content stringlengths 0 129k |
|---|
এই সময়: ভারতের বাজারে তাদের নতুন 'মাইক্রো এসইউভি' পাঞ্চ আনল টাটা মোটরস |
চিরাচরিত গিয়ার চালিত গাড়ির দাম শুরু ৫.৪৯ লাখ টাকা থেকে |
স্বয়ংক্রিয় গিয়ার চালিত ক্রিয়েটিভ এএমটি ট্রিম সংস্করণের দাম ৯.০৯ লাখ টাকা |
প্রাথমিক এই দামে পাঞ্চ বিক্রি করবে টাটা মোটরস |
৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের এই অফার বজায় থাকবে |
২০২২ সালের ১ জানুয়ারি থেকে চার মিটারের কম দৈর্ঘ্যের এই এসইউভির দাম বেড়ে যাবে |
পাঞ্চের চারটি আলাদা সংস্করণ-পিওর, অ্যাডভেঞ্চার, অ্যাকমপ্লিশড এবং ক্রিয়েটিভ-এনেছে টাটা গোষ্ঠীর গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি |
এই গাড়ির হাত ধরে দেশের মাইক্রো এসইউভি ক্ষেত্রে নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে টাটা মোটরস |
সে ক্ষেত্রে রেনো ক্যুইড, মারুতি সুজুকি এস-প্রেসো এবং মারুতি সুজুকি ওয়াগনআর ১.২-এর থেকে সামান্য বেশি দামের, বিলাসবহুল বিকল্প হতে চলেছে টাটা পাঞ্চ |
ছোট গাড়ির পরিধি থেকে বের করে ক্রেতাদের এসইউভির স্বাদ দেবে এই গাড়ি |
আর এই পথচলায় পাঞ্চের প্রতিদ্বন্দ্বী হতে চলেছে মারুতি সুজুকি ইগনিস, সুইফ্ট এবং হুন্ডাই গ্র্যান্ড আই১০ নিয়স-এর মতো গাড়ির মডেল |
৬২০০০ শিখরের খুব কাছে সেনসেক্স |
টাটা মোটরসের আস্তাবল থেকে এই প্রথম কোনও এসইউভি আলফা-এআরসি প্ল্যাটফর্মে তৈরি হয়ে বের হতে চলেছে |
শুধু তাই নয়, টাটা ব্র্যান্ডের ইম্প্যাক্ট ২.০ নক্সার ভাষায় সজ্জিত হতে চলেছে এই গাড়ি |
ইতিমধ্যেই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে পাঞ্চে হ্যাচব্যাকের উন্নত সংস্করণের সঙ্গে এসইউভির কিছু বৈশিষ্ট্যের মিশেল ঘটানো হয়েছে |
গাড়ির ভিতরে ৭ ইঞ্চি দৈর্ঘ্যের টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে |
হারমানের অডিও সিস্টেম যার মাধুর্য বাড়াবে |
টাটা নেক্সন এবং অল্ট্রোজে এই একই অডিও সিস্টেম রয়েছে |
নয়া অফার -র, বিনামূল্যেই কিনে নিতে পারেন ইলেকট্রিক স্কুটার! |
সব থেকে বেশি বৈশিষ্ট্য যুক্ত পাঞ্চ মডেলে টাটার নিজস্ব আইআরএ কানেক্টেড কার প্রযুক্তির ব্যবহার করা হয়েছে |
স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রকের পাশাপাশি কুলড গ্লোভবক্স, অটো সেন্সিং ওয়াইপার এবং অটো হেডলাইট এই গাড়ির বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য |
বাইরে যে পরিমাণ আলো থাকা দরকার তার থেকে আলো কমে গেলে বা অন্ধকার হয়ে এলে নিজে থেকেই জ্বলে উঠবে গাড়ির হেডলাইট |
১.২ লিটারের রেভট্রন ইঞ্জিনে এই গাড়ি চলবে |
: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ |
টাটকা খবরের আপডেট পেতে ফেসবুকপেজ লাইক করুন |
মন্তব্য করুন |
পরের খবরনয়া অফার -র, বিনামূল্যেই কিনে নিতে পারেন ইলেকট্রিক স্কুটার! |
এই বিষয়ে আরও পড়ুন |
টাটা মোটর টাটা পাঞ্চ কার |
আপনি 11 ভার্সনে এই সময় সাইট দেখছেন |
এই সময় সাইট অপটিমাইজড এবং এডজ ও ক্রোম ব্রাউজারে সেরা অভিজ্ঞতা দেয় |
প্লিজ আপনার ব্রাউজার আপডেট করুন |
জলপাইগুড়ি |
আলিপুরদুয়ার |
পশ্চিমবঙ্গ |
লাইফস্টাইল |
অ্যাস্ট্রো |
উত্তর-পূর্ব ভারত |
অপরাধ-তদন্ত |
মার্কিন খবর |
তথ্য-তালাশ |
সিটিজেন রিপোর্টার |
লেন্সবন্দি |
ফটো গ্যালারি |
সৌরভ গঙ্গোপাধ্যায় |
ভারতীয় ক্রিকেটে 'দাদা' নামেই পরিচিত সৌরভ গঙ্গোপাধ্যায় ( ) |
প্রাক্তন জাতীয় দলের অধিনায়ক সৌরভ একজন ক্রিকেট প্রশাসক এবং ধারাভাষ্যকারও |
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রাক্তন সভাপতি সৌরভ বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ড বা -এর ৩৯ তম সভাপতি |
আন্তর্জাতিক ক্রিকেটের সেরা বাঁ হাতি ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম সৌরভ গঙ্গোপাধ্যায় ১১৩টি টেস্টে ৭২১২ রান করেছেন |
ব্যক্তিগত সেরা ২৩৯ |
ব্যাটিং গড় ৪২.১৭ |
৩১১টি একদিনের ম্যাচে সৌরভের মোট রান ১১,৩৬৩ |
ব্যক্তিগত সেরা ১৮৩ |
গড় ৪১.০২ |
বাঁ হাতি ব্যাটসম্যান সৌরভ ডান হাতে বোলিং করে ৩২টি টেস্ট ও ১০০টি একদিনের উইকেট নিয়েছেন |
২০০০ সালে ম্যাচ গড়াপেটার অভিযোগে জর্জরিত ভারতীয় দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় |
ভারতীয় দলের সর্বকালের সেরা অধিনায়কদের আলোচনায় বরাবরই সৌরভের নাম উঠেছে |
তাঁর নেতৃত্বে ২০০০ সালের নকআউট ট্রফির ফাইনালে পৌঁছেছিল টিম ইন্ডিয়া |
২০০১ সালে অস্ট্রেলিয়ায় টেস্ট ও একদিনের সিরিজে একাধিক বিতর্কে জড়িয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় |
টসের সময়ে অজি অধিনায়ক স্টিভ ওয়কে বেশ কিছুক্ষণ অপেক্ষা করিয়েছিলেন তৎকালীন ভারত অধিনায়ক |
যা নিয়ে পরবর্তীতে বিরক্তি প্রকাশ করেন ওয় |
টানা ১৬টা টেস্ট জেতা অজিদের ২-১ হারিয়ে টেস্ট সিরিজ জিতেছিল সৌরভের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল |
এরপর ২০০২ সালে ইংল্যান্ডকে হারিয়ে ন্যাটওয়েস্ট ট্রফি জয় করে সৌরভের টিম ইন্ডিয়া |
টুর্নামেন্টে ব্রিটিশদের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে জয় পাওয়ার পর লর্ডসের ব্যালকনি থেকে জামা খুলে উড়িয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় |
যা আজও আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে আলোচিত ঘটনাগুলির মধ্যে অন্যতম |
২০০৩ সালে বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছিল টিম ইন্ডিয়া |
১৯৮৩-র বিশ্বকাপের পর প্রথমবার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল ভারতীয় ক্রিকেট দল |
তবে ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হয় ভারত |
ওই বিশ্বকাপে মোট ৪৬৫ রান এবং ৩টে শতরান করেছিলেন সৌরভ |
ব্যাটিং গড় ছিল ৫৮.১২ |
২০০৪ সালে সৌরভকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করে ভারত সরকার |
ওই বছর পর্যন্ত অধিনায়ক হিসেবে ব্যাপক সাফল্য পান তিনি |
সবচেয়ে সফল অধিনায়কদের আলোচনায় উঠে আসে তাঁর নাম |
তবে একই সময়ে ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য সমালোচিত হন সৌরভ গঙ্গোপাধ্যায় |
২০০৫ সালের সেপ্টেম্বরে ভারতীয় দলের হেড কোচ হন গ্রেগ চ্যাপেল |
অক্টোবরে খারাপ ফর্মের জন্য জাতীয় দল থেকে বাদ যান সৌরভ |
তৎকালীন অধিনায়ককে নিয়ে -কে লেখা চ্যাপেলের ই-মেইল ফাঁস হয়ে যায় সংবাদমাধ্যমে |
যেখানে সৌরভকে জাতীয় দলের নেতৃত্বের জন্য 'শারীরিক ও মানসিক ভাবে অক্ষম' বলেছিলেন গ্রেগ চ্যাপেল |
সৌরভের পরিবর্তে অধিনায়ক ঘোষিত হন রাহুল দ্রাবিড় |
তবে কামব্যাকের জন্য চেষ্টা শুরু করেন সৌরভ |
২০০৬ সালের ফরম্যাটে ভারতীয় দলের খারাপ পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে জাতীয় দলে কামব্যাক করেন সৌরভ গঙ্গোপাধ্যায় |
ভারতের স্কোর যখন ৩৭/৪, তখন ব্যাট করতে নেমে প্রশংসনীয় ৮৩ রানের ইনিংস খেলেন সৌরভ |
তাঁর পরিবর্তিত ব্যাটিং স্টাইলে মুগ্ধ হন ক্রিকেট ভক্তরা |
ওই টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে জয় পায় ভারত |
টেস্টে সফল কামব্যাকের পর একদিনের সিরিজেও ফের ডাক পান সৌরভ |
দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার সুযোগ পান তিনি |
দুই সিরিজেই ভালো ব্যাটিংয়ের পাশাপাশি লঙ্কানদের বিরুদ্ধে ম্যান অফ দ্য সিরিজ হন সৌরভ |
এরপর ২০০৭ বিশ্বকাপে জাতীয় দলে সুযোগ পান সৌরভ |
বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান করেন তিনি |
তবে গ্রুপ স্টেজে হেরেই বিশ্বকাপের বাইরে চলে যায় টিম ইন্ডিয়া |
২০০৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নিজের প্রথম দ্বিশতরান ও ব্য়ক্তিগত সেরা ২৩৯ রানের ইনিংস খেলেন সৌরভ |
ওই বছর টেস্টে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার ছিলেন তিনি |
একদিনের ক্রিকেটেও প্রথম পাঁচজনের মধ্যে জায়গা করে নেন সৌরভ |
সে বছরের বিশ্ব টেস্ট একাদশেও সৌরভের নাম যুক্ত হয়েছিল |
২০০৮ সালে ভারতীয় ক্রিকেটে সংযুক্ত হয় |
শাহরুখ খান অধিকৃত কলকাতা নাইট রাইডার্স টিমের অধিনায়ক ঘোষিত হন সৌরভ গঙ্গোপাধ্যায় |
পরের বছর চলাকালীনই মাঝপথে অধিনায়ক পদ থেকে সৌরভকে সরিয়ে দেয় নাইট কর্তৃপক্ষ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.