content stringlengths 0 129k |
|---|
নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করতে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার কাজে ব্যস্ত সময় পার করছি |
দলের জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে মাঠনেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার নেতাদের মতামত নিচ্ছি |
২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্ট এখনও বহাল আছে |
দলের সর্বোচ্চ ফোরামে আলোচনার মাধ্যমে জোটের বিষয় এবং পরবর্তী কর্মকৌশল গ্রহণ করা হবে |
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাম্প্রতিক ধারাবাহিক বৈঠকে ২০ দলীয় জোট ভেঙে দেওয়া, 'ওয়ানম্যান শো' দলগুলোকে জোটভুক্ত না করা এবং আগামীতে যুগপৎ কর্মসূচির মাধ্যমে রাজপথের অবস্থান থেকেই বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও মতের শক্তিকে এককাতারে ঐক্যবদ্ধ করে নতুন জোট গড়ে তোলার ওপর জোরালো মত দিয়েছেন মাঠপর্যায়ের নেতারা |
বিএনপি হাইকমান্ড মাঠপর্যায়ের নেতাদের মতামতকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন বলে জানা গেছে |
দলটির উচ্চ পর্যায়ের সূত্র জানায়, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ইতোমধ্যে 'অস্তিত্বহীন' হয়ে পড়েছে |
তবে কৌশলগত কারণে এখনই আনুষ্ঠানিকভাবে জোট বিলুপ্তির ঘোষণা দিতে চায় না বিএনপি |
আগামী দিনে দলের একক কর্মকৌশলের মাধ্যমেই তা প্রকাশ পাবে |
জোটের শরিকরাও যার যার মতো করে নিজেদের অবস্থান বা সিদ্ধান্ত নিতে পারবে |
একইভাবে জাতীয় ঐক্যফ্রন্টও নির্বাচনের পর থেকে আড়াই বছর ধরে নিষ্ফ্ক্রিয় |
তাই সফল আন্দোলনের স্বার্থে বিএনপি নতুন করে হিসাব-নিকাশ করছে |
আগামী ৮ অক্টোবর বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময়ের পর দলের মাঠপর্যায়ের নেতা ও পেশাজীবীদের মতামতের সারমর্ম লিপিবদ্ধ করবে বিএনপি |
পরে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে মতামতগুলো পর্যালোচনা করে ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণ করা হবে |
চারদলীয় জোটের সম্প্রসারণ ঘটিয়ে বিএনপির নেতৃত্বে ২০১২ সালের ১৮ এপ্রিল ১৮ দল এবং পরে পর্যায়ক্রমে আরও দুটি দল নিয়ে ২০ দলীয় জোট গঠিত হয় |
ডানপন্থি ও মধ্য-ডানপন্থি দলগুলোর সমন্বয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারবিরোধী এ জোট গড়ে উঠেছিল |
অবশ্য যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ জোট গড়া হয়েছিল, এ মুহূর্তে তা আর কার্যকর হবে না বলে মনে করছে বিএনপি |
জোটের প্রতিটি শরিক দলই ভাঙনের মুখে পড়ে দুর্বল ও ক্ষয়িষুষ্ণ হয়ে পড়েছে |
জোটে থেকেও কোনো কোনো শরিক দলের মূল নেতা বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য-বিবৃতিও দিচ্ছেন; জোটের ভেতর উপজোটও গঠন করছেন |
অনেক দলের সাংগঠনিক ভিত্তিও একেবারে নেই বললেই চলে |
জনগণের কাছেও গ্রহণযোগ্য দল ও নেতা হিসেবে ব্যর্থ তারা |
বেশিরভাগই 'ওয়ানম্যান শো পার্টি' |
দলীয় সূত্র জানায়, এ ধরনের দলগুলোকে নতুন জোট থেকে বাদ দিয়ে বাইরে থাকা ডান-বাম ও ইসলামী দলগুলোকে এককাতারে এনে নতুন জোট করতে চায় বিএনপি |
এ জোটের মূল লক্ষ্য হবে প্রথমত, নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবি আদায়; দ্বিতীয়ত, বর্তমান 'অগণতান্ত্রিক' সরকারের পতন; এবং তৃতীয়ত, সুষ্ঠু নির্বাচনের পর ক্ষমতায় এলে সরকার গঠন |
এক্ষেত্রে জামায়াত নতুন জোটের পথে বিভিন্ন রাজনৈতিক বিবেচনায় অন্তরায় হিসেবে বিবেচিত হতে পারে |
সেক্ষেত্রে জামায়াত জোটের বাইরে থেকে যুগপৎ আন্দোলনে শরিক হতে পারবে |
এ ব্যাপারে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সমকালকে বলেন, গত দুই-আড়াই বছর ঐক্যফ্রন্টের কোনো বৈঠক হয়নি |
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এর ভূমিকা নতুন করে মূল্যায়ন করা দরকার |
দেশে ভোটের অধিকার পুরোপুরি হরণ হয়ে গেছে |
ভবিষ্যৎ জোটকেন্দ্রিক রাজনীতিও নির্ভর করছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠা করার ওপর |
বিএনপির মাঠনেতাদের বক্তব্য আন্দোলনের পক্ষে |
এ ক্ষেত্রে আমাদের অবস্থানের সঙ্গে তাদের বক্তব্যও মিলেছে |
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে সবার ঐক্য জরুরি |
এ দাবি আদায়ে নতুন এক মঞ্চেও আন্দোলন হতে পারে, আবার যুগপৎ আন্দোলনও হতে পারে |
বিএনপির বেশ কয়েকজন নেতা জানান, এ উপমহাদেশে রাজনীতির স্বার্থে রাজনৈতিক জোট 'অনস্বীকার্য' |
সময়ের প্রয়োজনে নতুন জোট গঠন ও পুরোনো জোট বিলুপ্ত হতেই পারে |
বহুদিন ধরে ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্ট নিষ্ফ্ক্রিয় রয়েছে |
এ নিষ্ফ্ক্রিয়তা জোটের নেতাকর্মীরাও মেনে নিয়েছেন |
এ পরিস্থিতিতে ভোটাধিকার পুনরুদ্ধারে আন্দোলনে গ্রহণযোগ্য দেশপ্রেমিক সব গণতান্ত্রিক শক্তিকে এককাতারে আনা সময়ের দাবি |
নতুন জোট গঠনের মাধ্যমে লুপ্ত হবে পুরোনো জোট দুটি |
জামায়াতকেন্দ্রিক বিতর্ক থেকে বেরিয়ে আসতেই এ কৌশল গ্রহণ করছে বিএনপি |
এরই মধ্যে বাম ফ্রন্টসহ প্রগতিশীল অন্যান্য দলের কর্মসূচিতেও এর সামঞ্জস্যতা খুঁজে পাওয়া যাচ্ছে |
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জামায়াতে ইসলামী ছাড়া সব দলই বিস্তারিত কর্মসূচি পালন করেছে |
বিএনপি নেতারা আশা করেন, গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারবিরোধী আন্দোলনে ইতিবাচক ভাবমূর্তির সব দল-মতকে সম্পৃক্ত করার পথে জামায়াত নিজ থেকে সুযোগ করে দেবে |
জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের অন্যতম উদ্যোক্তা গণফোরামের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সমকালকে বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দল এখন নিষ্ফ্ক্রিয় |
অবশেষে দেড় বছর পর বিএনপির কুম্ভকর্ণ ঘুম ভেঙেছে; দলীয় নেতা ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করছে |
তিনি বিএনপির শুভকামনা করে বলেন, এখন নয়, জোটের ভবিষ্যৎ নিয়ে পরে মূল্যায়ন করা যাবে |
বিএনপির নীতিনির্ধারক সূত্র জানায়, মাঠনেতা ও পেশাজীবীদের মতামতগুলো পর্যালোচনার পর নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের ইস্যুতে কর্মসূচি দেবে বিএনপি |
এরই মধ্যে বিএনপি সমমনা বাম-ডান-ইসলামী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও যোগাযোগ করেছে |
তারাও পৃথক মঞ্চ থেকে একই ইস্যুতে যুগপৎ কর্মসূচি দেবে |
২০ দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্টও নিজ নিজ অবস্থান থেকে পৃথক কর্মসূচি দিতে পারবে |
এ ক্ষেত্রে জোটগতভাবে কোনো কর্মসূচি দেবে না বিএনপি |
দলটি এককভাবে দলীয় ব্যানারে কর্মসূচি পালন করবে |
সব দলের পৃথক কর্মসূচি যুগপৎ কর্মসূচির রূপ পাবে |
এ বিষয়ে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর কোনো নেতা মন্তব্য করতে রাজি নন |
বিএনপির আনুষ্ঠানিক সিদ্ধান্তের পর তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন বলে জানিয়েছেন দলটির নেতারা |
অবশ্য ২০ দলীয় জোটের শরিক এলডিপির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম গতকাল বলেন, এ মুহূর্তে সব গণতান্ত্রিক দল ও শক্তি জোটভুক্ত হয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে আসতে চায় |
২০ দলীয় জোটের সংস্কার হওয়া প্রয়োজন |
জোটে কর্নেল (অব.) অলি আহমদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি অনাস্থা এনে চ্যালেঞ্জ করেছেন |
তাকে জোট থেকে অব্যাহতির দাবি করেন তিনি |
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন নেতা জানান, রাজপথের কর্মসূচিতে রাজনৈতিক দলগুলোর কার কী অবস্থান- তা দেখে বিভিন্ন দলকে নতুন রাজনৈতিক জোটে অন্তর্ভুক্ত করা হবে |
এতে পুরোনো ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট আপনাআপনিই বিলুপ্ত হয়ে যাবে |
এরই মধ্যে নতুন জোটের সম্ভাব্য নাম ঠিক করা হয়েছে 'সম্মিলিত বিরোধীদলীয় জোট' |
দ্বিতীয় একটি নামও আলোচনায় রয়েছে; সেটি হচ্ছে- 'সম্মিলিত বিরোধীদলীয় ঐক্যফ্রন্ট' |
তবে প্রথম নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন নেতারা |
তাদের মতে, কার নেতৃত্বে আন্দোলন ও সরকার গঠন হবে, তা ঠিক করার সময় এখনও আসেনি |
সময়মতো তা স্পষ্ট হবে |
২০ দলীয় জোটভুক্ত দলগুলো হচ্ছে- বিএনপি, জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, ইসলামী ঐক্যজোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা, কল্যাণ পার্টি, ন্যাপ, মুসলিম লীগ-বিএমএল, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এডিপি, লেবার পার্টি, ইসলামিক পার... |
বিএনপি ছাড়া এ জোটের প্রায় প্রতিটি দলই ভাঙনের মুখে পড়েছে |
জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত দলগুলো হচ্ছে- বিএনপি, ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম, আ স ম রবের নেতৃত্বাধীন জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য, বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক-জনতা লীগ |
এগুলোর মধ্যে গণফোরাম ও জেএসডি ভাঙনের মুখে পড়েছে |
ড. কামালের নেতৃত্বে গণফোরামের ঐক্য অটুট রাখার জোর চেষ্টাও কাজে আসছে না |
সাবধানবাণী: বাণিজ্যিক উদ্দেশ্যে এই সাইটের কোন উপাদান ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ |
সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক: শামীমা এ খান |
সম্পাদক কতৃক গ্লোব জনকন্ঠ শিল্প পরিবার-এর সদস্য প্রতিষ্ঠান যথাক্রমে গ্লোব প্রিন্টার্স লি: ও জনকন্ঠ লি: থেকে মুদ্রিত ও প্রকাশিত |
রেজি: নং ডিএ ৭৯৬ |
কার্যালয়: জনকন্ঠ ভবন, |
২৪/এ রাশেদ খান মেনন সড়ক, নিউ ইস্কাটন, |
জিপিও বাক্স: ৩৩৮০, ঢাকা |
ফোন: 88-02-222227780-99 (অটোহান্টিং ২০ টি লাইন), |
ফ্যাক্স: 880-02-222221707 |
ই-মেইল: [ ] |
ই-জনকন্ঠ: .. |
® . |
. |
শীর্ষ সংবাদ: |
শুধুমাত্র চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হোন ॥ যুবসমাজকে প্রধানমন্ত্রী দরজায় কড়া নাড়ছে করোনার নতুন ধরন 'ওমিক্রন': স্বাস্থ্য অধিদপ্তর করোনা : দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ যারা বিদেশে আছেন তাদের এখন দেশে না আসাই ভালো ॥ স্বাস্থ্যমন্ত্রী ষড়যন্ত্র প্রতিরোধে ঢাকায় লংমার্চ সারাদেশের সিটির বাসেই হাফ ভাড়ার সিদ্ধান্ত রাজনৈত... |
নিয়ামত আপডেট পেতে ক্লিক করুন |
'; //-- .(() => { .(" ."); .() }); //-- /*.( () { .(" . "); .(); // = ..; = { : .., : .., : .., : { _: .._ } }; = (, ); });*/ //-- .(); |
সমকালীন প্রতিবেদন : দোকানের ভেতরেই এক ব্যবসায়ীকে খুর মেরে খুন করে পালালো এক বক্তি |
সোমবার ভর সন্ধেয় এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া... |
বনগাঁয় সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে দুমাসের কর্মসূচির সূচনা |
সমকালীন প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর নির্দেশে ফের রাজ্যে 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' কর্মসূচির সূচনা হল |
দুমাস ধরে চলবে এই কর্মসূচি |
ট্রাকের নিচে পিষ্ট হয়ে মৃত্যু যুবকের |
সমকালীন প্রতিবেদন : পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক যুবকের |
মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙা থানার গণ দীপায়ন মোড... |
আজকের রান্না : কড়াইশুঁটির কাবাব |
কড়াইশুঁটির কাবাব উপকরণ : কড়াইশুঁটি ১ কাপ, গ্রেট করা পনির হাফ কাপ, ভাজা জিরে ও ধনিয়ার গুঁড়ো ১ চামচ, আদা হাফ ইঞ্চি, কাঁচা লঙ্কা ৪ টি, গর... |
দিনের টুকিটাকি |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.