content
stringlengths
0
129k
৫৪৯৪ কোটি টাকা ব্যয়ে ১২ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৫ হাজার ৪৯৪ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে
এর মধ্যে সরকার দেবে ৫ হাজার ৪২৬ কোটি ৪
দাম বেড়ে স্বর্ণের ভরি ৫৮ হাজার টাকা
দেশের বাজারে বেড়েই চলেছে স্বর্ণের দাম
এমন ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)
সবশেষ ভরিপ্রতি স্বর্ণ এক হাজার ১৬৬ টাকা বা‌ড়ি‌য়ে নতুন দর নির্ধারণ করেছে সংগঠনটি
চলতি
অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম জানাজা অনুষ্ঠিত
ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে
শনিবার সকাল ১১টার দিকে অনুষ্ঠিত জানাজায় মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য
মোজাফফর আহমদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদ সদস্য ও ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি, সদ্য প্রয়াত অধ্যাপক মোজাফফর আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন
রোহিঙ্গাদের আর বসিয়ে বসিয়ে খাওয়ানো যাবে না : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমার এখনো বিশ্বস্ততা অর্জন করতে পারেনি বলে রোহিঙ্গারা যেতে রাজি হচ্ছে না
আমরা এখন মিয়ানমারকে বলবো, তোমরা এখনও বিশ্বস্ততা অর্জন করতে পারোনি
রোহিঙ্গা
যুদ্ধকালীন সরকারের উপদেষ্টা মোজাফফর আহমদ আর নেই
ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) একাংশের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ আর নেই
শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা পৌনে ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
দলটির
ডিসেম্বরের মধ্যে প্রাথমিকে আরো ২০ হাজার শিক্ষক নিয়োগ
প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯-২০ অর্থবছরে ৬১ হাজার ১৬৬ জন শিক্ষকের পদ সৃজন করা হবে
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রায় ২০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে
সর্বশেষ আপডেট
জনপ্রিয় সংবাদ
শাহবাগ থানায় মুরাদের বিরুদ্ধে ঢাবি শিক্ষার্থীর অভিযোগ
যাবতীয় অপরাধ চিত্র বদলে দিতে সমাজের আস্থাশীল আগুয়ান ভালো মানুষের সহযোগিতা কাম্য - পুলিশ কমিশনার বিএমপি
গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ভূয়া এমবিবিএস চিকিৎসকের এক বছরের কারাদন্ড ও নগদ অর্থদন্ড
আজ বরিশাল মুক্ত দিবস
ববিতে 'বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি ও বিশ্বশান্তি শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত
হাফ ভাড়া ও নিরাপদ সড়কসহ ৬ দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ, সড়ক অবরোধ ও মিছিল
বরিশালে ভূয়া এমবিবিএস চিকিৎসক আটক
ডা.মুরাদ হাসানকে জেলা আ.লীগ থেকে অব্যাহতি, বহিষ্কারের সুপারিশ
তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সিল,স্বাক্ষর জাল, গ্রেফতার ১
'অ্যাম্বুলেন্স' শব্দটি উল্টো করে লেখা থাকে কেন
৮৯ জনকে চাকরি দেবে বিজিবি
শরীরে ক্যালসিয়ামের অভাব হলে যা খাবেন
দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
কলেজে না গিয়েও এমবিবিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয় নেহা
অনার্স প্রথম বর্ষের খাতা কাটছেন প্রভাষকের শ্যালিকা
আওয়ামী যুবলীগের কাউন্সিল ঘিরে নেতৃত্বের আলোচনায় শীর্ষে যারা
১৫ আগস্ট কালরাতে অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশু সাদিক আজ বিসিসি মেয়র
২ ধর্ষকের লাশ দেখে কাঁদলেন স্কুলছাত্রীর বাবা
পিতৃত্বের পরিচয় পেয়েছে বরিশালে সেই পাগলীর সন্তান
ফেসবুকে আমরা
সম্পাদক ও প্রকাশক: কাজী আবুল কালাম আজাদ
প্রধান কার্যালয়: লুকাস কম্পাউন্ড সদর রোড,বরিশাল ফোন: ৭১০৩৮, ২১৭৬৬৪১ মোবাইল: ০১৮৩৯৯৭০৬০১/০১৭১১৭৩৮১৪৯ ঢাকা অফিস: ৪৫/১ দক্ষিন বাসাবো, ঢাকা-১২১৪ মোবাইল: ০১৮৩৯৯৭০৬২৮, ০১৭১১৭৩৮০২৮ ইমেল: [ ]
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম
জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন ..
আন্তর্জাতিক
বিজ্ঞান ও প্রযুক্তি
লাইফস্টাইল
প্রেস বিজ্ঞপ্তি
সংবাদ শিরোনাম :
শাহবাগ থানায় মুরাদের বিরুদ্ধে ঢাবি শিক্ষার্থীর অভিযোগ যাবতীয় অপরাধ চিত্র বদলে দিতে সমাজের আস্থাশীল আগুয়ান ভালো মানুষের সহযোগিতা কাম্য - পুলিশ কমিশনার বিএমপি গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ভূয়া এমবিবিএস চিকিৎসকের এক বছরের কারাদন্ড ও নগদ অর্থদন্ড আজ বরিশাল মুক্ত দিবস ববিতে 'বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি ও বিশ্বশান্তি শীর্ষক ও...
বরিশাল, লিড নিউজ, সারাদেশ
বরিশালের বাজার ডিমওয়ালা ইলিশে সয়লাব
বরিশালের বাজার ডিমওয়ালা ইলিশে সয়লাব
: , 22, 2019
289
নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সাগর ও নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাজারগুলো এখন ইলিশে সয়লাব
কিন্তু বাজারে আসা বেশির ভাগ ইলিশের পেট ডিমে ভরা
বিক্রেতারা জানিয়েছেন, এই ইলিশ যদি এখন ধরা না পড়তো, তাহলে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে বেশির ভাগ ইলিশ ডিম ছাড়তো
এ অবস্থায় বিক্রেতাসহ অনেকেরই প্রশ্ন - ইলিশের ডিম ছাড়ার প্রকৃত সময় কখন?
খোঁজ নিয়ে জানা গেছে, সরকারের পক্ষ থেকে প্রতিবছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে ও পরে ১৫ দিন ইলিশের ডিম ছাড়ার প্রকৃত সময় নির্ধারণ করে দেওয়া হয়
এ সময় নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ থাকে
দেখা গেছে, নির্ধারিত এ সময়ের পরেও ইলিশ অধ্যুষিত নদীগুলোতে প্রচুর ডিমওয়ালা ইলিশ ধরা পড়ে
সময়ের এই তারতম্যের কারণে সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ইলিশের ডিম ছাড়ার সময়কে আরও সাত দিন বাড়িয়ে মোট ২২ দিন ডিম ছাড়ার সময় নির্ধারণ করেছে
এই ২২ দিন ইলিশ অধ্যুষিত নদীগুলোয় ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়
কিন্তু সেই সময়তো সামনে
এর আগেই ঝাঁকে ঝাঁকে ডিমওয়ালা ইলিশ জালে ধরা পড়ায় ইলিশের ডিম ছাড়ার প্রকৃত সময় নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই
তাদের প্রশ্ন, সরকার ইলিশের ডিম ছাড়ার জন্য যে সময় নির্ধারণ করে দিয়েছে সেই সময়টি ঠিক আছে কিনা?
এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আশ্বিনের দ্বিতীয় পক্ষ ও কার্তিকের প্রথম পক্ষ এই ২২ দিন দেশের সব নদ-নদীতে ইলিশ মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে মৎস্য মন্ত্রণালয়
আশ্বিনের ভরা পূর্ণিমা ইলিশের ডিম ছাড়ার সময়
পরিণত ইলিশ এই সময় ডিম ছাড়ার জন্য সাগর থেকে মিঠাপানির নদীতে আসে
ডিম ছাড়ার সময়টিকে নির্বিঘ্ন করতেই সরকার ওই সময় সব ধরনের মাছ শিকারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে
আশ্বিনের ভরা পূর্ণিমার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তারিখের হেরফের হয় বলেও জানিয়েছে মন্ত্রণালয় সূত্র
আগে এই সময় সাত দিন থাকলেও পরে তা ১৪ দিন এবং বর্তমানে তা ২২ দিন করা হয়েছে
জানতে চাইলে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সরোয়ার হোসেন জানিয়েছেন, সাগর থেকে নদীতে ইলিশ আসেই ডিম ছাড়ার জন্য
তবে এক্ষেত্রে সময়ের তারতম্য ঘটতেই পারে
সরকারের নির্ধারিত সময় অনেক সময় ঠিক থাকে না
আগে ইলিশকে ডিম ছাড়ার সুযোগ দেওয়ার সময় ১৫ দিন থাকলেও এখন ২২ দিন করা হয়েছে
এরপরেও দেখা যায় নদীতে জেলের জালে প্রচুর ডিমওয়ালা ইলিশ ধরা পড়ছে
তিনি জানান, আসলে ইলিশ কখন ডিম ছাড়বে তা অনেক বিষয়ের ওপর নির্ভর করে
তিনি জানান, ইলিশের ডিম ছাড়ার প্রথম শর্ত হচ্ছে- ইলিশ ডিম ছাড়তে সাগর থেকে নদীতে চলে আসবে
তবে নদীতে আগমনে বাধা সৃষ্টি হলে বিশেষ করে নদীতে প্রয়োজনীয় স্রোত ও গভীরতা না পেলে ইলিশ ফিরে যায়
নদীতে আসার পথে যদি ডুবোচরে বাধাপ্রাপ্ত হয় তাহলেও ইলিশ পুনরায় সাগরে ফিরে যায়
এক্ষেত্রে ডিম ছাড়ার স্থান ও সময়ের তারতম্য ঘটতে পারে
তখন বাধ্য হয়ে ইলিশ সাগরে ফিরে গিয়ে ডিম ছেড়ে দেয়
সেক্ষেত্রে সরকার নির্ধারিত সময় এবং নির্দিষ্ট করা নদীতে যেখানে ইলিশের জন্য অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে সেখানে ইলিশ আসেও না, ডিমও ছাড়ে না
এ বিষয়ে জানতে চাইলে বরগুনার পাথরঘাটার ইলিশের জেলে আকমল হোসেন জানিয়েছেন, আসলে ইলিশের ডিম ছাড়ার জন্য নির্দিষ্ট সময় আছে বলে তো মনে হয় না
কারণ সারা বছরতো নদীতে ডিমওয়ালা ইলিশ ধরা পড়ে
এছাড়া চাইলে সারা বছরই বাজারে ডিমওয়ালা ইলিশ কিনতে পাওয়া যায়
তবে সরকার আশ্বিনের ভরা পূর্ণিমার সময় যে দিনক্ষণ নির্ধারণ করে দিয়েছে সেই সময়ে বেশিরভাগ ইলিশ ডিম ছাড়ে
তাই ওই সময় নদীতে জাল ফেলা বন্ধ থাকে