content stringlengths 0 129k |
|---|
দোলনচাঁপা ট্রেনটি হুইসেল দিতে দিতে দুই নম্বর লুপ লাইন দিয়ে স্টেশনে আসতে থাকে |
'হঠাৎ মার্কেট'র দোকানদারদের জানা ছিল ওই ট্রেনটি একনম্বর লাইন দিয়ে আসবে |
তাই তারা দোকানের তাবু সরাইনি |
কিন্তু যখন ট্রেনটি দুইনম্বর লুপ লাইন দিয়ে হুইসেল দিতে দিতে আসতে থাকে তখন দোকানদার এবং ক্রেতারা চিৎকার করে এদিক ওদিক দৌড়ে পালাতে থাকে |
ট্রেন চালক দ্রুততার সাথে ট্রেনটি ব্রেক করায় দোকানের মালামাল নষ্ট হলেও কোন প্রাণ হানি ঘটেনি |
নইলে অনেক প্রাণহানির ঘটনা ঘটতে পারতো |
তিনি আরও জানান, গত ১৯ নভেম্বর লালমনিহাট থেকে বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তাসহ উর্দ্ধতন কর্মকর্তারা স্টেশনের পাশের একটি মার্কেটের প্রায় দুইশতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়ার সময় 'হঠাৎ মার্কেট'দুইদিন বন্ধ ছিল |
পরে ২২ নভেম্বর আবারও 'হঠাৎ মার্কেট'র দোকানদাররা তাদের দোকান বসায় |
এ বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে রেল স্টেশন সীমানার মধ্যে এবং লাইনের উপর অবৈধ দোকান উচ্ছেদের জন্য ২৩ নভেম্বর চিঠি দেয়া হয় |
স্টেশন মাষ্টার আরও জানান, রেল লাইন থেকে দুই পাশের ১০ ফুট করে জায়গা ১৪৪ ধারা সবসময়ের জন্য জারী থাকরেও এসব কেউ মানছেনা |
স্টেশন মাষ্টার অভিযোগ করে বলেন, সিগন্যাল এবং পয়েন্টের তারের উপর অবৈধ দোকান বসার কারনে অনেক সময় সঠিকভাবে সিগন্যাল ও পয়েন্ট করা সম্ভব হয়না |
অথচ, ট্রেনের আসা যাওয়ার মূল বিষয়টি হলো সিগন্যাল এবং পয়েন্ট |
বগুড়া রেল স্টেশনের প্রধান বুকিং সহকারী শাহীন আলম জানান, রেল লাইনের নিরাপত্তার দায়িত্বে থাকা সহকারী ইন্সপেক্টর রায়হান কবীরের কারণেই রেল লাইনের উপর অবৈধ হঠাৎ মার্কেট গড়ে উঠেছে |
লাইনের উপর নিরাপত্তার দায়িত্ব তার থাকলেও প্রতিদিন লাইনের উপর মার্কেট দেখার পরেও উনি কোনো ব্যবস্থা না নিয়ে দোকানদারদের সাথে সখ্যতা গড়ে তুলেছেন |
তবে রায়হান কবীর তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন |
তাকে প্রশ্ন করা হয়, লাইনের নিরাপত্তার দায়িত্ব আপনার থাকলেও কেন ওইসব দোকান দেখেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি |
তিনি জানান, বিষয়গুলো উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন |
বগুড়া জিআরপি ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর কায়কোবাদ জানান, ঘটনাটি জানার পরে সেখানে আমরা দ্রুত যাই |
কিন্তু কোনো আহত কিংবা নিহত ব্যক্তির খোঁজ পাইনি |
তবে আশেপাশের লোকজন জানিয়েছেন, চার-পাঁচজন ক্রেতা আহত হয়েছেন |
বগুড়া ফায়ার স্টেশনের সিনিয়ন স্টেশন মাষ্টার বজলুর রশিদ জানান, দুইজন আহত হয়েছেন |
তারা হলেন, গাবতলী উপজেলার রুমি খাতুন (৩০) এবং দুপচাঁচিয়া উপজেলার মানিক (৫৫) |
তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে |
তবে আরও কয়েকজনের কথা শুনলেও তাদের খুঁজে পাওয়া যায়নি |
রেল লাইনের পাশের স্থানীয় ব্যবসায়ী নাম না প্রকাশে ইচ্ছুক কয়েকজন জানান, গত ৫/৬ বছরে প্রায় ৭-৮জন ট্রেনে কেটে হঠাৎ মার্কেটে মারা গেছে |
এদের মধ্যে ক্রেতা এবং দোকানদারও ছিল |
বুধবার যদি ট্রেনের চালক দ্রুত ব্রেক না করতো তাহলে কয়েক'শ লোকের প্রাণহানি ঘটতো |
নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন: যা যা জানা প্রয়োজন: : |
हिंदी |
हिंदी |
ফ্যাক্ট চেক |
শরীর স্বাস্থ্য |
করোনাভাইরাস |
ফ্যাক্ট চেক |
শরীর স্বাস্থ্য |
করোনাভাইরাস |
ফ্যাক্ট চেকবিশ্লেষণশরীর স্বাস্থ্যফাস্ট চেককরোনাভাইরাসআইনहिंदी |
বিশ্লেষণ " |
নোবেল শান্তি... |
নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন: আপনি যা জানবেন |
বুম আপনাকে জানাচ্ছে নোবেল মনোনয়নের পদ্ধতি কি এবং অন্যান্য বিষয় এব্যাপারে আপনি যা জানবেন |
- |
... |
| 15 2020 12:35 |
৯ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালের অত্যন্ত মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হন |
নরওয়ের অতি দক্ষিণপন্থী প্রোগ্রেস পার্টির সাংসদ ও নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অরগানাইজেশনের সংসদীয় সভায় নরওয়ের প্রতিনিধি দলের প্রধান খ্রিস্টান টাইব্রিঙ্গ জেড্ডে তাঁকে মনোনীত করেন |
"এটা (মনোনয়ন) ইউএই ও ইজরায়েলের মধ্যে শান্তি স্থাপনের ক্ষেত্রে তাঁর অবদানের জন্য |
এই বছরের শুরুর দিকে ইউএই ও ইজরায়েলের মধ্যে এবং সম্প্রতি বাহরিনের রাজতন্ত্রের সঙ্গে ইজরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে |
এটা ঐতিহাসিক |
ইউএই (ও বাহরিন) কয়েক দশক ধরে চলতে থাকা তাদের ইজরায়েলকে বয়কট করার নীতি শেষ করে |
ঘটনাচক্রে এই নিয়ে দ্বিতীয়বার টাইব্রিঙ্গ জেড্ডে ট্রাম্পকে মনোনীত করলেন |
প্রথমবার করেন ২০১৯ সালে |
সেবার উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি স্থাপনের জন্য কিম জঙ্গ উন-এর সঙ্গে ট্রাম্পের তিন বার সাক্ষাতের কথা উল্লেখ করেছিলেন তিনি |
ওই পুরস্কার প্রতি বছর অক্টোবর মাসে ঘোষণা করা হয় |
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের পুনরনির্বাচনের প্রচারকে অনেকটাই উজ্জীবিত করেছে এই মনোনয়ন |
কিন্তু যেহেতু মনোনয়ন ও পুরস্কার পাওয়া এক নয়, তাই দেখে নেওয়া যাক কে ওই পুরস্কার পেতে পারেন এবং প্রার্থী নির্বাচনের পদ্ধতিটাই বা কী |
প্রথমে পুরস্কারটি সম্পর্কে জানা যাক |
নোবেল শান্তি পুরস্কার তাঁদেরই দেওয়া হয় যাঁরা দুই বিবাদমান দলের মধ্যে শান্তি স্থাপন করতে সক্ষম হন বা মানুষের অবস্থার উন্নতি সাধনে সফল হন |
তাঁর উইলে, অ্যালফ্রেড নোবেল বলে দিয়েছিলেন কারা এই পুরস্কার পেতে পারেন: |
"এই পুরস্কার তিনিই পাবেন যিনি নানান দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা, স্থায়ী সৈন্যবাহিনী তুলে দেওয়া বা কমান ও শান্তি প্রচেষ্টাকে প্রোমোট করার জন্য সবচেয়ে বেশি বা সবচেয়ে ভাল কাজ করেছেন" |
১৯০১ সালের পর থেকে, ১০০টি শান্তি পুরস্কার দেওয়া হয়েছে ১৩৭ প্রাপককে |
তার মধ্যে ১০৭ জন ব্যক্তিগতভাবে আর ২৭ টি সংস্থাকে (যার মধ্যে ইন্টারন্যাশনাল রেড ক্রস পেয়েছে তিন বার আর রাষ্ট্রসঙ্ঘের হাইকমিশন ফর রেফিউজিস দু'বার) |
এঁদের মধ্যে আছেন বারাক ওবামা, রাষ্ট্রসঙ্ঘ, দালাই লামা, ভারতীয় সমাজ কর্মী কৈলাশ সত্যার্থী ও ইয়োরোপীয় ইউনিয়ন |
এরিট্রিয়ার সঙ্গে সীমান্ত সংঘাত মিটিয়ে ফেলার জন্য ২০১৯ সালে সাম্প্রতিকতম পুরস্কারটি দেওয়া হয় ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যবলি আহমেদ আলিকে |
যে সব উল্লেখযোগ্য ব্যক্তি এই পুরস্কার পাননি, তাঁদের মধ্যে আছেন মহাত্মা গান্ধী |
এই পুরস্কার মৃত্যুর পরে দেওয়ার ক্ষেত্রে কিছু প্রথাগত বাধা আছে |
তাই ১৯৪৮ সালে দেওয়ার মত 'যোগ্য ব্যক্তি' পাওয়া যায় নি বলে, সে বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়নি |
আড়ও পড়ুন: রাজ শুভশ্রীর সদ্যজাত ছেলে য়ুভানের নামে ভুয়ো ফেসবুক প্রোফাইল |
পুরস্কার দেওয়ার পদ্ধতিটি কী |
পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর্যায়গুলি: |
১) সেপ্টেম্বরের শুরু থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, নোবেল শান্তি পুরস্কারের জন্য নরওয়ের নোবেল কমিটির কাছে মনোনয়নকারীরা তাঁদের মনোনীত ব্যক্তিদের নাম পাঠাতে পারেন |
২) মার্চ পর্যন্ত মনোনীত ব্যক্তিদের নামের তালিকা থেকে কিছু নাম বেছে নেওয়া হয় |
৩) মার্চ থেকে অগস্ট পর্যন্ত বিশেষজ্ঞরা নামগুলি পর্যালোচনা করে দেখেন |
৪) অক্টোবর মাসে প্রাপক বা প্রাপকদের নাম স্থির করা হয় |
ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে নাম ঠিক হয় |
ভোটের রায়ই চুড়ান্ত |
তার বিরুদ্ধে কোনও অ্যাপিল করার সুযোগ নেই |
এই ক্ষেত্রে টাইব্রিঙ্গ জেড্ডে হলেন মনোনয়নকারী যিনি ট্রাম্পকে মনোনীত করেছেন এবং তা প্রকাশ্যে ঘোষণা করেছেন |
কে মনোনীত করতে পারে? |
নীচে উল্লেখ-করা ব্যক্তিরা নোবেল শান্তি পুরস্কারের জন্য নাম মনোনীত করতে পারেন |
আপনি যদি এই তালিকাভুক্ত হন, তা হলে আপনি মনোনয়নকারী হতে পারেন |
সার্বভৌম রাষ্ট্রের জাতীয় সংসদ বা সরকারের সদস্য (ক্যাবিনেটের সদস্য/মন্ত্রী) বা রাষ্ট্রপধান, |
উইমেন্স ইন্টারন্যাশনাল লিগ ফর পিস অ্যান্ড ফ্রিডম-এর বোর্ডের সদস্য, |
যে সব সংগঠন নোবেল শান্তি পুরস্কার পেয়েছে, সেগুলির মূল বোর্ড বা সমতুল্য দপ্তরের সদস্য, |
ইনস্টিটিউট ডি দ্রোয়া ইন্টারন্যাশনাল-এর সদস্য, |
যাঁরা নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, |
নরওয়ের নোবেল কমিটির প্রাক্তন উপদেষ্টা, |
দ্য হেগ-এ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ও পারমানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন-এর সদস্যরা, |
ইউনিভারসিটির প্রফেসার, সম্মানীয় অবসরপ্রাপ্ত (এমিরেটাস) প্রফেসার, ইতিহাস, সমাজ বিজ্ঞান, আইন, দর্শন, থিওলজি বা ধর্মতত্ত্ব ও ধর্মের অ্যাসোসিয়েট প্রফেসার, ইউনিভারসিটি রেক্টার, ইউনিভারসিটি ডিরেক্টর (বা সম পদের কেউ), শান্তি গবেষণা ইনস্টিটিউট ও বিদেশনীতি বিষয়ক ইনস্টিটিউটের ডিরেক্টর |
নরওয়ের নোবেল কমিটির বর্তমান ও প্রাক্তন সদস্যরা |
একজন সাংসদ হওয়ার সুবাদে টাইব্রিঙ্গ-জেড্ডে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে পারেন |
কাউকে মনোনীত করতে হলে এই ওয়েবসাইটটি দেখতে পারেন |
প্রকাশিত তথ্য থেকে জানা যায় যে, ভারত থেকে |
মহাত্মা গান্ধী ও প্রধানমন্ত্রী নেহরু নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন |
নিজের দেশের রাজনৈতিক অবস্থাকে ব্যঙ্গ করতে সুইডেনের একজন সাংসদ ১৯৩৯ সালে অ্যাডল্ফ হিটলারকে মনোনীত করেন |
কিন্তু পরে তা প্রত্যাহার করে নেওয়া হয় |
এই বছরের পুরস্কারের জন্য ৩১৮টি মনোনয়ন জমা পড়েছে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.