content stringlengths 0 129k |
|---|
তাকে বহিষ্কারের বিষয়ে কারমাইকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুজ্জামান সিজার জানান, সৈকতকে গত ১৮ অক্টোবর ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে |
এদিকে হামলার ঘটনায় সৈকত ও আরেক আসামি রবিউল ইসলামকে ঢাকার টঙ্গী থেকে শুক্রবার রাতে আটক করেছে র্যাব |
র্যাবের ভাষ্য- ফেসবুকে বিভিন্ন ধরনের উসকানিমূলক মন্তব্য এবং মিথ্যা পোস্টের মাধ্যমে গুজব ছড়িয়ে স্থানীয় লোকজনকে উত্তেজিত করেন সৈকত মণ্ডল |
আর ঘটনার রাতে বটেরহাট জামে মসজিদ থেকে মাইকিংয়ের মাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে স্থানীয় লোকজনকে জড়ো করেন তার সহযোগী রবিউল ইসলাম (৩৬) |
এরপরই হামলা চালানো হয় রামনাথপুর ইউনিয়নের বড়করিমপুর কসবা জেলেপল্লিতে |
শনিবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় র্যাব |
রবিউল ইসলাম বটেরহাট জামে মসজিদের ইমাম এবং সে খেজমতপুর গ্রামের মৌলভী মো. মোসলেম উদ্দিন বাবুর ছেলে |
শনিবার র্যাবের সংবাদ সম্মেলনে র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলছেন, সৈকত মণ্ডল আগে থেকেই সামাজিক মাধ্যম ব্যবহার করে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে আসছিল |
কুমিল্লার ঘটনার পর থেকেই সে নানারকম উস্কানিমূলক পোস্ট দিয়ে আসছে |
হামলার পেছনে গুজব ছড়াতে সে কার্যকর ভূমিকা পালন করেছে |
রবিউল ইসলাম তার এসব বক্তব্য প্রচারে সহযোগিতা করেছে |
কমান্ডার মঈন আরও বলেন, আটক হওয়া সৈকত মণ্ডল যে গ্রামে আগুন দেয়, সেই গ্রামের পাশের মসজিদে গিয়ে মাইকিং করে উত্তেজনাপূর্ণ বক্তব্য দেয় এবং স্থানীয় বাসিন্দাদের সবাইকে জড়ো হতে বলে |
পরবর্তীতে সে একজন আত্মীয়কে দায়িত্ব দেয় মাইকিং করার জন্য |
সেই গ্রামের একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে সবাইকে (হামলায়) নেতৃত্ব দেয় |
'সাইক্লোন ফণী'র আঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জনগণের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ৮২ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছে রেড ক্রস সোসাইটি অব চায়না (আরসিসিসি) |
বাংলাদেশস্থ চায়না দূতাবাসের মাধ্যমে এই |
তানিম জাবের |
পৃথিবীর তরমুজ ক্ষেতে - একা বসে আছি মাচাং পেতেহাতে দারুচিনিগন্ধী মদ, মাথার উপর ছাতা নাইতবু ছায়া পরে [...] |
কাটাখালিতে খালের উপর তৈরি মেয়র আব্বাসের মার্কেটে উচ্ছেদ অভিযান বঙ্গবন্ধুর সমাধিতে আ'লীগের সভাপতিমন্ডলীর সদস্য মেয়র লিটনের শ্রদ্ধা রাজশাহীতে বাস চাপায় মাথা বিচ্ছিন্ন হয়ে গেল মোটরসাইকেল চালকের রাজশাহীতে এইচএসসি পরীক্ষা শুরু চিরকুট লিখে মসজিদ কমিটিকে আইএসের নামে হুমকি মৃত্যু নেই রামেকের করোনা ইউনিটে কাটাখালীর পৌর মেয়... |
বুধবার ০৮ ডিসেম্বর ২০২১ || |
অগ্রাহায়ণ ২৪ ১৪২৮ |
|| ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৩ |
বিবিধ সংবাদ |
লাইফস্টাইল |
আন্তর্জাতিক |
সংগঠন সংবাদ |
স্বাক্ষাৎকার |
পাঠকের চিন্তা |
বিজ্ঞান ও প্রযুক্তি |
কাটাখালিতে খালের উপর তৈরি মেয়র আব্বাসের মার্কেটে উচ্ছেদ অভিযান বঙ্গবন্ধুর সমাধিতে আ'লীগের সভাপতিমন্ডলীর সদস্য মেয়র লিটনের শ্রদ্ধা রাজশাহীতে বাস চাপায় মাথা বিচ্ছিন্ন হয়ে গেল মোটরসাইকেল চালকের রাজশাহীতে এইচএসসি পরীক্ষা শুরু চিরকুট লিখে মসজিদ কমিটিকে আইএসের নামে হুমকি মৃত্যু নেই রামেকের করোনা ইউনিটে কাটাখালীর পৌর মেয়... |
রাজশাহীতে সাইবার আইনে পাবনার তিনজনের ১০ বছর জেল |
নিজস্ব প্রতিবেদক : |
প্রকাশিত: ১ নভেম্বর ২০২১ |
পাবনার আতাইকুলায় মহানবীকে নিয়ে কুটুক্তি ও অবমাননাকর প্রচারে সাইবার আইনে দায়েরকৃত মামলায় ৩ আসামীর দশ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত |
একই সঙ্গে তাদের প্র্যতেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারদন্ড দেয়া হয় |
এছাড়াও অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলার অপর সাত আসামীকে খালাস দেয়া হয়েছে |
আজ সোমবার বিকেলে রাজশাহীর সাইবার ট্রাইবুন্যাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ আদেশ দেন |
সাজাপ্রাপ্তরা হলেন, আমিনুল এহসান, জহিরুল ইসলাম ও খোকন |
রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত দুই আসামী এহসান ও জহিরুল আদালতে উপস্থিত ছিলেন |
অপর আসামী খোকন পালাতক |
রাষ্ট্রপক্ষের আইনজীবি এডভোকেট ইশমত আরা জানান, ২০১৩ সালের ২ নভেম্বর রাজীব নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে মহানবীকে কটুক্তি করা ছবি আপলোড করা হয় |
পরে মুসলিমরা হিন্দু ধর্মাবলম্বী রাজীবের বাড়ীতে হামলা, ভাংচুর করে আগুন দেয় |
পরে এ ঘটনায় ৫৭ ধারায় মামলা হয় |
পরে তদন্তে জানা যায়, আসামী আমিনুল এহসান তার ফটোকপির দোকান থেকে মহানবীকে কটুক্তি করা ছবি ফটোকপি করে বিক্রি করে |
আরেক আসামী খোকন আসামী জহুরুলের কম্পিউটারের দোকান থেকে হিন্দু ধর্মাবলম্বী রাজীবের ফেসবুকে তা আপলোড করে প্রচার করে |
আসামী আমিনুল এহসান আদালতে এ বিষয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দীও দেন |
পাট এদেশের প্রধান অর্থকরী ফসল |
এক সময়ে এ অর্থকরী ফসল বিদেশে রপ্তানী করে স্বর্ণের দামের ন্যায় দাম পাওযা যেত |
তাই পাটের আঁশ সোনারী আঁশ হিসাবে পরিচিতি লাভ করে |
চাহিদা ও মূল্য হ্রাসের কারণে পাটের চাষাবাদ অনেক কমে যায় |
দাম বৃদ্ধি পাওয়ায় এখন আবার পাট চাষে আগ্রহী হয়ে উঠছে কৃষকরা |
বর্তমানে কচুয়ায় পাটের আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছে কৃষকরা |
প্রতিবছরই বর্ষা মৌসুমে গ্রাম অঞ্চলে এ পাট সংগ্রহের কাজে ব্যস্ত থাকেন কৃষকরা |
এসব কাঁচা পাট দীর্ঘদিন পানিতে ভিজিয়ে রেখে তা পঁচে যাওয়ার পর গাছ থেকে সোনালী আঁশ পাট সংগ্রহ করেন |
তারপর উহা পানিতে ধুয়ে রোদে শুকিয়ে বাজারে বিক্রি করা হয় |
গতবছর এক মন পাটের মূল্য ছিল ১৬শ থেকে ১৭শ টাকা |
এ বছর ১ মন পাটের মূল্য ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা বলে জানিয়েছেন কয়েকজন কৃষক |
মূল্য বৃদ্ধির কারনে আগ্রহ হারিয়ে ফেলা পাট চাষিরা পূর্বের ন্যায় পাট চাষে মনোযোগী হয়ে উঠছে |
এতে বাংলাদেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল পাট চাষ আবারও পুনরুজ্জীবিত হয়ে পাট জাত দ্রব্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি পাবে বলে বিজ্ঞ মহল আশা প্রকাশ করছেন |
উপজেলার বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখা যায়, নারী-পুরুষ মিলে রাস্তার পাশে, বাড়ির আঙ্গিনায় বসে পঁচা পাট গাছ থেকে পাটের আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে |
চাঁদপুর গ্রামের গ্রামের কৃষক মফিজুল ইসলাম, কড়ইয়া গ্রামের জহির, পালাখাল গ্রামের আমির হোসেন ও কাদলা গ্রামের জমির উদ্দিন জানান, ধান ও আলু চাষের পর জমি খালি না রেখে পাট চাষ করছি |
বগি পাট ও সুতি পাট এ দুই জাতের পাট এই এলাকায় বেশি চাষ হয় |
কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন জানান, গত মৌসুমে কচুয়া উপজেলা ৩শ' ৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে |
চলতি মৌসুমে হয়ে ৩শ' ১০ হেক্টর |
পাট উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৩ হাজার কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে |
কচুয়ায় এ মৌসুমে হেক্টর প্রতি ৬ টন পাট উৎপাদন হবে বলে আশা করছি |
এ উপজেলায় অন্তত ৭ থেকে ৮ হাজার হেক্টর জমিতে পাট উৎপাদন করা যেতে পারে |
এর প্রধান কারণ এখানে উল্লেখযোগ্য পরিমাণ জমিতে বোনা আমন ও আলু চাষ হয়ে থাকে |
বোনা আমন ও আলু চাষের জমি পাট চাষের জন্য খুবই উপযোগী |
ভালো দাম পাওয়ায় কৃষকরা পাট চাষে ঝুকে পড়ছে |
: |
2021-07-15 |
24 |
আর্কাইভ 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2018 2018 2018 2018 2018 2018 2015 2015 2015 |
বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হলে একটি রোডম্যাপ তৈরি করতে হবে বলে মনে করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী |
মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১২টায় জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা-বিষয়ক আইনি সীমাবদ্ধতা ও সুপারিশ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মতামত দেন |
তিনি বলেন, বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হলে একটি রোডম্যাপ তৈরি করতে হবে |
টেকসই সার্কুলার ইকোনমির (ফোর আর) দিকে গুরুত্বারোপ করতে হবে |
পরিকল্পনা মন্ত্রণালয়সহ প্রাসঙ্গিক অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে সমন্বয় করতে হবে, সিটি করপোরেশনের বাজেটে যে থোক বরাদ্দ দেওয়া হয় তা একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে আনতে হবে ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে জাতীয় ইস্যু হিসেবে বিবেচনা হবে বলে তিনি মনে করেন |
সংবিধানের ওপর গুরুত্বারোপ করে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য এক সুতোয় গাঁথা বলেও মন্তব্য করেন তিনি |
রূপকল্প ২০৪১ অনুসারে দেশের মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশই নগরীতে বাস করবে এবং এই ৮০ শতাংশ জনগণের ২৫ শতাংশই বাস করবে মেগা সিটি ঢাকায় |
বর্তমানে ঢাকায় যে পরিমাণ বর্জ্য উৎপন্ন হয় তার সিংহভাগই অসংগৃহীত থাকে যা পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি |
এই সমস্যাকে চিহ্নিত করে ও দূষণমুক্ত নগরীর স্বপ্ন বাস্তবায়নে ইউএসএইড ও এফসিডিও এর আর্থিক সহযোগিতায় ও কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় ডিএসকে কনসোর্টিয়াম বাস্তবায়িত ঢাকা কলিং প্রকল্পের উদ্যোগে এই সভার আয়োজন করা হয় |
সভায় সভাপতিত্ব করেন দুস্থ স্বাস্থ্যকেন্দ্রের (ডিএসকে) নির্বাহী পরিচালক ও কোয়ালিশন ফর দ্য আরবান পুওরের (কাপ) চেয়ারপারসন ডা. দিবালোক সিংহ |
ইউনিসেফের একটি পরিসংখ্যান বলছে, ঢাকা শহরের প্রায় ৪০ লাখ মানুষের বসবাস |
শহুরজুড়ে থাকা পাঁচ হাজারের বেশি বস্তিতে যারা কঠিন বর্জ্য ব্যবস্থাপনার আওতাবহির্ভূত থাকছে, যা বাংলাদেশের সংবিধানের পরিপন্থী |
কেননা বাংলাদেশের সংবিধানের ১৮ (ক) অনুচ্ছেদে পরিবেশগত অধিকার সংরক্ষণের কথা নিশ্চিত করে বলা হয়েছে, 'রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবে এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করবে |
এই কঠিন বর্জ্যকে একটি আধুনিক ও সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনতে যথাযথ আইন প্রণয়ন ও তার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে ঢাকা কলিং প্রকল্প কাজ করছে বলে জানান করেন ঢাকা কলিং প্রকল্পের কনসোর্টিয়াম কো-অর্ডিনেটর সানজিদা জাহান আশরাফী |
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, পরিবেশ সংক্রান্ত সব আইনের জন্য একটি ছাতার ন্যায় কাজ করলেও এখানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে তেমন কিছু বলা নেই বলে জানান ইনসাইটস্'র উপদেষ্টা সুমন আহসানুল ইসলাম |
তিনি আরও বলেন, সিটি করপোরেশন কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ব্যবস্থা নেবে বলে সিটি করপোরেশন আইন ২০০৯-এ উল্লেখ থাকলেও তা কীভাবে করবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই |
কঠিন বর্জ্য ব্যবস্থাপনা জন্য একটি পূর্ণাঙ্গ আইনি বিধিমালা প্রণয়ন জরুরি |
বিশেষ করে খসড়া কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ চূড়ান্তকরণ ও যথাযথ পরিবীক্ষণের বিধান কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালায় রাখতে হবে বলে তিনি তার উপস্থাপনায় উল্লেখ করেন |
অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের বর্জ্য বাড়ছে |
বর্জ্য কমিয়ে আনা ও একে সম্পদে রূপান্তরিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা জরুরি বলে মনে করেন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান |
বস্তিবাসী সংগঠনগুলোর পক্ষে এনডিবিইউএসের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার বস্তিবাসীদের বর্জ্য অপসারণ সেবা অধিকার ও বস্তিতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণে নীতিমালা ও আইনে বিষয়টি অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ ও ঢাকাসহ অন্যান্য বড় শহরের কঠিন বর্জ্যজনিত দূষণ প্রতিরোধে বস্তিভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প ন... |
তিনি দেশীয় প্রযুক্তি ব্যবহার করে বর্জ্যকে সম্পদে রূপান্তর করার অনুরোধ জানান যাতে করে শহরের দরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টি করা যায় |
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় গৃহীত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালায় গ্যাপ নিরসন, দ্রুত অনুমোদন ও সঠিক বাস্তবায়ন দরকার বলে মত প্রকাশ করেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত |
সুইডেনের মতো বিশ্বের অনেক দেশ বর্জ্য আমদানি করে, যা বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ বলে মনে করেন তিনি |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.