content stringlengths 0 129k |
|---|
বগুড়া সংবাদ, সোনাতলা |
সোনাতলায় স্বামী বেঁচে থাকা সত্ত্বেও স্ত্রী পাচ্ছেন বিধবা ভাতা! |
সোনাতলায় স্বামী বেঁচে থাকা সত্ত্বেও স্ত্রী পাচ্ছেন বিধবা ভাতা! |
শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১ |
বদিউদ-জ্জামান মুকুল,ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় স্বামী বেঁচে থাকা সত্ত্বেও বিধবা ভাতা নিচ্ছেন স্ত্রী |
অবৈধ সুবিধার বিষয়টি এখন এলাকায় টক অফ দ্যা ভিলেজে পরিনত হয়েছে |
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার তেকানীচুকাইনগর ইউনিয়নের পূর্ব তেকানী গ্রামের গোফার আলীর স্ত্রী সুফিয়া খাতুনের স্বামী এখনও জীবিত |
তারপরও তার নামে রয়েছে বিধবা ভাতার কার্ড |
১২ ফেব্রয়ারী শুক্রবার সরজমিনে ওই এলাকায় গিয়ে সুফিয়া খাতুনের সাথে যোগাযোগ করে জানা গেছে, তার স্বামী গোফার আলীর দুই স্ত্রীর মধ্যে সুফিয়া বেগম দ্বিতীয় |
গোফার আলী বৃদ্ধ তবে রয়েছেন জীবিত |
তার দুই স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রয়েছে |
তবে প্রথম স্ত্রী নিঃসন্তান |
ফলে গোফার আলী সুফিয়াকে দ্বিতীয় বিয়ে করে |
সুফিয়ার চার ছেলে যথাক্রমে শফিকুল ইসলাম, সবিরুল ইসলাম, সুমন ও সোহেল |
ছেলেদের মধ্যে শফিকুল ইসলাম ও সোহেল মিয়া আনসার সদস্য |
তিন মেয়ে গোলেস্থা, বেলিজা ও বেবি |
তিন মেয়ে এখন স্বামীর ঘরে |
গোফার আলীর যৎ সামান্য জমি জমা থাকলেও রাক্ষুসী যমুনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে জমি জমা |
বাড়ির মাত্র ৫ শতক জায়গা জমি ছাড়া কোন সহায় সম্পত্তি নাই ওই দম্পত্তির |
খোঁজ খবর নিয়ে জানা গেছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজ সেবা অধিদপ্তরের বিধবা ও স্বামী নিগৃৃহীতা মহিলা ভাতার যে বইটি সুফিয়া খাতুনকে বরাদ্দ দিয়েছে সেই বহি নং-৪১৬, ব্যাংক হিসাব নং-০২০০০১৫৫৮৭৩১৭ |
আইডি নং-০২১০০০০৪০৪০ |
ওই বই সূত্র জানা গেছে, সুফিয়া খাতুন জুলাই/২০১৯ থেকে জুন/২০২০ পর্যন্ত বিধবা ভাতার ৬ হাজার টাকা সোনাতলা অগ্রণী ব্যাংক থেকে উত্তোলন করেছেন |
এ বিষয়ে সুফিয়া খাতুনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, স্থানীয় জনপ্রনিধিরা মোটা অংকের টাকা দাবি করায় তিনি দীর্ঘদিন যাবত বয়স্ক ভাতা থেকে বঞ্চিত হয়ে আসছেন |
তিনি আরও জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা টাকা ছাড়া কোন কাজ করে না |
তিনি আরও জানান, কিভাবে তার নাম বিধবা ভাতায় অন্তর্ভুক্ত হলো এ বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানেন না বলেও জানান |
এ বিষয়ে স্থানীয় তেকানীচুকাইনগর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শামছুল হক মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি ভুলক্রমে হয়েছে |
পরবর্তীতে এ বিষয়ে সংশোধনী করা হবে |
এ বিষয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল হান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিগত সমাজ সেবা কর্মকর্তা মোছাঃ শাহিনুর আফরোজ থাকাকালীন এই মহিলাটি বিধবা ভাতার আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন |
তিনি আরও জানান, তিনি সোনাতলায় অতিরিক্ত দায়িত্বে রয়েছেন |
এ বিষয়ে কেউ তাকে অবগত করেননি |
অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে |
উল্লেখ্য, ভুক্তভোগী মহল জানান, সোনাতলা সমাজ সেবা অফিস দুর্নীতির আকরাতে পরিনত হয়েছে |
যেখানে টাকা ছাড়া কোন কাজ হয় না |
ভুক্তভোগী মহল আরও জানান, টাকা ছাড়া ওরা চোখে কিছু দেখেনা |
কানেও কিছু শোনেনা |
এ ঘটনার সাথে সমাজ সেবা অফিসের কিছু অসাধু কর্মচারী জড়িত বলেও স্থানীয় লোকজন জানান |
গত ২৬ জানুয়ারী ২০২১ ইং তারিখে সোনাতলা উপজেলার কতিপয় মুক্তিযোদ্ধা স্থানীয় সমাজ সেবা অফিসের গেটে নানা অনিয়মের অভিযোগ এনে তালা ঝুলিয়ে দেয় |
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে |
মার্কিন মডেল হালিমা আদেন বলছেন, নিজের ধর্মীয় দৃষ্টিভঙ্গীর কারণে তিনি রানওয়ে মডেলিং ছেড়ে দিতে যাচ্ছেন |
তিনি বলছেন, যে কাজটি তিনি করছিলেন সেটি তার তার ধর্মীয় বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয় |
২৩ বছর বয়সী হালিমাকে ফ্যাশন ম্যাগাজিন ভোগের ব্রিটিশ ও আরবি সংস্করণে প্রচ্ছদে দেখা গেছে |
হালিমা আদেন তার ইনস্টাগ্রামে লিখেছেন, করোনার মহামারির এই সময়টা তাকে একজন মুসলিম নারী হিসেবে তার মূল্যবোধ সম্পর্কে ভাবনার সময় দিয়েছে |
'হিজাবি' নারী হয়ে তাকে অমসৃণ পথ পাড়ি দিতে হয়েছে বলেও লিখেছেন তিনি |
নিজের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থি কাজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এর জন্য আমি নিজেকে ছাড়া অন্য কাউকে দোষারোপ করতে পারি না |
এ সিদ্ধান্তের কারণে অনেকের কাছ থেকে সমর্থন পাচ্ছেনও হালিমা |
সোমালি বাবা-মায়ের সন্তান হালিমার জন্ম কেনিয়ার একটি শরণার্থী শিবিরে |
এরপর ছয় বছল বয়সে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি |
১৮ বছর বয়সে মিস মিনেসোটা ইউএসএ প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি আন্তর্জাতিক মডেলিং এজেন্সি আইএমজির নজরে পড়েন |
এই ধরনের প্রতিযোগিতায় হিজাব পরা প্রথম নারী তিনিই |
পরবর্তীতে বিভিন্ন ফ্যাশন শোতে 'শালীন' পোশাক নির্বাচনের জন্য শিগগিরই তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন |
মার্কিন তারকা রিহানার ফেন্টি বিউটির প্রচারণাতেও অংশ নিয়েছিলেন তিনি |
সেখানে তাকে হিজাব পরতে দেয়ার কারণে ইন্সটাগ্রামে রিহানার প্রশংসাও করেছেন হালিমা |
হালিমা বলছেন, তিনি তার কাজের জন্য ধর্মীয় বাধ্যবাধকতাগুলো অনেকবারই উপেক্ষা করেছেন |
উদাহরণ হিসেবে তিনি বলছেন, অনেক সময় কাজের জন্য তিনি নামাজ পড়েননি |
আবার এমনও হয়েছে যে, হিজাব ছাড়া মডেলিং করতে রাজি হয়েছেন তিনি |
ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, সত্যিটা হলো, আমি আসলে খুবই বিব্রতকর অবস্থায় ছিলাম |
এ বছরের ফেব্রুয়ারিতে বিবিসেকে তিনি বলেছিলেন, শালীনতা কোনো নির্দিষ্ট সংস্কৃতির জন্য নয়, কেবল বিশেষ কোনো সম্প্রদায়ের নারীর জন্যও নয় এটি |
শালীনতাই হলো প্রাচীনতম ফ্যাশন |
যুক্তরাষ্ট্র |
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন |
আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময় |
আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে |
আজই পাঠিয়ে দিন - [ ] |
ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিং আইনের মামলায় বরখাস্তকৃত সিলেট কেন্দ্রীয় কারাগারের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত |
চার্জ গঠনের ফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে |
বুধবার (৪ নভেম্বর) ঢাকার বিশেষ জজ-১০-এর বিচারক নজরুল ইসলাম তার বিরুদ্ধে চার্জ গঠন করেন |
একই সঙ্গে, মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ১৮ নভেম্বর দিন ধার্য করেন |
এর আগে ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ দুদকের দেয়া এই চার্জশিট গ্রহণ করেন |
একই সঙ্গে মামলার চার্জ গঠন শুনানির জন্য ঢাকার বিশেষ জজ-১০ আদালতে বদলি করেন |
২৪ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাউদ্দিন এ চার্জশিট দাখিল করেন |
২০১৯ সালের ২৯ জুলাই দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ পার্থ গোপাল বণিককে আসামি করে এই মামলাটি দায়ের করা হয়েছিল |
অভিযোগপত্রে বলা হয়, বরখাস্তকৃত কারা উপ-মহাপরিদর্শক পার্থ গোপাল বণিক সরকারি চাকরিতে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে ৮০ লাখ টাকা অবৈধভাবে অর্জন করেন |
এসব টাকা গোপন করে তার নামীয় কোনো ব্যাংক হিসাবে জমা না রেখে বিদেশে পাচারের উদ্দেশে নিজ বাসস্থানে লুকিয়ে রেখে দণ্ডবিধির ১৬১ ধারা, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন |
২০১৯ সালের ২৮ জুলাই রাজধানীর ধানমন্ডির ভূতের গলিতে পার্থ গোপাল বণিকের নিজ ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয় |
অভিযানে নেতৃত্ব দেয়া দুদক পরিচালক মুহাম্মদ ইউছুফ বলেন, তার ঘোষিত আয়কর ফাইলে এ টাকার ঘোষণা নেই |
আমাদের মনে হয়েছে, এই টাকা অবৈধ আয় থেকে অর্জিত |
তবে ডিআইজি পার্থ দাবি করেছেন, ৮০ লাখ টাকা তার বৈধ আয় থেকে অর্জিত |
এর মধ্যে ৩০ লাখ টাকা শাশুড়ি দিয়েছেন |
বাকি ৫০ লাখ টাকা সারাজীবনের জমানো |
জেএ/এসআর/জেআইএম |
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন |
আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময় |
আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে |
আজই পাঠিয়ে দিন - [ ] |
জাগো প্রহরী : সাত বছর আগেই করোনার মতো একটি ভাইরাসের নমুনা চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছিল চিনেরই ইউনান প্রদেশ থেকে |
কিন্তু তখন বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে |
ব্রিটিশ দৈনিক 'সানডে টাইমস' এ এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরেই নতুন করে তোলপাড় শুরু হয়েছে বিজ্ঞানী ও গবেষক মহলে |
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে ইউনান প্রদেশের একটি পরিত্যক্ত খনিতে বাদুড়ের উৎপাত প্রচণ্ড বেড়ে গিয়েছিল |
সেই খনি থেকে বাদুড়ের মল পরিষ্কার করেছিলেন কয়েকজন কর্মী |
তাদের মধ্যে ৬ জন তীব্র নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন এবং তিন জন মারা গিয়েছিলেন |
ওই সময় আক্রান্ত খনিকর্মীদের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসককে উদ্ধৃতি দিয়ে সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত ও মৃত্যুর অন্যতম কারণ হিসেবে বলা হয়েছিল, বাদুড়ের দেহ থেকে করোনা জাতীয় কোনও ভাইরাস ওই কর্মীদের শরীরে প্রবেশ করেছিল |
সেই সময় ওই ভাইরাসের 'ফ্রোজেন' নমুনা উহানের ল্যাবে পাঠানো হয়েছিল |
কিন্তু তখন বা তার পরে সেই ভাইরাস নিয়ে গবেষণা আর খুব বেশি এগোয়নি |
চীনেরই সার্স প্রজাতির ভাইরাস বিশেষজ্ঞ শি ঝেংলি পরবর্তীকালে ওই খনিতে অনুসন্ধান ও গবেষণা করেন |
বাদুড় থেকে ছড়ানো ভাইরাসের উপর গবেষণা এবং বাদুড়অধ্যুষিত এলাকায় অনুসন্ধানের জন্য বিশেষজ্ঞ শি ঝেংলি 'ব্যাট ওম্যান' নামে পরিচিত |
এ বছর উহানে যখন করোনার সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়েছিল, তখন এই শি ঝেংলি বলেছিলেন, বর্তমানের এই করোনাভাইরাসের সঙ্গে র্যাটজি-১৩ ভাইরাসের ৯৬.২ শতাংশ মিল রয়েছে |
আবার সানডে টাইমস ওই প্রতিবেদনে দাবি করেছে, এটা প্রায় নিশ্চিত যে ইউনানের পরিত্যক্ত খনিতে পাওয়া ওই ভাইরাসই র্যাটজি-১৩ |
কিন্তু দুঃখের বিষয়, উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির ডিরেক্টর গত মে মাসেই জানিয়েছে, র্যাটজি-১৩ ভাইরাসের আর কোনও জীবন্ত 'কপি' ল্যাবে নেই |
তাই এটা বলা কঠিন যে, র্যাটজি-১৩ ভাইরাসের সঙ্গে বর্তমানে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কোনও মিল আছে কি নেই |
অন্য দিকে, উহান থেকেই যে বর্তমানের করোনাভাইরাস ছড়িয়েছে, এমন প্রমাণও তাদের কাছে নেই বলেও দাবি করেছিলেন তিনি |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.