content stringlengths 0 129k |
|---|
শুরুতেই নির্বাচনী প্রচারণা সম্পর্কে সোমা সায়ীদ বলেন, নির্বাচনী প্রচারণা বেশ ভালোভাবে চালাচ্ছি |
পাশাপাশি বিভিন্ন কমিউনিটির সাথে বৈঠক করছি |
ভোটব্যাংক রয়েছে, এমন ক্লাব-সংগঠনের সাথেও কথা বলছি |
কুইন্স এবং কুইন্সের বাইরের মানুষও নির্বাচনী কাজে আমাকে সহায়তা করছেন |
এশিয়ান, সাউথ এশিয়ান, বাংলাদেশি কমিউনিটি, হিস্পানিক, হোয়াইট, ব্ল্যাকসহ সব কমিউনিটির কাছ থেকে সহায়তা পাচ্ছি |
অনেক অফিশিয়াল আমাকে এনডোর্স করেছেন |
সাপোর্ট পাচ্ছি |
লিটারেচার ড্রপ করছি |
ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামেও প্রচারণা চালাচ্ছি |
লিফলেট, ফ্লায়ারও দেওয়া হচ্ছে |
চূড়ান্ত নির্বাচনে জয়লাভের ব্যাপারে কতটা আশাবাদী, এই প্রশ্নে তিনি বলেন, নির্বাচনে জয়ী হতে হলে ক্লিয়ার ম্যান্ডেট থাকতে হয় |
সেই ম্যান্ডেট অনুযায়ী একজন প্রার্থীকে চলতে হয় |
আমি সেই চেষ্টা করছি |
কমিউনিটির বোর্ড, নেতৃবৃন্দ, ডেমোক্র্যাটিক ক্লাবসহ সব জায়গায় যাচ্ছি |
তারা সমর্থন দিচ্ছেন |
আমি ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসেবে জেনারেল নির্বাচনে অংশ নিচ্ছি |
আমার নির্বাচনী এলাকা কুইন্স ডেমোক্র্যাটিক অধ্যুষিত |
জুনের প্রাইমারি নির্বাচনে আমি ৯৩ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছি |
চূড়ান্ত নির্বাচনে দুই লাখ ভোট পাব বলে আমার বিশ্বাস |
জুনের প্রাইমারি নির্বাচনের পর জুলাই মাসটা গেল রিকাউন্টিংয়ে |
আগস্টে বেশির ভাগ মানুষ ভেকেশনে ছিলেন |
এ ছাড়া অনেকেই তাদের ছুটি ও পরিবার নিয়ে ব্যস্ত ছিলেন |
মূলত লেবার ডে উইকেন্ড থেকেই শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা |
২ নভেম্বরের নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী |
প্রতিদ্বন্দ্বীর বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি সোমা বলেন, আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রার্থী উইলিয়াম শাহনান |
প্রাইমারি নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় মনোনয়ন পেয়েছেন |
কুইন্স ডেমোক্র্যাটদের এলাকা হওয়ায় রিপাবলিকান ভোট অনেক কম |
তবু প্রতিদ্বন্দ্বী যতই দুর্বল হোন না কেন, তাকে হিসাবে রাখতে হয় |
তাই আমি সতর্কতার সঙ্গেই এগোচ্ছি এবং জয়ী হওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি |
এদিকে ২৩ অক্টোবর থেকে আর্লি ভোট শুরু হয়েছে |
এই ভোট শেষ হবে ৩১ অক্টোবর |
এ বিষয়ে তিনি বলেন, আর্লি ভোটিংয়ের প্রথম দিনে ২৩ অক্টোবরই আমি ভোট দিয়েছি |
ভোটকেন্দ্রে তেমন বড় লাইন নেই |
সেখানে সামাজিক দূরত্ব বজায় রেখেই ভোট হচ্ছে |
মানুষ দাঁড়ানোর পর্যাপ্ত স্পেসও রয়েছে |
তাই আমার কমিউনিটিসহ কাউন্টি ও বরোর সবাইকে অনুরোধ করছি, আপনারা আগেভাগে ভোট দিন |
নিজে ভোট দিন এবং পরিবারের অন্য ভোটারদেরও ভোটদানে উৎসাহিত করুন |
সন্তানদেরও ভোটকেন্দ্রে নিয়ে যান |
আমি যখন ছোট ছিলাম, তখন আমার বাবা বিভিন্ন সরকারি অফিসে বিভিন্ন কাজে এবং ভোটকেন্দ্রে আমাকে নিয়ে যেতেন |
সবকিছু না বুঝলেও দেখে দেখে মনে রাখতাম |
তখন থেকেই আমার মধ্যে একটি স্বপ্ন তৈরি হয় |
তাই বলব, আপনারা বাচ্চাদের ভোট দিতে নিয়ে যাবেন |
তারা দেখবে, শুনবে, জানবে |
এটি তার নাগরিক অধিকার |
কারণ আমাদের নতুন প্রজন্মকে মূলধারায় আরো বেশি বেশি করে সম্পৃক্ত করতে হবে |
তাই নতুন প্রজন্মকে নেতৃত্বে নিয়ে আসতে হবে |
ছোটবেলা থেকেই সেভাবে গড়ে তুলতে হবে |
নির্বাচিত হলে বিচারক হিসেবে কী কী কাজ করার সুযোগ আছে, জানতে চাইলে সোমা সায়ীদ বলেন, নির্বাচিত হতে পারলে বিভিন্ন ধরনের মামলা আমার কাছে আসবে |
কেস নেওয়া, পর্যালোচনা করা, মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ |
এর মধ্যে কনজ্যুমার-ট্রানজেকশন, ল্যান্ড ওনার, টেনেন্ট ডিসপুটসহ বিভিন্ন মামলা রয়েছে |
সর্বোচ্চ ২৫ হাজার ডলার পর্যন্ত অর্থসীমার মামলা সিভিল কোর্টের জজের এখানে নিষ্পত্তি হয় |
আমি মনে করি, প্রতিটি কেস সমানভাবে দেখতে হবে |
মানুষের জন্য সুবিচার ও ন্যায়বিচার করতে হবে |
জয়ী হলে বাংলাদেশি কমিউনিটির মানুষকে আলাদা করে দেখতে চাই না বরং তাদেরকে মনে করব তারা এ দেশের মূলধারার মতোই একটি কমিউনিটি |
সেভাবে গুরুত্ব দিয়ে তাদের জন্য কাজ করব |
তারা আমার কাছে কোনো সমস্যা বা কেস নিয়ে এলে যাতে ন্যায়বিচার পান, সেই ব্যবস্থা করব |
পাশাপাশি বাংলায় কথা বলতে পারেন এমন বিচারক পেলে তারা কমফোর্ট ফিল করবেন |
সোমা সায়ীদ এবার বিচারক পদে নির্বাচিত হলে ভবিষ্যতে তার জন্য আরো উচ্চ পদে আসীন হওয়ার সুযোগ আসবে |
তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি, আপিল কোর্টের বিচারপতিসহ ফেডারেল কোর্টের বিচারপতি হওয়ারও সুযোগ পেতে পারেন |
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমার এসব ক্ষেত্রে যাওয়ার সুযোগ আসবে |
সেখানেও নির্বাচন হয় |
তবে আমি মনে করি, এখন যে দায়িত্ব নিতে যাচ্ছে, সেটি আগে যোগ্যতা ও দক্ষতার সঙ্গে শেষ করা উচিত |
এরপর আগামী দিনের চিন্তা করা যাবে |
চাইলে এক মেয়াদ শেষে দ্বিতীয় মেয়াদেও বিচারক পদে নির্বাচন করা যাবে |
নির্বাচিত হওয়ার পর কমিউনিটিকে আগের মতো সময় দিতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, তখন কমিউনিটির রাজনৈতিক এবং ফান্ড রেইজিং কোনো প্রোগ্রামে যাওয়া যাবে না |
এ ব্যাপারে বিধিনিষেধ আছে |
তবে সামাজিক, সাংস্কৃতিক এবং কমিউনিটি-ভিত্তিক অনুষ্ঠানে যাওয়ার সুযোগ রয়েছে |
অ্যাডমিনিস্ট্রেটিভ জজরা চাইলে এডুকেশনসহ বিভিন্ন সেমিনারে যেতে পারেন এবং কথা বলতে পারেন |
আমাদের এখানে ক্ষেত্র সীমিত |
মোট কথা, আমি নির্বাচিত হলে আমাকে ফেয়ার, নিউট্রায়াল থাকতে হবে |
সব কাজে আমাকে না পেলেও আশা করি, এ নিয়ে কেউ ভুল বুঝবেন না |
কারণ বিচারক হলে কিছুটা সীমাবদ্ধতা থাকে, সেটি মানতে হবে |
আপনি আলবেনি ল' স্কুল থেকে পড়াশোনা করেছেন |
আপনার স্কুল কি জানে তাদের একজন শিক্ষার্থী এত বড় পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন? এই প্রশ্নে সোমা সায়ীদ বলেন, সত্যি কথা হলো আনুষ্ঠানিকভাবে কলেজকে জানানো হয়নি |
তবে আমাদের অ্যালামনাই কমিউনিটি এবং আমার বন্ধুদের মধ্যে যারা ফেসবুকে আছে, তারা সবাই জানে |
ল' স্কুলে পড়াকালীন এমন কোনো ঘটনার কথা বলবেন কি, যা আপনাকে জজ হতে অনুপ্রাণিত করেছে? তিনি বলেন, আসলে ল' স্কুলে তেমন কোনো ঘটনা ঘটেনি |
তবে ১২ বছর বয়স থেকে আমি ডিসিশন নিয়েছিলাম যে ল' পড়ব |
আমি ছোটবেলায় কথা খুব কম বলতাম |
কথা কম বললেও কাজে আমি থেমে থাকিনি |
আমি যখন ল' স্কুলে পড়তাম, তখন আমার বাবা-মা দুজনই অসুস্থ ছিলেন |
আমি এমনও চিন্তা করেছিলাম যে এক বছর পড়ায় ড্রপ দিয়ে তাদের দেখাশোনা করব |
কিন্তু পরে সেটি করতে হয়নি |
তিন বছরের কোর্স ছিল |
নির্ধারিত সময়েই তা শেষ করেছি |
সেখানে আমি প্রায় ফুল স্কলারশিপ পেয়েছিলাম |
তবে থাকতে হতো নিজে বাসা নিয়ে, খরচ ছিল বেশি |
পড়ার ফাঁকে আমাকে কাজ করতে হতো |
লোন ছিল সামান্যই |
সেগুলো এখনো পুরোপুরি শোধ হয়নি |
আস্তে আস্তে দিয়ে দিচ্ছি |
অনেক কষ্ট করে ল' স্কুলের পথ পাড়ি দিতে হয়েছে |
বাবা-মা আপনার সাফল্য দেখে যেতে পারেননি বলে আফসোস হয় কি না এমন প্রশ্নে তিনি বলেন, আসলে আগে অনেক আফসোস হতো |
এখন অনেকটা সয়ে গেছে |
বয়সের সাথে সাথে সবকিছুই মানিয়ে নিতে হয়েছে |
আমাদের কমিউনিটির সন্তানেরা ল'ইয়ার তেমন হতে চায় না, কিন্তু মূলধারার গুরুত্বপূর্ণ পদে যেতে হলে অ্যাটর্নি হওয়া এবং ল' পড়া জরুরি |
এ ব্যাপারে তিনি বলেন, আমার পরে আমার ভাতিজি ল'ইয়ার হয়েছে |
আমার দুই কাজিন ল'ইয়ার হয়েছে |
আমি বলব, এখনকার প্রজন্মকে ল' পড়ার ব্যাপারে আগ্রহী করে তোলা দরকার |
কারণ ল' স্কুলে পড়তে হলে ডেডিকেশন থাকতে হবে |
পড়া শেষ করতে হবে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.