content stringlengths 0 129k |
|---|
১০ বছরের নীলাভার কাছে দাবার রানীর হার |
আগের তিন রাউন্ডে ১০ বছর বয়সী নীলাভা ছিলেন দর্শক |
রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ দলের বাকি সতীর্থদের খেলা দেখেছেন |
চতুর্থ রাউন্ডে প্রথম খেলতে নামলেন লিগে |
নেমেই বড় এক চমক উপহার দিয়েছেন |
'দাবার রানী' রানী হামিদকে হারিয়ে দিয়ে শিরোনামে উঠে এসেছেন নীলাভা! |
দাবায় প্রথমবার মেয়েদের লিগ |
ছেলেদের দাবা লিগের যাত্রা শুরু সেই ১৯৭৭ সালে |
এরপর সময় গড়িয়েছে অনেক, কিন্তু মেয়েদের দাবা লিগ হয়নি শুরু |
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মেয়েদের দাবা লিগ শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশন |
জমজমাট লড়াইয়ে হেরে বিদায় গ্র্যান্ডমাস্টার নিয়াজের |
দুই লেগের খেলা সমতায় শেষের পর বাংলাদেশ ও প্যারাগুয়ের দুই গ্র্যান্ডমাস্টারের লড়াই দারুণ জমল |
শেষ পর্যন্ত হেরে গেছেন বাংলাদেশের নিয়াজ মোর্শেদ |
১৯ বছরের রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার মিশ্র |
দাবার দুনিয়ায় নতুন ইতিহাস লিখেছেন যুক্তরাষ্ট্রের দাবাড়ু অভিমন্যু মিশ্র |
সবচেয়ে কম বয়সে গ্র্যান্ডমাস্টার এখন তিনিই |
এশিয়ান জোনাল দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন জিয়া |
শেষটা জয় দিয়ে হয়নি |
তবে শিরোপা জয়ে তা কোনো বাধা হয়ে দাঁড়ায়নি |
এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান |
প্রিমিয়ার ডিভিশন দাবার মুকুট পুলিশেরই |
দাপুটে পারফরম্যান্সের ফল এক রাউন্ড আগেই পেয়ে গেল বাংলাদেশ পুলিশ চেস ক্লাব |
দশম রাউন্ডের জয়ে লিগের মুকুট ধরে রাখা নিশ্চিত হয়ে গেছে দলটির |
প্রিমিয়ার ডিভিশন দাবা শুরু শুক্রবার |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী শুক্রবার শুরু হচ্ছে মুজিব বর্ষ প্রিমিয়ার ডিভিশন দাবা |
প্রথম বিভাগ দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক |
টানা ১০ জয়ের পর শেষ রাউন্ডে ড্র করে প্রথম বিভাগ দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ |
রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন জিয়া |
মুজিব বর্ষ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান |
এশিয়ান দাবায় শেষ আটের আগে বিদায় মেয়েদেরও |
তৃতীয় দিনে দুই জয় পেলেও এশিয়ান নেশন্স (রিজনস) উইমেন অনলাইন কাপ দাবায় শেষটা ভালো হলো না বাংলাদেশের |
কোয়ার্টার-ফাইনালের আগে ছিটকে পড়েছে রানী-শিরিনরা |
এশিয়ান দাবায় শেষ আটের আগেই বাংলাদেশের বিদায় |
এশিয়ান নেশন্স (রিজনস) মেন অনলাইন কাপ দাবায় তৃতীয় দিনে দুই জয় পেয়েছে বাংলাদেশ |
কিন্তু পয়েন্ট তালিকায় দশম স্থানে থাকায় প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে খেলা হচ্ছে না জিয়া-রিফাত-ফাহাদদের |
দাবায় নিউ জিল্যান্ড মেয়েদের বিপক্ষে বাংলাদেশের জয় |
এশিয়ান নেশন্স (রিজনস) উইমেন অনলাইন কাপ দাবায় দ্বিতীয় দিনটি মোটামুটি কেটেছে বাংলাদেশের |
নিউ জিল্যান্ডের বিপক্ষে এসেছে জয় |
ড্র হয়েছে লেবাননের বিপক্ষে ম্যাচ |
মেয়েদেরকে হারের স্বাদ দিয়েছে সিঙ্গাপুর |
দাবায় তাজিকিস্তানের বিপক্ষে জয়, অস্ট্রেলিয়ার কাছে হার |
এশিয়ান নেশন্স (রিজনস) অনলাইন দাবা প্রতিযোগিতায় দ্বিতীয় দিন ভালো কাটেনি বাংলাদেশের |
তাজিকিস্তানের বিপক্ষে জিতেছে দল |
হেরেছে অস্ট্রেলিয়া ও কিরগিজস্তানের বিপক্ষে |
দাবায় হংকংয়ের মেয়েদের বিপক্ষে বাংলাদেশের জয় |
এশিয়ান নেশন্স (রিজনস) উইমেন অনলাইন কাপ দাবার প্রথম দিনটি মিশ্র কেটেছে বাংলাদেশের |
হংকংকে উড়িয়ে দেওয়ার পর ইন্দোনেশিয়ার কাছে হেরেছে মেয়েরা |
দিনের শেষ রাউন্ডে ড্র করেছে শ্রীলঙ্কার বিপক্ষে |
দাবায় সৌদি ও জর্ডানকে হারাল বাংলাদেশ |
এশিয়ান নেশন্স (রিজনস) অনলাইন দাবা প্রতিযোগিতায় দারুণ একটি দিন কাটিয়েছে বাংলাদেশ |
সৌদি আরব ও জর্ডানের বিপক্ষে জয়ের পর ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করেছে দল |
শেখ হাসিনা দাবায় সেরা দশে নেই বাংলাদেশের কেউ |
জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের দাবাড়ুরা প্রত্যাশিত আলো ছড়াতে পারেননি |
দুই ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস ও মোহাম্মদ জাভেদ সমান ৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বাদশ ও চতুর্দশ স্থানে থেকে শেষ করেছেন |
শেখ হাসিনা দাবায় পিছিয়ে পড়েছে বাংলাদেশের দাবাড়ুরা |
প্রথম দিনের ধারাবাহিকতা দ্বিতীয় দিনের তিন রাউন্ডে ধরে রাখতে পারেননি গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম |
জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতায় দুজনেই পিছিয়ে পড়েছেন |
বাংলাদেশের বাকি দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও রিফাত বিন সাত্তারও পারেননি প্রত্যাশিত আলো ছড়াতে |
শেখ হাসিনা দাবায় যৌথভাবে শীর্ষে ছয় দাবাড়ু |
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুরু হওয়া দাবা প্রতিযোগিতায় প্রথম দিনে তিন রাউন্ডের খেলা হয়েছে |
তিনটি করে জয়ে ৩ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন ছয় জন |
এদের মধ্যে আছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম |
অনলাইন বিশ্ব দাবা অলিম্পিয়াডে নবম বাংলাদেশ |
অনলাইন বিশ্ব দাবা অলিম্পিয়াডের ডিভিশন-২ এর পুল 'এ' তে ১০ দলের মধ্যে নবম হয়েছে বাংলাদেশ |
এশিয়ান জুনিয়র দাবায় ১২তম ফাহাদ |
চার জয় ও এক ড্রয়ে সাড়ে ৪ পয়েন্ট নিয়ে এশিয়ান জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপসে ১২তম হয়েছেন বাংলাদেশের ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান |
এশিয়ান জুনিয়র দাবায় ৪ প্রতিযোগীকে হারালেন নোশিন |
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এশিয়ান জুনিয়র ও বালিকা দাবা চ্যাম্পিয়নশিপসের খেলা হলো অনলাইনে |
সেখানে বালিকা বিভাগে বাংলাদেশের নোশিন আঞ্জুম ২১ প্রতিযোগীর মধ্যে ১৫তম হয়েছেন |
যুব দাবা: অনূর্ধ্ব-১০ গ্রুপে নীড়, অনূর্ধ্ব-৮ গ্রুপে খুশবু সেরা |
জাতীয় যুব দাবা প্রতিযোগিতায় ছেলেদের অনূর্ধ্ব-১০ গ্রুপে মনন রেজা নীড় ও মেয়েদের অনূর্ধ্ব-৮ বিভাগে ওয়ারসিয়া খুশবু সেরা হয়েছেন |
দিল্লিতে ৫০তম জিয়া |
দিল্লি ইন্টারন্যাশনাল ওপেন গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতায় ৫০তম হয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান |
১ম সার্ক দাবায় চ্যাম্পিয়ন বাংলাদেশের শারমীন সুলতানা |
বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত প্রথম সার্ক দাবা চ্যাম্পিয়নশিপসের মহিলা বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের শারমীন সুলতানা শিরিন |
কিংবদন্তী দাবাড়ু রানী হামিদ হয়েছেন তৃতীয় |
পুরুষ বিভাগে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানও লাভ করেছেন তৃতীয় স্থান |
সার্ক দাবায় জয়রথে রাজীব |
সার্কভুক্ত দেশগুলোর দাবাড়ুদের নিয়ে হওয়া সার্ক দাবা চ্যাম্পিয়নশিপ্সে জয়ের ধারায় রয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব |
সার্ক দাবায় জিয়া-রাজীবের জয়ে শুরু |
সার্কভুক্ত দেশগুলোর দাবাড়ুদের নিয়ে শুরু হওয়া সার্ক দাবা চ্যাম্পিয়নশিপ্সের প্রথম আসরে শুভসূচনা করেছেন বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব |
ঢাকায় প্রথম সার্ক দাবা চ্যাম্পিয়নশিপ |
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) অন্তর্ভুক্ত দেশগুলোর দাবাড়ুদের নিয়ে ঢাকায় হবে সার্ক দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম আসর |
৭ বছর পর জাতীয় দাবায় চ্যাম্পিয়ন নিয়াজ |
জাতীয় দাবার এবারের আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন নিয়াজ মোরশেদ |
৭ বছর পর মুকুট ফিরে পেয়েছেন বাংলাদেশ আনসারের হয়ে অংশ নেওয়া এই গ্র্যান্ডমাস্টার |
দিল্লি গ্র্যান্ডমাস্টার দাবায় ৩৬তম জিয়া |
দিল্লি আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবায় ৩৬তম হয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান |
দিল্লি ওপেনে জয়ে ফিরলেন জিয়া |
দিল্লি আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ডমাস্টার্স দাবায় আগের রাউন্ডে হেরে আসা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান অষ্টম রাউন্ডে জিতেছেন |
জিতেছেন ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানও |
দিল্লি ওপেনে জিয়ার হার, ফাহাদের ড্র |
দিল্লি আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ডমাস্টার্স দাবায় সপ্তম রাউন্ডে হেরেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান |
পয়েন্ট ভাগাভাগি করেছেন ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান |
দিল্লি ওপেনে জয়ে ফিরলেন জিয়া |
দিল্লি আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ডমাস্টার্স দাবায় টানা দুই ড্রয়ের পর ষষ্ঠ রাউন্ডে জিতে এগিয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান |
দিল্লি ওপেনে চতুর্থ রাউন্ডে জিয়ার ড্র |
দিল্লি আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতায় টানা তিন জয়ের পর চতুর্থ রাউন্ডে ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান |
দিল্লি ওপেনে জয়ে শুরু জিয়া-ফাহাদের |
দিল্লি আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতায় (এ ক্যাটাগরি) গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানসহ বাংলাদেশের পাঁচ খেলোয়াড় জয়ে শুরু পেয়েছেন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.