content stringlengths 0 129k |
|---|
খুব সুন্দর একটি ইসলামিক গল্প ও শিক্ষা |
সম্পূর্ণ পড়ুন |
بسم الله الرحمن الرحيم |
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ !!! |
বিসমিল্লাহির রাহমানির রাহিম |
সুপ্রিয় পাঠক, বাদশাহ মালিক শাহ সালজুকী রাজধানী নিশাপুরে অবস্থান করছিলেন |
তখন মহিমান্বিত রামাযান মাসের বিদায় নেবার পালা |
রামাযান শেষে তিনি রাজ্যের সর্বত্র পরিদর্শনের জন্য পরিকল্পনা গ্রহণ করলেন |
তার ইচ্ছা ছিল যে, তিনি ঈদের পরেই সফরে বের হবেন |
সুতরাং ২৯শে রামাযানে তিনি তার মন্ত্রীবর্গ ও সাথীদের নিয়ে চাঁদ দেখতে বের হ'লেন |
কিছু আমলা হৈচৈ শুরু করে দিল- 'চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে' বলে |
যদিও বাদশাহ ও তার দায়িত্বশীল ব্যক্তিবর্গ চাঁদ দেখেননি |
কিন্তু বাদশাহর অভিপ্রায় জেনে সবাই আগামী কাল ঈদের ঘোষণা দিল |
ইমামুল হারামাইন আবুল মা'আলী তদানীন্তন নিশাপুরের প্রধান মুফতী ও বিচারপতি ছিলেন |
তিনি আগামীকালের ঈদের কথা জানতে পেরে সারা দেশে ঘোষণা করে দিলেন- আগামী কাল পর্যন্ত রামাযান মাস |
সুতরাং যে রাসূলের সুন্নাতের অনুসরণ করতে চায় সে যেন অবশ্যই আগামীকাল ছিয়াম পালন করে ! |
ঈদের আনন্দে নিশাপুরবাসী যখন ফূর্তিতে মত্ত ছিল, ঠিক সেই সময় ইমামুল হারামাইনের ঘোষণায় তারা অভিভূত হ'ল |
বাদশাহর নির্দেশমত আগামীকাল যদি ঈদ না হয়, তবে সেটা বাদশার জন্য অপমানজনক হবে |
সুলতান বদমেজাযী ছিলেন না |
তাই ইমামুল হারামাইনের ঘোষণায় দুঃখিত হওয়া সত্ত্বেও নির্দেশ দিলেন, " তাকে সসম্মানে রাজদরবারে হাযির করা হোক |
দুষ্ট প্রকৃতির মন্ত্রীরা বাদশাহকে ক্ষেপাবার জন্য বলল, " যে ব্যক্তি বাদশাহর নির্দেশ অমান্য করে, সে কখনো সম্মানের পাত্র হ'তে পারে না |
বাদশাহ মুফতী ছাহেবের প্রতি রাগান্বিত হ'লেও ধৈর্যের সাথে রাগ দমন করে বললেন, |
" আমি তাঁর সাথে সরাসরি সাক্ষাৎ করতে চাই |
প্রকৃত বিষয় না জেনে কোন উচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তিকে অসম্মান করা মোটেও সমীচীন নয় |
বিচারপতির নিকট শাহী পয়গাম পাঠানো হ'ল |
বিচারপতি পয়গাম পেয়ে মনে করলেন, |
" দরবারী পোশাক পরতে গেলে হয়তবা দেরী হয়ে যাবে |
তাই তিনি যে পোশাকে ছিলেন ঐ পোশাকেই রাজদরবারে রওনা হ'লেন |
দরবারের প্রধান ফটকে তাকে বাধা দেওয়া হ'ল |
কারণ সাধারণ পোশাকে রাজসভায় প্রবেশ নিষেধ |
ঐদিকে হিংসুটে লোকেরা বাদশাকে উসকে দিয়ে বলল, " এ ব্যক্তি আপনার হুকুম অমান্য করেছে |
আবার সাধারণ পোশাকে রাজদরবারে এসে আপনার সাথে বেয়াদবী করেছে |
"বাদশাহর মেজায আরো বিগড়ে গেল |
তবুও তিনি বিচারপতিকে শাহীমহলে আসার অনুমতি দিলেন |
বিচারপতি ভিতরে প্রবেশ করা মাত্রই তাকে প্রশ্নের বান নিক্ষেপ করে বললেন, " এ অবস্থায় আপনি কেন আসলেন? দরবারী পোশাক পরেননি কেন? " |
এবার বিচারপতি আবুল মা'আলী নিঃসঙ্কোচে উত্তরে বললেন, |
" হে বাদশাহ! এখন আমি যে পোশাক পরে আছি, তাতেই আমি ছালাত আদায় করি, যা শরী'আতে জায়েয |
সুতরাং যে পোশাকে আমি বিশ্বচরাচরের রাজাধিরাজ মহান আল্লাহ্র দরবারে হাযির হ'তে পারি, সে পোশাকে আপনার দরবারে আসা কি অন্যায়? |
তবে হ্যাঁ! নিয়ম অনুযায়ী এ পোশাক দরবারী নয় বলে এটা শিষ্টাচারের বহির্ভূত নয় |
কারণ আমি ভেবেছি, দেরীতে আসলে আমার দ্বারা মুসলিম বাদশাহর নির্দেশ লঙ্ঘন না হয়ে যায় এবং ফেরেশতারা যেন আমার নাম নাফরমানদের খাতায় না লিখে নেন |
এজন্য আমি যে অবস্থায় ছিলাম সে অবস্থায় চলে এসেছি |
মাশাআল্লাহ কত সুন্দর জবাব তাঁর ! যুক্তিপূর্ণ ও সুসম্মত ! আপনারাই বলুন , এ রূপ জবাবের পর বাদশার আর কোনো কথা থাকে ? |
প্রিয় পাঠক , আপনার যুক্তি সম্পন্ন কোনো কথা কিন্তু জ্ঞানীগুণীরাই বুঝবেন |
আর মূর্খ মানুষকে যতই সত্য , সঠিক , যুক্তিসম্মত কথাই বলেন না কেন সে যেটা মনে করে সেটা নিয়েই বসে থাকবে ! তো এটাই হলো জ্ঞানীগুণী ও মূর্খ মানুষের প্রকৃতি |
তখন বাদশা বললেন, " যদি ইসলামী বাদশার আনুগত্য করা অবশ্য কর্তব্য হয় তাহ'লে আমার নির্দেশের বিপরীতে ঘোষণা দেওয়া হ'ল কেন? " |
বিচারপতি এর জবাবে বললেন, " যেসব বিষয়ের নির্দেশ বাদশাহর উপর ন্যাস্ত, সেসব ব্যাপারে বাদশার আনুগত্য করা আবশ্যক |
" কিন্তু যেসব বিষয় ফৎওয়ার(শরিয়তের) উপর নির্ভরশীল, তা অবশ্যই পবিত্র কুরআন ও সহীহ হাদীছের মানদন্ডে হ'তে হবে |
সুতরাং বাদশাহ হোক বা অন্য কেউ হোক আমার কাছে জিজ্ঞেস করা উচিত ছিল এবং শাহী নির্দেশ শারঈ বিধান অনুযায়ী হওয়া আবশ্যক ছিল |
প্রধান বিচারপতি মুফতী আবুল মা'আলীর বক্তব্য শুনে বাদশার রোষের অনল নিভে গেল |
ইমাম সাহেবের দৃঢ়চিত্ত্বতা ও সাহসিকতার পরশে বাদশার হৃদয় মালঞ্চে খুশি ও প্রীতির ফুল ফুটল |
তিনি ইমাম ছাহেবের সাথে আলিঙ্গন করলেন এবং ঘোষণা দিলেন, " আমি যে নির্দেশ দিয়েছিলাম, তা ভুল ছিল |
প্রধান বিচারপতির ফায়ছালা সঠিক |
দ্বীনি ভাই , এখানে একটু লক্ষ্য করুন , আমাদের সমাজের এমন অনেক মানুষ আছে , একটু মর্যাদা আর ক্ষমতার অধিকারী হয়েই মনে করে তারা যা বলবে এবং বলে তা- ই সঠিক |
অন্য কারোর দাম দেননা , কারো মতামত , কথার গুরুত্ব দেননা ! আছে কি নেই ?? |
পরিশেষে বলা যায়, আলেম-ওলামা যদি সততা ও মুহাম্মাদী আদর্শের উপর অবিচল থাকেন, তাহ'লে সরকার তাকে সম্মান করতে বাধ্য হবে |
যদি না সে সরকারের দ্বীনি জ্ঞান ও ইমান থাকে তবেই |
তো পরিশেষে এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় হ'ল- |
১. যিনি যত বড় দ্বায়িত্বশীল, তাকে তত বেশী ধৈর্যশীল হ'তে হয় |
বিশেষ করে কোন রাষ্ট্রে ইনছাফ প্রতিষ্ঠা করতে হ'লে সরকারকে অবশ্যই ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে |
ধৈর্যহীন ব্যক্তি রাষ্ট্রের বা দলের নেতৃত্ব দেওয়ার যোগ্য নয় |
২. সরকারের সাথে সব সময় একদল ধূর্ত ও চাটুকার লোক থাকে, যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নীতিবান মানুষের গলায় অপবাদের কৃপাণ চালাতেও কুণ্ঠাবোধ করে না |
৩. কোন বিষয়ে পরিষ্কারভাবে অবগত না হয়ে যে কোন সিদ্ধান্ত নেওয়া আদৌ কোন আদর্শ শাসকের পরিচয় নয় |
৪. দেশের আলেম-ওলামা সর্বোচ্চ সম্মানের অধিকারী |
৫. সরকারের শরী'আত বিরোধী কোন নির্দেশ মানতে জনগণ বাধ্য নয় |
[ বি.দ্র. মালিক শাহ সুলতান আরসালান সালজুকীর পুত্র ছিলেন |
তিনি ১০৭৩ খ্রীষ্টাব্দে সিংহাসনে আরোহন করেন |
নিশাপুর এ রাজ্যের রাজধানী ছিল |
বাগদাদ, হারামাইন শরীফাইন এমনকি বায়তুল মাক্বদিসেও তার নামে খুৎবা পড়া হ'ত !! তিনি ১৫ শাওয়াল ৪৮৮ হিজরী মোতাবেক ১৮ নভেম্বর ১১০৯ খ্রীষ্টাব্দে মাত্র ৩৭ বছর বয়সে ইন্তিকাল করেন |
তাঁর মৃত্যুর মাধ্যমেই সালজুকী রাজত্বের অবসান ঘটে |
আল্লাহর হেদায়েত আপনার সাথেই আছে |
ইসলামিক গল্প , ইতিহাস , পোস্ট , ইসলামের যাবতীয় সবকিছুই যদি ভালো লাগে , তবে এটাই তো আল্লাহর হেদায়েত ! |
আর হেদায়েত ছাড়া জান্নাতে প্রবেশ করা সম্ভব নয় |
আল্লাহ তাআলা আমাদেরকে এই হেদায়েত এর মধ্য দিয়ে নিয়ে যাক আমাদের গন্তব্যে |
আর জান্নাত হলো সেই গন্তব্য |
আপনারা পড়ছিলেন .. |
ধন্যবাদ দিতে চাই আপনাকে এবং #ট্রিপসট্রিকবিডি কতৃপক্ষকে , তাদের এমন একটি চমৎকার প্লাটফর্মের মাধ্যমে দ্বীনের জ্ঞান ও কুরআনের আলো ছড়িয়ে দেয়ার জন্য |
ভালো থাকবেন সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে প্রার্থনা করি |
দোয়া করবেন |
আল্লাহ ভরসা |
যাজাকাল্লাহু খাইরান ! |
আলহামদুলিল্লাহ |
সুবহানাল্লাহ |
আল্লাহ হাফেজ ! |
9 ( 13, 2021) 154 |
ইসলামিক উপদেশইসলামিক ঘটনা |
: |
(3) |
_ |
. |
. |
আজ পবিত্র শবে মেরাজ |
11, 2021 | | 148 |
একটি অনাথ ছেলের প্রতি হযরত মুহাম্মদ (সা:) এর আচরণ |
4, 2021 | 1 | 149 |
প্রত্যাহিক ছোট ছোট কিছু আমল যা মিজানের পাল্লায় অনেক ভারী হবে এবং কিয়ামতের দিন রাসুল (সাঃ) এর সাফায়াত লাভের সুযোগ পাবেন |
জেনে নিন জিকির সমূহ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.