content stringlengths 0 129k |
|---|
কক্সবাজার ভিশন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না |
পাচারের উদ্দেশ্যে মুম্বইয়ে নিয়ে যাওয়া হয়েছিল জয়নগরের এক নাবালিকাকে । পুলিশের তৎপরতায় উদ্ধার হল নাবালিকা । গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে । |
জয়নগর, 20 নভেম্বর: মুম্বই থেকে নিখোঁজ এক নাবালিকাকে ( ) উদ্ধার করল জয়নগর থানার পুলিশ |
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু'বছর ধরে প্রেমের সম্পর্ক তৈরি করে বিয়ের প্রলোভন দেখিয়ে জয়নগর ()-এর এক নাবালিকাকে মুম্বইতে পাচার করে দিয়েছিল এক যুবক |
সেখানে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে দেহব্যবসায় নামানোর ছক ছিল অভিযুক্তের |
কিন্ত জয়নগর থানার পুলিশের তৎপরতায় বানচাল হয়ে গেল সেই ছক |
মুম্বই () থেকে উদ্ধার করা হল নাবালিকাকে |
গ্রেফতার করা হয়েছে আলাউদ্দিন মোল্লা নামে ওই অভিযুক্তকে |
মুম্বই থেকে ট্র্যানজিট রিমান্ডে তাকে শুক্রবার রাতে জয়নগর থানায় নিয়ে আসে পুলিশ |
ধৃত আলাউদ্দিন মোল্লার বাড়ি ক্যানিং থানার সন্দেশখালি এলাকায় |
বারুইপুর পুলিশ জেলায় তার নামে নারী পাচারের বেশ কয়েকটি অভিযোগ আছে |
দিল্লি, মুম্বইয়ের পাচার চক্রের সঙ্গে জড়িত ছিল সে । আলাউদ্দিনের সঙ্গে আর কারা জড়িত আছে এই চক্রে তা খতিয়ে দেখছে পুলিশ |
জয়নগরের নিখোঁজ নাবালিকাকে মুম্বই থেকে উদ্ধার করল পুলিশ |
আরও পড়ুন : : এবার সাইবার দস্যুদের কবলে স্বয়ং কলকাতা পুলিশের কনস্টেবল |
জয়নগর থানা এলাকায় বাড়ি ওই নাবালিকার । নাবিলাকার পরিবার জানিয়েছে, অক্টোবর মাসের শেষ সপ্তাহে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় সে |
জয়নগর থানায় অভিযোগ দায়ের করা হয় |
থানার আইসি অতনু সাঁতরার নির্দেশে এসআই বিট্টু পালের নেতৃত্বে একটি তদন্তকারী টিম গঠন করা হয় |
এরপর মোবাইল ট্র্যাক করে সন্ধান পাওয়া যায় ওই নাবালিকার |
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ক্যানিং মহিলা থানার পুলিশও অনেকদিন ধরে খুঁজছিল |
ধৃতকে শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় |
শেখ হাসিনা, জন্ম রাজনৈতিক পরিবারে বুঝতে শিখেই দেখেছেন মিছিল-মিটিং |
মাঝে মাঝে জেলগেটেও দেখা করেছেন বাবার সঙ্গে |
মায়ের ছায়াসঙ্গী হয়ে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন খুব কাছে থেকে দেখেছেন তিনি |
হ্যা, আজ ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন |
চারবারের প্রধানমন্ত্রী, টানা ৪০ বছর ধরে নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের |
১৯৪৭ সালে আজকের তারিখে টুঙ্গিপাড়ায় জন্ম নেন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা |
তিনি পাঁচ ভাইবোনের মধ্যে বড় |
আজিমপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী থাকার সময় তিনি ১৯৬২ সালের হামুদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করেছেন |
তিনি শৈশব থেকেই ছিলেন স্পষ্টভাষী, স্কুলে তিনি ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনেও নেতৃত্ব দিতেন |
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের (সাবেক ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট গার্লস কলেজে) ছাত্রী থাকা অবস্থায় ছাত্ররাজনীতিতে সক্রিয় হন শেখ হাসিনা |
১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ছয় দফা আন্দোলনে অংশ নেন এবং কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন ১৯৬৭ সালে |
বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থাতেই তিনি পাকিস্তানের সামরিক শাসক আইয়ুববিরোধী আন্দোলনে ভূমিকা রাখেন |
বঙ্গবন্ধু ষাটের দশকে প্রায়ই কারান্তরীণ থাকতেন |
বড় মেয়ে শেখ হাসিনার বিয়ের সময়েও তিনি কারাগারে ছিলেন |
বেগম ফজিলাতুন্নেছা মুজিবের তত্ত্বাবধানেই ১৯৬৭ সালের ১৭ নভেম্বর বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনা বিবাহবন্ধনে আবদ্ধ হন |
তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে |
ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল |
পঁচাত্তুরের ১৫ই আগস্টে তার জীবনে নেমে আসে অন্ধকার |
তবে সেই শোক তাকে করেছে আরও শক্তিশালী |
১৯৮১ সালের কাউন্সিলে আওয়ামী লীগের সভানেত্রী হন, দেশে ফেরেন ১৭ মে |
নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেন তিনি |
স্বজন হারানোর বেদনা নিয়েও হাল ধরেছেন বাংলাদেশের |
তার দূরদর্শী নেতৃত্ব ও রাজনৈতিক অঙ্গীকারের ধারবাহিকতায় বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল |
বিশিষ্টজনেরা বলছেন, জাতির পিতার মতই দেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গেছেন শেখ হাসিনা |
একানব্বইয়ে হন বিরোধী দলীয় নেতা |
ছিয়ানব্বইয়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ |
এরপর ২০০৯, ২০১৪ ও ২০১৯ টানা তিনবার প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে নিয়ে গেছেন উন্নয়নশীল দেশের কাছে |
বিচার করেছেন বঙ্গবন্ধু হত্যার, যুদ্ধাপরাধের, দমন করেছেন জঙ্গিবাদ |
সরকার ও দল সামলে আগলে রেখেছেন পরিবারকেও |
তার ছেলে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মায়ের সঙ্গী আর মেয়ে সায়মা ওয়াজেদ অটিজম সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রেখে নজর কেড়েছে বিশ্ববাসীর |
নানা চড়াই-উৎরাই পেরিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ার পথরেখা তৈরির কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, "তিনি দেশি-বিদেশি অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন এবং দেশের জন্য বয়ে এনেছেন বিরল সম্মান |
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন |
তার অনুপস্থিতিতেই দিনটি উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করছে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন |
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ ও সিয়াম আহমেদ |
এতোদিন আলাদাভাবে এই তিন নায়ক বড় পর্দা মাতিয়ে আসছিলেন |
আগে একই সিনেমায় একসঙ্গে তাদের কখনই দেখা যায়নি |
তবে এবারই প্রথম জুটি বেঁধে সিনেমায় হাজির হতে যাচ্ছেন তারা |
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে আলাদা তিনটি চরিত্রে দেখা যাবে চঞ্চল, শুভ ও সিয়ামকে |
বায়োপিকটিতে বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমানের চরিত্রে চঞ্চল চৌধুরী এবং শওকত মিয়ার চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ |
সম্প্রতি ঢাকায় 'বঙ্গবন্ধু'র সিনেমার শুটিং শুরু হয়েছে |
যেখানে তারা অংশ নিয়েছেন |
বুধবার (২৪ নভেম্বর) চঞ্চল ও শুভর সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন সিয়াম |
ক্যাপশনে লেখেন, 'শুভ সকাল' |
ছবিটি পোস্ট করার পর মুহূর্তের মধ্যেই তা দর্শকদের নজর কেড়ে নেয় |
একসঙ্গে এই তিন নায়কে দেখে অনেকে মুগ্ধতার কথা প্রকাশ করেছেন |
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় 'বঙ্গবন্ধু' নির্মাণ করছেন বলিউডের পরিচালক শ্যাম বেনেগাল |
চলতি বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয় এবং তা চলে এপ্রিল পর্যন্ত |
রংপুর বিভাগ---সিলেট বিভাগঢাকা বিভাগচট্রগ্রাম বিভাগরাজশাহী বিভাগখুলনা বিভাগময়মনসিংহ বিভাগবরিশাল বিভাগরংপুর বিভাগ |
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায়া চলমান উদ্ধার কাজের সময় আরও একটি লাশ উদ্ধার করেছে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল |
বর্তমানে এই ঘটনায়া মোট মৃতের সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে |
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার মধ্যরাতে লইসকা বিলে উদ্ধার অভিযান চলাকালে ডুবুরিরা আরও একটি লাশ উদ্ধার করতে সক্ষম হয় |
তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি |
এর আগে শুক্রবার বিকাল ৫টার দিকে বিজয়নগরে বালুবোঝাই ট্রলারের সাথে সংঘর্ষে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটে |
প্রাথমিক ভাবে স্থানীয়দের ও ফায়ার সার্ভিসের তৎপরতায় ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছিল |
তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে |
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদে ইমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন |
ট্রলারডুবিতে আহতদের বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে |
আলী আক্তার রিজভী নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, বিকালে জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয় |
পথিমধ্যে লইসকা বিল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয় |
এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায় |
জানা গেছে, স্থানীয় প্রশাসন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দাফনের জন্য ২০ হাজার টাকা সহায়তা দিবে এবং আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে |
আবারও কক্সবাজারের সৈকতে বিশাল মৃত তিমি |
মার্কিন নাগরিকদের অবিলম্বে কাবুল বিমানবন্দরের গেট ছাড়তে যুক্তরাষ্ট্রের আহ্বান |
উৎসবমুখর পরিবেশে চলছে ডিআরইউ নির্বাচন |
কুমিল্লায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা |
ওমিক্রন: ভারতের 'ঝুঁকিপূর্ণ' দেশের তালিকায় বাংলাদেশ |
: |
উৎসবমুখর পরিবেশে চলছে ডিআরইউ নির্বাচন |
ওমিক্রন: ভারতের 'ঝুঁকিপূর্ণ' দেশের তালিকায় বাংলাদেশ |
শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্কুল শিক্ষিকার মৃত্যু |
বিশ্বে করোনায় মৃত্যু ৫২ লাখ ছাড়িয়েছে |
শাহবাগে ৮ ছাত্র সংগঠনের মিছিলে পুলিশের বাধা |
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৬ |
সর্বশেষ সংবাদ |
বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের ঘোষণা: মাইনুদ্দিনের মৃত্যুর ঘটনায় বাসের হেলপার আটক |
উৎসবমুখর পরিবেশে চলছে ডিআরইউ নির্বাচন |
কুমিল্লায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা |
ওমিক্রন: ভারতের 'ঝুঁকিপূর্ণ' দেশের তালিকায় বাংলাদেশ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.