content
stringlengths
0
129k
সেটা আবার আক্রমণ করতে পারে
যদি যথেষ্ট পরিমাণে সারা বিশ্বে টিকা না দেওয়া হয়, কোনও দেশ যদি একাই সব টিকা নিয়ে বসে থাকে, তাতেও কাজ হবে না
ভুটানের মতো দেশে বাংলাদেশের চেয়ে সংক্রমণ বেশি
এ কারণে বাংলাদেশে ভুটান থেকে কেউ এলে তাদেরকে সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে
প্রশ্ন: ভুটানের ব্যবস্থাপনায় কি ত্রুটি ছিল?
ডা. মুশতাক হোসেন: ভুটানের ব্যবস্থাপনা খুবই ভালো
কিন্তু ভ্যারিয়েন্টের উদ্ভব হয়েছে
সেই ভ্যারিয়েন্ট আক্রমণ করেছে
তাদের প্রস্তুতিতে আঘাত হেনেছে
কাজেই পুরো পৃথিবীর মানুষ যদি ভ্যাকসিন না পায়, সেক্ষেত্রে ভ্যারিয়েন্টের উদ্ভব হতে পারে
তখন 'আপাত নিরাপদ' দেশও আক্রান্ত হতে পারে
প্রশ্ন: শিশুদের টিকা প্রদান নিয়ে কী ভাবছেন?
ডা. মুশতাক হোসেন: টিকার জন্য সারা বিশ্বে সমতা আনতে হবে
সমতা থাকতে হবে দেশের ভেতরও
দেশে বয়োজ্যেষ্ঠরা ঝুঁকিপূর্ণ
তাদেরকে টিকার আওতায় আরও বেশি করে আনার জন্য সরকারের বিশেষ উদ্যোগ নেওয়া দরকার
দেশে যারা প্রান্তিক মানুষ, দুর্গম এলাকা ও গ্রামে থাকেন, তারা যদি টিকা না পান, সংক্রমণ যদি আবার বাড়ে, তবে মৃত্যুর সংখ্যা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না
এখনও বিপুল সংখ্যক ষাটোর্ধ্ব মানুষ টিকার আওতায় আসেননি
স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে, এটা ভালো কথা
কিন্তু জোর দিতে হবে ৬০ বছরের বেশি বয়সীদের ওপর
যদিও বাংলাদেশে ৫৫ বছর বলা হয়েছে
তথাপি, এই জনগোষ্ঠী যেন টিকার আওতার বাইরে না থাকে
সেই সঙ্গে শিক্ষার্থীদের পরিবার, বাড়ি, প্রতিবেশীরাও যেন টিকার বাইরে না থাকে
দুর্গম, প্রান্তিক ও গ্রামের মানুষদের টিকার নিবন্ধনে সহায়তা করার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া দরকার
দেশের ভেতরে যদি আমরা সাম্যতা নিশ্চিত করতে না পারি, সেটা সমপরিমাণ বিপদ ডেকে আনবে
দূরবর্তী অঞ্চলে ষাটোর্ধ্ব যারা রয়েছেন - সেখানে নিবন্ধন করাতে স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দিতে হবে
ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন করিয়ে নেবেন
৬০ বছরের বেশি বয়সীদের ফোনে এসএমএস না এলেও তারা যেন কেন্দ্রে এসে টিকা নিতে পারেন সেই ব্যবস্থা করতে হবে
টিকার এসএমএস অনেকেই পাচ্ছে না
কারণ যত মানুষ নিবন্ধন করেছেন, তত টিকা নেই
তাই বয়োজ্যেষ্ঠদের জন্য এটা উন্মুক্ত রাখা উচিত
প্রসঙ্গত, দেশে ৫৫ কিংবা তদূর্ধ্ব বয়সসীমার ব্যক্তিদের জন্য সুযোগ রেখে করোনাভাইরাসের টিকার নিবন্ধন শুরু হয়েছিল চলতি বছরের ২৬ জানুয়ারি
পরে দ্বিতীয় দফায় বয়সসীমা কমিয়ে ৪০ বা তদূর্ধ্ব করা হয়
তৃতীয় দফায় ৩৫ বছর, চতুর্থ দফায় ৩০ বছর করা হয় ১৯ জুলাই
এরপর ২৯ জুলাই বয়সসীমা আরও কমিয়ে ২৫ বছর করা হয়
২০ অক্টোবর টিকা নিতে নিবন্ধনের বয়স কমিয়ে ১৮ বছরে নামিয়ে আনা হয়েছে
তবে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সম্মুখসারিতে যারা কাজ করছেন, তাদের জন্য এই বয়সসীমা প্রযোজ্য নয়
১৪ অক্টোবর মানিকগঞ্জের কয়েকটি স্কুলের ১২ থেকে ১৭ বছর বয়সী ১২০ জন শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে
সেদিন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, পর্যবেক্ষণ শেষে সারাদেশে ১২ থেকে ১৭ বছর বয়সীদের করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হবে
২১ অক্টোবর তিনি বলেছেন, ৩০ অক্টোবরের মধ্যে ১২-১৭ বছর বয়সীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয় থেকে আইসিটি মন্ত্রণালয়ে পাঠানোর কথা রয়েছে
এই তালিকা পেলে এ মাসেই ওই বয়সী শিক্ষার্থীদের টিকাদান শুরু হবে
সূত্র: বাংলা ট্রিবিউন
আপনার মূল্যবান মতামত দিন:
এই বিভাগের জনপ্রিয় খবর
হারুকি মুরাকামির সাক্ষাৎকার
১৩ জানুয়ারী ২০২১ ১৭:১৩
১২ জানুয়ারি জাপানি লেখক হারুকি মুরাকামির জন্মদিন
১৯৪৯ সালের এই দিনে তিনি জাপানের কিয়োটোর ফুশিমি-কু...
কথাসাহিত্যের শিল্পশৈলী : অ্যালিস মুনরোর সঙ্গে কথোপকথন
২৩ নভেম্বর ২০২০ ০৭:০০
কানাডার কথাসাহিত্যিক অ্যালিস মুনরো ২০১৩ সালে নোবেল পুরস্কার অর্জন করেন
তিনি মূলত ছোটগল্পকার
ছোটগল্প...
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ দিন: পররাষ্ট্রমন্ত্রী
২০ এপ্রিল ২০২১ ০৯:৪৮
সিএনবিসির সোমবারের 'স্ট্রিটস সাইন এশিয়া'তে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, বাংলা...
হারুকি মুরাকামির অজানা অধ্যায়
২৩ মে ২০২১ ১২:৪৭
লেখার সঙ্গে গান শুনতেই হবে
এই অঞ্চলের তরুণরা তাদের সময়ে বাস করে না: ফরহাদ মজহার
১ নভেম্বর ২০২১ ১৬:৪১
কবি, কলামিস্ট, লেখক, গবেষক, ওষুধশাস্ত্রবিদ, রাজনৈতিক বিশ্লেষক, দার্শনিক, সমাজসংস্কারক, মানবাধিকার কর...
এই সার্চ কমিটি আসলে কার কমিটি হবে
১৫ অক্টোবর ২০২১ ১৫:২২
বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি
আইন না হওয়ায় এবারও কমিশন গঠন করা হবে স...
ছাম্মি আহমেদ আজমীর: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে গণঅনশন-গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল
শনিবার (২৩ অক্টোবর) শহরের বাজার ষ্টেশন চত্বর পৌর মুক্ত মঞ্চে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে,উক্ত সংগঠনের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এড.সুকুমার চন্দ্র দাস এর সভাপতিত্বে, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণঅনশন-গণঅবস্থান সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনস্থ স্বাধীনতা স্কয়ার চত্ত্বর মু...
গণঅনশন-গণঅবস্থান শেষে স্বাধীনতা স্কয়ার চত্ত্বর মুক্তমঞ্চ হতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়র প্রদক্ষিন করে শ্রী শ্রী মহাপ্রভূর আখড়া মন্দিরের সামনে এসে শেষ হয়
গণঅনশন-গণঅবস্থান ও বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক,যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি প্রভাত কুমার নন্দী,
তাড়াশ উপজেলা শাখার সভাপতি আশোনাল স্যানাল,এনায়েতপুর থানা শাখার সভাপতি সুকুমার পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. বিমল কুমার দাস,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার কানু, সাধারন সম্পাদক সঞ্জয় সাহা,
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এর সভাপতি আবু ইউসুফ সূর্য,জেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবদুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ইসমাইল হোসেন,জেলা বাসদের আহবায়ক নব কুমা...
দেশ স্বাধীনের পূর্ব হতে যেভাবে সাম্প্রদায়িক হামলা,নির্যাতন করা হতো ঠিক সেভাবেই দেশ স্বাধীনের পরেও হিন্দুদের উপর নির্যাতন নিপিড়ন করা হচ্ছে
এসব নির্যাতনের কোন বিচার হচ্ছে না
স্বাধীনতা যুদ্ধে সনাতন ধর্মাবলম্বীরাও সম-অংশীদার
সকল ধর্মের লোকই এই রাষ্ট্রের নাগরিক
নাগরিক হিসেবে জান মালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব
দেশ উন্নয়নে বাধা সৃষ্টির মুল ভুমিকা হলো সাম্প্রদায়িক হামলা
কিছু কুচক্রী মহল এই পন্থায় দেশে নাশকতা সৃষ্টির অপচেষ্টা করছে
সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষনার দ্রুত বাস্তবায়ন করে কঠোর হস্তে এই কুচক্রী মহলকে চিহ্নিত করে দোষী ব্যক্তিদের আটক করে দ্রুত বিচারকার্য সম্পাদন করার আহবান জানান
আলোচনা সভা ও গণঅনশন অবস্থান শেষে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে মুজিব সড়ক কেন্দ্রীয় মহাপ্রভু আখরায় এসে শেষ হয়
অনুষ্ঠান টি সঞ্চালনা করনে হিন্দু বৌদ্ধ খৃিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌর
23, 2021
সম্পর্কিত নিবন্ধ
নিয়ামতপুরে এইচএসসি পরিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদান
জামাইয়ের হাতে শাশুড়ী খুন
দুই'শ বছর পূর্তিতে বগুড়া ইতিহাস চর্চা পরিষদের নানা আয়োজন
কাজিপুর ইউনিয়নে ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী পাঁচজন
বগুড়ার শেরপুর সাব রেজিস্টারের কেরামতিতে রাজস্ব ফাঁকি ১৭লাখ!
লেটেস্ট পোষ্ট
গাড়িদহ ইউপির ভোট ৫ জানুয়ারি
নিয়ামতপুরে এইচএসসি পরিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদান
জামাইয়ের হাতে শাশুড়ী খুন
দুই'শ বছর পূর্তিতে বগুড়া ইতিহাস চর্চা পরিষদের নানা আয়োজন
ফেয়ার & লেডি
অবশ্যই পড়ুন
গাড়িদহ ইউপির ভোট ৫ জানুয়ারি
নিয়ামতপুরে এইচএসসি পরিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদান