content stringlengths 0 129k |
|---|
২০১৭ সালে নিষিদ্ধ করার আগ পর্যন্ত চীনই ছিল এসব প্লাস্টিক পণ্যের প্রধান ক্রেতা |
এখন এসব পণ্যের প্রধান গন্তব্য মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং বাংলাদেশ |
বাংলাদেশে বেশির ভাগ প্লাস্টিক পণ্য নদীতে এবং সেই সূত্রে সমুদ্রে গিয়েই জমা হয় |
এই চারটি দেশকেই এখন সমুদ্রে প্লাস্টিক জমার জন্য প্রথম দশটির মধ্যে গণ্য করা হয় |
এ ছাড়া দ্রুতগতিতে ইলেকট্রনিক পণ্য উৎপাদন বৃদ্ধির ফলে প্রতিবছর প্রায় ৫ কোটি টন ইলেকট্রনিক বর্জ্য তৈরি হচ্ছে |
প্রতিবছর যুক্তরাষ্ট্রে ৩ কোটি কম্পিউটার বাতিল করা হয়, ইউরোপে ১০ কোটি ফোন বাতিল হয় |
এর ১৫-২০ শতাংশ পুনরুৎপাদনে যায়, বাকি পুরোটাই জমে মাটিতে, পানিতে |
যুক্তরাষ্ট্রের পরেই চীনের স্থান |
চীনে দেশের ভেতরে ই-বর্জ্য তৈরি হয় ৩০ লাখ টনের বেশি |
এর পরিমাণ বৃদ্ধি শুধু চীন নয়, বিশ্বের প্রাণ-প্রকৃতির জন্য হুমকি হয়ে উঠছে |
কেননা, এগুলোর বিষাক্ত প্রভাব দেশের সীমানায় আটকে থাকে না |
শিল্পোন্নত দেশগুলোতে প্রাথমিক পর্যায়ের বর্জ্য নিয়ে বাংলাদেশের মতো ভয়ংকর অব্যবস্থাপনা দেখা যায় না |
কিন্তু সেসব দেশে পুঁজির আধিপত্যের মধ্য দিয়ে শিল্পবর্জ্য, পারমাণবিক বর্জ্য, প্লাস্টিক, ইলেকট্রনিক বর্জ্যের পাহাড় তৈরি হচ্ছে |
এর অনেকগুলোই তারা বিদেশি 'সাহায্য' আর বিদেশি বিনিয়োগের মধ্য দিয়ে স্থানান্তর করছে বাংলাদেশের মতো প্রান্তস্থ দেশগুলোতে |
এসব বর্জ্য বাংলাদেশে প্রবৃদ্ধি-উন্মাদনা তৈরিতেও সহায়তা করছে |
বাংলাদেশে উন্নয়ন যে ধারায় হচ্ছে, তা অদূরদর্শী, ব্যক্তির মুনাফাকেন্দ্রিক, পরিবেশবিধ্বংসী এবং জনস্বার্থ সম্পর্কে অন্ধ |
বর্তমান পর্যায়ে বাংলাদেশে শিল্পবর্জ্য ও মেডিকেল বর্জ্য প্রধান হুমকি, এর সঙ্গে প্রতিদিন যোগ হচ্ছে ভোগ্যপণ্যের বাজারের অনুষঙ্গ ক্রমবর্ধমান পরিমাণে প্লাস্টিক ও পলিথিন |
এর প্রধান শিকার নদী ও জলাভূমি, সেই সঙ্গে বাতাস |
গত দুই দশকে বাংলাদেশে শিল্প খাতের দ্রুত বিকাশ হয়েছে |
এ দেশে কমবেশি ৩০ হাজার ছোটবড় কারখানা আছে |
এসব কারখানার অনেকগুলোই ৪০টির বেশি ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করে |
গার্মেন্টস ছাড়াও ওষুধ, রসায়ন, প্লাস্টিক, জুতা, সিমেন্ট, সিরামিকস, ইলেকট্রনিকস, খাদ্যসহ বিভিন্ন ধরনের শিল্পে উল্লেখযোগ্য মাত্রায় বিনিয়োগ হয়েছে |
আমরা সবাই জানি যে এসব শিল্পের অধিকাংশের বিকাশ যথাযথ নিয়ম মেনে হয়নি |
কারখানা করতে গিয়ে বন উজাড় হয়েছে, জলাভূমি ভরাট হয়েছে, কারখানার বর্জ্য নিষ্কাশনব্যবস্থাও যথাযথভাবে গড়ে ওঠেনি, দেশের বিভিন্ন প্রান্তে কারখানা বর্জ্য অবাধে নদী-নালা, খালবিল দূষণ করছে |
ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরের অবস্থা সবচেয়ে খারাপ |
বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা, ধলেশ্বরী - সব নদনদীই বর্জ্যের গন্তব্য |
বুড়িগঙ্গা নর্দমায় পরিণত হয়েছে, অন্য অনেক নদীও সেই পথে |
শ্রমিকের মজুরি, জীবন ও কাজের নিরাপত্তা, কর্মপরিবেশ কোনো কিছুই ন্যূনতম মানে পৌঁছাতে পারেনি |
কারখানার দূষণ কমানোর জন্য অপরিহার্য ইটিপি বসানো বা চালু রাখার কোনো আগ্রহ নেই কারখানার মালিকদের |
গড়ে উঠেছে অনেক অবৈধ কারখানা, কিংবা বৈধ কারখানার অবৈধ তৎপরতা |
আবাসিক এলাকায় মজুত করা হচ্ছে বিপজ্জনক রাসায়নিক দ্রব্য, অবৈধভাবে চলছে প্লাস্টিক, ফ্যানসহ নানা কারখানা |
দেশজুড়ে ইটের ভাটা, বেশির ভাগই অবৈধ |
সেই সঙ্গে চলছে অনিয়ন্ত্রিত নির্মাণ অব্যবস্থাপনা |
এগুলোর কারণে ঢাকার বাতাস এখন বিশ্বে সবচেয়ে বেশি দূষণের রেকর্ড করেছে |
পানি ও বায়ুর দূষণ এসব অনিয়ন্ত্রিত 'উন্নয়ন' তৎপরতার অন্যতম পরিণতি |
ডেঙ্গু, শ্বাসকষ্ট, কিডনি-ফুসফুস-হৃদ্যন্ত্রের জটিলতাসহ নানা অসুখ মানুষের জীবনকে অনিশ্চিত, দুর্বিষহ করে তুলছে |
রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে |
তাই করোনা ছাড়াই দেশের অসংখ্য মানুষ অকাল মৃত্যুর ঝুঁকি নিয়ে দিন পার করছে |
সরকার এর সঙ্গে বিপুল উৎসাহে একের পর এক কয়লা আর পারমাণবিক প্রকল্প করছে, যার ভয়ংকর পরিণতি চিন্তা করাও কঠিন |
প্রাথমিক বর্জ্য ব্যবস্থাপনায় ক্ষমার অযোগ্য ব্যর্থতা সত্ত্বেও আরও ভয়াবহ বর্জ্যবান্ধব উন্নয়নের পথে যেতে তার কোনো দ্বিধা নেই |
পুঁজির গতিতে জিডিপি বাড়ছে, ধনীদের হাতে সম্পদ পুঞ্জীভূত হচ্ছে, জৌলুশ বাড়ছে আর পুরো বিশ্ব বর্জ্যের পাহাড়ের নিচে চাপা পড়ছে |
অপচয় আর প্রাণ-প্রকৃতি-মানুষের জন্য বিধ্বংসী তৎপরতা হয়ে দাঁড়াচ্ছে বিশ্বব্যবস্থার আসল চেহারা |
জলবায়ু পরিবর্তনসহ সমুদ্র, নদী মহাবিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে |
বর্জ্যবান্ধব উন্নয়নে সরকারের একগুঁয়ে উন্মাদনায় বাংলাদেশে বিপদ বাড়ছে আরও বেশি |
দিনে দিনে আরও অরক্ষিত হয়ে পড়ছে দেশ ও মানুষ |
2019: : চিৎপটাং! মিস ইউনিভার্সের স্যুইমস্যুট রাউন্ডে ধরাশায়ী সুন্দরীরা... - 2019 | |
আপনি 11 ভার্সনে এই সময় সাইট দেখছেন |
এই সময় সাইট অপটিমাইজড এবং এডজ ও ক্রোম ব্রাউজারে সেরা অভিজ্ঞতা দেয় |
প্লিজ আপনার ব্রাউজার আপডেট করুন |
हिन्दी |
ಕನ್ನಡ |
മലയാളം |
తెలుగు |
मराठी |
தமிழ் |
ગુજરાતી |
কলকাতা |
হাওড়া |
হুগলি |
২৪ পরগনা |
মেদিনীপুর |
হলদিয়া |
বর্ধমান |
দুর্গাপুর |
আসানসোল |
কৃষ্ণনগর |
বোলপুর |
বহরমপুর |
রায়গঞ্জ |
মালদা |
শিলিগুড়ি |
জলপাইগুড়ি |
আলিপুরদুয়ার |
কোচবিহার |
অন্য |
-19 |
ঝটিতি |
পশ্চিমবঙ্গ |
জিতুন |
দেশ |
দুনিয়া |
ব্যবসা |
বিনোদন |
লাইফস্টাইল |
টেক |
পড়াশোনা |
খেলার সময় |
বাহন-কাহন |
অ্যাস্ট্রো |
অসম |
ত্রিপুরা |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.