content stringlengths 0 129k |
|---|
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বেঁধে দেওয়া সময়ে থানা-উপজেলা কমিটি করতে পারেনি অনেক জেলার সাংগঠনিক ইউনিট কমিটি |
এসব ইউনিট কমিটিতে যারা কাজ করছেন, তাদের অনেকের বিরুদ্ধেই রয়েছে বিস্তর অভিযোগ |
কেন্দ্র থেকে এসব কার্যক্রমের নজরদারি না থাকায় পকেট কমিটি গঠন প্রক্রিয়ারও অভিযোগ আসছে |
সারা দেশে তৃণমূলে কমিটি গঠন নিয়ে প্রতিদিনই লিখিত শত শত অভিযোগ জমা পড়ছে এবং পড়ছে বিএনপি কেন্দ্রীয় দফতরে |
বিএনপির নির্ভরযোগ্য সূত্রমতে, সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের প্রতি ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়নের পরামর্শ দিয়ে উপজেলা, থানা ও পৌরসভাসহ সব পর্যায়ের কমিটি গঠনের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে |
বিশেষ করে বিগত আন্দোলন-সংগ্রামে যারা মাঠে ছিলেন, যারা দলীয় কর্মসূচিতে নিয়মিত ও ভালো সংগঠক- তাদের দিয়ে কমিটি করতে হবে |
কিন্তু কেন্দ্রের এসব নির্দেশনা দায়িত্বপ্রাপ্তরা মানছেন না |
নিজেদের খুঁটি শক্ত করতে অযোগ্যদের কমিটিতে স্থান দিতে দ্বিধা করছেন না |
আবার অনেক স্থানে সিনিয়র নেতাদের খুশি করতে গিয়ে ত্যাগী ও যোগ্যদের বাদ দেওয়া হচ্ছে |
দফতর সূত্রমতে, সম্প্রতি নারায়ণগঞ্জ জেলাসহ বেশ কয়েকটি থানা-উপজেলা পৌরসভার কমিটি গঠনে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় নেতারা |
এতে বলা হয়েছে, জেলার আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে পাশ কাটিয়ে নিজের লোক দিয়ে কমিটি দিতে চাচ্ছেন সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ |
লিখিত এক অভিযোগে বলা হয়, আড়াইহাজার উপজেলায় আহ্বায়ক হিসেবে ভাঙারি ইউসুফ মেম্বারের নাম তালিকায় রাখা হয়েছে, যিনি রাজনীতিতে একেবারেই সক্রিয় নন |
গত ১৫ বছরে তাকে কোনো দলীয় কর্মসূচিতে দেখা যায়নি |
এমনকি দীর্ঘদিন ধরে তিনি সাভার উপজেলায় বসবাস করেন এবং এলাকায় যান না |
কিন্তু তাকে আড়াইহাজার উপজেলায় আহ্বায়ক পদে নাম দিয়েছেন |
এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু বলেন, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা ইউসুফ মেম্বারকে নেতৃত্বে আনার আলোচনা শুরু হওয়ায় নেতা-কর্মী ক্ষুব্ধ |
নারায়ণগঞ্জের মতো পাবনায় কমিটি হওয়ার পর থেকেই মারাত্মক জটিলতা দেখা দিয়েছে |
সেখানে এক প্রভাবশালী নেতার অনুসারী নেতা-কর্মীদের কোণঠাসা করতে গিয়ে কমিটি গঠনে লেজেগোবরে অবস্থা তৈরি হয়েছে |
স্থানীয় নেতাদের দ্বন্দ্বে মাদারীপুর জেলা কমিটিও বহু দিন ধরে স্থগিত রয়েছে |
বিএনপির তৃণমূল ও পদবঞ্চিত নেতা-কর্মীদের অভিযোগ, কেন্দ্র ঘোষিত কোনো কর্মসূচি পালনে জেলা বিএনপির সভাপতি বা সম্পাদকের দেখা পাওয়া যায় না |
দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নির্দেশনা ছিল- জেলা কমিটির প্রথম সারির পাঁচজন নেতার মতামতের ভিত্তিতে কমিটি গঠনসহ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা |
কিন্তু সেই নির্দেশনা না মেনে গত ১৮ মে নড়াইল জেলার উপজেলা ও পৌর বিএনপির মোট সাতটি শাখার 'পকেট কমিটি' ঘোষণা করা হয়েছে |
তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সেই অভিযোগ অস্বীকার করে বলেন, যোগ্যদের নিয়েই সাতটি শাখার আহ্বায়ক কমিটি করা হয়েছে |
দীর্ঘ ১২ বছর পর নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা এবং দুটি পৌরসভার বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করার পর কোম্পানীগঞ্জ উপজেলা কমিটি বাতিলের দাবিতে শনিবার বসুরহাট বাজারে তৃণমূলের কিছু বিক্ষুব্ধ কর্মী ঝাড়ু মিছিল করেছে |
নোয়াখালী জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক ওমর ফারুখ টপি কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা এবং দুটি পৌরসভাসহ মোট ৪টি আহ্বায়ক কমিটি অনুমোদনের কথা নিশ্চিত করেন |
তবে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান টাকার বিনিময়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি দেওয়ার অভিযোগ নাকচ করে দেন |
তুরস্ক সীমান্তে অতিরিক্ত ৩৫০ সৈন্য পাঠিয়েছে প্রতিবেশী দেশ বুলগেরিয়া |
বুলগেরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জর্জি পানায়োতব দেশটির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিন্ত করেছেন |
তিনি বলেন, এ সৈন্যরা যাচ্ছে সীমান্ত পুলিশকে 'সহায়তা' করতে |
৪০ ইউনিটের মতো সরঞ্জামসহ ৩৫০ জন সদস্যকে সেখানে পাঠানো হচ্ছে |
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব মতে, গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সাড়ে ৬ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে |
এ সংখ্যা ২০২০ সালের একই সময়ের প্রায় তিনগুণ |
উল্লেখ্য, গত আগস্টে বুলগেরিয়ার পার্লামেন্ট ভোট দিয়েছে |
এতে ৪০০ থেকে ৭০০ সৈন্য গ্রিস ও তুরস্ক সীমান্তে বেড়া নির্মাণে সহায়তা করতে পাঠানো হয় |
পাকিস্তানে মাজার রক্ষকের হাতে ২০ জন খুন - 365 <% ( _ > 0 ) { %> , |
365 |
সঠিক খবর সঠিক সময়ে |
: |
সাধারন খবর |
লাইফ স্টাইল |
আমাদের সাথে যোগাযোগ |
পাকিস্তানে মাজার রক্ষকের হাতে ২০ জন খুন |
2, 2017 বিশ্ব |
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম |
পাকিস্তানের প্রত্যন্ত গ্রামে এক মাজার রক্ষক ও তাঁর সহযোগীদের হাতে খুন হয়েছেন ২০ ধর্মপ্রাণ মুসলমান |
নিহতদের মধ্যে ৩ মহিলা রয়েছেন |
অভিযুক্ত মাজার রক্ষক আব্দুল ওয়াহিদ ও তার ৪ সহযোগীদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য অজ্ঞাত স্থানে নিয়ে গেছে সেকানকার পুলিশ |
ইতিমধ্যই ওয়াহিদ এ ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে |
পাকিস্তানের জিও নিউজ সূত্রে খবর, ২ মহিলা সহ ৩ জনকে জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে |
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে |
সারগোধার ডেপুটি কমিশনার লিয়াকৎ আলি চাট্টা জানিয়েছেন, রবিবার ভোরে গুরুতর জখম অবস্থায় থানায় হাজির হন এক মহিলা |
কোনওরকমে মাজার থেকে পালিয়ে এসেছিলেন |
বলেন, সহযোগীদের সঙ্গে মিলে প্রথমে আলি আহমেদ গুজ্জরেরর মাজারে আসা সকলকে ওষুধ খাইয়ে আচ্ছন্ন করে দেয় ওয়াহিদ |
তারপর নির্দয়ভাবে রামদার কোপ ও লাঠি মেরে করে খুন করে |
মহিলার অভিযোগ পেয়েই মাজারের উদ্দেশে রওনা দেয় পুলিশ |
ওয়াহিদ ও তার দুই সঙ্গীকে গ্রেপ্তার করে |
পরে আরও দু'জনকে গ্রেপ্তার করা হয় |
এক মহিলার দেহ এখনও পর্যন্ত শণাক্ত করা যায়নি |
অভিযুক্ত আব্দুল ওয়াহিদ পাকিস্তান নির্বাচন কমিশনের কর্মী |
প্রতি মাসে দু'বার ওই মাজারে আসত ওয়াহিদ |
ফোন করে ভক্তদের ডেকে আনত |
তারপর এক এক করে সকলকে নিজের ঘরে ডেকে আনত |
কিছু ওষুধ খাইয়ে আচ্ছন্ন করে দিত সকলকে |
এরপর জামা-কাপড় খুলিয়ে বেদম প্রহার করত |
মাঝেমধ্যেই মাজারের মধ্যে থেকে চিৎকারের শব্দ শোনা যেত |
নিজেদের সমস্যার কথা জানাতে এলে গায়ে আগুন ধরিয়ে দিয়ে ভক্তদের পাপস্খলনও করত সে |
পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফকে বিষয়টি জানানো হয়েছে |
তদন্তের জন্য পুলিশের একটি আঞ্চলিক কমিটি গঠন করেছেন তিনি |
২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে |
সূত্রঃআজকাল |
উত্তর ঃ আল্লাহ রাব্বুল আলামীন কেবলমাত্র মানবজাতিকে বাকশক্তি সম্পন্ন করে সৃষ্টি করেছেন |
দেহাবয়বে মানবজাতি অন্যান্য মাখলুকাতের চাইতে যেমনিভাবে শ্রেষ্ঠ ঠিক তেমনিভাবে মেধা মনন, বাকশক্তি, সাবলীল ও প্রাঞ্জল কথা বার্তায়ও শ্রেষ্ঠ |
মানুষ পরষ্পরের আলাপচারিতা, কথোপকথন, ব্যক্তিগত অধ্যয়ন, বক্তব্য ও বিবৃতি ইত্যাদি প্রকাশে কথাবার্তা বলতে হয় |
প্রয়োজনীয় কথাবার্তায় মানুষের ব্যক্তিত্ব, রুচিবোধ, বংশীয় মর্যাদা, ব্যক্তির শ্রেনীগত অবস্থান প্রকাশ পায় |
ইসলামে কথাবার্তার সুনির্দিষ্ট মাপকাঠি রয়েছে |
কটু কথা বলা, অশ্লীল বাক্যালাপ, অলিক কিংবা কাল্পনিক রোমাঞ্চকর কর্থাবার্তা, ধোকার মানসে কথা বলা, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা ইসলামে নিষেধ |
উত্তম কথাবর্তা ইসলামে সদকা হিসেবে বিবেচিত |
ইসলামের প্রকৃত অনুসারীগণ কথাবার্তায় বেশ সতকর্তা অবলম্বন করেন |
তারা একথা জানেন, প্রত্যেকটি কথার জন্য মহান রাব্বুল আলামীনের নিকট জবাবদিহী করতে হবে |
তারা এও জানেন, উত্তমকথা ব্যক্তির আমলনামায় পূণ্য হিসেবে বিবেচিত হবে বিপরীতে অসংলগ্ন, অশ্লীল, অপ্রয়োজনীয় কথা ব্যক্তির আমলনামায় পাপ হিসেবে লিপিবদ্ধ হবে |
কথাবার্তায় সতর্কতা বিষয়ে পবিত্র কুরআনের বর্ণনাঃ আল্লাহ বলেছেন,'তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা (গীবত) করো না |
তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভ্রাতার গোশত ভক্ষণ করতে চাইবে? বস্তুতঃ তোমরা তো এটাকে ঘৃণাই কর |
তোমরা আল্লাহকে ভয় কর |
আল্লাহ তাওবা গ্রহণকারী, পরম দয়ালু |
(সূরা হুজুরাত: আয়াত: ১২) |
তিনি আরো বলেন, 'যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হইয়ো না |
নিশ্চয় কর্ণ, চক্ষু ও হৃদয় ওদের প্রত্যেকের নিকট কৈফিয়ত তলব করা হবে |
(সূরা বনী ইসরাইল: আয়াত: ৩৬) |
তিনি আরও বলেন, 'মানুষ যে কথাই উচ্চারণ করে (তা লিপিবদ্ধ করার জন্য) তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে |
(সূরা ক্বাফ: আয়াত: ১৮) |
আল্লাহপাক আরো বলেন, ' অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে |
সম্মানিত আমল লেখকবৃন্দ |
তারা জানে যা তোমরা কর |
' (সুরা ইনফিতার: আয়াত: ১০-১২) |
তিনি আরো বলেন, ' আর আমলনামা সামনে রাখা হবে |
তাতে যা আছে; তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত - সন্ত্রস্ত দেখবেন |
তারা বলবেঃ হায় আফসোস, এ কেমন আমলনামা |
এ যে ছোট বড় কোন কিছুই বাদ দেয়নি - সবই এতে রয়েছে |
তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.