content
stringlengths
0
129k
জিপিও বাক্স: ৩৩৮০, ঢাকা
ফোন: 88-02-222227780-99 (অটোহান্টিং ২০ টি লাইন),
ফ্যাক্স: 880-02-222221707
ই-মেইল: [ ]
ই-জনকন্ঠ: ..
® .
.
শীর্ষ সংবাদ:
বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার ২২ আসামি আদালতে চট্রগ্রাম টেস্টে তৃতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের ভালো কিছুর প্রত্যাশা তৃতীয় ধাপে এক হাজার ইউপিতে ভোটগ্রহণ চলছে ওমিক্রন ঠেকাতে হবে ॥ করোনার আফ্রিকান ধরনে নতুন আতঙ্ক বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের নারী ক্রিকেট দল শিক্ষার্থীদের অবরোধ যানজট, ভোগান্তি তেল চুরির নেশায় তার...
নিয়ামত আপডেট পেতে ক্লিক করুন
'; //-- .(() => { .(" ."); .() }); //-- /*.( () { .(" . "); .(); // = ..; = { : .., : .., : .., : { _: .._ } }; = (, ); });*/ //-- .();
: | | |
টিকটকে স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও, থানায় ডেকে মামলা নিলেন ওসি
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩৮
টিকটকে স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও, থানায় ডেকে মামলা নিলেন ওসি
বরগুনার পাথরঘাটায় একটি স্কুলের অষ্টম শ্রেণীতে অধ্যায়নত ছাত্রীর জোরপূর্বক আপত্তিকর ভিডিও মুঠোফোনে ধারণ করে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে ছড়িয়ে দিয়েছে একই ক্লাসের সহপাঠী নাঈম
ছাত্রী অভিভাকদের অভিযোগ, এ ঘটনায় থানায় মামলা করতে গেলেও পুলিশের সহযোগিতা পাওয়া যায়নি
বিচারে সহযোগিতা না পাওয়ায় আত্মহত্যার হুমকি দিয়েছিল ওই ছাত্রী
এ নিয়ে দৈনিক নয়া দিগন্তের অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ওই স্কুলছাত্রীর মা রুমা বেগমকে থানায় ডেকে মামলা নিয়েছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ সরকার
তিনি জানান, ওই ছাত্রীর মা রুমা আক্তার নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে পাথরঘাটা থানায় মামলা দায়ের করেন
স্থানীয় সূত্রে জানা যায়, নাঈম তার একই ক্লাসের সহপাঠী ওই ছাত্রীকে বিভিন্ন সময় উত্যক্ত করে আসছেন
এ নিয়ে এক বছর আগে নাঈমের মামা ইউসুফের কাছে নালিশ করেও কোনো সমাধান পাননি ভুক্তভোগী পরিবারটি
এরপরে গত বুধবার ওই ছাত্রীকে নিয়ে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন নাঈম
এরপর রুমা বিষয়টি স্কুলের প্রধান শিক্ষকের কাছে জানালে তিনি বিচার করবেন বলে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে বলেন
প্রধান শিক্ষক নাঈমের পরিবারের সাথে যোগাযোগ করে ব্যর্থ হন
পরে শুক্রবার রাত ৯টার দিকে পাথরঘাটা থানার গিয়ে বিষয়টি ওসি আবুল বাশারকে মামলা করবে বলে জানান ওই ছাত্রী ও তার মা রুমা বেগম
কিন্তু ওসি দীর্ঘক্ষণ তাদের বসিয়ে রেখে পরে মামলা না নিয়ে পাঠিয়ে দেন
এরপর আবারো মামলা করার কথা জানালে তিনি তার ব্যক্তিগত কার্ড ধরিয়ে দিয়ে বলেন, পরে তার সাথে যোগাযোগ করতে
নাঈম উপজেলার সদর ইউনিয়নের হাজির খাল গ্রামের সৌদি প্রবাসী সগির খানের ছেলে
সগির খানের স্ত্রী ছেলে নাঈমকে নিয়ে পৌর শহরে ভাড়া বাসায় থাকেন
অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল তোফায়েল হোসেন সরকার জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে রুমা বেগম দু'জনের নামে মামলাটি দায়ের করেছেন
জেলা পুলিশ সুপারের নির্দেশে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য চেষ্টা চলছে
নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নে নৌকা প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়া, হামলা চালিয়ে মারপিট, মোটরসাইকেল ভাঙচুর ও রাতের অন্ধকারে পোস্টার ছিড়ে ফেলাসহ নানা অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিনের বিরুদ্ধে
বৃহস্পতিবার দুপুরে একডালা ইউপির সরকার দলীয় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আলী আবাদপুকুর বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরেন
সংবাদ সম্মেলনে শাহজাহান আলী লিখিত বক্তব্যে বলেন, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে রাণীনগর উপজেলার ৭নং একডালা ইউপির চেয়ারম্যান পদে আমি আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী
আমার নির্বাচনী প্রচারণার সময় গত মঙ্গলবার বিকেলে আমি আমার কর্মী-সমর্থক ও একডালা ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে শিয়ালা গ্রাম এলাকায় প্রচারণা শেষ করে আবাদপুকুর চারমাথা দিয়ে সন্ধ্যার দিকে গুয়াতা গ্রামে প্রচারণার উদ্দ্যেশ্যে যাচ্ছিলাম
এমন সময় স্বতন্ত্র (মোটরসাইকেল প্রতিক) প্রার্থী রুহুল আমিন ও তার ৪০-৫০ জনের সন্ত্রাসী বাহিনী আমার রাস্তায় পথরোধ করে
এ সময় অঘটন ঘটার অশঙ্কায় আমি আমার লোকজন নিয়ে আমার ব্যক্তিগত অফিসে চলে যাচ্ছিলাম
এই সময় স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিনের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে আমার ও আমার দলীয় লোকজন, কর্মী-সমর্থকদের উপর রড়, লাঠি, হাসুয়া, ধারালো অস্ত্র দিয়ে অতুর্কিত ভাবে হামলা চালিয়ে মারপটি করে আমার ৮-১০ জন কর্মীকে আহত করেন
এ সময় তারা আমার সমর্থকের ৩-৪ টি মোটরসাইকেলও ভাংচুর করেছে
ওই সময় স্বতন্ত্র প্রার্থী রুহুল ও তার সন্ত্রাসী বাহিনীর কয়েকজন আগ্নেয়াস্ত্র বের করে আমাকে ও আমার দলীয় লোকজনকে হত্যার হুমকি দেয়
সংবাদ সম্মেলনে শাহজাহান আলী বলেন, এছাড়া স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিনের নেতৃত্বে আমার নির্বাচনী পুরো ইউনিয়নের বিভিন্ন গ্রামে এবং রাস্তাঘাটে নৌকা মার্কার সাটানো পোষ্টার রাতের অন্ধকারে তারা ছিড়ে ফেলছে এবং নির্বাচনী পুরো ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আমার কর্মীদের ও সমর্থকদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে
তারা প্রতিনিয়ত নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছে
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গত ২ নভেম্বর মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন ও তার সন্ত্রাসী বাহিনীর সুপরিকল্পিত ঘটনাটি ঘটানোর পরে বিভিন্ন মিডিয়া কর্মীদের মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়ে উল্টো আমার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করান
যা সম্পন্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন
তিনি প্রকাশিত ওই সব সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান
সংবাদ সম্মেলনে একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ফটিক, সহ-সভাপতি মোজাম্মেল হক ও আজিজার রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও হাফিজার রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক প্রফেসর মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলামসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন
সংবাদ সম্মেলনে দাবিকৃত অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর প্রচারণা শেষে কর্মীদের নিয়ে আবাদপুকুর চারমাথা মোড়ে ব্যক্তিগত অফিসে আসি
এরপর কর্মীরা মোটরসাইকেল রেখে যে যার মতো চা-খেতে গেলে নৌকা প্রতিকের প্রার্থী শাহজাহান আলী ও তার লোকজন আমাদের উপর হামলা চালিয়ে মারপিট করে এবং ১৪/১৫ টি মটর সাইকেল ভাংচুর করে
এতে আমার বেশ কয়েকজন কর্মী আহত হয়
যা মোবাইল ফোন ও সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ যোগা-যোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়
প্রার্থী শাহজাহান আলী নিশ্চিত পরাজয় জেনে নিজের অপরাধকে আড়াল করতে এসব মিথ্যে অভিযোগ তুলছেন বলে দাবি করেন তিনি
মুরাদিয়ার খালে বিষ প্রয়োগে মাছ নিধন
শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রচারণায় এগিয়ে কামাল গাজী
মূল পাতার খবর
নোয়াখালীতে বঙ্গবন্ধুর ৪৬তম শাদাদাত বার্ষিকী পালন
আগস্ট ১৫, ২০২১
পূর্বধলায় এখনও মেলেনি ভাতার কার্ড
ডিসেম্বর ১২, ২০২০
ঘাটে পৌঁছেছে উইন্স বার্জ, ডুবে যাওয়া ফেরির উদ্ধার কাজ শুরু
নভেম্বর ৮, ২০২১
মন্তব্য করুন
. *
, , .
:
সর্বশেষ সংবাদ
বড় উইকেট ব্যবধানে জিতলো বাংলা টাইগার্স
নির্দেশনা দিয়ে নিজেই মাস্ক ছাড়া বাইডেন
ইউপি নির্বাচনে পুলিশ সদস্যদের শরীরে ক্যামেরা
খুলনায় নৌকা প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা
আর্সেনালকে হারিয়ে লিভারপুলের দাপুটে জয়
করোনায় মৃত্যুশূন্য রামেক হাসপাতাল
আবরার হত্যার রায় ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা আদালতপাড়া
দিনের প্রথম ওভারেই তাইজুলের জোড়া আঘাত
বিশ্বে কমেছে করোনায় দৈনিক মৃত্যু, শীর্ষে রাশিয়া
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার ২২ আসামি আদালতে
সর্বাধিক পঠিত
তৃতীয় ধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহন শুরু
বিশ্বে কমেছে করোনায় দৈনিক মৃত্যু, শীর্ষে রাশিয়া
দিনের প্রথম ওভারেই তাইজুলের জোড়া আঘাত
কিশোরগঞ্জে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাসব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব
পোকার আক্রমণ কাটিয়ে উঠার আশা কৃষকের
আবরার হত্যার রায় ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা আদালতপাড়া
আর্সেনালকে হারিয়ে লিভারপুলের দাপুটে জয়
চিকিৎসায় সাড়া দিচ্ছেন না ফারুক
ময়মনসিংহে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
করোনার নতুন ধরন: দেশের প্রবেশপথে স্ক্রিনিং জোরদারের নির্দেশ
ময়মনসিংহে পুনাকের বৃক্ষরোপণ কর্মসূচি
বিশ্বে করোনায় মৃত্যু ৫১ লাখ ৮২ হাজার ছাড়াল
পোশাক শ্রমিকদের বিক্ষোভে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ
সার্বিয়ায় রকেট ইঞ্জিন কারখানায় বিস্ফোরণ, নিহত ২
জানুয়ারীফেব্রুয়ারীমার্চএপ্রিলমেজুনজুলাইআগষ্টসেপ্টেম্বরঅক্টোবরনভেম্বরডিসেম্বর ২০১৩২০১৪২০১৫২০১৬২০১৭২০১৮২০১৯২০২০২০২১
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭
৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১
২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮
সম্পাদক : মনজুরুল বারী নয়ন