content
stringlengths
0
129k
এছাড়া নতুন করে গঠনতন্ত্রে 'সিনিয়র কো-চেয়ারম্যান' ও 'কো-চেয়ারম্যান' পদ অন্তর্ভুক্ত করে তা অনুমোদন করা হবে
'মহাসচিব' পদে রুহুল আমিন হাওলাদারই থাকছেন
গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটির প্রধান ও জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের জানান, এ ছাড়াও গঠনতন্ত্রে আরো কিছু সংশোধনী আনা হচ্ছে
দলের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জাপার সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, 'এটা শুধু কাউন্সিল নয়, এটি হবে বিরাট শো-ডাউন ও শক্তির প্রদর্শন
যা দলকে নতুন মাত্রায় নিয়ে যাবে
' ঢাকা মহানগর জাপার সাংগঠনিক সম্পাদক সুজন দে জানান, জাপার রাজনৈতিক পিতা-মাতা এরশাদ-রওশন ঐক্যবদ্ধ হওয়ায় কাউন্সিলকে ঘিরে ব্যাপক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে
আগের সংবাদ
দুইদিনে নিহত ৫৭ : বজ্রপাতে এত প্রাণহানি কেন?
পরের সংবাদ
'পার্বত্য অঞ্চলের শান্তি রক্ষায় সেনাবাহিনীর বিকল্প নেই'
এই বিভাগের আরও সংবাদ
রূপগঞ্জ ট্রাজেডি : সজিব গ্রুপের চেয়ারম্যান-এমডি ৪ দিনের রিমান্ডে
জুলাই ১১, ২০২১ ১০:১২ অপরাহ্ন
করোনা: বিশ্বে মৃত্যু ৪০ লাখ ৩৫ সহস্রাধিক
জুলাই ১১, ২০২১ ১০:১১ অপরাহ্ন
এভারেস্ট বেস ক্যাম্পে ২০০ জনের কভিড জয়
জুলাই ১১, ২০২১ ১০:০৯ অপরাহ্ন
রূপগঞ্জ ট্রাজেডি : সজিব গ্রুপের চেয়ারম্যান-এমডি ৪ দিনের রিমান্ডে
জুলাই ১১, ২০২১ ১০:১২ অপরাহ্ন
আন্দোলন স্থগিত, শেখ হাসিনা 'মাদার অব এডুকেশন' কোটা সংস্কার আন্দোলন স্থগিত ঘোষণা
এপ্রিল ১২, ২০১৮ ৬:৩৭ পূর্বাহ্ন
আন্তর্জাতিক
নির্মাণ শ্রমিকের বার্ষিক আয় ৪০ লাখ টাকা!
ফেব্রুয়ারী ২, ২০১৮ ২:১৪ পূর্বাহ্ন
নারীদের সুস্থ্ করার নামে যেভাবে প্রতারণা করেন এই ভণ্ড
জানুয়ারী ২৮, ২০১৮ ২:৪৪ পূর্বাহ্ন
মেসির নামে মধ্যরাতে জেগে উঠলো নগরী
জুন ২৭, ২০১৮ ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোপা লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা
জানুয়ারী ২৭, ২০১৮ ৩:৪০ পূর্বাহ্ন
বিভাগসমূহ একটি বিভাগ পছন্দ করুন আন্তর্জাতিক ইসলাম ও জীবন এক্সক্লুসিভ খেলাধুলা জাতীয় নারীর কথা বিনোদন মৌলভীবাজার রাজনীতি লাইফ স্টাইল শীর্ষ সংবাদ সারাদেশ সিলেট সিলেট বিভাগ সুনামগঞ্জ হবিগঞ্জ
* একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য প্রণীত একাডেমিক ক্যালেন্ডার-২০২০ এ ক্লাস রুটিন ৪ ডিসেম্বর ২০২১ তারিখ হতে কার্যকর সংক্রান্ত বিজ্ঞপ্তি
জয় লাহা, দুর্গাপুর, ২৭ অক্টোবর: কালি পুজো মানেই মানকরের কদমার চাহিদা থাকে
তবে বিগত বছরে করোনা আবহে লকডাউনে বাজার ছিল না
লোকসানে ছিল কদমা বিক্রেতারা
করোনার তৃতীয় ঢেউ চোখ রাঙাচ্ছে
তবুও যেন হাসির আবেগ মনের মধ্যে
লকডাউন নেই
এবার পুজোয় মুনাফার আসা দেখছে মানকরের বিখ্যাত কদমা ব্যাবসায়ীরা
গত একমাস ধরে কদমা তৈরীর কাজ চলছে জোর কদমে
পূর্ব বর্ধমান জেলার মানকর বর্ধিষ্ণু গ্রাম
এখানকার সেরা মিষ্টান্ন কদমা
আশপাশের যে কোনও পুজোয় কদমা পুজোর প্রসাদে উদ্দ্যেশ্যে দেওয়া হয়
২৫ গ্রাম থেকে একেবার ৮ কেজি পর্যন্ত তৈরী হয় কদমা
চিনি গলিয়ে রস তৈরী করা হয়
তারপর ওই রস ফুটিয়ে পাক তৈরী করা হয়
তাতে টকজল দিয়ে সাদা স্বচ্ছ করা হয়
তারপর সেই পাক থেকে থেকে কদমা কাটা হয়
এবং কাটা কদমা ২৪ ঘন্টার মত চিনির মধ্যে রাখা হয়
একটা সময় মানকরের ৩০ টির বেশী পরিবার কদমা শিল্পের সঙ্গে যুক্ত ছিল
পরবর্তী কালে মূল্যবৃদ্ধির কারণে সেভাবে আয় না হওয়ায় তারা মুখ ফিরিয়ে নেয় এই সুস্বাদু শিল্প থেকে
তবে এখনও ৫-৬ মিষ্টান্ন ব্যাবসায়ী কদমা তৈরী করেন
মানকর হাটতলার হারধন কর তাদের মধ্যে একজন
গত ৩০ বছর ধরে এই মিষ্টান্ন তৈরী করছেন
হারাধনবাবু জানান, "মানকর, বুদবুদ, আউশগ্রাম, পানাগড়, অভিরামপুর ছাড়াও আসানসোল, দুর্গাপুর ও অন্য জেলাতেও কদমার চাহিদা রয়েছে
এক দেড় কেজি ওজনের কদমা সব সময় হয়
কালিপুজোয় ৭-৮ কেজি ওজনের কদমা বিশেষ করে তৈরী করতে হয়
তবে আগাম বরাত দিলে বেশী করা হয়
" তিনি আরও বলেন, "গত বছর লকডাউনে বাজার ছিল না
এবছর আশা করছি ভালো বাজার হবে
চিনির দাম বাড়লেও কদমার দামও নাগালের মধ্যে রাখা হয়েছে
" তিনি বলেন, "মানকরে কালি পুজোয় আগাম বরাতও এসেছে
বাইরে থেকেও ৫ কেজি, ৬ কেজি, ৭ কেজি, ৮ কেজি ওজনের কদমার চাহিদা রয়েছে
এবছর আশা করছি ৮-৯ কুইন্ট্যাল কদমা বিক্রি হবে
তবে প্রশ্ন মানকরের এই খ্যাতনামা মিষ্টন্ন শিল্পটি বাঁচিয়ে রাখা নিয়ে
প্রযুক্তির যুগে শিল্পটি বিলুপ্তির আশঙ্কা করছে অনেকে
কদমা কারিগর টুলু কর জানান, "৫ কেজি ওজনের একটা কদমা তৈরী করতে কমপক্ষে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে
চিনি গলানো থেকে কদমা তৈরী, এক টানা কাজ করতে হয়
মাঝপথে উঠে গেলে চিনির রস জমাট বেঁধে যাবে
কঠিন পরিশ্রম, মজুরি সেরকম পাওয়া যায় না
তাই কদমা কারিগরের কাজ কেউ করতে চায় না
মানকরের বাসিন্দা সীতারাম গোস্বামী জানান, "বর্তমান প্রজন্ম কদমা তৈরী থেকে অনেকেই বিমুখ
পরিশ্রমের অনুপাতে মজুরি নেই
কারিগরের অভাব
তাই বর্তমান প্রজন্মের কাছে প্রশিক্ষণের প্রয়োজন
সরকারের কাছে আবেদন, কদমা শিল্পকে বাঁচানোর জন্য কারিগরদের পাশে দাঁড়ানোনও আর্থিক সহায়তা করা
গলসী-১ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অনুপ চট্টোপাধ্যায় বলেন, "কদমা শিল্পিদের পাশে অবশ্যই সরকার থাকবে
কদমা শিল্পের ক্লাস্টার তৈরীর চিন্তাভাবনা নেওয়া হচ্ছে
পূর্ববর্তী প্রবন্ধেগণ্ডিবদ্ধ এলাকাতেও মাস্ক ছাড়া অবাধ ঘোরাফেরা
পরবর্তী প্রবন্ধেমমতা বন্দ্যোপাধ্যায় বললে তার সঙ্গে এক মঞ্চে উন্নয়নের খতিয়ান নিয়ে বসবো: শুভেন্দু
.
সম্পর্কিত নিবন্ধসমূহ
ঘাটালের কোন্নগর হরিসিংহপুর মৌজার জলাশয়ে শীতের শুরুতে পরিযায়ী পাখি কম
বিশ্ব এইডস দিবসে খেলাধুলা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সচেতন করার উদ্যোগ পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের
রাজেন রায়, কলকাতা, ২১ অক্টোবর: চলতি বছরের ১৬ জানুয়ারি শুরু হয়েছিল ভারতে করোনার টিকাকরণ
এদিনই স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে ১০০ কোটির টিকাকরণ প্রায় হয়ে গিয়েছে দেশে
কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণমন্ত্রী নিজে টিকাকরণের কথা জানিয়েছেন‌
করোনার সংক্রমণ এড়াতে দ্রুতগতিতে টিকা করণের জন্য শুরু থেকেই সওয়াল করে চলেছেন বিশেষজ্ঞরা
করোনার টিকা প্রথম ডোজের সফলতার সঙ্গে সঙ্গে রাজ্যগুলিকে তৃতীয় ডোজ প্রয়োগে আরও বেশি উদ্যোগী হতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক
এরমধ্যে হিসেবে পশ্চিমবঙ্গের সাফল্য নজরকাড়া
সরকারি তথ্য অনুযায়ী টিকাকরণের নিরিখে গুজরাত, মধ্যপ্রদেশকে পিছনে ফেলে সারাদেশে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ
প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্র
পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মোট ৬ কোটি ৮৪ লাখ ৮৩ হাজার ৩৫ টি ডোজ দেওয়া হয়েছে
এখন রাজ্যের গ্রামাঞ্চলেও টিকাকরণের গতি বাড়ানো হয়েছে
শহর অঞ্চলের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি টিকা দেওয়া হচ্ছে রাজ্যে গ্রামাঞ্চলে
টিকাকরণের নিরিখে দেশে চতুর্থ স্থানে রয়েছে গুজরাত
উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত মোট ১২ কোটি ১৮ লাখ ৫১ হাজার ২১৯ ডোজ দেওয়া হয়েছে
মহারাষ্ট্রে দেওয়া হয়েছে ৯ কোটি ২৮ লক্ষ ৪ হাজার ৪৬৮টি
পশ্চিমবঙ্গে টিকা দেওয়া হয়েছে ৬ কোটি ৭৬ লক্ষ ৪৭ হাজার ৯০১টি
সারা দেশে টিকাকরণ ১০০ কোটি টপকে যাওয়ার আগের মূহূর্তে রাজ্যের সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকায় স্বস্তি প্রকাশ করছেন সংশ্লিষ্ট স্বাস্থ‍্যকর্তারা