content stringlengths 0 129k |
|---|
পরে গত ১০ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত মামলার চার্জশিট গ্রহণ করেন |
এরপর আদালত মামলাটির পরবর্তী বিচার কাজের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন |
ওই দিন পরীমনির আইনজীবী তার স্থায়ী জামিনের আবেদন জন্য আবেদন করেন |
শুনানি শেষে বিচারক আবারও অস্থায়ীভাবে তার জামিন মঞ্জুর করেন |
তার সাথে অপর দুই আসামিরও জামিন মঞ্জুর করেন |
গত ১৪ জুন দুপুরে সাভার থানায় নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে ছয় জনের নামে মামলা দায়ের করেন নায়িকা পরীমনি |
মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে প্রধান আসামি করা হয় |
এরপর বেশ কিছু সিসিটিভি ফুটেজ প্রকাশ পেলে বিতর্কিত হয়ে ওঠেন পরী |
ওই মামলার আসামিরা বর্তমানে জামিনে আছেন |
ব্যাপক আলোচনার মধ্যেই গেল ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগীকে আটক করে র্যাব |
এ সময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয় |
আটকের পর তাদের নেওয়া হয় র্যাব সদর দফতরে |
পরে র্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমনির বিরুদ্ধে মামলাটি দায়ের করে |
মামলাটিতে পরীমনিকে তিন দফায় মোট সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে; একাধিকবার এই রিমান্ড নিয়েও আছে সমালোচনা |
অবশ্য ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত ৫০ হাজার টাকার মুচলেকায় পরীমনির জামিন মঞ্জুর করেন |
কয়েক বৎসর পূর্বে এক অত্যাশ্চর্য ভৌতিক কাণ্ড ঘটিয়াছিল |
তাহা লইয়া অনেক আন্দোলন হইয়া গিয়াছে এবং এ বিষয়ে ইউরোপ এবং আমেরিকায় বিবিধ বৈজ্ঞানিক পত্রিকায় অনেক লেখালেখি চলিয়াছে |
কিন্তু এ পর্যন্ত কিছু মীমাংসা হয় নাই |
২৮শে সেপ্টেম্বর তারিখে কলিকাতার ইংরাজি সংবাদপত্রে সিমলা হইতে এক তারের সংবাদ প্রকাশ হয়- |
সিমলা, হাওয়া আপিস ২৭শে সেপ্টেম্বর |
"বঙ্গোপসাগরে শীঘ্রই ঝড় হইবার সম্ভাবনা |
২৯শে তারিখের কাগজে নিম্নলিখিত সংবাদ প্রকাশিত হইল- হাওয়া আপিস আলিপুর |
"দুইদিনের মধ্যেই প্রচণ্ড ঝড় হইবে |
ডায়মণ্ড-হারবারে এই মর্মে নিশান উত্থিত করা হইয়াছে |
৩০শে তারিখের যে-খবর প্রকাশিত হইল তাহা অতি ভীতিজনক- |
"আধঘন্টার মধ্যে চাপমান যন্ত্র দুই ইঞ্চি নামিয়া গিয়াছে |
আগামীকল্য ১০ ঘটিকার মধ্যে কলিকাতায় অতি প্রচণ্ড ঝড় হইবে; এরূপ তুফান বহু বৎসরের মধ্যে হয় নাই |
কলিকাতার অধিবাসীরা সেই রাত্রি কেহই নিদ্রা যায় নাই |
আগামীকল্য কি হইবে তাহার জন্য সকলে ভীতচিত্তে প্রতীক্ষা করিতে লাগিল |
১লা অক্টোবর আকাশ ঘোর মেঘাচ্ছন্ন হইল |
দুই-চার ফোঁটা বৃষ্টি পড়িতে লাগিল |
সমস্ত দিন মেঘাবৃত ছিল, কিন্তু বৈকাল ৪ ঘটিকার সময় হঠাৎ আকাশ পরিষ্কার হইয়া গেল |
ঝড়ের চিহ্নমাত্রও রহিল না |
তার পরদিন হাওয়া আপিস খবরের কাগজে লিখিয়া পাঠাইলেন- |
"কলিকাতায় ঝড় হইবার কথা ছিল, বোধ হয় উপসাগরের কূলে প্রতিহত হইয়া ঝড় অন্য অভিমুখে চলিয়া গিয়াছে |
ঝড় কোন্ দিকে গিয়াছে তাহার অনুসন্ধানের জন্য দিক্দিগন্তরে লোক প্রেরিত হইল; কিন্তু তাহার কোন সন্ধান পাওয়া গেল না |
তার পর সর্বপ্রধান ইংরাজী কাগজ লিখিলেন- এত-দিনে বুঝা গেল যে, বিজ্ঞান সর্বৈব মিথ্যা |
অন্য কাগজে লেখা হইল, যদি তাহাই হয় তবে গরিব ট্যাক্সদাতাদিগকে পীড়ন করিয়া হাওয়া আপিসের ন্যায় অকর্মণ্য আপিস রাখিয়া লাভ কি? |
তখন বিবিধ সংবাদপত্র তারস্বরে বলিয়া উঠিলেন- উঠাইয়া দাও |
গবর্নমেন্ট বিভ্রাটে পড়িলেন |
অল্পদিন পূর্বে হাওয়া আপিসের জন্য লক্ষাধিক টাকার ব্যারোমিটার, থার্মোমিটার আনানো হইয়াছে |
সেগুলি এখন ভাঙা শিশি-বোতলের মূল্যেও বিক্রয় হইবে না |
আর হাওয়া আপিসের বড় সাহেবকে অন্য কি কার্যে নিয়োগ করা যাইতে পারে? |
গবর্নমেন্ট নিরূপায় হইয়া কলিকাতা মেডিক্যাল কলেজে লিখিয়া পাঠাইলেন- "আমরা ইচ্ছা করি ভেষজবিদ্যার এক নূতন অধ্যাপক নিযুক্ত হইবেন |
তিনি বায়ুর চাপের সহিত মানুষের স্বাস্থ্যসম্বন্ধ বিষয়ে বক্তৃতা করবেন |
মেডিক্যাল কলেজের অধ্যক্ষ লিখিয়া পাঠাইলেন- "উত্তম কথা, বায়ুর চাপ কমিলে ধমনী স্ফীত হইয়া উঠে, তাহাতে রক্ত সঞ্চালনবৃদ্ধি হয় |
তাহাতে সচরাচর আমাদের যে স্বাস্থ্যভঙ্গ হইতে পারে তাহাতে কোন সন্দেহ নাই |
তবে কলিকাতাবাসীরা আপাতত বহুবিধ চাপের নিচে আছে: |
২য় ম্যালেরিয়া |
৩য় পেটেন্ট ঔষধ |
৪র্থ ইউনিভার্সিটি |
৫ম ইনকম ট্যাক্স |
৬ষ্ঠ মিউনিসিপাল ট্যাক্স প্রতি বর্গইঞ্চি |
" ১৫ পাউণ্ড |
বায়ুর ২/১ ইঞ্চি চাপের ইতর বৃদ্ধি 'বোঝার উপর শাকের আঁটি' স্বরূপ হইবে |
সুতরাং কলিকাতায় এই নূতন অধ্যাপনা আরম্ভ করিলে বিশেষ যে উপকার হইবে এরূপ বোধ হয় না |
তবে সিমলা পাহাড়ে বায়ুর চাপ ও অন্যান্য চাপ অপেক্ষাকৃত কম |
সেখানে উক্ত অধ্যাপক নিযুক্ত হইলে বিশেষ উপকার দর্শিতে পারে |
ইহার পর গবর্নমেন্ট নিরুত্তর হইলেন |
হাওয়া আপিস এবারকার মতো অব্যাহতি পাইল |
কিন্তু যে সমস্যা লইয়া এত গোল হইল তাহা পূরণ হইল না |
একবার কোন বৈজ্ঞানিক বিলাতের 'নেচার' কাগজে লিখিয়াছিলেন বটে; তাঁহার থিয়োরি এই যে, কোন অদৃশ্য ধূমকেতুর আকর্ষণে আবর্তমান বায়ুরাশি ঊর্ধ্বে চলিয়া গিয়াছে |
এসব অনুমান মাত্র |
এখনও এ বিষয় লইয়া বৈজ্ঞানিক জগতে ঘোরতর আন্দোলন চলিতেছে |
অক্সফোর্ডে যে ব্রিটিশ অ্যাসোসিয়েশনের অধিবেশন হইয়াছিল তাহাতে এক অতিবিখ্যাত জার্মান অধ্যাপক 'পলাতক তুফান' সম্বন্ধে অতি পাণ্ডিত্যপূর্ণ প্রবন্ধ পাঠ করিয়া সমবেত বৈজ্ঞানিকমণ্ডলীর বিস্ময় উৎপাদন করিয়াছিলেন |
প্রবন্ধারম্ভে অধ্যাপক বলিলেন, তুফান বায়ুমণ্ডলের আবর্তমাত্র |
সর্বাগ্রে দেখা যাউক, কিরূপে বায়ুমণ্ডলের উৎপত্তি হইয়াছে |
পৃথিবী যখন ফুটন্ত ধাতুপিণ্ডরূপে সূর্য হইতে ছুটিয়া আসিল তখন বায়ুর উৎপত্তি হয় নাই |
কী করিয়া অম্লজান, দ্বম্লজান ও উদ্জানের উৎপত্তি হইল তাহা সৃষ্টির এক গভীর প্রহেলিকা! যবক্ষারজানের উৎপত্তি আরও বিস্ময়কর |
ধরিয়া লওয়া যাউক, কোনপ্রকারে বায়ুরাশি উৎপন্ন হইয়াছে |
গুরুতর সমস্যা এই যে, কী কারণে বায়ু শূন্যে মিলাইয়া যায় না |
ইহার মূল কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি |
আপেক্ষিক গুরুত্ব অনুসারে পদার্থের উপর পৃথিবীর আকর্ষণ বেশি কিংবা কম |
যাহা গুরু তাহার উপরেই টান বেশি এবং তাহা সেই পরিমাণে আবদ্ধ |
হালকা জিনিসের উপর টান কম, তাহা অপেক্ষাকৃত উন্মুক্ত |
এই কারণে তৈল ও জল মিশ্রিত করিলে লঘু তৈল উপরে উঠিয়া আসে |
উদ্জান হালকা গ্যাস বলিয়া অনেক পরিমাণে উন্মুক্ত এবং উপরে উঠিয়া পলাইবার চেষ্টা করে; কিন্তু মাধ্যাকর্ষণের টান একেবারে এড়াইতে পারে না |
আপেক্ষিক গুরুত্ব সম্বন্ধে যে বৈজ্ঞানিক সত্য বর্ণিত হইল তাহা- যে পৃথিবীর সর্বস্থানে প্রযোজ্য এ সম্বন্ধে সন্দেহ আছে; কারণ ইন্ডিয়া নামক দেশে যদিও পুরুষজাতি গুরু তথাপি তাহারা উন্মুক্ত, আর লঘু স্ত্রীজাতিই সেদেশে আবদ্ধ! |
সে যাহা হউক, পদার্থমাত্রেই মাধ্যাকর্ষণবলে ভূপৃষ্ঠে আবদ্ধ থাকে |
পদার্থের মৃত্যুর পর স্বতন্ত্র কথা |
মানুষ মরিয়া যখন ভূত হয় তখন তাহার উপর পৃথিবীর আর কোন কর্তৃত্ব থাকে না |
কেহ কেহ বলেন, মরিয়াও নিষ্কৃতি নাই; কারণ ভূতদিগকেও থিয়োসফিক্যাল সোসাইটি আজ্ঞানুসারে চলাফেরা করিতে হয় |
পদার্থেও পঞ্চত্বপ্রাপ্ত হইয়া থাকে- পদার্থ সম্বন্ধে পঞ্চত্ব কথা প্রয়োগ করা ভুল; কারণ রেডিয়ামের গুঁতা খাইয়া পদার্থ ত্রিত্ব প্রাপ্ত হয়, অর্থাৎ আলফা, বিটা ও গামা এই তিন ভূ-তে পরিণত হয় |
এইরূপে পদার্থের অস্তিত্ব যখন লোপ হয় তখন অপদার্থ শূন্যে মিলিয়া যায় |
কিন্তু যতদিন পার্থিব পদার্থ জীবিত থাকে ততদিন পৃথিবী ছাড়িয়া পলায়ন করিতে পারে না |
যদিও অধ্যাপক মহাশয়, পদার্থ কেন পলায়ন করে না, এ সম্বন্ধে অকাট্য বৈজ্ঞানিক যুক্তি প্রয়োগ করিলেন, তথাপি তুফান কেন পলায়ন করিল, এ সম্বন্ধে কিছুই বলিলেন না |
এই ঘটনার প্রকৃত তত্ত্ব পৃথিবীর মধ্যে একজন মাত্র জানে- সে আমি |
পরের অধ্যায়ে ইহা বিস্তৃতরূপে বর্ণিত হইবে |
দ্বিতীয় পরিচ্ছেদ |
গত বৎসর আমার বিষম জ্বর হইয়াছিল |
প্রায় মাসেক কাল শয্যাগত ছিলাম |
ডাক্তার বলিলেনে- সমুদ্রযাত্রা করিতে হইবে, নতুবা পুনরায় জ্বর হইলে বাঁচিবার সম্ভাবনা নাই |
আমি জাহাজে লঙ্কাদ্বীপ যাইবার জন্য উদ্যোগ করিলাম |
এতদিন জ্বরের পর আমার মস্তকের ঘন কুন্তলরাশি একান্ত বিরল হইয়াছিল |
একদিন আমার অষ্টমবর্ষীয়া কন্যা আসিয়া জিজ্ঞাসা করিল, "বাবা, দ্বীপ কাহাকে বলে?" আমার কন্যা ভূগোল তত্ত্ব পড়িতে আরম্ভ করিয়াছিল |
আমার উত্তর পাইবার পূর্বেই বলিয়া উঠিল "এই দ্বীপ" -ইহা বলিয়া প্রশান্ত সমুদ্রের ন্যায় আমার বিরল-কেশ মসৃণ মস্তকে দুই-এক গোছা কেশের মণ্ডলী দেখাইয়া দিল |
তারপর বলিল, "তোমার ব্যাগে এক শিশি :কুন্তল-কেশরী" দিয়াছি; জাহাজে প্রত্যহ ব্যবহার করিও, নতুবা নোনা জল লাগিয়া এই দুই-একটি দ্বীপের চিহ্নও থাকিবে না |
" 'কুন্তল-কেশরী'র আবিষ্কার এক রোমাঞ্চকর ঘটনা |
সার্কাস দেখাইবার জন্য বিলাত হইতে এদেশে এক ইংরাজ আসিয়াছিল |
সেই সার্কাসে কৃষ্ণকেশর- ভূষিত সিংহই সর্বাপেক্ষা আশ্চর্য দৃশ্য ছিল |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.