content
stringlengths
0
129k
:
খেলার মাঠেই ফুটবলারের মৃত্যু
খেলার মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে
চেষ্টা করেও বাঁচানো গেল না ১৭ বছর বয়সী ওই ফুটবলারকে
গত বৃহস্পতিবার এফএ ইয়ুথ কাপের ম্যাচ চলাকালীন সময়ে এমন ঘটনা ঘটে
ওয়েস্ট ব্রিজফোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার নটিংহ্যামের রেগাটা ওয়েতে খেলছিলেন ইংলিশ ফুটবলার ডিলান রিচ
ওয়েস্ট ব্রিজফোর্ড কোল্টস এবং বস্টন ইউনাইটেডের মধ্যে খেলা ছিল
খেলা চলাকালীন মাঠের মধ্যে হঠাৎ পড়ে জ্ঞান হারান তিনি
খেলা থামিয়ে মাঠেই ডাকা হয় চিকিৎসকদের
মাঠের মধ্যেই ডিলান রিচের জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়
ডেফিব্রিলেটর দিয়ে শকও দেওয়া হয়
কিন্তু কিছুতেই কাজ হয়নি
সঙ্গে সঙ্গে নটিংহ্যামের ক্যুইন্স মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া ডিলান রিচকে
কিন্তু শনিবার না ফেরার দেশে পারি জমান ইংলিশ এ তরুণ ফুটবলার
:
তানজিন তিশা, একদিন তুমি আমার অনুপস্থিতি টের পাবে
জনপ্রিয় মডেল ও নাট্যাভিনেত্রী তানজিন তিশা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন
রোববার সকালে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকান্টে পোস্ট করা ছবিটিতে লেখা রয়েছে - একদিন তুমি আমার উপস্থিতি অথবা অনুপস্থিতি অনুভব করতে পারবে
ছবিটিতে দেখা যাচ্ছে, একটি বড় নৌকার ডেকে বিরহ ভঙ্গিতে বসে আছেন অভিনেত্রী
তিশার এই ছবি ও ক্যাপশন নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল শুরু হয়েছে
তবে কাকে উদ্দেশ করে তিনি এই পোস্ট দিয়েছেন তা স্পষ্ট নয়
তুর্কি মন্ত্রীর বাসভবনে ক্যাটরিনাকে নিয়ে সালমান
তুর্কি মন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেন সালমান
নায়িকা ক্যাটরিনা কাইফকে নিয়ে শুক্রবার ছুটে যান মন্ত্রীর সঙ্গে দেখা করতে
তারা সৌজন্য সাক্ষাৎ শেষে নৈশভোজেও অংশ নেন
সালমান-ক্যাটরিনার সঙ্গে নৈশভোজের ছবি ইনস্টাগ্রামে নিজেই শেয়ার করেছেন মন্ত্রী মেহমেত নুরি এরসো
তিনি ছবির ক্যাপশনে লেখেন আমরা বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে একত্রিত হয়েছি, যারা তাদের নতুন প্রকল্পের জন্য আমাদের দেশে এসেছেন
তুরস্ক সবসময় আন্তর্জাতিক তারকাদের নিয়ে চলচ্চিত্র প্রকল্পের আয়োজন অব্যাহত রাখবে
মেহমেত নুরি এরসোর শেয়ার করা ছবিতে ক্যাটরিনা ও সালমানকে মন্ত্রী এবং অন্য কর্মকর্তাদের সঙ্গে পোজ দিতে দেখা যাচ্ছে
একটি ছবিতে সালমান খানকে মন্ত্রীর সঙ্গে হাত মেলাতেও দেখা যায়
ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে
ভারতের নেটিজেনরা তাদের তারকাদের সম্মান জানানোর জন্য তুরস্ককে ধন্যবাদও জানাচ্ছেন
প্রসঙ্গত যশরাজ ফিল্মস প্রযোজিত টাইগার থ্রি সিনেমার কাজ চলছে পুরোদমে
সালমান খান ও ক্যাটরিনা কাইফ রাশিয়ায় প্রথম অংশ নেন এই সিনেমার দৃশ্যধারণে
সেখানে কাজ শেষ করে তারা তুরস্কে গেছেন
:
৫ মাস পর বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু
এয়ার বাবল চুক্তির আওতায় প্রায় পাঁচ মাস পর বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু হয়েছে
রোববার সকাল সাড়ে ১০টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের চেন্নাই ফ্লাইট দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই ফ্লাইট চলাচল
এ সময় রাজধানীর শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩৫ জন যাত্রী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২০৫ ফ্লাইটটি চেন্নাইয়ের উদ্দেশে যাত্রা শুরু করে
একই দিন ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতা এবং ইন্ডিগো এয়ারের একটি ফ্লাইট কলকাতা থেকে ঢাকায় আসার কথা রয়েছে
তিনটি ফ্লাইট ফিরতি যাত্রী বহন করে আজই নিজ নিজ দেশে ফিরবে
এর আগে শনিবার বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেয়
সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মাফিদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব ধরনের যাত্রীর ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা সরকারি কেন্দ্র থেকে সম্পন্ন করতে হবে
দুদেশের নিয়ম অনুসারে যাত্রীরা কোয়ারেন্টিনে থাকবেন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, রোববার থেকে ঢাকা-কলকাতা রুটে বিমানের প্রথম ফ্লাইট যাবে
এরপর ৭ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার দুটি ফ্লাইট পরিচালনা করবে তারা
এছাড়া ঢাকা-দিল্লি রুটে বিমানের ফ্লাইট চালু হবে ৮ সেপ্টেম্বর
সপ্তাহে রোববার ও বুধবার দুটি ফ্লাইট পরিচালনা করা হবে এ রুটে
দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর চলতি বছরের ১৪ এপ্রিল বন্ধ ঘোষণা করা হয় সব আন্তর্জাতিক ফ্লাইট
১৬ দিন বন্ধ থাকার পর ১ মে থেকে ১২টি দেশ ছাড়া অন্যদের সঙ্গে আকাশপথ খুলে দেয়া হয়
এই ১২টি দেশের মধ্যে ছিল ভারতও
:
বার্বি, জোজো আর ক্যান্ডির জন্য মিমের ইনস্টাগ্রাম
বাইরে থেকে বাসায় ঢোকার সঙ্গে সঙ্গেই বিদ্যা সিনহা মিমের পিছু নেয় বার্বি, জোজো ও ক্যান্ডি
এগুলো তাঁর পোষ্য কুকুর ও বিড়াল
সময় পেলেই তাদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন এই অভিনেত্রী
এসব মুহূর্ত আবার নিজেই ক্যামেরাবন্দী করে রাখেন তিনি
মজার সব ছবি
এগুলো দর্শকের সঙ্গে ভাগাভাগি করতে ইনস্টাগ্রামে এবার নতুন একটি আইডি খুলেছেন মিম
এই আইডিতে তাঁর কাজ ও ব্যক্তিগত কোনো ছবি থাকবে না
থাকবে শুধু তাঁর কুকুর ও বিড়ালের ছবি
মিম বলেন, আমার দুইটা বিড়াল ও একটি কুকুর আছে
শুটিং না থাকলে আমার এদের সঙ্গেই সময় কাটে
তাদের সঙ্গে অনেক মজার মুহূর্তের ছবি ওঠানো রয়েছে
তারা বললেই ক্যামেরার দিকে তাকায়
আমি নিজেই তাদের ছবি তুলি
আমর সঙ্গের ছবিগুলো মা এবং আমার সহকারী তুলে দেন
এই ছবিগুলো অনেক মজার
আমার বোন অস্ট্রেলিয়ায় থাকে
তাকে ছবিগুলো পাঠাই
সে ছবি দেখে বলল একটি ইনস্টাগ্রাম আইডি খুলে ছবিগুলো পোস্ট করতে
যাঁরা পশু পছন্দ করেন, তাঁরা ছবিগুলো দেখে মজা পাবেন
সে জন্য আইডি খুলে কুকুর-বিড়ালের কাণ্ডকারখানার ছবি শেয়ার করছি
মিম এখন 'অন্তর্জাল' সিনেমা নিয়ে ব্যস্ত
সিনেমার তাঁর অংশের ৬০ ভাগ শুটিং শেষ হয়েছে
শিগগির বাকি অংশের শুটিংও শেষ হবে
সিনেমাটি নিয়ে তিনি আশাবাদী
মিম বলেন, যতটুকু শুটিং করেছি, ভিন্ন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি
দর্শক নতুন এক মিমকে পর্দায় দেখবেন
এর মধ্যে আবার ১০ কেজির মতো ওজন কমিয়েছেন
শুটিং থাকলেও এক ঘণ্টা সময় শরীরচর্চা করেন
নতুন সিনেমার খবর কী? মিম বলেন, একটি সিনেমার কথা পাকা হয়ে আছে
এখনো চুক্তি হয়নি
শিগগির সুখবর জানাব
মিম অভিনীত 'পরান', 'দামাল', 'ইত্তেফাক সহ একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে
:
শিক্ষাপ্রতিষ্ঠান খুললে যেভাবে হবে ক্লাস
দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধের পর ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও শুরুতে একসঙ্গে সব শ্রেণির ক্লাস হবে না
ধাপে ধাপে বিভিন্ন শ্রেণির ক্লাস হবে
শিক্ষামন্ত্রী দীপু মনি আজ শুক্রবার বলেন, প্রথমে হয়তো এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং আগামী বছরের পরীক্ষার্থী প্রতিদিনই ক্লাস করবে
বাকি শ্রেণির ক্লাস হয়তো গোড়াতে এক দিন করে হবে
পরে অবস্থা বুঝে ধীরে ধীরে তা বাড়ানো হবে
একই সঙ্গে অনলাইন ও টেলিভিশনের ক্লাসও চলবে
করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে
সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী চলতি বছরের ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি রয়েছে
নতুন সিদ্ধান্তের ফলে ছুটি আর বাড়ছে না
শিক্ষামন্ত্রী আজ বলেন, তাঁরা আশা করছেন ১২ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে
গতকাল বৃহস্পতিবার রাতে বৈঠক করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত দেয় করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি
বৈঠক শেষে রাত পৌনে ১২টায় কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা বলেন, করোনা সংক্রমণের সর্বোচ্চ পজিটিভ হার থেকে ৭০ শতাংশ কমে যাওয়া এবং ধীরে ধীরে করোনার টিকা প্রাপ্তি নিশ্চিত হওয়ায় সাবি৴ক পরিস্থিতি বিবেচনা করে এবং জনস্বাস্থ্যবিষয়ক বেশ কিছু সতক৴তামূলক ব্যবস্থা নেওয়া সাপেক্ষে এখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়