content stringlengths 0 129k |
|---|
দায়ীদের শাস্তি না হওয়া নৌ-দুর্ঘটনার একটি বড় কারণ |
দায়ীদের শাস্তি না হওয়া নৌ-দুর্ঘটনার একটি বড় কারণ |
ড. কুদরাত-ই-খুদা বাবু |
০৬ এপ্রিল ২০২১, ১২:০০ এএম | প্রিন্ট সংস্করণ |
লঞ্চ দুর্ঘটনা বা লঞ্চডুবির ঘটনা এ দেশে নতুন কোনো বিষয় নয় |
প্রায় প্রতিবছরই লঞ্চডুবিতে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ঘটে |
সে সময় দেখা যায় স্বজনহারানো ব্যক্তিদের আর্তনাদ |
এ নিয়ে কিছুদিন হইচই হয় |
গণমাধ্যমগুলোয় ফলাও করে খবরাখবর প্রকাশিত ও প্রচারিত হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক যথারীতি গঠিত হয় তদন্ত কমিটি |
চিরায়িত প্রথা অনুযায়ী সংশ্লিষ্টরা বলে থাকেন, ঘটনার সঙ্গে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে |
ব্যস, হয়ে গেল |
এর কিছুদিন পরেই দেশে ঘটে যায় আরেকটি নৌ-দুর্ঘটনা |
তখন চাপা পড়ে যায় লঞ্চডুবি বা নৌ-দুর্ঘটনার আগের ঘটনাগুলো |
যখন অন্য একটি ঘটনার রেশে লঞ্চডুবি বা নৌ-দুর্ঘটনার ঘটনা চাপা পড়ে যায়, তখন আর কেউ জানতে পারে না ওই লঞ্চডুবির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না |
কিংবা লঞ্চডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আদৌ আলোর মুখ দেখেছে কি না |
এই হচ্ছে বাস্তবতা |
দেশে প্রতিবছর নিয়মিতভাবে লঞ্চডুবির মতো মর্মান্তিক ঘটনা ঘটলেও এখন পর্যন্ত নৌ-দুর্ঘটনা রোধে তেমন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি |
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা, চালকদের অশুভ প্রতিযোগিতা, নৌপথে বিরাজমান নৈরাজ্য দূর না-করা, লঞ্চ চালকদের দায়িত্ব-কর্তব্যে অবহেলা, অদক্ষতা, ফিটনেসবিহীন লঞ্চ চলাচল করার 'সুযোগ'সহ ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করাই যে লঞ্চ দুর্ঘটনা বা লঞ্চডুবির অন্যতম প্রধান কারণ, তা বলার অপেক্ষা রাখে না |
তাই প্রায় প্রতিবছরই ঘটে চলেছে লঞ্চডুবির ঘটনা |
এ বছরও দেশবাসী লঞ্চডুবির ঘটনা প্রত্যক্ষ করল গত ৪ এপ্রিল |
ওইদিন নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে রাফিত আল হাসান নামে মুন্সীগঞ্জগামী একটি লঞ্চ যাত্রী নিয়ে ডুবে যায় এস কে ৩ কোস্টার জাহাজের ধাক্কায় |
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ১৫ যাত্রী নিখোঁজ রয়েছেন |
এ ঘটনার প্রায় ঠিক এক বছর আগে (৩০ জুন ২০২০) ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে মুন্সীগঞ্জের কাঠপট্টি থেকে ছেড়ে আসা মর্নিং বার্ড নামক একটি লঞ্চকে ময়ূর-২ নামের অপর একটি লঞ্চ ধাক্কা দিলে মর্নিং বার্ড নামের লঞ্চটি নদীতে ডুবে যায় |
এতে প্রাণ হারান কমপক্ষে ৩২ জন |
ইংরেজিতে একটি প্রবাদ আছে: ' .' এর অর্থ হলো, কপালের লিখন না যায় খণ্ডন |
প্রশ্ন হচ্ছে, দেশের নৌ-পথগুলোয় প্রায় প্রতিবছরই ঘটে চলা দুর্ঘটনাগুলো কি জনগণের কপালের লিখন? যদি তা-ই হয়, তাহলে তা খণ্ডনীয় নয় |
আবার এসব দুর্ঘটনাকে যদি এদেশের পরিপ্রেক্ষিতে না-দেখে উন্নত দেশের পরিপ্রেক্ষিতে দেখা যায়, তাহলে দেখা যাবে উন্নত দেশে নৌ-দুর্ঘটনার হার এ দেশের তুলনায় অনেক কম; যা আমি জার্মানি, তাইওয়ান, ফিলিপাইন, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে থাকাকালীন ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়েও দেখেছি |
তাহলে কপালের লিখন কি দেশভেদে ভিন্ন হয়ে থাকে? নিশ্চয় না |
এ ক্ষেত্রে মূলত যে বিষয়গুলো এ পার্থক্যের সৃষ্টি করছে তা হচ্ছে, সার্বিক নৌ-যোগাযোগ ব্যবস্থার ধরন, চালকদের দক্ষতা, লঞ্চের ফিটনেস, ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন, লঞ্চ চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, জনগণের সচেতনতার অভাব, সঠিকভাবে নৌ-আইন না-মানা ইত্যাদি |
পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, ১৯৯৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত সময়ে দেশে লঞ্চ দুর্ঘটনার ঘটনা ঘটেছে ৬৬০টি |
এসব দুর্ঘটনায় মারা গেছেন প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ |
আহত হয়েছেন অসংখ্য |
দুর্ঘটনার পর নিখোঁজ হয়েছেন আরও প্রায় ১ হাজার ৬০০ জন |
২০১৫-পরবর্তী সময়গুলোতেও দেশে থেমে থাকেনি লঞ্চডুবির ঘটনা |
এসব দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারানো ছাড়াও নিখোঁজ হয়েছেন অনেকে, যাদের লাশ আর খুঁজে পাওয়া যায়নি |
বিভিন্ন সময়ে লঞ্চ দুর্ঘটনার কারণে নিশ্চিহ্ন হয়েছে অনেক পরিবার |
আবার লঞ্চডুবিতে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে উদ্বাস্তু হতে বাধ্য হয়েছে শত শত পরিবার |
দেশে বর্তমানে প্রায় ৬ হাজার নৌপথ রয়েছে, যার বেশিরভাগই অরক্ষিত |
এসব নৌপথে বৈধভাবে প্রায় ৩ হাজার ছোট-বড় লঞ্চ, জাহাজ চললেও অনুমোদনহীনভাবে চলছে কয়েকগুণ নৌযান |
তা ছাড়া নৌপথে শৃঙ্খলা বজায় রাখতে যতসংখ্যক নৌ-পুলিশ থাকা প্রয়োজন তা নেই |
এসব নৌ-পুলিশকে বিআইডবিউটিএ-র কিছু সার্ভে জাহাজ ও স্পিডবোট দেওয়া হলেও সেসব নৌযানে নৌপথের সার্বিক শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয় |
এজন্য প্রয়োজন আধুনিক যান |
লঞ্চ দুর্ঘটনার তদন্ত কমিটি নিয়ে চনমনে নানা প্রশ্ন রয়েছে |
এসব কমিটি দুর্ঘটনা রোধে একগুচ্ছ সুপারিশ করে |
এরপর রহস্যজনক কারণে বিষয়টি আর সামনের দিকে সেভাবে এগোয় না |
দেশের কোথাও যখন বড় কোনো দুর্ঘটনা ঘটে, তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে নড়াচড়া শুরু হয় |
কিন্তু পরবর্তী সময়ে এ নিয়ে আর তেমন কিছু হয় না |
ফলে এসব দুর্ঘটনার পেছনে দায়ী ব্যক্তিরা শাস্তিও পায় না |
অনেক সময় দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিরা আটক হলেও শেষ পর্যন্ত আইনের ফাঁকফোকরে বা রাজনৈতিক প্রভাবে কিংবা কালো টাকার জোরে অথবা প্রভাব-প্রতিপত্তির কারণে পার পেয়ে যায় |
এসব কারণে নৌ-দুর্ঘটনা কমে না |
বরং বাড়তে থাকে মৃত্যুর মিছিল |
স্বজনহারানোদের বুকফাটা আর্তনাদ আর কান্নায় বাংলার আকাশ-বাতাস ভারী হয়ে উঠলেও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তি খুব একটা হয় না, এটা দুঃখজনক |
দুর্ঘটনার জন্য দায়ী লঞ্চ মালিক কিংবা মাস্টারদের বিরুদ্ধে মামলা হয় নৌ-আদালতে |
বিদ্যমান অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ (আইএসও-১৯৭৬) অনুযায়ী রাষ্ট্রপক্ষ দোষী ব্যক্তিদের পক্ষে শক্ত ব্যবস্থা নিতে পারে না |
মামলাগুলো দীর্ঘদিন চলার পর নিষ্পত্তি হলেও দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে এমন নজির নেই বললেই চলে |
তা ছাড়া দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সরাসরি নৌ-আদালতে মামলা করতে পারেন না |
তাকে সংশ্লিষ্ট এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে মামলা করতে হয় |
ফলে দায়ী কেউই শেষ পর্যন্ত শাস্তি পায় না |
বিদ্যমান আইনে লঞ্চ মালিক ও চালকদের শাস্তির যে বিধান আছে, তা কার্যকর করা খুবই কঠিন |
তা ছাড়া এ আইনের ফাঁকফোকরও অনেক বেশি |
ফলে আইনটির পরিবর্তন বা সংশোধন করা সময়ের দাবি |
দেশের নৌপথগুলোয় লঞ্চ দুর্ঘটনাসহ বিভিন্ন ধরনের নৌ-দুর্ঘটনা রোধে গণমাধ্যমে নিয়মিত সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচারসহ নদীবন্দর টার্মিনালে মেগাফোনের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা চালানো জরুরি |
পাশাপাশি অতিরিক্ত যাত্রী বহন রোধ করা, লঞ্চে জীবন রক্ষাকারী সরঞ্জামাদিসহ সার্ভে সনদ অনুযায়ী মাস্টার ও ড্রাইভার যথাযথভাবে আছে কি না-এসব মনিটর করা জরুরি |
কোনো লঞ্চ অতিরিক্ত যাত্রী বোঝাই করলে এবং ওই লঞ্চে জীবন রক্ষাকারী পর্যাপ্তসংখ্যক সরঞ্জামাদি না-থাকলে সেই লঞ্চের যাত্রা স্থগিত করাসহ সংশ্লিষ্ট নৌ-আদালতে মামলা দায়ের করা আবশ্যক |
আর নৌ-দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে লঞ্চসহ বিভিন্ন নৌযানের ফিটনেস পরীক্ষাপূর্বক ফিটনেস সংবলিত নৌযানগুলোয় দক্ষ, সৎ ও দায়িত্ববান চালক নিযুক্ত করা অতি জরুরি |
সেইসঙ্গে নৌযানে কর্মরত মাস্টার, ড্রাইভার, সুকানি ও আনসারদের জন্য নদীবন্দরগুলোয় নিয়মিত নৌ-নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মশালার আয়োজন করাও প্রয়োজন |
দেশের বিভিন্ন নৌপথে নিরাপদে চলাচলের স্বার্থে পর্যাপ্তসংখ্যক আধুনিক নৌ-সহায়ক যন্ত্রপাতি স্থাপন করা দরকার |
পাশাপাশি নৌপথে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজন পর্যাপ্তসংখ্যক সৎ, মেধাবী ও দক্ষ নৌ-পুলিশ নিয়োগ দেওয়া |
এসবের পাশাপাশি ঈদসহ বিভিন্ন ছুটি ও উৎসবের সময় অতিরিক্ত যাত্রী বহন পরিহারের লক্ষ্যে স্পেশাল লঞ্চ সার্ভিসের সুব্যবস্থা করা আবশ্যক |
কোথাও লঞ্চডুবির ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার অভিযানের লক্ষ্যে প্রয়োজন আধুনিক জাহাজ, স্পিডবোট, হেলিকপ্টার ও সিপেন |
এসব ছাড়া দেশের এই বিশাল নৌপথে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয় |
সেই সঙ্গে সঠিক নকশা অনুযায়ী লঞ্চ নির্মাণ করা হচ্ছে কি না, লঞ্চের ফিটনেস ঠিক আছে কি না-এসবও নিয়মিতভাবে স্বচ্ছতার সঙ্গে তদারক করা আবশ্যক |
সর্বোপরি, যাত্রীদেরও সতর্ক হতে হবে, তারা যেন কখনোই অতিরিক্ত যাত্রী হিসাবে লঞ্চে না-ওঠেন |
উপরোক্ত বিষয়গুলো নিশ্চিত করা সম্ভব হলে দেশে লঞ্চ দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে-আশা করা যায় |
ড. কুদরাত-ই-খুদা বাবু : বিভাগীয় প্রধান, আইন বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; সহযোগী সদস্য, সেন্টার ফর দ্য স্টাডি অব গ্লোবাল হিউম্যান মুভমেন্ট, ক্যামব্রিজ ইউনিভার্সিটি (যুক্তরাজ্য) |
@. |
যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন |
চলে গেলেন মানবিক বাংলাদেশের অগ্রদূত |
ব্যাংকে গচ্ছিত আমানত কতটা সুরক্ষিত? |
বিভ্রান্ত তরুণ, দলকানা নেতাকর্মী |
খাদ্য উৎপাদনে আমরা কতটা সফল |
সাম্প্রদায়িকতার উৎখাতে মূলে যেতে হবে |
কিশোর গ্যাং দমনে কঠোর ব্যবস্থা জরুরি |
চলে গেলেন মানবিক বাংলাদেশের অগ্রদূত |
ব্যাংকে গচ্ছিত আমানত কতটা সুরক্ষিত? |
বিভ্রান্ত তরুণ, দলকানা নেতাকর্মী |
খাদ্য উৎপাদনে আমরা কতটা সফল |
সর্বাধিক পঠিত |
নতুন জুটি রোশান-প্রিয়মনি |
খেলা দেখেই দর্শকের হার্ট অ্যাটাক |
শতবর্ষের আলোয় ঢাবিতে গাইলেন তারা |
অল্প সময়েই মনোযোগ কেড়েছে 'অনলাইন অফলাইন' |
লিম্ফোসাইট কোষের ক্যান্সার |
মিশিগানে বাংলা ভাষা শিক্ষা ক্লাস চালু জানুয়ারিতে |
ইতালি আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন |
অডিও রেকর্ড নিজের বলে স্বীকার করেছেন মেয়র আব্বাস |
মাইকিং করে গরু জবাইয়ের দাওয়াতেও এলো না কেউ |
ব্যালন ডি'অর জেতার পরই দুঃসংবাদ পেলেন মেসি |
যে কারণে ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর সভাপতিকে অব্যাহতি |
ওএসডি থেকেই অবসরে যাচ্ছেন আলোচিত সেই মাহবুব কবীর |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.