content
stringlengths
0
129k
প্রতিক্রিয়া দেখা দেয় সীমানাঘেঁষা কাছাড়ে
চাপে পড়ে মণিপুরি যুবকরা গত বৃহস্পতিবার সাত দিনের জন্য অবরোধ তুলে নেয়
এই সময়ের মধ্যে মারপিটের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা না হলে ফের বাঙালিদের অবরুদ্ধ করে রাখার হুঁশিয়ারি দেওয়া হয়
এ দিকে, ৮ এপ্রিল জামালউদ্দিন জমিবিবাদের কথা জানিয়ে থানায় এজাহার দিতে গেলে জিরিবাম পুলিশ তাঁকে আটকে রাখে বলে অভিযোগ
১০ দিন ধরে তাঁকে আদালতেও তোলা হচ্ছে না, ছাড়াও হচ্ছে না
ফলে ৭ দিনের জন্য অবরোধ তোলা হলেও ভয়ে বাঙালিরা ঘর থেকে বেরতে পারছেন না
এতে ক্ষুব্ধ কাছাড় জেলার বিভিন্ন সংস্থা-সংগঠন
বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সমিতি মণিপুরের মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহের ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছে
পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈকেও মণিপুর সরকারের সঙ্গে কথা বলার জন্য অনুরোধ করা হয়েছে
ইবোবি সিংহের উদ্দেশে লেখা স্মারকপত্রে বাঙালি ও মণিপুরি জাতির দীর্ঘকালের সুসম্পর্ক ও নিবিড় যোগাযোগের কথা উল্লেখ করে বরাক বঙ্গ
কতিপয় উচ্ছৃঙ্খল যুবকের জন্য ওই সম্প্রীতি যে হুমকির মুখে, তাতে তাঁরা আক্ষেপ ব্যক্ত করেন
একই সুরে এ দিন ক্ষোভ ব্যক্ত করেন শিলচর শহরের একদল সচেতন নাগরিক
হরিদাস দত্ত, দীপক সেনগুপ্ত, নীহাররঞ্জন পাল, সুভাষ বর্মন, কল্যাণ পালরা বলেন, ''এ এক গভীর ষড়যন্ত্র
বাঙালিকে নানা দিক থেকে খণ্ডিত করার চেষ্টা চলছে
'' এই প্রয়াস তাঁরা রুখবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন
তাঁরা বলেন, ''সবাইকে ডেকে এ নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে
'' বরাক উপত্যকার মণিপুরি বুদ্ধিজীবীদের সঙ্গেও তাঁরা কথা বলবেন বলে জানান
আলোচনায় অংশ নেন প্রসেনজিৎ ঘোষ, মুকেশ বাগারিয়াও
কাছাড় জেলার সোনাইয়ে অনুরূপ সভা হয় গত মঙ্গলবার
সোশ্যাল ইউনাইটেড নেটওয়ার্ক, তরুণ সঙ্ঘ, ইউটোপিয়া, ইউডিএসএফ সংগঠনের কর্মকর্তারা একজোট হয়ে বাঙালি নির্যাতনের প্রতিবাদ জানান
জিরিবামের বাঙালিদের স্বাভাবিক জনজীবনে বাধা দেওয়া হলে মণিপুরগামী সড়কে অবরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা
পরে সভা থেকে মিছিল করে মণিপুর সরকারের নীরবতার প্রতিবাদে মুখ্যমন্ত্রী ইবোবি সিংহ ও জিরিবামের বিধায়ক দেবেন্দ্র সিংহের কুশপুতুল পোড়ানো হয়
আগের রোল নম্বর নির্ধারণ রেখে প্রাথমিকের শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
তবে শিক্ষার্থীদের মূল্যায়নের যত ধরনের পদ্ধতি রয়েছে সেসব পদ্ধতি শিক্ষকরা অনুসরণ করতে পারবেন
কেউ যদি শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা নেওয়ার প্রয়োজন মনে করেন তারা সেটিও নিতে পারবেন
সম্প্রতি শিক্ষার্থীদের মূল্যায়ন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়
সভায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব হাসিবুল আলম বলেন, ২০২০ সালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন যেভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে প্রধানমন্ত্রী এবারও সেভাবে মূল্যায়ন করতে নির্দেশনা দিয়েছেন
তাই গত বছরের মতো এবারও শিক্ষার্থীদের মূল্যায়ন করা যেতে পারে
সভায় উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীসহ সবাই এ প্রস্তাবে সম্মতি দেন
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে বলেন, চলতি বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো স্তরে ঘোষণা দিয়ে বা প্রশ্নপত্র ছাপিয়ে পরীক্ষা নেওয়া হবে না
তবে বিদ্যালয়ের শিক্ষকরা নিজ নিজ শিক্ষার্থীদের মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে তুলবেন
এক্ষেত্রে আগের রোল নম্বর নিয়ে শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে উঠবে
তিনি বলেন, শিক্ষার্থীদের মূল্যায়নের যত ধরনের পদ্ধতি রয়েছে সেসব পদ্ধতি শিক্ষকরা অনুসরণ করতে পারবেন
কেউ যদি শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা নেওয়ার প্রয়োজন মনে করেন তারা সেটি নিতে পারবেন
ক্লাস অনুযায়ী শিক্ষার্থীদের শিখন-জ্ঞান যাচাই করাটাই মূল্যায়নের প্রধান উদ্দেশ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে
ওয়ার্ল্ড প্রেস ফটোর পুরস্কার জিতেছেন দুই বাংলাদেশি আলোকচিত্রী ওয়ার্ল্ড প্রেস ফটোর পুরস্কার জিতেছেন দুই বাংলাদেশি আলোকচিত্রী - সিসি নিউজ
রবিবার, ২৮ নভেম্বর ২০২১, ০৩:১২ পূর্বাহ্ন |
রংপুর বিভাগ
শীর্ষ সংবাদ
শিক্ষাঙ্গন
আন্তর্জাতিক
তথ্য প্রযুক্তি
অর্থ-বাণিজ্য
চাকুরীর খবর
লাইফস্টাইল
সাহিত্য ও সংস্কৃতি
স্বাস্থ্য কথা
শিরোনাম :
তারাগঞ্জে ট্রাকচাপায় ৩ নারী শ্রমিক নিহত লাখো মুসল্লির অংশগ্রহণে শেষ হলো রংপুরের ইজতেমা রাষ্ট্রপতির ক্ষমা পেলেন কুড়িগ্রামের সেই ডিসি পাবলিক আমাদের আ.লীগের দালাল বলে: জাপা মহাসচিব কাল নীলফামারী পৌরসভাসহ ১৯ ইউপিতে ভোট সৈয়দপুরে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার খানসামায় ইউপি নির্বাচনী প্রচারণায় সরকারী প্রাথমিক স্কু...
/ সিসিনিউজ
ওয়ার্ল্ড প্রেস ফটোর পুরস্কার জিতেছেন দুই বাংলাদেশি আলোকচিত্রী
আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৪
ঢাকা : সাভারে রানা প্লাজা ধসের পর মানবিক বিপর্যয়ের ছবি তুলে ওয়ার্ল্ড প্রেস ফটোর পুরস্কার জিতেছেন দুই বাংলাদেশি আলোকচিত্রী
ওয়ার্ল্ড প্রেস ফটো বিশ্ব আলোকচিত্রের সবচেয়ে বড় সংস্থা
শনিবার নেদারল্যান্ডসের আমস্টার্ডামে ওয়ার্ল্ড প্রেস ফটো-২০১৪ এর ফলাফল ঘোষণা করে আন্তর্জাতিক জুরি বোর্ড
এ প্রতিযোগিতায় প্রথম নারী হিসেবে সংবাদভিত্তিক তালিকায় একক আলোকচিত্র ক্যাটাগরিতে তৃতীয় হয়েছেন বাংলাদেশের তাসলিমা আক্তার
একই তালিকায় আলোকচিত্র কাহিনী ক্যাটাগরিতে তৃতীয় হয়েছেন আরেক ফটোসাংবাদিক রাহুল তালুকদার
তাসলিমা আলোকচিত্র বিষয়ক প্রতিষ্ঠান পাঠশালা'র শিক্ষক
পুরস্কারপ্রাপ্ত ছবিটির শিরোনাম 'ফাইনাল এমব্রেস' বা 'শেষ আলিঙ্গন'
ছবিটি টাইম ম্যাগাজিনের ২০১৩ সালের সেরা দশ ছবির তালিকায় ছিল
পুরস্কারপ্রাপ্ত রাহুল তালুকদারের ফটো সিরিজের নাম 'কলাপ্স অফ রানা প্লাজা'
রাহুল 'বাংলাদেশ সংবাদ ৭১'-নামে একটি ইন্টারনেটভিত্তিক সংবাদপত্রের আলোকচিত্রী
প্রতিবছর নয়টি ক্যাটাগরিতে ২৫টি দেশের মোট ৫৩ আলোকচিত্রীকে এই পুরস্কার দেয় বিশ্বের সবচেয়ে বড় আলোচিত্র বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড প্রেস ফটো
১৯৫৫ সালে আমস্টার্ডামে যাত্রা শুরু এ সংগঠনের
প্রতিযোগিতায় ১৯ জন বিচারকের রায়ে ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার-২০১৩ জিতে নিয়েছেন আমেরিকান আলোকচিত্রী জন স্টেনমেয়ার
প্রথম পুরস্কার পাওয়া ছবিতে দেখা যায়, জিবুতি শহরের পাশে সৈকতে রাতের বেলায় আফ্রিকান অভিবাসীরা স্বজনদের সঙ্গে কথা বলার জন্য পাশের দেশ সোমালিয়ার সস্তা মোবাইল নেটওয়ার্ক ধরার চেষ্টা করছেন
আপনার মতামত লিখুন :
. *
এই বিভাগের আরও সংবাদ
সৈয়দপুরে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী ও শ্বাশুড়ী আটক
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১৭ নথি খোয়া, তদন্ত কমিটি গঠন
নীলফামারীতে মুজিববর্ষ ব্যাপী কর্মসূচির উদ্বোধনীতে মুক্তিযোদ্ধা সমাবেশ
সৈয়দপুরে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, সহপাঠি আহত
নীলফামারীতে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
ভারতে লাশের মিছিল
সর্বাধিক পঠিত
তারাগঞ্জে ট্রাকচাপায় ৩ নারী শ্রমিক নিহত
লাখো মুসল্লির অংশগ্রহণে শেষ হলো রংপুরের ইজতেমা
রাষ্ট্রপতির ক্ষমা পেলেন কুড়িগ্রামের সেই ডিসি
পাবলিক আমাদের আ.লীগের দালাল বলে: জাপা মহাসচিব
কাল নীলফামারী পৌরসভাসহ ১৯ ইউপিতে ভোট
সৈয়দপুরে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অসাধারণ ক'টি শিক্ষণীয় গল্প
সৈয়দপুরে প্রেমিকাকে ধর্ষনের ভিডিও ধারনের মামলায় তিন বন্ধু গ্রেফতার
থ্রি এক্স ছবিতে দীপিকা ঝলক (ভিডিও)
"এমপি আহসান আদেলুর রহমান একজন অর্থলোভী মানুষ"
নারকেল তেলের বাজারে পিছিয়ে দেশী উদ্যোক্তারা
পেটে জ্বালাপোড়া
কৃমির ওষুধ খাওয়ার নিয়ম
সৈয়দপুরে ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাকে পেটানোর অভিযোগ
সশস্ত্র বাহিনীর নতুন বেতন স্কেল চূড়ান্ত
পটকা ফুটানোয় সৈয়দপুরে বিয়ের আসরে তালাক!
সৈয়দপুর পৌরসভা মেয়রের সালিশী আদালতে প্রশংসনীয় রায়
মেয়েদের বড় বক্ষ আকর্ষনীয় করার উপায়
সৈয়দপুরে জোর করে চুল কাটানোয় ছেলের আত্মহত্যা
সৈয়দপুরে পুলিশ কর্মকর্তাকে লাঞ্চিত করার মামলায় আসামীদের জামিন না মঞ্জুর