যায়াম কিংবা ক্রাশ ডায়েটের কথা ভুলে যান |
আপনার ওজন যেমনই হোক না কেন, মেনে চলুন এই ৭টি টিপস |
শরীরের বাড়তি মেদ যাদের, তাঁদের মেদ ঝরে গিয়ে ফিগার হয়ে উঠবে দারুণ |
যারা বেশী রোগা বা ফিগারের শেপ সুন্দর নয়, তাঁদের ফিগারও হয়ে উঠবে পারফেক্ট! |
১) দিনে একবার ঘর মুছুন |
হ্যাঁ, ঠিক শুনেছেন/ যে কাজটি আপনার বাড়ির কাজের বুয়া করে সেটি আপনি করুন |
কেবল এই ঘর মোছাই আপনার ফিগারের শেপকে করে তুলবে আকর্ষণীয়, আর কিচ্ছু করতে হবে না! বিশেষ করে হাতের ও পেটের মেদ একদম থাকবে না |
২) ঘরদোর ঝাড়ামোছার কাজটিও প্রতিদিন নিজে করুন |
বারান্দার গ্রিল থেকে শুরু করে জানালা, সিলিং কিচ্ছু বাদ দেবেন না |
ঘরের কাজ তো হবেই, আপনার শরীরটা দারুণ হয়ে উঠবে |
৩) নিজের কাপড় গুলো নিজে ধুয়ে ফেলুন |
ওয়াশিং মেশিনে নয়, হাতে |
দেখবেন ওজন কমার পাশাপাশি শরীরটাও দারুণ হয়ে উঠছে |
হাতের ভালোই ব্যায়াম হবে |
৪) দিনে একবার লাঞ্চ কিংবা ডিনার করুন সালাদ দিয়ে |
পছন্দের ফল ও সবজির সাথে টক দই মিশিয়ে স্বাস্থ্যকর সালাদ বানিয়ে নিন |
এটা আপনার শরীরের বাড়তি মেদ কমিয়ে আপনাকে রাখবে ঝরঝরে ও সুন্দর |
৫) লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে ওঠানামা করুন |
দিনে অন্তত কয়েকবার সিঁড়ি ভাঙুন |
এটি হিপস ও কোমরের শেপ সুন্দর করতে খুবই কার্যকর |
সিঁড়ি ভাঙা না হলে গান ছেড়ে দিয়ে ইচ্ছামত নাচুন |
৬) দড়ি লাফ বা স্কিপিং খেলতে পারেন সুযোগ পেলেই |
আপনার সম্পূর্ণ শরীরের মাসল টোন করার পাশপাশি এটি ওজন কমায় ও শরীরের সর্বত্রই কাজ করে ফিগারের শেপকে সুন্দর করে তোলে |
৭) যত যাই করুন না কেন, অবশ্যই পর্যাপ্ত ঘুমাবেন ও বিশ্রাম নেবেন |
বিশ্রামের অভাবে আমাদের শরীরের নানান জায়গায় বিচ্ছিরি মেদ জমতে থাকে |
তবে বিশ্রাম নেয়া মানে দিনরাত বসে থাকা নয়, সেটাও খেয়াল রাখবেন |
সেই সাথে পান করবেন প্রচুর পানি |
মেদ কমাতে ও ফিগারকে আকর্ষিণীয় করতে এর জুড়ি মেলা ভার |
একই সাথে কার্বোহাইড্রেট জাতীয় খাবার কমিয়ে প্রোটিন বেশী খাওয়া শুরু করুন |
মুকসুদপুর উপজেলার ইউ পি নির্বাচনে ১৩ টিতে নৌকা, ৩ টি সতন্ত্র প্রার্থী বিজয়ী |
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্রোহী প্রার্থীর সমর্থকের হামলায় ছাত্রলীগ নেতা নিহত মধ্যরাত থেকে লক্ষ্মীপুরসহ যেসব এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ ১০০০ পিস ইয়াবা ও দুই কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ |
একশ টাকায় পুলিশের চাকরি পেয়ে বিস্মিত কেয়া!!! চট্টগ্রামে ৪ কোটি টাকার ইয়াবাসহ আটক ১ কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাই, আটক ২ মধ্যরাত থেকে লক্ষ্মীপুরসহ যেসব এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ সাভার থানাধীন তেঁতুলঝোড়া এলাকা হতে ০১ জন ধর্ষককে গ্রেফতার করেছে র্যাব-৪ |
নটরডেম কলেজছাত্রকে চাপা দেওয়া গাড়ির মূল চালক গ্রেপ্তার |
মেসি-নেইমারের কাকে হাসাবে মারাকানা? |
স্টাফ রিপোর্টার |
প্রকাশ: ১০ জুলাই, ২০২১, ৮:১৩ অপরাহ্ণ | |
অনলাইন সংস্করণ |
রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামের সবুজ ঘাসে মিশে আছে মেসির চোখের জল |
২০১৪ বিশ্বকাপের ফাইনালের শেষ বাঁশির পর প্রথমে আকাশের দিকে তাকিয়ে হতাশা প্রকাশের পর দুই হাঁটুতে হাত রেখে ঘাসের বুকে অশ্রু ছাড়ার দৃশ্যটা স্মরণ করে এখনো আফসোসে পোড়ে আর্জেন্টাইন সমর্থকরা |
নেইমারদের তো আরও আগেই ছুটি হয়েছিল সেমিফাইনালে জার্মানির কাছে ৭ গোল খেয়ে |
নেইমারের আনন্দ-উল্লাসের সাক্ষীও হয়ে আছে বিশ্ব ফুটবলের ঐতিহাসিক এ ভেন্যুটি |
বিশ্বকাপ থেকে লজ্জাজনকভাবে বিদায়ের দুই বছর পর অলিম্পিক ফুটবলের স্বর্ণ এই মারাকানা স্টেডিয়ামেই জিতেছিল ব্রাজিল |
২০১৬ রিও অলিম্পিক ফুটবলের ফাইনালে জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে সোনার হরিণ হয়ে যাওয়া অলিম্পিক ফুটবলের স্বর্ণমালা পরেছিলেন নেইমাররা |
ফাইনালের জয়ের নায়ক ছিলেন নেইমারই |
ম্যাচে গোল করেছিলেন, টাইব্রেকারেও করেছিলেন জয়সূচক গোলটি |
ঘরের বিশ্বকাপে মারাকানা স্টেডিয়ামে কোনো ম্যাচই খেলা হয়নি ব্রাজিলের |
ফাইনালে উঠলে সেখানে তাদের খেলা হতো প্রথম ম্যাচ |
ওই ফাইনালের আগে ব্রাজিলের পুরোনো রাজধানী শহরটি যেন ব্রাজিলের ছিল না, ছিল মেসি সমর্থকদের দখলে |
সাত বছর আগে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে রিও শহরের উম্মাদনা কাছ থেকে দেখেছি |
২৪ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠা এবং চিরশত্রু ব্রাজিলের সেমি থেকে বিদায় নেয়া- আর্জেন্টিনার সমর্থকদের পূর্ণ হয়েছিল খুশির ষোলকলা |
কিন্তু শেষ হাসি তারা মারাকানায় হাসতে পারেনি |
প্রথম দল হিসেবে দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপের ট্রফি নিয়ে ঘরে ফিরে জার্মানরা |
কোপার ফাইনাল উপলক্ষে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়াম ঘিরে নিশ্চয়ই মিলনমেলা চলছে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের! হয়তো এবার আর মেসি বা নেইমারের সমর্থকদের একক প্রাধান্য নেই, যেমন ২০১৪ বিশ্বকাপের ফাইনালের আগে ছিল মেসিদের এবং ২০১৬ অলিম্পিক ফুটবলের ফাইনালে ছিল নেইমারদের |
এ সময়ের বিশ্বসেরা দুই তারকা ফুটবলার মেসি ও নেইমারের মহারণও দেখা যাবে কোপার ফাইনালে |
রিও ডি জেনিরোর মারাকানা মেট্রো স্টেশন থেকে স্টেডিয়ামে মেলানো ফুটওভার ব্রিজটি ২০১৪ সালে বিশ্বকাপ উপলক্ষে সাজানো হয়েছিল মনোরমভাবে |
রিও ডি জেনিরোবাসীর বাড়তি বিনোদনের জায়গা স্টেশন আর স্টেডিয়ামের সংযোগ ব্রিজটি, যা ২০১৪ বিশ্বকাপের ফাইনালের আগের দুদিন ছিল শুধুই আর্জেন্টাইনদের দখলে |
এখনও চোখে ভাসছে ফাইনালের আগের দিনের মারাকানা স্টেডিয়ামের আশপাশের সেই দৃশ্য |
গিজগিজ করছিল মানুষ |
এখানে-সেখানে দাঁড়িয়ে দল বেঁধে ছবি তোলা, হৈ-হুল্লোড় করা |
ফাইনালে ব্রাজিল ছিল না, নেইমার সমর্থকদের গায়ে জ্বালা ধরাতে আর্জেন্টাইন সমর্থকদের কণ্ঠে ছিল উচ্চস্বরের গান 'ওলে ওলে আর্জেন্টিনা' |
কোপা আমেরিকায় ব্রাজিল ও আর্জেন্টিনার ফাইনাল অহরহ হলেও এখনো বিশ্বকাপ দুই দেশকে মুখোমুখি দাঁড় করাতে পারেনি ফাইনালে |
২০১৪ বিশ্বকাপে সেই সম্ভাবনা ছিল উজ্জ্বল |
আর্জেন্টিনা উঠলেও পারেনি ব্রাজিল |
তাইতো বিশ্বকাপের দেখাও হয়নি মেসি নেইমারের |
মারাকানায় ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে কোপার ফাইনাল ঘিরে যে উম্মাদনা বিশ্বব্যাপী তার বেশিরভাগের কেন্দ্রেই মেসি-নেইমার |
মেসির শেষ কোপা |
শেষের ভালো হবে কি ধরার এই সেরা ফুটবলারের? তার হাতে উঠবে কি আন্তর্জাতিক ট্রফি? কোপায় সফল এক দল আর্জেন্টিনা |
তারপরও মেসির আক্ষেপের জায়গা অনেক |
তার যে সাফল্য নেই দেশের জার্সিতে |
সেই অপেক্ষায়ই আর্জেন্টাইন সমর্থকরা |
রিও ডি জেনিরোর ফাইনালের উত্তেজনা এখন পুরো বিশ্বে |
বাংলাদেশে মনে হয় একটু বেশি-ই |
অন্য কোথাও ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ না হলেও বাংলাদেশে হয় |
মেসি ও নেইমারে মাতোয়ারা মানুষ এখন প্রিয় দলের বিজয় দেখে শেষ হাসির অপেক্ষায় |
নেইমার কি পারবেন কোপার শিরোপা ধরে রাখতে? নাকি মেসি প্রথম ট্রফির স্বাদ পাবেন তার শেষ কোপাতেই? |
২০১৪ বিশ্বকাপের মারাকানা কাঁদিয়েছিল মেসিকে |
২০১৬ অলিম্পিক ফুটবলে মারাকানা হাসিয়েছিল নেইমারকে |
এবার কার হাসার বা কার কাঁদার পালা? সব রহস্য লুকিয়ে সেই মারাকানায় |
ঐতিহাসিক এই স্টেডিয়ামই জানে কার হাতে ট্রফি তুলে দিতে মঞ্চ তৈরি করে আছে সে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.