content
stringlengths
0
129k
আত্রেয়ী সেন
-
10 , 2021, 5:17
'আগে প্রমাণ করুন আপনি কতটা সৎ'! শুভেন্দুকে কটূক্তির জেরেই কী বহিষ্কৃত সুরজিৎ সাহা?
বংনিউজ ২৪৭ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপির হাওড়া জেলায় কোন্দল চরমে
শুভেন্দু অধিকারীকে 'চোর' বলে বিঁধলেন বিজেপির হাওড়া জেলার সভাপতি সুরজিৎ সাহা
তাঁর কথায়, নারদা কাণ্ডে শুভেন্দুকে টাকা নিতে দেখা গিয়েছে
বিজেপির কোনও কার্যকর্তাকে নয়। আর তাঁর সংবাদমাধ্যমে এই মন্তব্যের কারণে, বিজেপি তাঁকে দল থেকে বহিষ্কার করল
কারণ হিসেবে বলা হয়েছে, প্রকাশ্যে দল বিরোধী মন্তব্য করায় এই সিদ্ধান্ত
উল্লেখ্য, সুরজিৎ সাহার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়ার আগে, তাঁর এই মন্তব্য প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছিলেন, কোনও অভিযোগ থাকলে, তা তিনি নেতৃত্বকে জানাতে পারতেন
দলের বাইরে আনা ঠিক হয়নি
প্রয়োজনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল
আর এর পরেই এই বহিষ্কারের সিদ্ধান্ত বলে জানা গিয়েছে
বিজেপির হাওড়া জেলার নেতাদের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে ভোটে কাজ করার মতো গুরুতর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী
এই কারণেই একুশের নির্বাচনে হাওড়া জেলায় বিজেপি হেরেছে বলে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারীর সেই অভিযোগ নস্যাৎ করে চ্যালেঞ্জের সুরে সুরজিৎ বলেন, 'আগে প্রমাণ করুণ আপনি কতোটা সৎ
বিজেপিতে এসে শুভেন্দু অধিকারী তৃণমূলের যে বি-টিম তৈরি করছেন সেখানে হাওড়া কোনও কর্মকর্তা কাজ করে না
'
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপির পুরনো কর্মীদের মধ্যে ক্ষোভ ক্রমশ বেড়েই চলেছে
সেই ক্ষোভ এদিন আরও বাড়িয়ে দেন শুভেন্দু নিজেই
পুরভোটের আগে মঙ্গলবার কলকাতা ও হাওড়া জেলাকে নিয়ে নির্বাচন কমিটি তৈরি করে বিজেপি। তখন বিধানসভা ভোটে হাওড়া জেলায় বিজেপির বিপর্যয়ের দায় কর্মীদের ঘাড়ে চাপান শুভেন্দু। তিনি বলেন, বিজেপি হাওড়ায় হেরেছে কারণ তৃণমূলের মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে দলের প্রার্থীদের যোগাযোগ ছিল।
শুভেন্দুর মুখে এমন কথা শুনেই ক্ষোভে ফেটে পড়েন হাওড়ার বিজেপি নেতারা
জেলার বিজেপি সভাপতি প্রকাশ্যেই তাঁকে 'চোর' বলে সম্বোধন করেন
তিনি বলেন, 'ছ'মাস আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা শুভেন্দু অধিকারীর কাছ থেকে দলের কর্মীদের সততার সার্টিফিকেট চাই না। বরং তাঁকে প্রমাণ করতে হবে তিনি কত বড় সৎ নেতা । নারদ কাণ্ডে তাঁকেই দেখা গিয়েছে টাকা নিতে । বিজেপির কোনও কর্মকর্তাকে নয়।'
শুধু শুভেন্দু অধিকারীই নয়
তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা রথীন চক্রবর্তীকে একহাত নেন সুরজিৎ সাহা
তাঁর প্রশ্ন, হাওড়ার নির্বাচন কমিটির চেয়ারম্যান কেন রথীন চক্রবর্তীকে করা হল? তিনি কটাক্ষের সুরে বলেন, 'এটা ভারতীয় জনতা পার্টির জনতা তৃণমূল কংগ্রেস কমিটি তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারী তৃণমূলের বি-টিম তৈরি করতে চাইছেন। সেই টিমের অধীনে বিজেপির পুরনো নেতারা কাজ করবেন না। জেলা সভাপতির কথায়, দলে অনেক পুরনো নেতা আছেন যাঁদ...
247
বাংলা খবর
শুভেন্দুকে কটূক্তির জেরে বহিষ্কার সুরজিৎ সাহা
আত্রেয়ী সেন
এই সম্পর্কিত আরওসর্বশেষ সংযোজন
আমরা ভোট লুঠ করে জিততে চাইনা! কর্মী সমর্থকদের কড়া বার্তা মমতার
১৬টি বোরো এলাকার কাজের খতিয়ান নিতে বিশেষ দল কমিশনের
বাকি থাকা আসনে বাবুলকে প্রার্থী করতে পারে তৃণমূল
এই মুহূর্তে
: ঋদ্ধির বিকল্প হিসেবে দুর্দান্ত ক্যাচ, , স্টাম্পিং! সমর্থকদের...
আদৌ গ্যাসের সাবসিডির টাকা অ্যাকাউন্টে ঢুকছে তো? জেনে নিন সহজ পদ্ধতিতে
"আমার ভালো থাকার জায়গা" রাজকে নিয়ে রোম্যান্টিক ভিডিও পোস্ট শুভশ্রীর
ডিসেম্বর মাসে ব্যাঙ্ক বন্ধ থাকছে কোন কোন দিন? সামনে এল তালিকা
বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ! পরের দিন গঙ্গায় পাওয়া গেল ৮...
রাজনীতি থেকে বিনোদন, বলি থেকে টলি, রান্নার রেসিপি থেকে রূপ চর্চ্চা, স্বাস্থ থেকে খেলার মাঠ, সরকারি ও বেসরকারীর সমস্ত চাকরির খবর সবার প্রথম পেতে বংনিউজ২৪৭ -এর সাথে যুক্ত থাকুন
ছায়াছন্দ প্রতিবেদক : শুরুটা তার রেডিও শো'র আরজে হিসেবে হলেও শোবিজে তার পরিচিতি গড়ে ওঠেছে চলতি প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হিসেবে
তিনি মায়মুনা ফেরদৌস মম
তবে তার শোবিজে পরিচিতি মায়মুনা মম নামে
বিজ্ঞাপনচিত্র, একক ও ধারাবাহিক নাটক, চলচ্চিত্র সবখানেই নিজেকে মেলে ধরেছেন তিনি
চলছে উপস্থাপনাও
তার শুরুটা ২০১৫ সালে আরজে হিসেবে
এরপর মোস্তফা সরয়ার ফারুকীর একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেন
একই নির্মাতার 'আয়েশা' নামের টেলিফিল্মে অভিনয় করে আলোচনায় আসেন মিষ্টি হাসির মম
এরপর কেবলই তার এগিয়ে যাওয়া
বর্তমানে ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন মম
সমসাময়িক ব্যস্ততা প্রসঙ্গে কথা বলেছেন এই প্রতিবেদকের সঙ্গে
শুরুতেই তার বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে জানতে চাইলে মম বলেন, এখন এসএ টিভিতে প্রচার হচ্ছে 'গোড়ায় গলদ', মাছরাঙা টেলিভিশনে '১০০-তে ১০০', দীপ্ত টিভিতে 'মাশরাফি জুনিয়র' এবং প্রচারের অপেক্ষায় 'নয়ন তারা বিদ্যালয়'
এই চারটি ধারাবাহিকের কাজ নিয়েই বর্তমান ব্যস্ততা
নাটকগুলোতে ভিন্ন ধরনের চরিত্রে আমাকে দেখা যাবে
ঈদের নাটকে কেমন সাড়া পেয়েছেন ? তিনি বলেন, ঈদে সব সময় একক নাটকের বেশি প্রেসার থাকে
তবে এবার আমি গল্পের প্রেসার নিয়েছি
গল্প আমাকে খুব টেনেছে
এবারের নাটকে আমি বিপুল পরিমাণ সাড়া পেয়েছি
এখনও অনেকে নাটকগুলো নিয়ে প্রশংসা করছেন
আমি অভিভূত
'পায়রার চিঠি' ও 'আজব কারখানা' নামের দুটি ছবিতে অভিনয় করেছেন ? হ্যাঁ, এই দুটি সরকারি অনুদানের ছবিতে অভিনয় করেছি
'পায়রার চিঠি' সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে
এটি নির্মাণ করেছেন নিশীথ সূর্য
পরিচালক আমার পছন্দের একজন মানুষ
তিনি অনেক গুছিয়ে কাজ করেন
আর 'আজব কারখানা' নির্মাণ করেছেন শবনম ফিরদৌস
এতে আমার সহশিল্পী হিসেবে আছেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়
তার সঙ্গে কাজ করতে পারা অন্যরকম একটি অনুভূতি, যা বলে বোঝানো যাবে না
সব কিছু মিলিয়ে এই দুটি ছবির কাজ করে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছি
চলচ্চিত্রের শুরুটা সরকারি অনুদানের দুটি ছবি দিয়ে
এক্ষেত্রে আপনার অনুভূতি কেমন ? মম বলেন, সরকারি অনুদানের ছবিতে কাজ করার স্বপ্ন সব শিল্পীরই থাকে
আমিও এর ব্যতিক্রম নই
বেশ কিছু ছবিতে অভিনয় করার পর অনেকেই অনুদানের ছবিতে সুযোগ পায়
এক্ষেত্রে আমি অনেক বেশি ভাগ্যবতী যে, বড় পর্দার যাত্রাটা সরকারি অনুদানের ছবি দিয়ে হয়েছে
বর্তমানে ছবি দুটি মুক্তির জন্য প্রস্তুত আছে
কিন্তু প্রযোজক - পরিচালক করোনার কারণে মুক্তি দিতে পারছেন না
সবকিছু ঠিক থাকলে ২০২২ সালের শুরুতেই ছবি দুটি মুক্তি পাবে
তাই তো এখন নিজেকে বড় পর্দায় দেখার অপেক্ষায় আছি
শোবিজে শুরুটা আরজে হিসেবে
হুট করে অভিনয়ে আসার কারণ কী ?দেখুন, আমার কিন্তু সব সময়ই ইচ্ছে ছিল কথা বন্ধু হয়ে থাকবো
সেই জায়গা থেকে কখনোই ভিজুয়াল মিডিয়ায় আসার ইচ্ছে ছিল না
২০১৫ সালে আমার রেডিও জার্নি শুরু
২০১৮ সালে যখন রেডিও স্বাধীনে জয়েন করি তখন ফারুকী ভাইয়ের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করা হয়
এরপর 'আয়েশা' টেলিফিল্মে অভিনয় করা
এর মাধ্যমে আট বছর পর ফারুকী ভাই নির্মাণে আসেন
এতে আমি ছোট একটি চরিত্রে অভিনয় করেও ব্যাপক সাড়া পাই, অনেক পরিচিত পাই
সাধারণত নাটকের ছোট চরিত্র নিয়ে সেভাবে আলোচনা হয় না
নাম ভূমিকায় যারা থাকেন, তাদের নিয়েই সব সময় আলোচনা হয়
কাকতালীয় ভাবে আমার চরিত্রটি দর্শকের মনে দাগ কেটে যায়
এখানে পুরো ক্রেডিট মোস্তফা সরয়ার ফারুকী, চঞ্চল চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশার
তারা না থাকলে হয়তো এতো সাবলীলভাবে নিজেকে পর্দায় উপস্থাপন করতে পারতাম না
প্রতিটি মুহূর্তে তিশা আপু আমাকে সহযোগিতা করেছে