content
stringlengths
0
129k
এই প্রক্রিয়ার মধ্যে ছিল গুম, হত্যা, গৃহবন্দী এবং অনেককেই জীবন বাঁচাতে ছাড়তে হয়েছিল তাঁদের প্রিয় মাতৃভূমি
এই নির্যাতন ও অত্যাচার থেকে আমিও রক্ষা পায়নি
আমি বিভিন্ন সূত্রে জানতে পারলাম সাবেক মন্ত্রী বর্তমান আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য নাসিম ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ ভারতের কলকাতায় গিয়ে এই হত্যার প্রতিবাদ করার লক্ষ্যে সংঘবদ্ধ হচ্ছেন
আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে কলকাতায় চলে যাই এবং নাসিম ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হই
সেখানে এক বেলা খেয়ে না খেয়ে ৬ মাস থাকার পর নেতৃবৃন্দের পরামর্শক্রমে আবার দেশের মধ্যে ফিরে আসি এবং সামরিক বাহিনী কর্র্তক গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপনে যাই
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ১৯৭৬ সালের ১১ ই আগস্ট সকাল দশটায় দিকে তৎকালীন সামরিক সরকারের গোয়েন্দা বাহিনী কর্তৃক ঢাকার নবাবপুর রোডের একটি অফিস থেকে আমি গ্রেপ্তার হই
গ্রেফতার হওয়ার পর আমাকে গোয়েন্দা বাহিনীর লোকেরা তৎকালীন গুলিস্থান বাসস্ট্যান্ডে তাদের রাখা গাড়িতে তুলে নিয়ে যায়
তৎকালীন রেসকোর্স ময়দানে কাছে আসার পর আমাকে মাস্ক না পড়িয়ে কালো কাপড়ের পট্টি মেরে দিয়ে চোখ বেঁধে ঢাকা সেনানিবাসে তাদের নির্যাতন বা ইন্টারোগেশন সেলে নিয়ে যায়
সেই নির্জন সেলে আমাকে আড়াইটি মাস একাকীত্ব জীবনযাপন ও নির্যাতনের শিকার হতে হয়
নির্যাতনের অংশ হিসাবে ছিল কালো পট্টিতে চোখে বেঁধে ঝুলন্ত অবস্থায় আঘাত এমনকি পুরুষ লিঙ্গের সঙ্গে ইট বেধে ঝুলিয়ে রাখা হয়েছিল
সেখানে আমি আড়াই মাস দুনিয়ার আলো থেকে বঞ্চিত ছিলাম
তাপরপর চোখে কালো পট্টি বেঁধে ঢাকা কেন্দ্রীয় কারাগার নিয়ে আসা হয়
এখানেই পরিসমাপ্তি ঘটে আমার প্রথম লকডাউনের অভিজ্ঞতা
কেন্দ্রীয় কারাগারে যাবার পর সেখানে আমি সাবেক মন্ত্রী মরহুম শেখ আব্দুল আজিজ, মরহুম মোমিন তালুকদার, আওয়ামী লীগ নেতা আমু ভাই, মরহুম গাজী গোলাম মোস্তফা, পল্টু ভাই, মায়াভাই, পাহাড়ি ভাই, এসপি মাহবুব ভাই সহ শতাধিক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং শ্রমিক লীগের নেতৃবৃন্দের সংস্পর্শে এসে আমি ফিরে পেলাম নতুন জীবন
এইভাবে কেন্দ্রীয় কারাগারে আমার প্রথম লকডাউন আড়াই বছর কেটে গেল
দ্বিতীয় অভিজ্ঞতাঃ
১৯৭৯ সালে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে আমি আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ আইন বিভাগে ভর্তি হই
কিন্তু পারিবারের অভাব অনটনের কারণে আমার বাবা আমাকে জানিয়ে দেন তাঁর পক্ষে পরাশোনার খরচ চালানো সম্ভব নয়
সেই কারণে ১৯৮১ সালে বাবা-মার অনুরোধে তৎকালীন জার্মানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিদেশের মাটিতে মুক্তিযুদ্ধের প্রথম পতাকা উত্তোলনকারী আমার চাচা মৃত এম হোসেন আলীর সহায়তায় ভিয়েনাতে গমন করি
ভিয়েনায় অনেক চড়াই উতরাই পেরিয়ে পরমকরুনাময় আল্লাহ পাকের রহমতে হাজার ১৯৮৩ সালের ১৮ ডিসেম্বর ১২ দিনের চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় চুক্তিভিত্তিতে চাকরি পাই
আমার কর্মদক্ষতা ও সততার কারণে সংস্থা আমার চুক্তির মেয়াদ বৃদ্ধি করে স্থায়ীভাবে নিয়োগদান করেন
৩০বছর সুনামের সাথে চাকরি করার পর ২০১৩ সালের ডিসেম্বর মাসে চাকুরী থেকে অবসর নিয়ে দেশমাতৃকার টানে আবার দেশে ফিরে আসি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ কে প্রতিষ্ঠা করার লক্ষ্যে নিঃস্বার্থভাবে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত কিন্তু ২০১৮ সালে আমি দেশে থাকা অবস্থায় আমার সহধর্মিনী দুইবার স্ট্রোক করেন
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর ২০১৯ প্রথমদিকে আমি ভিয়েনা এসে তার চিকিৎসা ও ডাক্তারের পরামর্শ কাজ শেষ করে তাকে সঙ্গে করে আবার দেশে ফিরে আসি
কিন্তু সহধর্মিনীর রুটিন চেকআপের অংশ হিসাবে ২০২০ সালে প্রথমদিকে তার চিকিৎসা ও ডাক্তারের পরামর্শের জন্য ভিয়েনাতে আসতে বাধ্য হই
ডাক্তারের পরামর্শ ও চিকিৎসার কার্যক্রম শেষ করে যখন আবার মাতৃভূমিতে ফেরত আশার উদ্যোগ নিয়েছি ঠিক সেই মুহুর্তে সারা বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত হয়
এ মরণ ব্যাধী থেকে বাংলাদেশও রেহাই পায়নি
মহামারী করোনাভাইরাস যখন অস্ট্রিয়াতে বিস্তার লাভ করতে শুরু করে এদেশে সরকার ১৬ ই মার্চ থেকে সারাদেশে লকডাউন ঘোষণা দেন
এদেশের জনগণ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগতম জানায় এবং সরকার কর্তৃক স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যে সমস্ত নির্দেশনা দেন তা অক্ষরে অক্ষরে মেনে চলার কারণে ধীরে ধীরে শিথিল করার মাধ্যমে বর্তমানে লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন
বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে এই মহামারী থেকে রক্ষা করবার জন্য স্বাস্থ্যবিধি অনুসারে বিভিন্ন ঘোষণা দিলেও আমরা তা পুরাপুরি কেন মানছি না সেটা আমার কাছে প্রশ্ন থেকে যায়
এজন্য বিদেশে থাকা অবস্থায়ও আমর মনটা দুঃখিত ও ব্যথিত
করোনা ভাইরাসকে পুঁজি করে দেশের মধ্যে একটি শ্রেণী বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল উন্নয়ন কে বাধাগ্রস্ত করবার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে
যেমনভাবে স্বাধীনতার পরবর্তী জাতির পিতার সকল উন্নয়নকে বাধাগ্রস্ত করেছিল
আজ তেমনি একটি গোষ্ঠী সরকারের মধ্যে থেকে ও বাইরে থেকে আবারও সোচ্চার হয়েছে
তারা এই মুহূর্তে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত আসামিদের মুক্তির দাবি সহ বিভিন্ন শিল্প-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠনে শ্রমিকদেরকে উস্কানি দিয়ে সরকারের স্বাস্থ্য নীতি কে উপেক্ষা করে বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছেন
সেই সঙ্গে দলের মধ্যে লুকিয়ে থাকা অনেক চেয়ারম্যান মেম্বারদের কে কাজে লাগিয়ে সরকারের দেওয়া সাধারণ মানুষের সাহায্য জনগণের দ্বারপ্রান্তে না পৌঁছায় সেই কাজে লিপ্ত হওয়ার সহায়তায় করছে
যেমনটি ১৯৭৪ সাল জাতীয় দুর্যোগ বন্যা কে কাজে লাগিয়ে বঙ্গবন্ধুকে জনগণের হৃদয় থেকে কেরে নিয়েছিল
জননেত্রী আপনি কঠোর হউন ডাক্তার, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন সহ বাংলার জনগণ আপনার পাশে আছে এবং থাকবে
আমরা জাতির পিতা কে হারিয়েছি আপনাকে হারাতে চাইনা
কেননা আপনি জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের একমাত্র কান্ডারী
এখানে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর সদ্য একটি উক্তি উল্লেখ করছিঃ
"শেখ হাসিনা শত্রুর আগুনের ছাই থেকে উঠে আসা এক মানুষ"
আসুন আমরা সবাই জননেত্রী শেখ হাসিনা পাশে থেকে তাঁর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াই
...............জয় বাংলা,জয় বঙ্গবন্ধু........
লেখকঃ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন
উপদেষ্টা-বাংলাদেশ আওয়ামীলীগ,পাবনা জেলা শাখা
কার্যনির্বাহী সদস্য,সেক্টর কমান্ডার্স ফোরাম-
মুক্তিযুদ্ধ '৭১,কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ
নিউজটি শেয়ার করুন
. *
, , .
এ বিভাগের আরও খবর
ফেসবুক-মেসেঞ্জার ব্যবহার করা যাবে ডাটা ছাড়াই
আমার রঙিন স্বপ্ন
কলমের বার্তা
উল্লাপাড়ায় দলীয় মনোনয়ন পেয়েও শঙ্কায় রয়েছে প্রার্থীরা
হত্যা মামলার পলাতক ৩ আসামি আটক
উদ্বোধন করলেন ৫ বিদ্যুৎকেন্দ্র : প্রধানমন্ত্রী
সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান আবার বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ আপডেট
জনপ্রিয় খবর
কামারখন্দে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলাম
গাজীপুরের কালিয়াকৈরে ১ টি পৌরসভা ৭টি ইউনিয়নে উৎসব মূখর পরিবেশে চলছে ভোটগ্রহণ
বেতাগীতে ইডা'র সাধারণ সভা অনু‌ষ্ঠিত
রাজাপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য কোম্পানীগঞ্জে দোয়া অনুষ্ঠান
কামারখন্দে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মেম্বার প্রার্থী জয়নুল আবেদীন ঝন্টু
টঙ্গীতে মাজার বস্তির আগুন নিয়ন্ত্রণে
পাবনায় মাছ শিকার করে ৪ লাখ টাকা পুরষ্কার জিতলেন দুই ব‍্যবসায়ী
কোম্পানীগঞ্জের চরহাজারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত
আদর্শ ইউনিয়ন প্রতিষ্ঠায় বেতাগীতে ব্রিটের মতবিনিময় সভা
১০ নং পুনট্রি ইউনিয়নের চেয়ারম্যান নুর এ কামাল নেতাকর্মীর সাথে কুশল বিনিময়
কোনাবাড়িতে আবারও ঝুট গুদামে আগুন
সিরাজগঞ্জ সদরে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনু্ষ্ঠিত
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোম্পানীগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের দোয়া অনুষ্ঠিত
বিরুনীয়াকে মডেল ইউনিয়ন হিসাবে গড়তে চান ইন্জিঃ আলী আকবর
কোনাবাড়ীতে ঝুট গুদামে আগুন
মনোনয়নপত্র জমা দিলেন নৌকার প্রার্থী সাইফুল ইসলাম
কোটচাঁদপুরে পুলিশের বাধা উপেক্ষা করে যুবদলের বিক্ষোভ
কামারখন্দে ইউপি নির্বাচনে ১৬জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
গাইবান্ধায় জমি সংত্রান্ত জেরে মারপিটসহ বাড়ীঘর ভাংচুর, থানায় অভিযোগ
সরকারি রাজস্ব ফাঁকি দিচ্ছে স্বাস্থ্য কর্মকর্তারা!
গাইবান্ধায় সকল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের টিকা প্রদান সহযোগিতায় আমাদের গাইবান্ধা সেচ্ছাসেবী সংগঠন
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মানের চেষ্টা দুই পক্ষের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা
চরহাজারীর জসিম উদ্দীন গ্রেটার নোয়াখালী সমিতি বাফেলোর ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত
গাইবান্ধায় নবনির্বাচিত ইউপি সদস্যকে হত্যা চেষ্টা
উল্লাপাড়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনায় গ্রেফতার ১
উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধা চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা মুক্তিযোদ্ধাসহ আহত ৬
উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা-ভাংচুর আহত ২
ধুবিল ইউপি নির্বাচনে আ'লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫
সলঙ্গার রামকৃষ্ণপুরে বিদ্রোহী প্রার্থীসহ আ'লীগ ও অঙ্গসংগঠনের ৫ নেতা আজীবন বহিষ্কার
কামারখন্দে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলাম
নান্দাইলে নিরীহ পরিবারে গাছ কাটার অভিযোগ
মির্জাপুরে গ্রামবাসীর চাঁদা ও সেচ্ছাশ্রমে মাদ্রাসার নতুন ঘর উদ্বোধন
কামারখন্দে ইউপি নির্বাচনে ১৬জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
সিরাজগঞ্জের সলঙ্গার ধুবিলে চেয়ারম্যান প্রার্থী রাসেলের মোটরসাইকেল শোভাযাত্রা
পুলিশ সুপারের সাথে মির্জাপুর ইটভাটা মালিক সমিতির শুভেচ্ছা বিনিময়