content
stringlengths
0
129k
সার্বরা এই ভাষাটির নামের স্বীকৃতি এড়াতে চাইলেও তাদের এটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হয়েছিলো
[৩৩] ফলে রেপুবলিকা সৃপস্কারর সংবিধান এটিকে বোসনিয়াকদের দ্বারা কথিত ভাষা হিসাবে উল্লেখ করেছে
সার্বিয়ার প্রাথমিক বিদ্যালয়গুলিতে বসনীয় ভাষা ঐচ্ছিক বিষয় হিসাবে রাখা হয়েছে
[৩৫] মন্টিনিগ্রো সরকারীভাবে বসনীয় ভাষাকে স্বীকৃতি দিয়েছে; ২০০৭ সালের সংবিধানে বিশেষভাবে বলা হয়েছে যে যদিও মন্টেনেগ্রিন সেই দেশের সরকারী ভাষা, সার্বীয়, বসনীয়, আলবেনীয় এবং ক্রোয়েশীয় ভাষাও সরকারীভাবে ব্যবহার হবে
শব্দটির ঐতিহাসিক ব্যবহার[সম্পাদনা]
১৪২৩ সাল থেকে ১৪২৬ সালের মধ্যে লিখিত স্কাজানিয়ে ইজয়াভলিয়েন্নো ও পিসমেনেহ কাজে বুলগেরীয় কাহিনীকার দার্শনিক কোনস্টানটাইন বুলগেরীয়, সার্বীয়, স্লোভেনীয়, চেক এবং ক্রোয়েশীয় ভাষা সঙ্গে বসনীয় ভাষারও উল্লেখ করেছেন
১৪৩৬ সালের ৩রা জুলাই কোটোর শহরের নোটারি বইয়ে বর্ণিত হয়েছে একজন ডিউক একটি মেয়েকে কিনছিলেন, যে "বসনিয়ান নারী, উৎপথগামী এবং বসনীয় ভাষায় যার নাম দিয়েভেনা"
জার্মান ইতিহাসবিদ এবং ভাষাবিদ হিয়েরোনিমুস মেগিসের দ্বারা রচিত ফ্রাঙ্কফুর্ট আম মাইনে প্রকাশিত ১৬০৩ সালের থিসোরাস পলিগ্লটাসে ডালমাশীয়, ক্রোয়েশীয় এবং সার্বীয়ের পাশাপাশি বসনীয় উপভাষারও উল্লেখ আছে
বসনিয়া ও হার্জেগোভিনার আধুনিক সাহিত্যের প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত বসনীয় ফ্রান্সিসীয় মাতিয়া দিভকোভিচ[৪১][৪২] তাঁঁর ১৬১১ সালের "নাউক ক্রিস্তিয়ানস্কি জা নারোদ স্লোভিনস্কি" ("স্লাভিক জাতির জন্য খ্রিস্টান মতবাদ") লেখায় দাবি করেন "আ প্রিভিদেঃ ইজ দিয়াচকোগু প্রাভি ই ইস্তিনিত ইয়েজিক বোসানস্কি" ("লাতিন থেকে প্রকৃত এবং খা...
বসনিয়াক কবি এবং লেখক মুহামেদ হেভায়ি উস্কুফি বোস্নেভি তাঁঁর ১৬৩২ সালের মাগবুলি-আরিফ অভিধানে ভাষাটিকে বসনীয় হিসাবে উল্লেখ করেছেন
প্রথম ব্যাকরণবিদদের মধ্যে একজন, খ্রিস্টীয় পাদ্রি বার্তোলোমেও কাসিও তাঁঁর ১৬৪০ সালের "রিতুয়াল রিমস্কি" ("রোমান আচার") ভাষাটিকে বলেছেন "নাশকি" ("আমাদের ভাষা") বা বোসানস্কি ("বসনীয়")
চাকাভীয় অঞ্চলে জন্মগ্রহণ করলেও তিনি "বসনীয়" শব্দটি ব্যবহার করেছিলেন
ইতালীয় ভাষাবিজ্ঞানী ইয়াকোভ মিকালিয়া (১৬০১-১৬৫৪) তাঁঁর ১৬৪৯ সালের ব্লাগু ইয়েজিকা স্লোভিনস্কোগা (থিসোরাস লিঙ্গুয়া ইলিরিকে) অভিধানে বলেছেন যে তিনি "সবচেয়ে সুন্দর শব্দ" অন্তর্ভুক্ত করতে চান, "সমস্ত ইলিরীয় ভাষাগুলির মধ্যে বসনীয় সবচেয়ে সুন্দর", এবং সমস্ত ইলিরীয় লেখকদের সেই ভাষায় লিখতে চেষ্টা করা উচিত
১৮শ শতাব্দীর বোসনিয়াক কাহিনীকার মুলা মুস্তাফা বাশেস্কিয়া তাঁঁর সংগৃহীত বসনীয় কবিতার বর্ষপঞ্জিতে যুক্তি দেন যে "বসনীয় ভাষা" আরবি থেকে অনেক বেশি সমৃদ্ধশালী, কারণ বসনীয়তে "যাওয়া" ক্রিয়াটির জন্য ৪৫টি শব্দ রয়েছে
ভেনিসবাসী লেখক, প্রকৃতিবিদ এবং মানচিত্রকার আলবের্তো ফোর্তিস (১৭৪১-১৮০৩) তাঁঁর ভিয়াজ্জিও ইন দালমাৎসিয়া (ডালমাশিয়া ভ্রমণে) লেখায় মোর্লাখদের ভাষাকে ইলিরীয়, মোর্লাখ, এবং বসনীয় বলেছেন
ক্রোয়েশীয় লেখক এবং অভিধান সংকলক মাতিয়া পেতার কাতাঞ্চিচ ১৮৩১ সালে বাইবেলের অনুবাদগুলির ছয়টি খন্ড প্রকাশ করেছিলেন যা "স্লাভো-ইলিরীয় থেকে বসনীয় ভাষার উচ্চারণে স্থানান্তরিত" হিসাবে বর্ণনা করা হয়েছে
ক্রোয়েশীয় লেখক মাতিয়া মাজুরাঞ্চিচ তাঁঁর পোগ্লেদ উ বসনু (১৮৪২) লেখায় বসনীয়দের ভাষাকে তুর্কীয় শব্দ মিশ্রিত ইলিরীয় (১৯শ শতকের দক্ষিণ স্লাভীয় ভাষাসমূহের সমার্থক) হিসাবে উল্লেখ করেছেন, এবং এও বিবৃতি দিয়েছেন যে তারা বসনিয়াকভাষী
বসনীয় ফ্রান্সিসীয় ইভান ফ্রানিয়ো ইউকিচ তার জেমলিয়োপিস ই পোভিয়েস্তনিৎসা বসনে (১৮৫১) লেখায় বলেছেন যে বসনিয়া ছিল একমাত্র তুর্কীয় ভূমি (অর্থাৎ উসমানীয় সাম্রাজ্যের নিয়ন্ত্রণে) যেটি তুর্কীয়ভাষীদের অনুপস্থিতিতে সম্পূর্ণরূপে বিশুদ্ধ ছিলো, গ্রামেও এবং উচ্চভূমিতেও
তিনি আরও বলেছেন "[...] [বসনিয়ায়] বসনীয় ব্যতীত অন্য কোনও ভাষা বলা হয় না, শ্রেষ্ঠ তুর্কীয় [অর্থাৎ মুসলিমরা] ভদ্রলোকরা উজিরাতে শুধুমাত্র তুর্কি ভাষায় কথা বলেন
১৯শ শতাব্দীর ক্রোয়েশীয় লেখক ও ইতিহাসবিদ ইভান কুকুলিয়েভিচ সাকৎসিনস্কি তার পুতোভানিয়ে পো বোসনি (বসনিয়াতে ভ্রমণ) লেখায় বলেছেন, মুসলিম বিশ্বাসে রূপান্তরিত হওয়া সত্ত্বেও তুর্কি (অর্থাৎ মুসলিম) বোসনিয়াকরা কীভাবে তাদের ঐতিহ্য এবং স্লাভিক মেজাজ সংরক্ষণ করেছিলেন, তারা তাদের শব্দভাণ্ডারে তুর্কি শব্দ যুক্ত করতে অস্বীকার ক...
লিখন পদ্ধতি[সম্পাদনা]
বসনীয় ভাষার বিভিন্ন প্রাচীন বর্ণমালা: বোসাঞ্চিৎসা (প্রথম সারি) এবং আরেবিৎসা (তৃতীয় সারি); সমসাময়িক লাতিনিৎসা (দ্বিতীয় সারি) তুলনীয়
মধ্যযুগে বসনীয় লেখা হতো সিরিলীয় লিপির অধুনালুপ্ত বসনীয় সিরিলীয় বা বোসাঞ্চিৎসা বর্ণমালায়
[৫২][৫৩] ঠিক কোন সময়ে বসনীয় ধারার সিরিলীয় লিপির প্রথম দিকের বৈশিষ্ট্যগুলি আবির্ভূত হতে শুরু করলে তা জানা কঠিন
প্রাচীন লিপির বিশেষজ্ঞরা হুমাক ফলককে এই ধরনের লিপির প্রথম নথি হিসাবে বিবেচনা করেন, এবং মনে করা হয় এটি ১০ম অথবা ১১শ শতাব্দীর
[৫৪] বসনিয়া ইলায়েতে ইসলাম ধর্মের প্রবর্তনের পরে বসনীয়দের মধ্যে বোসাঞ্চিৎসার পরিবর্তে আরেবিৎসা বর্ণমালার ব্যবহার শুরু করা হয়
[৫৫] এই বর্ণমালাটি প্রধানত ১৫শ ও ১৯শ শতকের মধ্যেকার সময়ে ব্যবহৃত হতো এবং আজামিয়া সাহিত্যের অংশ হিসাবে প্রায়শই শ্রেণীবদ্ধ করা হয়
প্রথম বিশ্বযুদ্ধের আগে বসনীয় মুসলমানরা লাতিন ও সিরিলীয়ের পাশাপাশি বসনীয় ভাষার তৃতীয় সরকারী বর্ণমালা হিসাবে আরেবিৎসা গ্রহণের ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছিল
বর্তমানে বসনীয় লেখার জন্য গাইয়ের লাতিন বর্ণমালা এবং সার্বীয় সিরিলীয় বর্ণমালা ব্যবহার করা হয়
লাতিন বর্ণমালাটি বসনীয় ছাড়াও ক্রোয়েশীয়, সার্বীয় এবং মন্টেনিগ্রীয় ভাষাগুলি লিখতে ব্যবহৃত হয়
এই বর্ণমালার সৃষ্টিকর্তা লিউদেভিত গাই পাভাও রিতিয়ের ভিতেজোভিচ এবং চেক বানানরীতি অনুসরণ করে ভাষাটির প্রত্যেক ধ্বনির জন্য একটি করে লাতিন বর্ণ ঠিক করেছিলেন
তাঁঁর বর্ণমালাটি সার্বীয় সিরিলীয় বর্ণমালার সম্পূর্ণরূপে ম্যাপ করা হয়েছিল, কয়েক বছর আগে ভুক কারাজিচ দ্বারা যারা প্রমিতিকরণ করা হয়েছিল
C C z D s Z
آ‎ ب ڄ‎ چ‎ ڃ
د‎ ج‎ ە‎ ف‎ غ‎ ح‎ اٖى‎ ي‎ ق‎ ل‎ ڵ‎ م ن‎ ںٛ‎
ݩ ۉ‎ پ‎ ر‎ س‎ ش‎ ت‎ ۆ‎ و‎ ز‎ ژ‎
بـ‎ ڄـ‎ چـ‎ ڃ ـ‎
جـ‎ فـ‎ غـ‎ حـ‎ اٖىـ‎ يـ‎ قـ‎ لـ‎ ڵـ‎ مـ‎ نـ‎ ٮٛـ‎
ݩـ پـ‎ ر‎ سـ‎ شـ‎ تـ‎
ـآ‎ ـبـ‎ ـڄـ‎ ـچـ‎ ـڃ ـ‎
ـد‎ ـجـ‎ ـە‎ ـفـ‎ ـغـ‎ ـحـ‎ ـاٖىـ‎
ـٖىـ‎ ـيـ‎ ـقـ‎ ـلـ‎ ـڵـ‎ ـمـ‎ نـ‎ ـٮٛـ‎
ـݩـ ـۉ‎ ـپـ‎ ـر‎ ـسـ‎ ـشـ‎ ـتـ‎ ـۆ‎ ـو‎ ـز‎ ـژ‎
ـب‎ ـڄ‎ ـچ‎ ـڃ‎
ـج‎ ـف‎ ـغ‎ ـح‎ ـاٖى‎
ـٖى‎ ـي‎ ـق‎ ـل‎ ـڵ‎ ـم‎ ـن‎ ـںٛ‎
ـݩ ـپ‎ ـر‎ ـس‎ ـش‎ ـت‎
বসনীয়, ক্রোয়েশীয় এবং সার্বীয়র মধ্যে পার্থক্য[সম্পাদনা]
মূল নিবন্ধ: মান্য বসনীয়, ক্রোয়েশীয়, মন্টিনিগ্রীয়, এবং সার্বীয়র তুলনা
বসনীয়, সার্বীয় এবং ক্রোয়েশীয় সাহিত্য মানগুলির মধ্যে পার্থক্য কম
যদিও বসনীয়তে বেশি তুর্কি, ফার্সি এবং আরবি শব্দঋণ ব্যবহার হয়, তবে লিখিত এবং কথ্য রূপে সার্বীয় ও ক্রোয়েশীয় উভয়ই অনুরূপ
শটোকাভীয় উপভাষার একটি নতুন আদর্শিক ভাষাপ্রকার হিসাবে বসনীয় ভাষাটি সরেজেভোর "প্রভোপিস বোসানস্কোগ ইয়েজিকা" প্রকাশের সাথে আনুষ্ঠানিকভাবে ১৯৯৬ সালে চালু করা হয়েছিল
কিছু মূল ভাষাগত বৈশিষ্ট্যগুলির ক্ষেত্রে বসনীয় সার্বীয় ও ক্রোয়েশীয়র থেকে ভিন্ন ছিলো
চিত্র সংগ্রহ[সম্পাদনা]
লাতিন ও বসনীয় পাঠ্যবই, ১৮২৭
বসনীয় ব্যাকরণ, ১৮৯০
নাউক কৃস্তিয়ানস্কি জা নারোদ স্লোভিনস্কি, মাতিয়া দিভকোভিচ, ভেনিস, ১৬১১
প্রথম মুদ্রিত বসনীয় বই
মুহামেদ হেভায়ি উস্কুফি বোসনেভির লেখা বসনীয় অভিধান, ১৬৩১
স্বাধীন ইচ্ছাশক্তি এবং বিশ্বাসের কার্য, ১৯শ শতাব্দীর শুরুর দিকের পাণ্ডুলিপি
আচরণবিধি বিজ্ঞানের বসনীয় বই, 'আব্দুলওয়াহাব ব.' আব্দুলওয়াহাব জেপচেউই, ১৮৩১
বসনীয় ব্যাকরণ, ১৮৯০
আরও দেখুন[সম্পাদনা]
বসনিয়াক জাতি
সার্বো-ক্রোয়েশীয়র উপভাষা
পারস্পরিক বোধগম্যতা
মুহামেদ হেভায়ি উস্কুফি বোসনেভি
সার্বো-ক্রোয়েশীয়-বসনীয় ভাষা
বসনিয়া ও হার্জেগোভিনা
টীকা[সম্পাদনা]
↑ ক খ সিরিলীয় একটি সরকারীভাবে স্বীকৃত বর্ণমালা হলেও এটি প্রধানত রেপুবলিকা সর্পস্কাতে ব্যবহৃত হয়, এবং বসনিয়া ও হার্জেগোভিনা ফেডারেশন-এ লাতিন লিপি ব্যবহার হয়[২]
তথ্যসূত্র[সম্পাদনা]
↑ " : "
১ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা
সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১২
↑ 2006, পৃ. 1-2
↑ হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)
" "
গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)
জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট
↑ , (1999/2000, ), . 445, 53--, "+, -".
↑ . , , - : , 2 . (2010, ), . 431, " , , , --."
↑ a z, " - : " 20 2010, . 15-16.
↑ . 6 ,
↑ " : " ()
২০১৪-০১-০৩ তারিখে মূল () থেকে আর্কাইভ করা
↑ ক খ " "
২০০৯-০৬-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা
সংগ্রহের তারিখ ২০০৯-০৩-১৮
. 13 , 19 2007,
↑ (২০১৩)
পৃষ্ঠা 129
↑ (১৫ জানুয়ারি ২০০৯)
আইএসবিএন 978-0-230-55070-4
, , , .